26/07/2026
রংপুর রেঞ্জ ডিআইজি মহোদয় কর্তৃক পুলিশ অফিস, লালমনিরহাট ও রিজার্ভ অফিস, লালমনিরহাট বার্ষিক পরিদর্শন।
অদ্য ২৬ জুলাই, ২০২৬ খ্রিঃ তারিখ লালমনিরহাট জেলার পুলিশ অফিস এবং রিজার্ভ অফিস বার্ষিক পরিদর্শন করেন রংপুর রেঞ্জ ডিআইজি জনাব আমিনুল ইসলাম মহোদয়।
লালমনিরহাট জেলায় আগমন উপলক্ষে রেঞ্জ ডিআইজি জনাব আমিনুল ইসলাম, রংপুর মহোদয়কে ফুলেল শুভেচছা প্রদান করেন লালমনিরহাট জেলার পুলিশ সুপার জনাব মোঃ আসাদুজ্জামান মহোদয়। পুলিশ সুপারের কার্যালয়ে ডিআইজি মহোদয়কে গার্ড অব অনার প্রদান করেন জেলা পুলিশের একটি চৌকস দল।
অতঃপর ডিআইজি মহোদয় পুলিশ অফিসের সকল শাখার কার্যক্রম পর্যবেক্ষণ এবং বিভিন্ন নথিপত্র পরিদর্শন করেন।এ সময় তিনি লালমনিরহাট জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় করেন।
ডিআইজি মহোদয় লালমনিরহাট জেলা পুলিশ লাইন্স ড্রিল শেড-এ বিশেষ কল্যাণ সভায় প্রধান অতিথি হিসেবে অংশগ্রহণ করেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোঃ আকবর আলী মুন্সী, কমান্ড্যান্ট, ইন-সার্ভিস ট্রেনিং সেন্টার, লালমনিরহাট। উক্ত সভায় সভাপতিত্ব করেন অত্র জেলার পুলিশ সুপার জনাব মোঃ আসাদুজ্জামান মহোদয়। উক্ত কল্যাণ সভা পরিচালনা করেন জনাব মোঃ শাহাদত হোসেন সুমা, বিপিএম (বার), অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ), লালমনিরহাট।
বিশেষ কল্যাণ সভায় ডিআইজি মহোদয় সকল পুলিশ সদস্যকে বাংলাদেশ পুলিশের মূলনীতি ধারণ করে সততা, নিষ্ঠা ও পেশাদারিত্বের সাথে কাজ করার নির্দেশনা দেন এবং ফোর্সের ডিসিপ্লিন, ড্রেসরুলস্, অপরাধ নিয়ন্ত্রণ ও আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশের ভূমিকা, মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণ এবং মানবিক আচরণের মাধ্যমে পুলিশি সেবা নিশ্চিত করা সহ বিভিন্ন নির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন।
এরপর ডিআইজি মহোদয় রিজার্ভ অফিস পরিদর্শন কার্যক্রম শুরু করেন। তারপর মোটরযান শাখা, রেশন স্টোর, পুলিশ হাসপাতাল, বিভাগীয় ভান্ডার, রিজার্ভ অফিস'সহ জেলার সকল নথিপত্র পরিদর্শন করেন।
পরিদর্শন শেষে পরিবেশ সংরক্ষণ, সবুজায়ন সম্প্রসারণ এবং জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলার লক্ষ্যে লালমনিরহাট জেলা পুলিশের উদ্যোগে গৃহীত ‘চলমান বৃক্ষরোপণ’ কর্মসূচির অংশ হিসেবে লালমনিরহাট পুলিশ লাইন্সে বৃক্ষের চারা রোপণ করেন রংপুর রেঞ্জ ডিআইজি মহোদয় এবং পুলিশ সুপার, লালমনিরহাট মহোদয়।
এসময় আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার জনাব এ কে এম ফজলুল হক, এ-সার্কেল, লালমনিরহাট, জনাব জয়ন্ত কুমার সেন, সহকারী পুলিশ সুপার, বি-সার্কেল, লালমনিরহাট, জনাব সালমান ফারুক, সহকারী পুলিশ সুপার (শিক্ষানবিশ), লালমনিরহাট, জনাব মোঃ ওয়ারুখ ইয়াজদানী, সহকারী পুলিশ সুপার (শিক্ষানবিশ), লালমনিরহাট'সহ সকল থানার অফিসার ইনচার্জ ও জেলা পুলিশের অন্যান্য কর্মকর্তা কর্মচারীবৃন্দ।