21/08/2026
রাসুলুল্লাহ ﷺ বলেছেন:
“যে ব্যক্তি তার ভাইয়ের ওপর কোনো জুলুম করে থাকে—সম্মান, সম্পদ বা অন্য কোনো বিষয়ে—সে যেন আজই তার কাছ থেকে মাফ করিয়ে নেয়, সেই দিনের আগে যেদিন কোনো দিনার-দিরহাম থাকবে না।”
— সহিহ বুখারি, হাদিস ২৪৪৯
আরেক হাদিসে রাসুল ﷺ বলেছেন, কিয়ামতের দিন জালিমের নেকি নিয়ে মজলুমকে দেওয়া হবে; নেকি শেষ হয়ে গেলে মজলুমের গুনাহ জালিমের ওপর চাপিয়ে দেওয়া হবে।
— সহিহ মুসলিম, হাদিস ২৫৮১