National Children's Task Force, Kushtia

National Children's Task Force, Kushtia National Children's Task Force is the only nation-wide children's organization in the country established to monitor Child Rights.

National Children's Task Force is the only nation-wide children's organization in the country established to monitor the implementation of the National Plan of Action (2002-2006) against sexual abuse and exploitation of children including trafficking. It has gradually taken on a wider role and is now monitoring all rights of children. And we are in Kushtia District of Bangladesh. Hope we will get yourl support.

তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম 🌙ঈদ মোবারক ✨কুষ্টিয়া এনসিটিএফ এর পক্ষ থেকে সকলকে ঈদের শুভেচ্ছা।💕🌸
27/05/2026

তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম 🌙
ঈদ মোবারক ✨

কুষ্টিয়া এনসিটিএফ এর পক্ষ থেকে সকলকে ঈদের শুভেচ্ছা।💕🌸

পবিত্র ঈদুল আযহা উপলক্ষে বাঁধ সংলগ্ন এলাকার শিশুদের আনন্দ দিতে মেহেদী উৎসবের আয়োজন করে এনসিটিএফ, কুষ্টিয়ার সদস্যবৃন্দ।...
27/05/2026

পবিত্র ঈদুল আযহা উপলক্ষে বাঁধ সংলগ্ন এলাকার শিশুদের আনন্দ দিতে মেহেদী উৎসবের আয়োজন করে এনসিটিএফ, কুষ্টিয়ার সদস্যবৃন্দ। উৎসবজুড়ে শিশুদের মাঝে ছিল আনন্দ, উচ্ছ্বাস ও উৎসবের আমেজ। ছোট ছোট হাতজুড়ে রঙিন মেহেদীর নকশা যেন ঈদের আনন্দকে আরও রাঙিয়ে তোলে।

পবিত্র ঈদুল আযহা ত্যাগ, ভালোবাসা ও মানবতার শিক্ষা দেয়। এই উৎসব আমাদের পারস্পরিক সম্প্রীতি, সহমর্মিতা ও আনন্দ ভাগাভাগি করার বার্তা বহন করে। শিশুদের মুখের হাসিই যেন সেই আনন্দের সবচেয়ে সুন্দর প্রকাশ।

মেহেদী উৎসবে উপস্থিত ছিলেন এনসিটিএফ কুষ্টিয়ার সভাপতি ইয়ানুর নিশাত তুলি, শিশু সাংবাদিক মুজবিহা রহমান এবং সাধারণ সদস্যবৃন্দ তানজুম, তাহাসিনা, ফারজানা, কণিকা ও ফারিহা। এছাড়াও উপস্থিত ছিলেন জেলা ভলেন্টিয়ার জান্নাতুল আপু।

শিশুদের আনন্দঘন অংশগ্রহণে পুরো আয়োজনটি হয়ে ওঠে প্রাণবন্ত ও আনন্দময়।

23/05/2026

শিশু রামিসা হত্যার প্রতিবাদে কুষ্টিয়ায় যুব ও শিশু সংগঠনের মানববন্ধন

ঢাকার পল্লবীতে দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী আট বছর বয়সী শিশু রামিসা আক্তারকে পাশবিক নির্যাতন, ধর্ষণ ও নৃশংসভাবে হত্যার প্রতিবাদে এবং অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে কুষ্টিয়ায় মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

২২ মে ২০২৬, শুক্রবার বিকাল ৪:০০ ঘটিকায় কুষ্টিয়ার পাঁচ রাস্তার মোড়ে দেশব্যাপী একযোগে আয়োজিত কর্মসূচির অংশ হিসেবে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। শিশু সংগঠন ন্যাশনাল চিলড্রেন’স টাস্কফোর্স (এনসিটিএফ) কুষ্টিয়ার সদস্যবৃন্দ ও সাধারণ মানুষ এতে অংশগ্রহণ করেন। সমাবেশে শিশু, তরুণ, অভিভাবক ও গণমাধ্যমকর্মীরা অংশ নিয়ে শিশু নির্যাতনের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানান। মানববন্ধনে সংহতি প্রকাশ করে বক্তব্য রাখেন কুষ্টিয়ার গণমাধ্যমকর্মীরাও।

National Children's Task Force, Kushtia

শিশু রামিসা হত্যার প্রতিবাদে কুষ্টিয়ায় যুব ও শিশু সংগঠনের মানববন্ধনঢাকার পল্লবীতে দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী আট বছর ব...
23/05/2026

শিশু রামিসা হত্যার প্রতিবাদে কুষ্টিয়ায় যুব ও শিশু সংগঠনের মানববন্ধন

ঢাকার পল্লবীতে দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী আট বছর বয়সী শিশু রামিসা আক্তারকে পাশবিক নির্যাতন, ধর্ষণ ও নৃশংসভাবে হত্যার প্রতিবাদে এবং অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে কুষ্টিয়ায় মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

২২ মে ২০২৬, শুক্রবার বিকাল ৪:০০ ঘটিকায় কুষ্টিয়ার পাঁচ রাস্তার মোড়ে দেশব্যাপী একযোগে আয়োজিত কর্মসূচির অংশ হিসেবে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। শিশু সংগঠন ন্যাশনাল চিলড্রেন’স টাস্কফোর্স (এনসিটিএফ) কুষ্টিয়ার সদস্যবৃন্দ ও সাধারণ মানুষ এতে অংশগ্রহণ করেন। সমাবেশে শিশু, তরুণ, অভিভাবক ও গণমাধ্যমকর্মীরা অংশ নিয়ে শিশু নির্যাতনের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানান। মানববন্ধনে সংহতি প্রকাশ করে বক্তব্য রাখেন কুষ্টিয়ার গণমাধ্যমকর্মীরাও।

আয়োজকদের পক্ষে বক্তব্য রাখেন এনসিটিএফ কুষ্টিয়ার সভাপতি ইয়ানুর নিশাত তুলি, জেলা ভলান্টিয়ার জান্নাতুল ফেরদৌস এবং শিশু গবেষক জ্যোতি রাহাত পায়েল।

সমাবেশে বক্তারা দেশের শিশু সুরক্ষার ভয়াবহ পরিস্থিতি তুলে ধরে আইন ও সালিশ কেন্দ্রের (আসক)-এর পরিসংখ্যান উল্লেখ করেন। তারা বলেন, ২০২৬ সালের জানুয়ারি থেকে এপ্রিল এই চার মাসেই দেশে ১৯৯ জন শিশু সহিংসতা ও নির্যাতনের শিকার হয়েছে, যার মধ্যে ৯৪ জন ধর্ষণের শিকার। এছাড়া সীতাকুণ্ড, মুরাদনগর, দৌলতখানায় শিশু ধর্ষণ এবং হালুয়াঘাটে শিশু ইমনের নির্মম মৃত্যু প্রমাণ করে যে আজ শিশুরা কোথাও নিরাপদ নয়।

বক্তারা আরও বলেন, সমাজজুড়ে মাদকাসক্তি, নৈতিক অবক্ষয় ও বিচারহীনতার সংস্কৃতির কারণেই এ ধরনের বর্বরতা চলমান রয়েছে, যা জাতিসংঘ শিশু অধিকার সনদের সুস্পষ্ট লঙ্ঘন। তারা অবিলম্বে এসব মামলাকে দ্রুত বিচার ট্রাইব্যুনালের আওতায় এনে অপরাধীদের দৃষ্টান্তমূলক সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার জোর দাবি জানান।

আয়োজক সংগঠনের প্রতিনিধিরা তাঁদের বক্তব্যে বলেন,“ঘটনার পরপরই আইনশৃঙ্খলা বাহিনীর তাৎক্ষণিক তৎপরতা প্রশংসনীয়। মূল অভিযুক্ত ও তার সহযোগীদের অতি দ্রুততম সময়ে এবং পলাতক আসামিকে অন্য জেলা থেকে ২৪ ঘণ্টার মধ্যে গ্রেপ্তারের জন্য আমরা বাংলাদেশ সরকারকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি।”

প্রশাসনের এই কঠোর পদক্ষেপ জনমনে স্বস্তি এনেছে উল্লেখ করে তারা সুষ্ঠু তদন্ত ও আইনি প্রক্রিয়ার মাধ্যমে আসামিদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিতে রাষ্ট্রপক্ষকে শতভাগ জোরালো ভূমিকা পালনের আহ্বান জানান।

National Children's Task Force, Kushtia

21/05/2026
21/05/2026

শিশু সুরক্ষা নিশ্চিত করো, করতে হবে!

​একটি নিষ্পাপ প্রাণ, অথচ কত নির্মমভাবে ঝরে গেল! শিশু রামিসা হত্যাকাণ্ডের বিচার এবং অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে আমরা চুপ করে বসে থাকতে পারি না। আজ রামিসা, কাল হয়তো অন্য কোনো শিশু। আমাদের চারপাশের শিশুদের নিরাপদ ভবিষ্যৎ নিশ্চিত করতে এখনই আওয়াজ তোলার সময়।

​রামিসার হত্যাকারীদের ফাঁসির দাবিতে এবং শিশু সুরক্ষা নিশ্চিত করার লক্ষ্যে আয়োজিত "মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ"-এ শামিল হোন।

​📍 স্থান: পাঁচ রাস্তার মোড়, কুষ্টিয়া জেলা।
📅 তারিখ: ২২মে ২০২৬, শুক্রবার।
⏱️সময়: বিকাল ৪:০০ টায়।

​আপনার একটি উপস্থিতি দিতে পারে একটি শিশুর নিরাপদ জীবনের নিশ্চয়তা। বিবেকবান প্রতিটি নাগরিককে এই কর্মসূচীতে অংশগ্রহণ করার জন্য বিনীত আহ্বান জানাচ্ছি।

​ #কুষ্টিয়া #মানববন্ধন #প্রতিবাদসমাবেশ #শিশুসুরক্ষা

তারিখ : ২১ মে, ২০২৬বার : বৃহস্পতিবার ।এনসিটিএফ কুষ্টিয়া জেলার মে মাসের মাসিক সভা অনুষ্ঠিত হয়।মাসিক সভার স্থান : ডিসি কোর...
21/05/2026

তারিখ : ২১ মে, ২০২৬
বার : বৃহস্পতিবার ।

এনসিটিএফ কুষ্টিয়া জেলার মে মাসের মাসিক সভা অনুষ্ঠিত হয়।

মাসিক সভার স্থান : ডিসি কোর্ট পুকুর পাড়
সময় : সকাল ১০:৩০–১১:৩০ ঘটিকা

সভাতে পরবর্তী মাসে করণীয় বিষয় নিয়ে জেলা কমিটি আলোচনা করেন এবং পূর্ববর্তী রেজ্যুলেশন পাঠ করেন সভাপতি ইয়ানুর নিশাত তুলি। সভাতে সম্প্রতি ঘটে যাওয়া শিশু নির্যাতনের বিরুদ্ধে সোশ্যাল মিডিয়াতে প্রতিবাদ তোলার বিষয়ে সকলে আলোচনা করেন।এছাড়া পবিত্র ঈদ - উল - আযহা উপলক্ষ্যে উপহার বিতরণ সম্পর্কে আলোচনা ও সিদ্ধান্ত গ্রহণ করা হয়।উক্ত সভাতে সাধারণ সদস্য ও স্কুলের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।জেলা ভলান্টিয়ার জান্নাতুল ফেরদৌস আপু সভাতে উপস্থিত থেকে সার্বিক বিষয়ে সহযোগিতা প্রদান করেন।

মুজবিহা রহমান
শিশু সাংবাদিক ( মেয়ে)
এনসিটিএফ, কুষ্টিয়া।

কেন দেশ আজ নিরব? আজকের নীরবতা, আগামীর ভয়ংকর বাস্তবতা!                     #শিশু_সুরক্ষা  #নিরাপদ_শৈশব  #শিশু_অধিকার  #শ...
20/05/2026

কেন দেশ আজ নিরব?
আজকের নীরবতা, আগামীর ভয়ংকর বাস্তবতা!
#শিশু_সুরক্ষা #নিরাপদ_শৈশব #শিশু_অধিকার #শিশুর_আর্তনাদ

সচেতনতাই পারে ক্ষয়ক্ষতি কমাতে!!!!
27/04/2026

সচেতনতাই পারে ক্ষয়ক্ষতি কমাতে!!!!

২১শে ফেব্রুয়ারি—আমার ভাষা, আমার গর্ব।সব ভাষা শহীদের প্রতি রইলো বিনম্র শ্রদ্ধা।তাদের ত্যাগে আজও উজ্জ্বল আমাদের বাংলা।
21/02/2026

২১শে ফেব্রুয়ারি—
আমার ভাষা, আমার গর্ব।
সব ভাষা শহীদের প্রতি রইলো বিনম্র শ্রদ্ধা।
তাদের ত্যাগে আজও উজ্জ্বল আমাদের বাংলা।

Address

31 Sir Sayed Ahmed Road
Kushtia
7000

Telephone

5555

Alerts

Be the first to know and let us send you an email when National Children's Task Force, Kushtia posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to National Children's Task Force, Kushtia:

Share