22/08/2026
কুষ্টিয়া জেলার নবাগত পুলিশ সুপার জনাব মোঃ আমিনুল ইসলাম মহোদয়ের কুষ্টিয়া জেলায় যোগদান উপলক্ষে জেলা পুলিশের বিশেষ কল্যাণ সভা অনুষ্ঠিত-
**************************************************
𝐏𝐨𝐥𝐢𝐜𝐞 𝐌𝐞𝐝𝐢𝐚 𝐂𝐞𝐥𝐥, 𝐊𝐮𝐬𝐡𝐭𝐢𝐚
[22 August 𝟮𝟬𝟮6
অদ্য ২২ আগস্ট ২০২৬ তারিখ সকাল ১০.০০ ঘটিকায় জেলা পুলিশ কুষ্টিয়ার আয়োজনে পুলিশ লাইন্স সভাকক্ষে কুষ্টিয়া জেলার নবাগত পুলিশ সুপার মহোদয়ের অত্র জেলায় যোগদান উপলক্ষে জেলা পুলিশের বিশেষ কল্যাণ সভা অনুষ্ঠিত হয়। জনাব প্রণব কুমার সরকার, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল), কুষ্টিয়া’র সঞ্চালনায় উক্ত বিশেষ কল্যাণ সভায় সভাপতিত্ব করেন কুষ্টিয়া জেলার নবাগত পুলিশ সুপার জনাব মোঃ আমিনুল ইসলাম মহোদয়। উক্ত কল্যাণ সভায় বিভিন্ন পদমর্যাদার সদস্যগণ তাদের সমস্যা ও চাহিদার কথা সম্মানিত পুলিশ সুপার মহোদয়ের নিকট পেশ করেন। নবাগত পুলিশ সুপার মহোদয় সকলের বক্তব্য মনোযোগ সহকারে শোনেন এবং প্রত্যেকটি সমস্যা সমাধানের ব্যাপারে সকলকে আশ্বস্ত করেন। নবাগত পুলিশ সুপার মহোদয় পুলিশ সদস্যদের পেশাগত দায়িত্ব পালনে সততা, নিষ্ঠা ও মানবিকতা বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন এছাড়াও জনগণের আস্থা অর্জনের জন্য সেবার মানোন্নয়ন, শৃঙ্খলা রক্ষা এবং সহকর্মীদের মধ্যে পারস্পরিক সহযোগিতার উপর গুরুত্বারোপ করেন।
এসময় আরোও উপস্থিত ছিলেন জনাব শিকদার মোঃ হাসান ইমাম, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ), জনাব ফয়সাল মাহমুদ, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্), জনাব মোঃ দেলোয়ার হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার (ভেড়ামারা সার্কেল), সহকারী পুলিশ সুপার (শিক্ষানবিশ), অফিসার ইনচার্জ সকল থানা, ডিআইও-১ (ডিএসবি), ওসি, জেলা গোয়েন্দা শাখা, কোর্ট পুলিশ পরিদর্শক, আর আই,পুলিশ লাইন্স, পুলিশ পরিদর্শক (শহর ও যান), আরও (১) কুষ্টিয়াসহ জেলা পুলিশের সকল অফিসার ও ফোর্সবৃন্দ।