Bishwo Shahitto Kendro Madaripur

Bishwo Shahitto Kendro Madaripur বিশ্বসাহিত্য কেন্দ্র মাদারিপুর শাখা
Bishwo Shahitto Kendro (BSK) [World-Literature Center]

Bishwo Shahitto Kendro (World-Literature Centre), popularly known as Kendro, has been relentlessly working in this direction in an informal way to build a knowledgeable, enriched and committed generation through various intellectual and cultural program

সমন্বিত সরকারি অফিস ভবন মাদারীপুরে বিশ্বসাহিত্য কেন্দ্রের আয়োজনে ৫ দিনব্যাপী ভ্রাম্যমাণ বইমেলা ও সাংস্কৃতিক উৎসবের ৪র্থ ...
21/07/2026

সমন্বিত সরকারি অফিস ভবন মাদারীপুরে বিশ্বসাহিত্য কেন্দ্রের আয়োজনে ৫ দিনব্যাপী ভ্রাম্যমাণ বইমেলা ও সাংস্কৃতিক উৎসবের ৪র্থ দিনে চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও কবিতা আবৃত্তি প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
আজ ৫ম দিনে বিকাল ৫টায় পুরস্কার বিতরণ ও সমাপনী অনুষ্ঠান। সকলে আমন্ত্রিত।

বইমেলা 📚 বইমেলা 📚 বইমেলা 📚বিশ্বসাহিত্য কেন্দ্র মাদারিপুরে বইমেলর আয়োজন করেছে। মেলা চলবে ১৭ - ২১ জুলাই (শুক্রবার - মঙ্গল...
14/07/2026

বইমেলা 📚 বইমেলা 📚 বইমেলা 📚
বিশ্বসাহিত্য কেন্দ্র মাদারিপুরে বইমেলর আয়োজন করেছে। মেলা চলবে ১৭ - ২১ জুলাই (শুক্রবার - মঙ্গলবার) প্রতিদিন দুপুর ১২টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত সমন্বিত সরকারি অফিস ভবন (দশ তলা ভবনের নিচতলায়), এম এম হাফিজ মেমোরিয়াল পাবলিক লাইব্রেরির অস্থায়ী কার্যালয় সংলগ্ন করিডোরে।
বইমেলায় ২৫-৩৫% ছাড়ে বই কেনার সুযোগ থাকছে।
সকলে আমন্ত্রিত 💝

#বিসাকে #মাদারীপুর #ব‌ই #বইমেলা

বিশ্বসাহিত্য কেন্দ্র-কে বাংলাদেশের ২৫টি সবচেয়ে প্রভাবশালী প্রতিষ্ঠানের একটি হিসেবে স্বীকৃতি দিয়েছে ব্র্যাক ব্যাংক পিএল...
08/07/2026

বিশ্বসাহিত্য কেন্দ্র-কে বাংলাদেশের ২৫টি সবচেয়ে প্রভাবশালী প্রতিষ্ঠানের একটি হিসেবে স্বীকৃতি দিয়েছে ব্র্যাক ব্যাংক পিএলসি এবং দ্য বিজনেস স্ট্যান্ডার্ড।
এই গৌরবময় অর্জনে আমরা অত্যন্ত আনন্দিত ও কৃতজ্ঞ।

একটি সমৃদ্ধ জাতি গঠনে প্রয়োজন আলোকিত, মননশীল ও মূল্যবোধসম্পন্ন মানুষ। দেশের গতানুগতিক শিক্ষাব্যবস্থার অবক্ষয় এবং সুস্থ সাংস্কৃতিক চর্চার অভাবকে দূর করতে বিগত চার দশক ধরে নিরলস কাজ করে যাচ্ছে 'বিশ্বসাহিত্য কেন্দ্র'। আমাদের মূল লক্ষ্য—দেশব্যাপী বইপড়া আন্দোলনের মাধ্যমে জাতীয় চিত্তের সামগ্রিক আলোকায়ন ঘটানো।

এই লক্ষ্য অর্জনে আমাদের মূল চালিকাশক্তি তরুণ প্রজন্মের মেধা ও মননের বিকাশ। স্কুল-কলেজের শিক্ষার্থীদের চেতনাজগৎকে প্রসারিত করতে আমাদের 'দেশভিত্তিক উৎকর্ষ কার্যক্রম' ও 'পাঠাভ্যাস উন্নয়ন কার্যক্রম' নিরন্তর কাজ করে যাচ্ছে। পাঠকদের দোরগোড়ায় বই পৌঁছে দিতে দেশের ৬৪টি জেলার ৩২০০ লোকালয়ে আলো ছড়াচ্ছে আমাদের 'ভ্রাম্যমাণ লাইব্রেরি'র দৃষ্টিনন্দন গাড়িগুলো। এর পাশাপাশি, উচ্চতর জ্ঞানচর্চার জন্য ঢাকার মূল কার্যালয়ে গড়ে তোলা হয়েছে ২ লক্ষাধিক গ্রন্থের সমৃদ্ধ লাইব্রেরি এবং ১৮ বছরের ঊর্ধ্বের আলোক-প্রত্যাশীদের জন্য রয়েছে বিশেষ জ্ঞানচক্র 'আলোর ইশকুল'।

এ যাবৎ ৫০০-এর অধিক চিরায়ত বিশ্বসাহিত্য ও বাংলা ক্লাসিক গ্রন্থ প্রকাশের পাশাপাশি বিশ্বসাহিত্য কেন্দ্রের প্রকাশনা প্রকল্পের আওতায় চলছে শিক্ষা ও শৈল্পিক রুচি পরিশীলনের কাজ। একই সাথে 'বাঙালির চিন্তা' কর্মসূচির আওতায় গত দুইশত বছরের শ্রেষ্ঠ মনীষীদের মৌলিক চিন্তার ২০৯ খণ্ডের আকরগ্রন্থ পরিমার্জিত আকারে পুনঃমুদ্রণ করা হচ্ছে। বইমেলার আনন্দকে রাজধানীকেন্দ্রিক না রেখে উপজেলা পর্যায়ে ছড়িয়ে দিতে ২০২৭ সালের মধ্যে দেশব্যাপী ২০০টি 'ভ্রাম্যমাণ বইমেলা' আয়োজনের লক্ষ্য নিয়ে এগিয়ে যাচ্ছি আমরা।

বিশ্বসাহিত্য কেন্দ্র আজ কেবল একটি প্রতিষ্ঠান নয়, এটি একটি সামাজিক ও জাতীয় উৎকর্ষ সাধনের আন্দোলন। এই মর্যাদাপূর্ণ স্বীকৃতি আমাদের দায়িত্বকে আরও বাড়িয়ে দিয়েছে। আগামী দিনগুলোতেও আমাদের সকল চলমান ও নতুন পরিকল্পনা নিয়ে আমরা আরও দৃঢ় প্রত্যয়ে এগিয়ে যাব, যেন দেশের প্রতিটি কোণে গুচ্ছ গুচ্ছ প্রদীপের মতো আলোকিত মানুষের জন্ম হয় এবং তাদের হাত ধরেই সমৃদ্ধির পথে এগিয়ে যায় আমাদের প্রিয় বাংলাদেশ।

07/07/2026
নিয়োগ বিজ্ঞপ্তিদেশব্যাপী ভ্রাম্যমাণ লাইব্রেরি (৩য় সংশোধিত) প্রকল্পগণগ্রন্থাগার অধিদপ্তর, সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়-এর ...
07/07/2026

নিয়োগ বিজ্ঞপ্তি

দেশব্যাপী ভ্রাম্যমাণ লাইব্রেরি (৩য় সংশোধিত) প্রকল্প

গণগ্রন্থাগার অধিদপ্তর, সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়-এর উদ্যোগে বাস্তবায়নাধীন দেশব্যাপী ভ্রাম্যমাণ লাইব্রেরি (৩য় সংশোধিত) প্রকল্পের আওতায় বাস্তবায়ন সহযোগী বিশ্বসাহিত্য কেন্দ্র কর্তৃক নিম্নোক্ত পদসমূহে ১ আগস্ট ২০২৬ থেকে ৩০ জুন ২০২৭ তারিখ পর্যন্ত মেয়াদে নিয়োগের জন্য যোগ্য প্রার্থীদের নিকট থেকে জীবনবৃত্তান্তসহ আবেদনপত্র আহ্বান করা হচ্ছে।

আগ্রহীরা অবশ্যই নিয়ম অনুযায়ী আবেদন করবেন।

মূল বিজ্ঞপ্তিঃ https://bskbd.org/notice/view/94

26/06/2026

দেশভিত্তিক উৎকর্ষ কার্যক্রম সম্প্রসারণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখছেন জনাব মিজ্ মর্জিনা আক্তার, জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট, মাদারীপুর
১৫ জুন ২০২৬

16/06/2026

বই পড়ার গুরুত্ব ও পাঠাভ্যাস বৃদ্ধির লক্ষ্যে মাদারীপুরে সাংস্কৃতিক সংঘের মাসিক আড্ডা অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিক...

*বই পড়ার গুরুত্ব তুলে ধরে মাদারিপুরে সাংস্কৃতিক সংঘের মাসিক আড্ডা অনুষ্ঠিত*১৫ জুন বিকাল ৫ টায় সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়...
16/06/2026

*বই পড়ার গুরুত্ব তুলে ধরে মাদারিপুরে সাংস্কৃতিক সংঘের মাসিক আড্ডা অনুষ্ঠিত*

১৫ জুন বিকাল ৫ টায় সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে এবং গণগ্রন্থাগার অধিদপ্তর কর্তৃক বাস্তবায়নাধীন প্রকল্পের আওতায় মাঠপর্যায়ে বাস্তবায়ন সহযোগী প্রতিষ্ঠান হিসেবে বিশ্বসাহিত্য কেন্দ্রের ভ্রাম্যমাণ লাইব্রেরি মাদারীপুর ইউনিটের আয়োজনে জেলা সরকারি গণগ্রন্থাগার মিলনায়তনে সাংস্কৃতিক সংঘের মাসিক আড্ডা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সরকারের প্রাক্তন সচিব ও বিশ্বসাহিত্য কেন্দ্রের নির্বাহী পরিচালক খোন্দকার মো. আসাদুজ্জামান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্বসাহিত্য কেন্দ্রের যুগ্মপরিচালক ও দেশব্যাপী ভ্রাম্যমাণ লাইব্রেরি (৩য় সংশোধিত) প্রকল্প-এর প্রকল্প সমন্বয়কারী উজ্জ্বল হোসেন।
মাদারীপুর জেলা সরকারি গণগ্রন্থাগারের সহকারী লাইব্রেরিয়ান রেবেকা সুলতানার সভাপতিত্বে অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন প্রফেসর ড. নূরজাহান বেগম ও বিশ্বসাহিত্য কেন্দ্র-এর মাদারীপুর শাখার শাখা সংগঠক লিখন মাহমুদ তুর্য।
অনুষ্ঠানের শুরুতে শুভেচ্ছা বক্তব্য দেন কবি মাসুদ সুমন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন দেশব্যাপী ভ্রাম্যমাণ লাইব্রেরি (৩য় সংশোধিত) প্রকল্পের ডেপুটি কো-অর্ডিনেটর (প্রোগ্রাম এন্ড ভেহিক্যাল) রাজন দত্ত মজুদার।
আলোচনা পর্ব শেষে সাংস্কৃতিক পরিবেশনা অনুষ্ঠিত হয়। পরে বিভিন্ন প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

এছাড়াও অনুষ্ঠানে জ্যেষ্ঠ সাংবাদিক সুবল বিশ্বাস, কবি মিলন সব্যসাচী, গীতিকার ইদ্রিস আলী, কবি নাজনীন খানম, গৌতম চন্দ্র মন্ডল, ফাতেমা শারমিন রিক্তা, এম এম হাফিজ মেমোরিয়াল পাবলিক লাইব্রেরির লাইব্রেরিয়ান মো. অজিউল্লাহ, বিসাকে মাদারিপুর সমন্বয়কারীবৃন্দ- বিধান চন্দ্র, মাইদুল ইসলাম রানা, মেহেদী হাসান সজল, রায়হান রানা, আলভী নাহিয়ান আবৃত, ভ্রাম্যমাণ লাইব্রেরি ইনচার্জ বিল্লাল হোসাইন সহ সাংস্কৃতিক সংঘের সদস্য, শিক্ষার্থী, পাঠক-পাঠিকাসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

#বিসাকে
#ভ্রাম্যমান_লাইব্ররি
#মাদারীপুর
#ব‌ই
#বইপড়া
#পাঠক_আড্ডা
#পাঠচক্র

*​মাদারিপুরে বিশ্বসাহিত্য কেন্দ্রের বইপড়া কর্মসূচির সম্প্রসারণ: ৫০০ শিক্ষার্থীর অংশ গ্রহণে বই বিতরণ ও কুইজ প্রতিযোগিতা*১...
16/06/2026

*​মাদারিপুরে বিশ্বসাহিত্য কেন্দ্রের বইপড়া কর্মসূচির সম্প্রসারণ: ৫০০ শিক্ষার্থীর অংশ গ্রহণে বই বিতরণ ও কুইজ প্রতিযোগিতা*

১৫ জুন সকাল ১০টায় মাদারীপুর জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে বিকাশ লিমিটেডের আর্থিক সহায়তায় মাদারীপুরে স্কুল পর্যায়ের ছাত্র-ছাত্রীদের আলোকিত মানুষ হিসেবে গড়ে তোলার লক্ষ্যে বিশ্বসাহিত্য কেন্দ্রের জাতীয় ভিত্তিক উৎকর্ষ (বইপড়া) কার্যক্রমের সম্প্রসারণ ও বই বিতরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। মাদারীপুর সদর উপজেলার ৫টি নির্বাচিত (বিয়াম ল্যাবরেটরি স্কুল, আলহাজ আমিনউদ্দিন হাই স্কুল, ডনোভান সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, জেলা প্রশাসন স্কুল এন্ড কলেজ, এবং জুলিও কুরী উচ্চ বিদ্যালয়) শিক্ষাপ্রতিষ্ঠানের প্রায় ৫০০ শিক্ষার্থীর প্রাণবন্ত উপস্থিতিতে মুখরিত হয়ে ওঠে অনুষ্ঠানস্থল।
​অনুষ্ঠানের শুরুতে শিক্ষার্থীদের মাঝে একটি কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। পরবর্তীতে মূল আলোচনা সভা শেষে কুইজে বিজয়ী ৪০ জন শিক্ষার্থীর হাতে পুরস্কার হিসেবে আকর্ষণীয় বই ও সনদপত্র তুলে দেওয়া হয়।
​বাংলাদেশ সরকারের প্রাক্তন সচিব ও বিশ্বসাহিত্য কেন্দ্রের নির্বাহী পরিচালক খোন্দকার মো. আসাদুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদারীপুরের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মিজ্ মর্জিনা আক্তার। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বিশ্বসাহিত্য কেন্দ্রের যুগ্ম-পরিচালক (প্রোগ্রাম) মেসবাহ উদ্দিন আহমেদ সুমন।
​অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন বিশ্বসাহিত্য কেন্দ্র মাদারীপুর শাখার সংগঠক লিখন মাহমুদ।
​অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট কবি মিলন সব্যসাচী এবং বিকাশ লিমিটেডের ভিপি এন্ড হেড অব রেগুলেটরি এন্ড কর্পোরেট অ্যাফেয়ার্স হুমায়ূন কবির। আলোকচিত্রী তানজিদ মোর্শেদ খান নিবীড় চমৎকারভাবে সম্পূর্ণ অনুষ্ঠানের চিত্রগুলো ধারণ করেছেন। বিশ্বসাহিত্য কেন্দ্র ঢাকা থেকে আগত হারুনুর রশীদ, সোহেল সোহেল হায়দার, সহকারী পরিচালক সহ বিভিন্ন কর্মকর্তাবৃন্দ উপস্থিত থেকে সার্বিক সহযোগিতা করেছেন। এছাড়াও জ্যেষ্ঠ সাংবাদিক সুবল বিশ্বাস, এম জাহাঙ্গীর আলম, ফাতেমা শারমিন রিক্তা সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ এবং বিশ্বসাহিত্য কেন্দ্র মাদারিপুর শাখা সমন্বয়কারী বৃন্দ - বিধান চন্দ্র, মেহেদী হাসান সজল, আলভী নাহিয়ান আবৃত, ইউসুফ মাহমুদ দূর্জয় উপস্থিত ছিলেন।

কর্মসূচির নিয়ম অনুযায়ী, প্রয়োজনীয় বইসমূহ বিশ্বসাহিত্য কেন্দ্র থেকে স্কুলে সরবরাহ করা হবে এবং শিক্ষার্থীরা নিজ নিজ স্কুল থেকেই বই সংগ্রহ ও পরিবর্তন করে বাড়িতে পড়ার সুযোগ পাবে।

#বিসাকে
#মাদারীপুর
#ব‌ই
#বইপড়া
#বিকাশ

16/06/2026

Address

M. M. Hfiz Memorial Public Library, Main Road, New Town
Madaripur
7900

Opening Hours

Monday 17:00 - 20:00
Tuesday 17:00 - 20:00
Wednesday 17:00 - 20:00
Thursday 17:00 - 20:00
Friday 09:00 - 11:30
Saturday 17:00 - 20:00
Sunday 17:00 - 20:00

Telephone

+8801714973888

Alerts

Be the first to know and let us send you an email when Bishwo Shahitto Kendro Madaripur posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to Bishwo Shahitto Kendro Madaripur:

Shortcuts

Share