স্থানীয় সক্ষমতা বৃদ্ধি ও কমিউনিটি ক্ষমতায়ন কর্মসূচি (এলসিবিসিই)
এলসিবিসিই হলো কমিউনিটি ক্ষমতায়নকে ত্বরান্বিত করার একটি বিকেন্দ্রীভূত পদ্ধতি বা কৌশল । ইউনিসেফ ও বাংলাদেশ সরকার জাতিসংঘ উন্নয়ন সহায়তা কাঠামো, ২০১২-২০১৬ এর আওতায় সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে পিছিয়ে পড়া ২০টি জেলাকে চিহ্নিত করেছে এই কর্মসূচি (এলসিবিসিই) বাসত্মবায়নের জন্য । এই কর্মসূচি বাসত্মবায়নের জন্য বিভাগীয় পর্যায়ে ইউনিসে
ফ ও বাংলাদেশ সরকার একটি যৌথ অংশিদারিত্ব কৌশলপত্র স্বাক্ষর করেছে । চিহ্নিত জেলাসমূহের প্রতিটি জেলা হতে দুইটি করে উপজেলা এবং প্রতিটি উপজেলার সকল ইউনিয়ন এই কর্মসূচির আওতাভহক্ত হয়েছে । সুবিধা বঞ্চিত মা ও শিশুদের নিয়ে গৃহিত বিভিন্ন বিভাগের কর্মসূচি বা কার্যাবলির মধ্যে একটি সুসমন্বিত সম্পর্কের মাধ্যমে একটি সম্মিলিত শক্তি সৃষ্টি করাই এলসিবিসিই এর উদ্দেশ্য।
এলসিবিসিই কর্মসূচীর - এর উদ্দেশ্য:
• স্থানীয় সরকার প্রতিষ্ঠান (এলজিআই), নাগরিক সমাজের প্রতিষ্ঠান (সিএসও) ও সমাজভিত্তিক সংগঠন (সিবিও) এর সক্ষমতা বৃদ্ধি;
• সামাজিক উন্নয়ন ও দূর্যোগ ঝুকি হ্রাসকরণের জন্য উর্ধ্বমুখী জন অংশগ্রহণমূলক পরিকল্পনা ও মনিটরিং ব্যবস্থার উন্নয়ন ও নেটওয়াকিং;
• চিহ্নিত ব্যবধান ও অগ্রাধিকারসমূহের উপর সাধারণ ধারণা প্রতিষ্ঠা;
• ফলাফলভিত্তিক মনিটরিং ও রির্পোটিং এর জন্য স্থানীয় ব্যবস্থাকে শক্তিশালীকরণ;
• অভিষ্ট জনগোষ্ঠিকে কর্মসূচি বা সেবার আওতায় আনয়নের পথে প্রতিবন্ধকতাসমূহ চিহ্নিতকরণ এবং সেগুলো নিরসনের উপায় নির্ধারণ।
এলসিবিসিই খুলনা
দাকোপ ও রূপসা উপজেলার ১৩ টি ইউনিয়নে ২০১২ সাল থেকে এলসিবিসিই কর্মসূচিটি বাসত্মবায়ন হচ্ছে যা ২০১৬ সাল পর্যন্ত চলবে ।
ইতমধ্যে কর্মসূচিটি শিশুদের অবস্থা উন্নয়নের জন্য ইউনিয়ন, উপজেলা ও জেলা বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে যাহার কিছু উদাহরণ নিম্নে দেওয়া হলো -
জেলা পর্যায়ে এলসিবিসিই-র অর্জনসমূহঃ
• ইউনিয়ন পরিষদের তহবিলে শিশু পার্ক স্থাপন ।
• ইউনিয়ন , উপজেলা ও জেলা কনভারজেন্স সমন্বয় কমিটি গঠন ।
• ইউনিয়ন, উপজেলা ও জেলা সমন্বিত ঊর্ধ্বমুখী পরিকল্পনা প্রনয়ণ ।
• ইউনিয়ন বাজেটে শিশুদের বিষয় অর্ন্তভূক্ত করার জন্য ওয়ার্ডসভা শক্তিশালীকরন ।
• ইউনিয়ন বাজেটে শিশুদের বিষয় অর্ন্তভূক্ত করা ।
• মা ও শিশু সম্পর্কিত ইউনিয়ন স্ট্যান্ডিং কমিটিসমূহ শক্তিশালীকরন ।
• জেলা পর্যায়ে সমন্বয়ের মাধ্যমে ইউনিয়ন গভার্নেন্স, উপজেলা গভার্নেন্স ও এলজিএসপি-২ প্রকল্পের বাজেটে শিশুদের বিষয় অর্ন্তভূক্তি করা ।
• ১৩টি ইউনিয়ন ও ২টি উপজেলায় দুর্যোগ বিপদাপন্নতা যাচাই ও দুর্যোগ ব্যবস্থাপনা পরিকল্পনা প্রণয়ন করা হয়েছে ।
• ১৩টি ইউনিয়নে ও ১১৭টি ওয়ার্ডে মা ও শিশুদের জন্য তথ্য বোর্ড তৈরি ও স্থাপন ।
• মা ও শিশুদের জন্য ইউনিয়ন ও উপজেলা পযার্য়ে সেবাসমূহের সহজ প্রাপ্তির জন্য সরকারী সেবাদানকারী প্রতিষ্ঠানের যোগাযোগের তথ্য সম্বলিস্নত কী ফ্লাইয়ার ৪৫,০০০ তৈরি ও বিতরণ করা হয়েছে ।
• জেলা, উপজেলা ও ইউনিয়ন দূর্যোগ ব্যবস্থাপনা কমিটি শক্তিশালীকরনের লক্ষ্যে ত্রৈমাসিক সভা করা ।
• জেলা, উপজেলা ও ইউনিয়ন পর্যায়ে বিভিন্ন দিবস পালন যেমন : শিশু অধিকার সপ্তাহ উদযাপন, মিনা দিবস উদযাপন , জাতীয় স্যানিটেশন মাস উদযাপন, জাতীয় দূর্যোগ ব্যবস্থাপনা দিবস পালন ইত্যাদি ।
• শিশু অধিকার সপ্তাহ উদযাপন উপলক্ষ্যে জেলা পর্যায়ে তিনদিন ব্যাপি শিশু মেলার আয়োজন ।
• বার্ষিক প্রতিবেদন ২০১৩ তৈরি ও প্রকাশ ।
• জেলা, উপজেলা ও ইউনিয়ন পর্যায়ে জরূরী পরিস্থিতিতে শিক্ষার মানদন্ড নির্ণয় বিষয়ক মতবিনিময় সভা
• জেলা, উপজেলা ও ইউনিয়ন কনভারজেন্স সমন্বয় কমিটির সমস্যদের উর্ধ্বমূখী পরিকল্পনা প্রণয়ন বিষয়ক তিনদিনের