ইকসু গঠন আন্দোলন

ইকসু গঠন আন্দোলন Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from ইকসু গঠন আন্দোলন, Social service, Islamic University, Kushtia-Bangladesh, Kushtia.

“ইকসু গঠন আন্দোলন” আমাদের অফিসিয়াল ফেসবুক পেজ এবং প্ল্যাটফর্ম, যা ইসলামী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ইকসু) গঠনের লক্ষ্যে কাজ করছে। এ ছাড়া আমাদের আর কোনো ফেসবুক পেজ নেই।

সকলকে অংশগ্রহণের বিনীত অনুরোধ জানানো হলো।সাজিদ কোথাকার কোন মৃত পোলা না।আমাদের সবার মাঝে লুকিয়ে আছে সাজিদ আব্দুল্লাহ।বিশে...
28/10/2025

সকলকে অংশগ্রহণের বিনীত অনুরোধ জানানো হলো।সাজিদ কোথাকার কোন মৃত পোলা না।আমাদের সবার মাঝে লুকিয়ে আছে সাজিদ আব্দুল্লাহ।
বিশেষ করে সকল নারী শিক্ষার্থীকে অংশগ্রহণের আহবান জানানো হলো। আপনার বোনকে কুরুচিপূর্ণ মন্তব্য করা হয়েছে, ভবিষ্যতে যেন আপনি এর শিকার না হন।
প্রশাসনিক ভবন
সকাল ১১ টা।

শুভ জন্মদিন কমরেড‼️ Rakibul Islamঅন্যায়ের বিরুদ্ধে সবসময় আপোষহীন থাকার শিক্ষা তোমার থেকেই পাই।
04/10/2025

শুভ জন্মদিন কমরেড‼️ Rakibul Islam
অন্যায়ের বিরুদ্ধে সবসময় আপোষহীন থাকার শিক্ষা তোমার থেকেই পাই।

23/09/2025

তারপরেও বলবো সুষ্ঠু রাজনীতি চর্চা চলছে🫡🫡

আমার বন্ধুর প্রয়োজনে কিছু দিন আগে একজন হল প্রভোস্টের সাথে দেখা করলাম।। বিষয় ছিল আবেদন করার পরেও আমার বন্ধুকে সিট না দেওয়ার কারণ জানতে চাওয়া।।। বন্ধু আবেদন করেছিল এবং টাকাও জমা দিয়েছিল।।

এবার আসি আসল ঘটনায়, স্যারের কাছে জানতে চাইলাম, স্যার আমার বন্ধুর থেকেও দুই তিন ব্যাচ জুনিয়রদেরও সিট দেওয়া হয়েছে কিন্তু ২০-২১ শিক্ষার্থী হওয়া পরেও একে সিট দেওয়া হয়নি কেনো।। স্যার বলল সিট ফাঁকা নাই,ফাঁকা হলে দিবে।। তারপর ২ মাস চলে গেল এর ভিতর সিট ফাঁকা হয়েছে অনেকেই উক্ত হলে উঠেছে কিন্তু আমার বন্ধুকে দেওয়া হয়নি কোন সিট।।

২ মাস পরে স্যার সাথে কথা বললাম স্যার বল সিট ফাঁকা নেই 😄 তখন আমি রেগে বললাম স্যার আপনি যেহেতু সিট দিতে পারছেন না তাহলে আমার বন্ধু যে ২১৪০ টাকা দিয়ে আবেদন করেছে সেইটা ফেরত দেন।। স্যার বলল টাকা ফেরত দেওয়ার নিয়ম নেই। তখন আমি বললাম তাহলে সিট দেন😡

আমি রেগে বলাতে এবার স্যার বলছে চয়ন তুমি এক কাজ কর। উক্ত হলের একজনের নাম মেনশন করে বলল তুমি তার সাথে যোগাযোগ কর তাহলে সে সিটের ব্যবস্থা করে দেবে।। আরো বলল এরা হলের সকল সিটের লিস্ট করে রাখে কখন কে নামছে উঠছে সব তারা জানে।।

আমি স্যারের মুখ থেকে এসব কথা শুনে একদম থ মেরে গেলাম।।একজন প্রভোস্ট হয়ে এমন কথা বলে কি করে 😡😡
আমি শুধু একটা কথায় বললাম, কোন সংগঠনের ব্যক্তির কাছে যাওয়ার জন্য ২৪শের আন্দোলন করিনি স্যার😠😠

আমি বললাম স্যার আপনাকে সিট দেওয়া লাগবে না, আর কোন সংগঠনের কাছে আমি চয়ন যেতেও পারব না।।।

তলে তলে তদবির গিরি, দখলদারিত্ব সব চলছে ক্যাম্পাসে কিন্তু তাদের কর্মীদের কথা বার্তা শুনলে মনে......... পালিয়ে আসছে 😠😠

-- পারভেজ হোসেন চয়ন।

(দখলবাজদেরকে চিন্হিত করুন এবং বয়কট করুন।আবেগ নিয়ে আর খেলতে দিবেন না।)

কচ্ছপও ইবি প্রশাসনের কাছে হার মানবে।সাজিদ আব্দুল্লাহর হত্যার দীর্ঘ ২ মাস পর সিআইডিকে দায়িত্ব দেয়া হয়েছে। লজ্জা,এ লজ্জা আ...
14/09/2025

কচ্ছপও ইবি প্রশাসনের কাছে হার মানবে।
সাজিদ আব্দুল্লাহর হত্যার দীর্ঘ ২ মাস পর সিআইডিকে দায়িত্ব দেয়া হয়েছে। লজ্জা,এ লজ্জা আমরা কোথায় লুকাবো? লজ্জা আমাদের ইবিয়ানদের।আমরা আমাদের ভাইয়ের হত্যার বিচার আদায় করে নিতে পারিনি।

ইকসু গঠনের যাবতীয় সংবিধি প্রণয়নের জন্য কমিটি গঠন।
27/08/2025

ইকসু গঠনের যাবতীয় সংবিধি প্রণয়নের জন্য কমিটি গঠন।

25/08/2025

"মার্চ ফর ইকসু"
আজ মুভমেন্ট ফর ইকসুর পূর্ব ঘোষিত কর্মসূচি "মার্চ ফর ইকসু" বাস্তবায়ন করা হয়। মাননীয় উপাচার্য স্যার আনুমানিক আগামী ১৫ নভেম্বরের মধ্যে ইকসু নির্বাচন সম্পন্ন করতে পারবেন মর্মে আস্বস্ত করেন। এছাড়াও অর্ডিন্যান্স পাশের ১৫ দিনের মধ্যেই নির্বাচন সম্পন্ন করার কথাও তিনি বলেন।

আশাকরি, ১৫ নভেম্বরের মধ্যেই ইকসু নির্বাচন বাস্তবায়িত হবে।

#ইকসু_ই_শিক্ষার্থীর_মুক্তি
#মুভমেন্ট_ফর_ইকসু
#ইকসু_গঠন_আন্দোলন

'মুভমেন্ট ফর ইকসু' এর দ্বিতীয় দিনের কর্মসূচী 'মার্চ ফর ইকসু' বাস্তবায়নে সর্বাত্মক উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের সকল ক্রী...
25/08/2025

'মুভমেন্ট ফর ইকসু' এর দ্বিতীয় দিনের কর্মসূচী 'মার্চ ফর ইকসু' বাস্তবায়নে সর্বাত্মক উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের সকল ক্রীড়াশীল রাজনৈতিক ছাত্রসংগঠন ,সামাজিক ছাত্রসংগঠন এর সদস্যবৃন্দ,
ইকসু গঠন আন্দোলন এর সদস্যবৃন্দ এবং সর্বস্তরের শিক্ষার্থীরা।
আজকের “মার্চ ফর ইকসু”-তে গৃহীত সিদ্ধান্তসমূহ একত্রিতভাবে নিচে তুলে ধরা হলো:

১। এই সপ্তাহের মধ্যেই একটি খসড়া কমিটি গঠন করা হবে, যা গঠনতন্ত্র প্রণয়নের দায়িত্ব পালন করবে।

২। প্রশাসনের পরবর্তী সিন্ডিকেট সভায় ইকসু গঠনের অনুমোদন দেওয়া হবে। প্রয়োজনে এ বিষয়ে একটি বিশেষ সিন্ডিকেটও বসানো হতে পারে।

৩। গঠনতন্ত্র তৈরি সম্পন্ন হলে তা ইউজিসির কাছে অনুমোদনের জন্য পাঠানো হবে। এ প্রক্রিয়ায় ছাত্রদের প্রতিনিধি ও শিক্ষকরাও যুক্ত থাকবেন।

৪। গঠনতন্ত্র অনুমোদন প্রক্রিয়া শেষ হলে দ্রুত ইকসু নির্বাচন অনুষ্ঠিত হবে।

৫। অরডিন্যান্সে অনুমোদন পাওয়ার সম্ভাব্য সময়সীমা নির্ধারণ করা হয়েছে আগামী ১৫ নভেম্বর।

৬। অরডিন্যান্স অনুমোদনের পরবর্তী ১৫ দিনের মধ্যেই ইকসু নির্বাচন অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে।

#ইকসু_ই_শিক্ষার্থীর_মুক্তি
#ইকসু_গঠন_আন্দোলন
#মুভমেন্ট_ফর_ইকসু

' ইকসু গঠন আন্দোলন ' এর পক্ষ থেকে 'মুভমেন্ট ফর ইকসু' এর ২য় দিনের কর্মসূচী 'মার্চ ফর ইকসু' তে সকলকে অংশগ্রহণের উদাত্ত আহব...
24/08/2025

' ইকসু গঠন আন্দোলন ' এর পক্ষ থেকে 'মুভমেন্ট ফর ইকসু' এর ২য় দিনের কর্মসূচী 'মার্চ ফর ইকসু' তে সকলকে অংশগ্রহণের উদাত্ত আহবান জানানো হলো।

24/08/2025

কেন্দ্রীয় ছাত্রসংসদ (ইকসু) গঠনের দাবিতে ‘মুভমেন্ট ফর ইকসু’ এর প্রথম দিনের ‘প্রচার-প্রচারণা ও জনসংযোগ’ কর্মসূচি সফলভাবে সম্পন্ন হয়েছে। এদিন ক্যাম্পাসের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থান,ডিপার্টমেন্টসমূহ, বটতলা, ডায়না চত্বর, ঝালচত্বরসহ বিভিন্ন পয়েন্টে গিয়ে শিক্ষার্থীদের সঙ্গে সরাসরি যোগাযোগ করে প্রচার কার্যক্রম পরিচালনা করেন ‘ইকসু গঠন আন্দোলন’-এর সদস্যবৃন্দ।

আগামীকাল 'মুভমেন্ট ফর ইকসু' এর দ্বিতীয় দিনের কর্মসূচি ‘মার্চ ফর ইকসু’ সফলভাবে বাস্তবায়নের লক্ষ্যে সকল শিক্ষার্থীকে আন্তরিকভাবে অংশগ্রহণের আহবান জানানো হলো।

সময়: দুপুর ২ টা
তারিখ: ২৫ আগস্ট,২০২৫
জমায়াতের স্থান: টিএসসিসি,ইবি
আয়োজনে : মুভমেন্ট ফর ইকসু

'মুভমেন্ট ফর ইকসু' এর প্রথমদিনের 'প্রচার প্রচারণা ও জনসংযোগ' কর্মসূচী বাস্তবায়নে বিভিন্ন ডিপার্টমেন্ট,বটতলা,ডায়না চত্বর,...
24/08/2025

'মুভমেন্ট ফর ইকসু' এর প্রথমদিনের 'প্রচার প্রচারণা ও জনসংযোগ' কর্মসূচী বাস্তবায়নে বিভিন্ন ডিপার্টমেন্ট,বটতলা,ডায়না চত্বর,ঝালচত্বর,আমবাগান,টিএসসিসিসহ ক্যাম্পাসের বিভিন্ন স্থানে প্রচার প্রচারণা চালায়
' ইকসু গঠন আন্দোলন ' এর সদস্যবৃন্দ।

এসময়ে 'মুভমেন্ট ফর ইকসু' এর দ্বিতীয় দিনের 'মার্চ ফর ইকসু' কর্মসূচী বাস্তবায়নের জন্য সকলকে আহবান জানানো হয়।
#ইকসু_ই_শিক্ষার্থীর_মুক্তি

Address

Islamic University, Kushtia-Bangladesh
Kushtia
7003

Website

Alerts

Be the first to know and let us send you an email when ইকসু গঠন আন্দোলন posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category