Department of History LGC

Department of History  LGC New Honors department(History) of lalmonirhat govt.college started 19.01.2014.National University me

১ জুলাই ১৯৬৪ সালে লালমনিরহাট সরকারি কলেজ প্রতিষ্ঠাকালীন সময়ই ইতিহাস বিভাগ তার যাত্রা শুরু করে। কালের পরিক্রমায় ২০১৩-১৪ শিক্ষাবর্ষে বিভাগটি জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অনার্স কোর্স চালুর অনুমতি পায় যার স্মারক নং-০৭()জা:বি:/ক:প/৭৪৮৭, তারিখ-১৯ জানুয়ারী ২০১৪। বিভাগটি প্রতিষ্ঠায় কলেজের অধ্যক্ষ প্রফেসর আরজুমান্দ বানু, উপাধ্যক্ষ জনাব মোঃ ইউসুফ আলী এবং বিভাগীয় প্রধান জনাব মোঃ আরমান রহমান-এর ঐকান্তিক প্রচে

ষ্টা, আগ্রহ ও নিরলস পরিশ্রম কাঙ্খিত লক্ষ্যে পৌঁছতে সাহায্য করেছে। বিভাগ প্রতিষ্ঠায় বিভিন্ন বিভাগের শিক্ষকবৃন্দ সার্বিক সহযোগিতা করেছেন। তার মধ্যে জনাব মোহাম্মদ শাহেদুল হক, জনাব মোঃ আশরাউল হক, জনাব এসএম শাহ আলম, জনাব মোঃ মোজাম্মেল হক, জনাব ফখরুল ইসলাম, জনাব হাসনাত বিন দেলোয়ার, জনাব আব্দুর রশীদ এর অবদান অনস্বীকার্য। বিভাগ প্রতিষ্ঠায় জনাব এবিএম ফেরদৌস এবং জনাব মোঃ আব্দুস সালাম এর প্রচেষ্টা ও আন্তিরিক সমর্থন প্রশংসার দাবীদার। প্রতিষ্ঠাকালীন সময় থেকেই বিভাগটি ছাত্র-ছা্ত্রীদের মধ্যে আধুনিক চিন্তাধারা ও পাঠদান, একবিংশ শতাব্দীর উপযোগী নাগরিক হিসেবে গড়ে তোলা, মুক্তিযুদ্ধের আদর্শ লালন, বাংলাদেশের ইতিহাস, ঐতিহ্য এবং বিশ্ব নাগরিক হিসেবে গড়ে তুলতে সামগ্রিক প্রচেষ্টা অব্যাহত রেখেছে। বিভাগটির লক্ষ্য ছাত্র-ছাত্রীদের মধ্যে স্বপ্ন বুনে দেয়া যাতে তারা মাথা উচু করে বাংলাদেশের একজন আদর্শ নাগরিক হিসেবে গড়ে উঠতে পারে । বিভাগটির চেতনা হচ্ছে ‘‘অসত্যের দাসত্বে আর নয়, আমরা নির্ভীক, সত্য সমাগত’’। সত্য সুন্দর, ছাত্র-ছাত্রীরা যাতে সত্যকে ধারন করে সুন্দর জীবন যাপন করতে পারে, হতাশ না হয় সেই লক্ষ্যে ইতিহাস বিভাগের পথচলা। একটি আধুনিক, দায়িত্বশীল, তথ্য বহুল জ্ঞান চর্চার কেন্দ্র হিসেবে গড়ে উঠতে ইতিহাস বিভাগ লালমনিরহাট সরকারি কলেজ আপনার পরামর্শ ও উপদেশ কামনা করে । ইতিহাস বিভাগে আপনাকে সু-স্বাগতম.....

03/03/2021

অভিনন্দন জামাল হোসেন, স্নাতক সম্মান ২০১৯-২০ শিক্ষাবর্ষ, ইতিহাস বিভাগ, লালমনিরহাট সরকারি কলেজ। https://www.facebook.com/watch/?v=760502894886092

অনুদানের আবেদনের তারিখ বৃদ্ধি করা হয়েছে ৭ মার্চ পর্যন্ত
28/02/2021

অনুদানের আবেদনের তারিখ বৃদ্ধি করা হয়েছে ৭ মার্চ পর্যন্ত

শিক্ষার্থীদের বিশেষ মঞ্জুরি সহায়তাআবেদনের শেষ তারিখ ২৮ ফেব্রুয়ারি ২০২১
27/02/2021

শিক্ষার্থীদের বিশেষ মঞ্জুরি সহায়তা
আবেদনের শেষ তারিখ ২৮ ফেব্রুয়ারি ২০২১

২০১৮ সালের মাস্টার্স পরীক্ষার পূন: সংশোধিত পরীক্ষার রুটিন
25/02/2021

২০১৮ সালের মাস্টার্স পরীক্ষার পূন: সংশোধিত পরীক্ষার রুটিন

২৪ মে এর আ‌গে জাতীয় বিশ্ব‌বিদ‌্যাল‌য়ের আর কোন পরীক্ষা হবার সম্ভ‌াবনা নেই। তবে মে মাসেই অবশিষ্ট পরীক্ষাগুলো সহ স্নাতক (স...
24/02/2021

২৪ মে এর আ‌গে জাতীয় বিশ্ব‌বিদ‌্যাল‌য়ের আর কোন পরীক্ষা হবার সম্ভ‌াবনা নেই। তবে মে মাসেই অবশিষ্ট পরীক্ষাগুলো সহ স্নাতক (সম্মান) ১ম ও ২ য় বর্ষের পরীক্ষা শুরু হওয়ার সম্ভবনা রয়েছে। শিক্ষার্থীদের ভালভাবে প্রস্তুতি নিতে বলা হল।

কিতনা খাওফ হোতা হ্যায় শাম কে আন্ধারো মেপুছ উন পারিন্দোছে জিনকো ঘর নেহি হোতে।”-সন্ধ্যার অন্ধকার কতটা ভয়ঙ্কর, তা সেই পাখিক...
24/02/2021

কিতনা খাওফ হোতা হ্যায় শাম কে আন্ধারো মে
পুছ উন পারিন্দোছে জিনকো ঘর নেহি হোতে।”

-সন্ধ্যার অন্ধকার কতটা ভয়ঙ্কর, তা সেই পাখিকে জিজ্ঞাসা করো; যার ঘর নেই।
- মির্জা গালিব।

23/02/2021
পরবর্তী নি‌র্দেশ না দেয়া পর্যন্ত ২০১৯ সা‌লের অনার্স ৪র্থ বর্ষ মৌ‌খিক ও ব‌্যবহা‌রিক প‌রীক্ষা স্থ‌গিত করা হ‌য়ে‌ছে।
23/02/2021

পরবর্তী নি‌র্দেশ না দেয়া পর্যন্ত ২০১৯ সা‌লের অনার্স ৪র্থ বর্ষ মৌ‌খিক ও ব‌্যবহা‌রিক প‌রীক্ষা স্থ‌গিত করা হ‌য়ে‌ছে।

মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে লালমনিরহাট সরকারি কলেজ কর্তৃক আয়োজিত রচনা প্রতিযোগিতায় ইতিহাস বিভাগ ২...
21/02/2021

মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে লালমনিরহাট সরকারি কলেজ কর্তৃক আয়োজিত রচনা প্রতিযোগিতায় ইতিহাস বিভাগ ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মো: খয়ের জামাল
২য় স্থান অধিকার করেছে।

তাকে পুরস্কার প্রদান করছেন দর্শণ বিভাগের বিভাগীয় প্রধান জনাব মোঃ আব্দুল হাদী স্যার, পাশে উপবিষ্ট কলেজের অধ্যক্ষ প্রফেসর মোঃ খায়রুল কবীর মহোদয়।

খয়েরজামালকে বিভাগের পক্ষথেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাই।

মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস -২০২১ উপলক্ষে ইতিহাস বিভাগ লালমনিরহাট সরকারি কলেজের প্রভাত ফেরিতে অংশগ্রহণ, শ...
21/02/2021

মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস -২০২১ উপলক্ষে ইতিহাস বিভাগ লালমনিরহাট সরকারি কলেজের প্রভাত ফেরিতে অংশগ্রহণ, শহিদদের পূর্ণ্য স্মৃতির উদ্দেশ্যে শ্রদ্ধার্ঘ্য নিবেদন।

এসময় কলেজের অধ্যক্ষ প্রফেসর মোঃ খায়রুল কবীর মহোদয়, বিভাগীয় প্রধান জনাব মোঃ আরমান রহমান, মহান ভাষা দিবস উদযাপন কমিটির আহবায়ক জনাব এবিএম ফেরদৌস, প্রভাষক ইতিহাস বিভাগ, বিভাগের শিক্ষার্থীবৃন্দ কোভিড-১৯ প্রটোকল অনুসরণ করে শ্রদ্ধা নিবেদন করেন।

প্রভাতফেরিটি বিএনসিসি ভবনের সামনে থেকে শুরু হয়ে জেলার প্রধান সড়ক হয়ে কলেজ শহিদমিনারে শেষ হয়।

ফ্রিল্যান্সিংয়ে ইতিহাস বিভাগের শিক্ষার্থীর  কৃতিত্ব : ইতিহাস বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের  শিক্ষার্থী মো: সুমন মিয়া ফ্রি...
20/02/2021

ফ্রিল্যান্সিংয়ে ইতিহাস বিভাগের শিক্ষার্থীর কৃতিত্ব : ইতিহাস বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মো: সুমন মিয়া ফ্রিল্যান্সিং মার্কেটিং এ লেভেল ওয়ান সেলার পজিশন অর্জন করেছে। তাকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাই। আশা করি সে দক্ষতা ও নিষ্ঠার সাথে কাজ করে লেভেল -২ অর্জনের পাশাপাশি একজন দক্ষ ফ্রিল্যান্সার হিসেবে দেশের,সমাজের ও পরিবারের অর্থনীতিতে ভূমিকা রাখবে। আমরা সুমনের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করছি।
উল্লেখ্য ইতিহাস বিভাগের বেশ কিছু শিক্ষার্থী ফ্রিল্যান্সিং ও আইটির পাশাপাশি বিভিন্ন কারিগরি প্রশিক্ষণ নিয়ে পেশাগত দক্ষতা অর্জন করে সুনামের সহিত কাজ করছে।

'শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস'-২০২১ পালন উপলক্ষে কবিতা আবৃত্তি ও রচনা প্রতিযোগিতা।
18/02/2021

'শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস'-২০২১ পালন উপলক্ষে কবিতা আবৃত্তি ও রচনা প্রতিযোগিতা।

Address

Lalmonirhat-Patgram/Burimari Highway
Lalmonirhat
5500

Opening Hours

Monday 09:00 - 17:00
Tuesday 09:00 - 17:00
Wednesday 09:00 - 17:00
Thursday 09:00 - 17:00
Saturday 09:00 - 17:00
Sunday 09:00 - 17:00

Telephone

059162615

Alerts

Be the first to know and let us send you an email when Department of History LGC posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to Department of History LGC:

Share