সহকারী পুলিশ সুপারের কার্যালয়,শিবচর সার্কেল,মাদারীপুর।

  • Home
  • Bangladesh
  • Madaripur
  • সহকারী পুলিশ সুপারের কার্যালয়,শিবচর সার্কেল,মাদারীপুর।

সহকারী পুলিশ সুপারের কার্যালয়,শিবচর সার্কেল,মাদারীপুর। "মানুষ মানুষের জন্য"
"Do for Mankind"

10/09/2026

সহকারী পুলিশ সুপার(শিবচর সার্কেল) এর নেতৃত্বে শিবচর ও রাজৈর থানা এলাকায় মাদক,চুরি,ছিনতাই ও ডাকাতির বিরুদ্ধে অভিযান চলবে।তথ্য দিয়ে সহায়তা করার জন্য বিনীত অনুরোধ করা হল।(তথ্য দাতার পরিচয় গোপন থাকবে)

মোঃ সালাহ উদ্দিন কাদের
সহকারী পুলিশ সুপার
(শিবচর সার্কেল)
01320098350

মাদারীপুর জেলার শিবচর সার্কেল অফিস দ্বি-বার্ষিক পরিদর্শন।আজ রবিবার (২৬ জুলাই ২০২৬ খ্রিষ্টাব্দ) জনাব মোঃ সায়ফুজ্জামান ফার...
26/07/2026

মাদারীপুর জেলার শিবচর সার্কেল অফিস দ্বি-বার্ষিক পরিদর্শন।

আজ রবিবার (২৬ জুলাই ২০২৬ খ্রিষ্টাব্দ) জনাব মোঃ সায়ফুজ্জামান ফারুকী,অতিরিক্ত ডিআইজি (ক্রাইম ম্যানেজমেন্ট) ঢাকা রেঞ্জ, বাংলাদেশ পুলিশ মহোদয় মাদারীপুর জেলার শিবচর সার্কেল অফিস দ্বি-বার্ষিক পরিদর্শন করেন।

মাননীয় অতিরিক্ত ডিআইজি মহোদয় সার্কেল অফিসের সার্বিক পরিবেশ ঘুরে দেখেন, অফিসের বিভিন্ন নথিপত্র পর্যবেক্ষণ করেন এবং পরিদর্শন কার্যক্রম শেষে পরিদর্শন বইয়ে স্বাক্ষর করেন। পরিদর্শন শেষে অত্র অফিসে কর্মরত অফিসার ও ফোর্সদের সাথে কুশল বিনিময় করেন এবং সকলের উদ্দেশ্যে দিকনির্দেশনা মূলক বক্তব্য প্রদান করেন।

এসময় আরো উপস্থিত ছিলেন জনাব ফারিয়া রফিক ভাবনা (ক্রাইম এন্ড অপস্) মাদারীপুর, জনাব মোঃ সালাহ উদ্দিন কাদের,সহকারী পুলিশ সুপার (শিবচর সার্কেল), জনাব যাকিয়া তাসনীম, সহকারী পুলিশ সুপার (প্রবি),শিবচর ও রাজৈর থানার অফিসার ইনচার্জসহ সংশ্লিষ্ট দপ্তরে কর্মরত বিভিন্ন পদমর্যাদার অফিসার-ফোর্স।

মাদারীপুর জেলার পুলিশ সুপারের নির্দেশনায় জনাব মোঃ সালাহ উদ্দিন কাদের, সহকারী পুলিশ সুপার, শিবচর সার্কেলের নেতৃত্বে, র্যা...
05/06/2026

মাদারীপুর জেলার পুলিশ সুপারের নির্দেশনায় জনাব মোঃ সালাহ উদ্দিন কাদের, সহকারী পুলিশ সুপার, শিবচর সার্কেলের নেতৃত্বে, র্যাব-৮ মাদারীপুর ও শিবচর থানার পুলিশের সমন্বয়ে দুর্ধর্ষ মোটরসাইকেল চোর মুন্না কাজী,পিতা: সৈয়দ কাজী, গ্রাম:শিবগাতী(জোনাসর),কাশিয়ানী, জেলা: গোপালগঞ্জকে গ্রেফতার করা হয়েছে। সে শিবচর এলাকার সংঘবদ্ধ মোটরসাইকেল চোরের সদস্য। তার নামে শিবচর থানায় ০২ টি মোটরসাইকেলসহ বিভিন্ন থানায় আরও ০৬ টি মোটরসাইকেল চুরির মামলা রয়েছে।

18/05/2026
16/05/2026

সম্প্রতি ৪(চারটি) প্রতারণার শিকার হচ্ছেন সাধারণ জনগণ:
১। অনলাইন মাধ্যমে চটকদার ৫০% হতে ৬০ % কম মূল্যে/ ডিসকাউন্টে বাইক,ইলেকট্রিক পণ্য, মাছ ও অন্যান্য পণ্য বিক্রয়।
২। দারাজ,পিকাবু বা অন্যান্য ব্যবসায় ইনভেস্ট করলে একমাসে দ্বিগুণ মুনাফা/বেতন।
৩। ফেসবুক, ইউটিউব ও অন্যান্য মাধ্যমে বিদেশ গমনের চটকদার বিজ্ঞাপন, ভিসা,ওয়ার্ক পারমিট ইত্যাদির চটকদার অফার
৪। আপনার পরিবারের কেউ এক্সিডেন্ট, পুলিশ গ্রেফতার করেছে,পুলিশের ছবি ব্যবহার করে ফোন করে সাহায্যের কথা বলে টাকা দাবি।

এসকল প্রতারণার ব্যাপারে নিয়মিতভাবে শিবচর ও রাজৈর থানায় ব্যবস্থা নেওয়া হচ্ছে। তবে সম্প্রতি অনেক অভিযোগ আসায় সকলকে এ ব্যাপারে সচেতন হওয়ার অনুরোধ করা হচ্ছে।

28/02/2026

যায়যায়দিন মিডিয়াপ্লেক্স ৪৪৬ ই+এফ+জি তেজগাঁও শিল্পাঞ্চল ঢাকা ১২০৮

শিবচর সার্কেল এএসপি জনাব মোঃ সালাহ উদ্দিন কাদের এর নেতৃত্বে শিবচর থানার পুলিশের সমন্বয়ে উমেদপুর এলাকায় অভিযানে একজন ব্যক...
19/02/2026

শিবচর সার্কেল এএসপি জনাব মোঃ সালাহ উদ্দিন কাদের এর নেতৃত্বে শিবচর থানার পুলিশের সমন্বয়ে উমেদপুর এলাকায় অভিযানে একজন ব্যক্তিকে ০৯ বস্তা অবৈধ উপায়ে ভারত থেকে আনা নিষিদ্ধ আতশবাজিসহ আটক করা হয়। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

শিবচর সার্কেল এএসপি জনাব মোঃ সালাহ উদ্দিন কাদের এর নেতৃত্বে শিবচর থানার পুলিশের সমন্বয়ে মাদবরচর এলাকায় মাদকবিরোধী অভিযান...
13/02/2026

শিবচর সার্কেল এএসপি জনাব মোঃ সালাহ উদ্দিন কাদের এর নেতৃত্বে শিবচর থানার পুলিশের সমন্বয়ে মাদবরচর এলাকায় মাদকবিরোধী অভিযানে মাদক ব্যবসায়ী রফিক ওরফে মাড্ডু ও তার সহযোগীকে প্রায় ১২৫ পিচ ইয়াবা ও মাদক বিক্রির ২৯,০০০/- টাকাসহ আটক করা হয়।

লাইসেন্স ও রেজিষ্ট্রেশনবিহীন, পরিবেশদূষণকারী খোলা মাটি,বালি বহনকারী ড্রাম ট্রাকের বিরুদ্ধে শিবচর সার্কেল এএসপি জনাব মোঃ ...
28/01/2026

লাইসেন্স ও রেজিষ্ট্রেশনবিহীন, পরিবেশদূষণকারী খোলা মাটি,বালি বহনকারী ড্রাম ট্রাকের বিরুদ্ধে শিবচর সার্কেল এএসপি জনাব মোঃ সালাহ উদ্দিন কাদের এর নেতৃত্বে অভিযান চলমান। মোট ০৩ টি ড্রাম ট্রাককে জরিমানা।

শিবচর সার্কেল এএসপি মোঃ সালাহ উদ্দিন কাদের এর নেতৃত্বে শিবচর থানা এলাকায় আইনশৃঙ্খলার উন্নয়নে বিভিন্ন অভিযান(চেকপোস্ট) চল...
16/01/2026

শিবচর সার্কেল এএসপি মোঃ সালাহ উদ্দিন কাদের এর নেতৃত্বে শিবচর থানা এলাকায় আইনশৃঙ্খলার উন্নয়নে বিভিন্ন অভিযান(চেকপোস্ট) চলমান রয়েছে। সাম্প্রতিক অভিযানে চেকপোস্টর মাধ্যমে প্রায় ২৫ টি গাড়ীর জরিমানা ও আটক, ০৪ কেজি গাঁজা উদ্ধার করা হয়।

Address

Shibchar
Madaripur
--

Alerts

Be the first to know and let us send you an email when সহকারী পুলিশ সুপারের কার্যালয়,শিবচর সার্কেল,মাদারীপুর। posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share