Lalmonirhat Railway Division

Lalmonirhat Railway Division লালমনিরহাট রেলওয়ে বিভাগ, বাংলাদেশ রেলওয়ে।

20/08/2022

আজ (২০/৮/২২ তারিখ) কুড়িগ্রাম হতে ঢাকাগামী কুড়িগ্রাম এক্সপ্রেস শাটল ট্রেন দ্বারা ০৮ঃ৩০ ঘটিকায় ছেড়ে যাবে। রংপুর স্টেশনে যাত্রী ট্রান্সশিপমেন্ট করে কাউনিয়া ও কুড়িগ্রামের যাত্রী নিয়ে কুড়িগ্রাম ফিরবে। ট্রেনের বিলম্বতা কমাতে এ ব্যবস্থা নেয়া হয়েছে। সম্মানীত যাত্রীদের এজনিত সমস্যার জন্য আমরা দুঃখিত।

16/08/2022

আজ (১৬/৮/২২ তারিখ) ঢাকা হতে লালমনিরহাটগামী লালমনি এক্সপ্রেস বিকল্প রেক দ্বারা চালানো হবে। ফলে ট্রেনটি সঠিক সময়ে বা সামান্য বিলম্বে ছাড়বে।

11/08/2022

বিকল্প রেক দিয়ে ঢাকা হতে লালমনি এক্সপ্রেস আজ (১১/৮/২২ তারিখ) সঠিক সময় ছেড়ে আসবে।

11/08/2022

আজ (১১/৮/২২ তারিখ) লালমনি এক্সপ্রেস ৬ ঘণ্টা বিলম্বে চলছে। লালমনিরহাট হতে ঢাকাগামী লালমনি এক্সপ্রেস ন্যূনতম ৪ঃ৩০ ঘণ্টা বিলম্বে ছাড়বে। তবে ঢাকা হতে লালমনি এক্সপ্রেস সঠিক সময়ে ছাড়ার সম্ভাবনা রয়েছে। ট্রেনের এ বিলম্বতার জন্য আমরা দুঃখিত।

08/08/2022

পার্বতীপর-লালমনিরহাট এর মধ্যে চলাচল বন্ধ থাকা ৬৩/৬৪ নং কমিউটার ট্রেন শীঘ্রই চালু হবে ইনশা-আল্লাহ।

17/07/2022

আগামীকাল (১৮/০৭/২২) পঞ্চগড় এক্সপ্রেস ন্যূনতম ৩ ঘণ্টা বিলম্বে বীমুসিই হতে ছেড়ে যাবে। শাটল রেক দিয়ে কুড়িগ্রাম এক্সপ্রেসের বিলম্বতা কমানো হবে।

17/07/2022

আগামীকাল ডাউন লালমনি এক্সপ্রেস ও ডাউন রংপুর এক্সপ্রেস সঠিক সময়ে যাত্রারম্ভ করবে।

17/07/2022

আজ (১৭/০৭/২২) কুড়িগ্রাম এক্সপ্রেস পার্বতীপুর পর্যন্ত চালানো হবে। কুড়িগ্রাম হতে সকাল ১১:৩০ এ কুড়িগ্রাম শাটল রওয়ানা করে পার্বতীপুর পৌছে কুড়িগ্রাম এক্সপ্রেসকে সংযোগ দিবে এবং কুড়িগ্রাম এক্সপ্রেস এর যাত্রীদের এই শাটল দ্বারা বদরগঞ্জ, রংপুর এবং কুড়িগ্রাম পৌছানো হবে।

11/07/2022

ট্রেনের টিকেট পাওয়ার কৌশল-
আপনি ট্রেনে কোথাও যাওয়ার টিকেট না পেলে সাধারনতঃ ট্রেনের যাত্রারম্ভ স্টেশন হতে যাত্রাশেষ স্টেশনের টিকেট খুজবেন তাহলে আপনার টিকেট পাওয়ার সম্ভাবনা অনেক বাড়বে। যেমন- আগামী ১২/০৭/২২ তারিখ বীমুসিই হতে ঢাকার এবং ১১-১৩ তারিখের ঈদ স্পেশাল ট্রেনের জয়দেবপুর যাওয়ার টিকেট কাউন্টার হতে পাওয়া যাবে।

09/07/2022

জরুরী বিজ্ঞপ্তি-
মিটারগেজের বিকল্প রেক দিয়ে আজ পঞ্চগড় এক্সপ্রেস ঢাকা হতে সঠিক সময়ে ছেড়ে আসবে। বঙ্গবন্ধু পূর্ব স্টেশনে যাত্রীদের মিটারগেজ হতে ব্রডগেজ রেকে ট্রান্সশিপমেন্ট করা হবে। সম্মানীত যাত্রীদের এ বিড়ম্বনার জন্য আমরা দূঃখিত।

09/07/2022

আজ পঞ্চগড় এক্সপ্রেস বী.মু.সি.ই হতে সঠিক সময়ে ছাড়বে।

09/07/2022

জরুরী নোটিশ (তারিখ ০৯/০৭/২২)-
(১) আজ কুড়িগ্রাম এক্সপ্রেস রংপুর পর্যন্ত চলবে। কানেকটিং রেক দিয়ে কুড়িগ্রামের যাত্রীদের কুড়িগ্রাম হতে রংপুরে এবং রংপুর হতে কুড়িগ্রামে নেয়া হবে।
(২) ঈদ স্পেশাল ট্রেনটি দিনাজপুর পর্যন্ত চলবে। কানেক্টিং রেক দিয়ে এই ট্রেনের যাত্রীদের দিনাজপুর হতে বী.মু.সি.ই নেয়া হবে।
(৩) পঞ্চগড় এক্সপ্রেস ট্রেনটি দিনাজপুর পর্যন্ত চালানো হবে। কানেকটিং রেক দিয়ে এই ট্রেনের যাত্রীদের বী.মু.সি.ই-দিনাজপুর-বী.মু.সি.ই অানা-নেয়া করা হবে।

Address

Lalmonirhat
5500

Alerts

Be the first to know and let us send you an email when Lalmonirhat Railway Division posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to Lalmonirhat Railway Division:

Share