Pathok Bondhu Pathagar

Pathok Bondhu Pathagar Building a bright future through the light of books. An inspiring address for the youth to pursue knowledge, develop their thinking and conduct research.

Pathakbandhu Library and Research Center‍.

26/03/2026

কবিতা শুনিয়ে সকলকে উদ্বুদ্ধ করছেন মোঃ ওহিদ মোল্ল্যা

✨ একটি স্মরণীয় দিন, একসাথে অনেক আনন্দ ✨পাঠকবন্ধু গ্রন্থাগার ও গবেষণা কেন্দ্র কর্তৃক আয়োজিত ছাত্রছাত্রীদের সংবর্ধনা, ঈদ...
24/03/2026

✨ একটি স্মরণীয় দিন, একসাথে অনেক আনন্দ ✨

পাঠকবন্ধু গ্রন্থাগার ও গবেষণা কেন্দ্র কর্তৃক আয়োজিত ছাত্রছাত্রীদের সংবর্ধনা, ঈদ পুনর্মিলনী, ক্রীড়া অনুষ্ঠান এবং পুরস্কার বিতরণী সফলভাবে সম্পন্ন হয়েছে, আলহামদুলিল্লাহ।

হাসি, আনন্দ আর ভালোবাসায় ভরা এই অনুষ্ঠানটি আমাদের সকলকে একসূত্রে বেঁধেছে। ❤️

যারা পাশে ছিলেন, সহযোগিতা করেছেন এবং অংশগ্রহণ করেছেন, তাদের সকলের প্রতি আমি আমার আন্তরিক কৃতজ্ঞতা জানাই।

চলুন, আমরা এভাবেই এগিয়ে যাই। 📚✨

#পাঠক_বন্ধু_গ্রন্থাগার
#আনন্দময়_আয়োজন
ুনর্মিলনী
✨ A memorable day, lots of joy together ✨

The student reception, Eid reunion, sports program and award distribution organized by Pathak Bandhu Library and Research Center
have been successfully completed, Alhamdulillah.

This event filled with laughter, joy and love
has tied us all together. ❤️

I express my sincere gratitude to everyone who stood by, cooperated and participated.

Let us move forward in this way. 📚✨



আপনি কি একজন ফটোগ্রাফার?আপনার তোলা ছবিতে কি কথা বলে? আপনার তোলা ছবিতে কি প্রাকৃতি কথা বলে?📢 অফিশিয়াল নোটিশমহান স্বাধীনতা...
23/03/2026

আপনি কি একজন ফটোগ্রাফার?
আপনার তোলা ছবিতে কি কথা বলে?
আপনার তোলা ছবিতে কি প্রাকৃতি কথা বলে?

📢 অফিশিয়াল নোটিশ
মহান স্বাধীনতা দিবস ২০২৬ উপলক্ষে আলোকচিত্র প্রতিযোগিতা

আয়োজক: পাঠকবন্ধু পাঠাগার
স্থান: মৌশা,মহম্মদপুর, মাগুরা।

মহান স্বাধীনতা দিবস ২০২৬ উদযাপন উপলক্ষে মহম্মদপুর উপজেলার ইতিহাস, ঐতিহ্য ও প্রাকৃতিক সৌন্দর্য তুলে ধরার লক্ষ্যে পাঠকবন্ধু পাঠাগার এন্ড রিসার্চ সেন্টার এক বিশেষ আলোকচিত্র (ফটো) প্রতিযোগিতার আয়োজন করেছে।

এ মর্মে সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, নিম্নোক্ত শর্তাবলি সাপেক্ষে আগ্রহী আলোকচিত্রীদের নিকট থেকে ছবি আহ্বান করা হলো—

১। প্রতিযোগিতার বিষয়বস্তু

* ঐতিহাসিক স্থান
* দর্শনীয় স্পট
* পর্যটন এলাকা
* মনোরম প্রাকৃতিক দৃশ্য

২। অংশগ্রহণের নিয়মাবলি

১) অংশগ্রহণকারীকে নিজস্ব ফেসবুক আইডি থেকে ছবি পোস্ট করতে হবে এবং আয়োজক প্রতিষ্ঠানের অফিসিয়াল ফেসবুক পেজ মেনশন করতে হবে।

পেজ লিংকঃ https://www.facebook.com/pathokbondhupathagar2023

২) অংশগ্রহনকারীকে অবশ্যই পাঠকবন্ধু পাঠাগার এর ফেসবুক পেইজকে লাইক ও ফলো করতে হবে

৩) নির্ধারিত হ্যাশট্যাগঃ

#পাঠকবন্ধু_পাঠাগার_এন্ড_রিসার্চ_সেন্টার_২৬মার্চ_২০২৬


অবশ্যই ব্যবহার করতে হবে।
(হ্যাশট্যাগ ব্যবহার না করলে ছবি গ্রহণযোগ্য বলে বিবেচিত হবে না)

৪) ছবি অবশ্যই উন্নতমানের মোবাইল ফোন অথবা ক্যামেরায় ধারণকৃত হতে হবে এবং ৪০×৩০ ইঞ্চি প্রিন্ট উপযোগী (হাই রেজুলেশন) হতে হবে।

৫) প্রতিটি ছবির সাথে নিম্নোক্ত তথ্য সংযুক্ত করতে হবে—

* অংশগ্রহণকারীর পূর্ণ নাম
* ছবির স্থান
* ছবির তারিখ

৬) একজন অংশগ্রহণকারী সর্বোচ্চ ৩ (তিন)টি ছবি জমা দিতে পারবেন।

৭) ছবিগুলো এই পোস্টের কমেন্ট সেকশনে কমেন্ট করতে হবে।

৩। বিজয়ী নির্ধারণ পদ্ধতি

ক) ফেসবুকে পোস্টকৃত ছবির মোট রিয়েক্ট সংখ্যার ভিত্তিতে বিজয়ী নির্ধারণ করা হবে।
খ) যার ছবিতে সর্বাধিক রিয়েক্ট থাকবে, তিনি বিজয়ী হিসেবে বিবেচিত হবেন।
গ) ছবির রেজুলেশন বা মান গ্রহণযোগ্য না হলে সংশ্লিষ্ট অংশগ্রহণকারীকে ওয়েটিং তালিকায় রাখা হবে এবং পরবর্তী উপযুক্ত প্রার্থীকে বিজয়ী ঘোষণা করা হবে।

ঘ) ফেসবুক পোস্টে ফেক লাইক, ফেক কমেন্ট বা অনৈতিক উপায়ে রিয়েক্ট বৃদ্ধি করার প্রমাণ পাওয়া গেলে সংশ্লিষ্ট প্রতিযোগীকে তাৎক্ষণিকভাবে প্রতিযোগিতা থেকে বাতিল ঘোষণা করা হবে। এ বিষয়ে আয়োজক কর্তৃপক্ষের সিদ্ধান্তই চূড়ান্ত বলে গণ্য হবে।

ঙ) অংশগ্রহণ করার শেষ সময় ৩১ শে মার্চ রাত ১২ টা পর্যন্ত

৪। পুরস্কার প্রদান

বাছাইকৃত সেরা ০১ (এক) জন বিজয়ীকে পুরস্কার প্রদান করা হবে।(বই)

সকল আগ্রহী আলোকচিত্রীদের যথাসময়ে অংশগ্রহণের জন্য অনুরোধ করা যাচ্ছে।

কর্তৃপক্ষ
পাঠকবন্ধু পাঠাগার এন্ড রিসার্চ সেন্টার
মৌশা, মহম্মদপুর, মাগুরা

20/03/2026

Eid Mubarak...

🌙✨ ঈদের আমেজে রঙিন পাঠাগার ✨🌙পবিত্র ঈদকে সামনে রেখে পাঠাগারের পাঠকদের মাঝে মেহেদীর রঙে ছড়িয়ে পড়েছে আনন্দ, উচ্ছ্বাস আর...
19/03/2026

🌙✨ ঈদের আমেজে রঙিন পাঠাগার ✨🌙

পবিত্র ঈদকে সামনে রেখে পাঠাগারের পাঠকদের মাঝে মেহেদীর রঙে ছড়িয়ে পড়েছে আনন্দ, উচ্ছ্বাস আর একসাথে থাকার ভালোবাসা। হাতে হাতে ফুটে উঠেছে উৎসবের নকশা, আর মন ভরে গেছে ঈদের আগাম আনন্দে।

পাঠাগার শুধু জ্ঞানের আলোই ছড়ায় না, বরং এমন সুন্দর মুহূর্তগুলোয় গড়ে তোলে এক হৃদয়ছোঁয়া পরিবার। 💚📚
এই মেহেদীর রঙ যেন আমাদের বন্ধনকে আরও গভীর করে, আর ঈদকে করে তোলে আরও আনন্দময়। 🌸

#ঈদের_আনন্দ #মেহেদীর_রঙ #পাঠাগার_পরিবার
🌙✨ Colorful library in the spirit of Eid ✨🌙

With the holy Eid in sight, the color of henna has spread joy, excitement and love for being together among the readers of the library. The festive designs have emerged in their hands, and the mind is filled with the joy of Eid in advance.

The library not only spreads the light of knowledge, but also builds a heart-touching family in such beautiful moments. 💚📚
May this color of henna deepen our bond, and make Eid more joyful. 🌸


Thanks by Md Hasibul Islam Shishir

সন্মানিত সুধী,আসসালামু আলাইকুম,পবিত্র ঈদের আনন্দকে সবার সাথে ভাগাভাগি করা, আমাদের মৌশা গ্রামের কৃতি শিক্ষার্থীদের অসাধার...
17/03/2026

সন্মানিত সুধী,

আসসালামু আলাইকুম,

পবিত্র ঈদের আনন্দকে সবার সাথে ভাগাভাগি করা, আমাদের মৌশা গ্রামের কৃতি শিক্ষার্থীদের অসাধারণ সাফল্যকে সম্মান জানানো এবং তরুণ সমাজের মাঝে ক্রীড়াচেতনা জাগ্রত করার লক্ষ্যে পাঠকবন্ধু পাঠাগার এন্ড রিসার্চ সেন্টার আয়োজন করতে যাচ্ছে এক বিশেষ আয়োজন—

“কৃতি শিক্ষার্থী সংবর্ধনা, ঈদ পুনর্মিলনী ও ক্রীড়া অনুষ্ঠান–২০২৬”।

উক্ত অনুষ্ঠানে মৌশা গ্রাম থেকে এসএসসি ও এইচএসসি পরীক্ষায় জিপিএ–৫ অর্জনকারী কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করা হবে। পাশাপাশি ঈদের আনন্দঘন পরিবেশে অনুষ্ঠিত হবে পুনর্মিলনী ও বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতা।

এই আয়োজন হবে মেধা, আনন্দ, সম্প্রীতি ও ক্রীড়াচেতনার এক অনন্য মিলনমেলা।

অনুষ্ঠানে থাকছেঃ

📌 কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা।
📌 সম্মাননা স্মারক ও ক্রেস্ট প্রদান।
📌 ঈদ পুনর্মিলনী।
📌 বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতা।
📌 পুরস্কার বিতরণ।

📅 তারিখ: ঈদের দিন ও ঈদের ২য় দিন।

⏰ সময়: ঈদের দিন দুপুর থেকে ঈদের ২য় দিন ব্যাপী

অনুষ্ঠান সূচিঃ

ঈদের প্রথম দিন-- ক্রীড়া প্রতিযোগিতা।
ঈদের ২য় দিন--সকালে ক্রীড়া প্রতিযোগিতা,

দুপুর ০২ ঘটিকা হতে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান, পুরস্কার বিতরণ।

📍 স্থান: মৌশা মাদ্রাসা পড়া ঈদগাহ ময়দান,
মৌশা,মোহাম্মদপুর, মাগুরা।

আপনার সম্মানিত উপস্থিতি আমাদের এই আয়োজনকে আরও আনন্দময় ও সার্থক করে তুলবে।

অতএব, আপনাকে উক্ত অনুষ্ঠানে সাদর আমন্ত্রণ জানাচ্ছি।

শুভেচ্ছান্তেঃ

মেহেদী হাসান মিশোর
সাধারণ সম্পাদক
পাঠক বন্ধু পাঠাগার এন্ড রিসার্চ সেন্টার।
মৌশা, মোহাম্মদপুর, মাগুরা।
মোবাইল:০১৭৯৫-৫০৯৫৬১

🌟 আঞ্চলিক ভাষায় "আমার গ্রাম সেরা" ভিডিও প্রতিযোগিতার ফলাফল ঘোষণা! 🌟প্রিয় পাঠকবন্ধু পাঠাগার পরিবারের সদস্যরা,এটি আমাদের জ...
12/03/2026

🌟 আঞ্চলিক ভাষায় "আমার গ্রাম সেরা" ভিডিও প্রতিযোগিতার ফলাফল ঘোষণা! 🌟

প্রিয় পাঠকবন্ধু পাঠাগার পরিবারের সদস্যরা,

এটি আমাদের জন্য এক আনন্দের মুহূর্ত যে, "আমাদের গ্রাম সেরা" ভিডিও প্রতিযোগিতায় অনেকেই অংশগ্রহণ করেছেন এবং তাদের আঞ্চলিক ভাষায় গ্রাম নিয়ে বক্তব্য উপস্থাপন করেছেন। সকলের অংশগ্রহণের জন্য ধন্যবাদ জানাচ্ছি।

💫 আজ আমরা ঘোষণা করছি সেরা তিনজন বিজয়ীর নাম:

🥇 ১ম স্থান অধিকার করেছেন, তিশা রহমান গ্রাম চৌবাড়ীয়া।
🥈 ২য় স্থান অধিকার করেছেন, মোঃ মারুফ বিল্লাহ গ্রাম মৌশা।
🥉 ৩য় স্থান অধিকার করেছেন, মোঃ ইব্রাহীম শেখ গ্রাম নিখড়হাটা

অবিশ্বাস্যভাবে সুন্দর এবং হৃদয়স্পর্শী ভিডিও তৈরির জন্য এই প্রতিযোগিতায় অংশগ্রহণকারী সকলকে অভিনন্দন জানাই। আপনারা সবাই আমাদের আঞ্চলিক ভাষা ও সংস্কৃতির গর্ব।

পাঠকবন্ধু পাঠাগারের পক্ষ থেকে আমরা সকল বিজয়ীকে অভিনন্দন জানাচ্ছি এবং তাদেরকে পুরস্কৃত ঈদের দ্বিতীয় দিন ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে প্রদান করা হবে।

আশা করি, আগামী বছর আরও বেশি অংশগ্রহণকারী নিয়ে আবারও আমাদের এই আয়োজনকে আরো সমৃদ্ধ করতে পারবো!

ধন্যবাদ!

Big shout out to my newest top fans! 💎 Khairul IslamDrop a comment to welcome them to our community,
11/03/2026

Big shout out to my newest top fans! 💎 Khairul Islam

Drop a comment to welcome them to our community,

🖤 শোক সংবাদগভীর বেদনা ও শোকের সাথে জানাচ্ছি যে, আমাদের পাঠক পরিবারের প্রিয় সদস্য  #মাইশা_ইসলাম_মেঘনা, যিনি সম্প্রতি জহি...
09/03/2026

🖤 শোক সংবাদ

গভীর বেদনা ও শোকের সাথে জানাচ্ছি যে, আমাদের পাঠক পরিবারের প্রিয় সদস্য #মাইশা_ইসলাম_মেঘনা, যিনি সম্প্রতি জহির রায়হান-এর বিখ্যাত গ্রন্থ আরেক ফাল্গুন নিয়ে আয়োজিত পাঠ প্রতিক্রিয়া প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছিলেন (আয়োজনে: সম্মিলিত পাঠাগার আন্দোলন-Sammilito Pathagar Andolan ), দীর্ঘদিন অসুস্থতায় ভোগার পর আজ আমাদের সবাইকে শোকের সাগরে ভাসিয়ে না-ফেরার দেশে পাড়ি জমিয়েছেন।
উল্লেখ্য, প্রতিযোগিতাটির ফলাফল এখনো প্রকাশিত হয়নি।
তাঁর এই মৃত্যু তে আমরা গভীরভাবে শোকাহত ও মর্মাহত। পাঠকবন্ধু পাঠাগার এন্ড রিসার্চ সেন্টার পরিবারের পক্ষ থেকে তাঁর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি জানাই আন্তরিক সমবেদনা ও সহমর্মিতা।

ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। 🤲

আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে কুইজআয়োজনে পাঠকবন্ধু পাঠাগার অ্যান্ড রিসার্চ সেন্টারনারীর অধিকার, সম্মান ও অবদানের প্রতি ...
07/03/2026

আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে কুইজ

আয়োজনে পাঠকবন্ধু পাঠাগার অ্যান্ড রিসার্চ সেন্টার
নারীর অধিকার, সম্মান ও অবদানের প্রতি শ্রদ্ধা জানাতে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আমাদের ছোট্ট একটি কুইজ আয়োজন। আপনার জ্ঞান যাচাই করুন এবং সঠিক উত্তরটি জানুন।

১. প্রশ্ন: আন্তর্জাতিক নারী দিবস কবে পালিত হয়?
A) ৫ মার্চ
B) ৭ মার্চ
C) ৮ মার্চ
D) ১০ মার্চ

২. প্রশ্ন: আন্তর্জাতিক নারী দিবসকে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দেয় কোন সংস্থা?
A) UNESCO
B) United Nations
C) World Health Organization
D) UNICEF

৩. প্রশ্ন: আন্তর্জাতিক নারী দিবস প্রথম উদযাপন করা হয় কোন সালে?
A) ১৯০৮
B) ১৯১১
C) ১৯২০
D) ১৯৪৫

✨ নারী মানেই শক্তি, প্রেরণা ও সম্ভাবনার প্রতীক।
আন্তর্জাতিক নারী দিবসে সকল নারীকে জানাই আন্তরিক শ্রদ্ধা ও শুভেচ্ছা।

🏆🏆 সঠিক উত্তর দিয়ে জিতে নিন আকর্ষনীয় পুরস্কার।(মোবাইল রিচার্জ)

কুইজে অংশগ্রহণের শর্তাবলী:

✅ উত্তর কমেন্ট সেকশনে দিতে হবে।
✅ কুইজ পোস্টের কমেন্ট সেকশনে দেওয়া সঠিক উত্তরে সর্বোচ্চ রিয়েকশনপ্রাপ্ত মন্তব্যকারীকে সেই কুইজের বিজয়ী ধরা হবে
✅ কুইজে অংশগ্রহনকারীকে অবশ্যই Pathok Bondhu Pathagar ফেসবুক পেইজকে লাইক ও ফলো করতে হবে
✅ কুইজে অংশগ্রহণকারীকে অবশ্যই এই কুইজ লাইক ও শেয়ার করতে হবে
✅ কুইজে অংশগ্রহণকারীকে অবশ্যই বাংলাদেশে অবস্থানরত বাংলাদেশি হতে হবে
✅ কুইজের উত্তর দেওয়ার ও কমেন্ট রিয়েক্ট গণনা করার সময় শেষ সময় হচ্ছে , ১০ই মার্চ দুপুর ১২টা পর্যন্ত
পাঠকবন্ধু পাঠাগার
#পাঠকবন্ধু_পাঠাগার_এন্ড_রিসার্চ_সেন্টার

04/03/2026

আঞ্চলিক ভাষায় নিজের গ্রাম সম্পর্কে
ভিডিও তে কথা কচ্ছেঃ মোঃ ইব্রাহীম শেখ
মোবাইল নাম্বারঃ ০১৮১৭-৩৪৩৫৭৮
ঠিকানাঃ গ্রামঃ নিখড়হাটা, পোস্টঃ বালিদিয়া-৭৬৩২, থানাঃ মহম্মদপুর, জেলাঃ মাগুরা।

#বাংলা_আমার_মাতৃভাষা
#আন্তর্জাতিক_মাতৃভাষা_দিবস #পাঠকবন্ধু_পাঠাগার_এন্ড_রিসার্চ_সেন্টার


Talking about his village in regional language
Video: Md. Ibrahim Sheikh
Mobile number: 01817-343578
Address: Village: Nikharhata, Post: Balidia-7632, Police Station: Mohammadpur, District: Magura.



Address

Mousha, Mohammadpur, Magura
Magura

Alerts

Be the first to know and let us send you an email when Pathok Bondhu Pathagar posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category