মাগুরা জেলা জামায়াতে ইসলামী

  • Home
  • Bangladesh
  • Magura
  • মাগুরা জেলা জামায়াতে ইসলামী

মাগুরা জেলা জামায়াতে ইসলামী Bangladesh Jamaat-e-Islami Magura District😇,
(1)

জুলাই মাসে শহীদদের স্বরণে বাংলাদেশ জামায়াতে ইসলামী এর শ্রমিক কল্যণ ফেডারেশনের উদ্যোগে মাগুরা জেলার ১০জন শহীদের কবর জেয়ার...
24/07/2026

জুলাই মাসে শহীদদের স্বরণে বাংলাদেশ জামায়াতে ইসলামী এর শ্রমিক কল্যণ ফেডারেশনের উদ্যোগে মাগুরা জেলার ১০জন শহীদের কবর জেয়ারত।
মহম্মদপুরের দুইজন শহীদ শহীদ মো: সুমন এবং শহীদ মো: আহাদ আলী এর কবর জেয়ারতে উপস্থিত ছিলেন সাবেক মাগুরা জেলা আমীর এবং অঞ্চল টিম সদস্য জনাব আব্দুল মতিন বিশ্বাস। মাগুরা জেলাশূরা সদস্য এবং মহম্মদপুর উপজেলা পরিষদ নির্বাচনে উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী জনাব বিএম এরশাদুল্লাহ ওহিদ, এবং উপজেলা আমীর ও বালিদিয়া ইউনিয়ন নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী জনাব নূর আহম্মাদ আলীসহ আরো অন্যান্য নেতৃবৃন্দ।
শহীদদের অভিভাবকদের উপস্থিতিতে তাদের কবর জেয়ারত, দোয়া, পারিবারিক খোঁজখবর নেওয়া হয়। এসময় স্বৈরাচারের কবল থেকে বাংলাদেশের মানুষের মুক্তিতে শহীদদের অবদান, আত্মত্যাগ তুলে ধরা হয়।

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের বিষয়ে সাংগঠনিক তদন্তে তার নৈতিক স্খলন প্রমাণিত হওয়ায় গঠনতন্ত্রের ৬২ নং ধ...
22/07/2026

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের বিষয়ে সাংগঠনিক তদন্তে তার নৈতিক স্খলন প্রমাণিত হওয়ায় গঠনতন্ত্রের ৬২ নং ধারা অনুযায়ী তাকে বাংলাদেশ জামায়াতে ইসলামী থেকে বহিষ্কারের সিদ্ধান্ত গৃহীত হয়েছে। আজ ২২ জুলাই (বুধবার) বিকাল ৪টায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের এক জরুরি বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

একই সাথে তাকে সংগঠন থেকে বহিষ্কারের বিষয়টি বাংলাদেশ নির্বাচন কমিশনকে অবিলম্বে অবহিত করার সিদ্ধান্ত নেওয়া হয়।

গণভোটের রায় বাস্তবায়ন ও জুলাই অভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিক উপলক্ষে বাংলাদেশ জামায়াত ইসলামী মাগুরা জেলা শাখার উদ্যোগে গণম...
04/07/2026

গণভোটের রায় বাস্তবায়ন ও জুলাই অভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিক উপলক্ষে বাংলাদেশ জামায়াত ইসলামী মাগুরা জেলা শাখার উদ্যোগে গণমিছিল।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াত ইসলামী কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও যশোর-কুষ্টিয়া অঞ্চল পরিচালক জনাব মোঃ মোবারক হোসাইন

জনগণের সেবা Shahriar Shajib স্যারের অঙ্গীকার🔷শিক্ষা:-ইউনিয়ন পরিষদের পাশে মুক্তিযোদ্ধা পাঠাগারের নির্মাণকাজ সম্পন্ন করা হ...
16/06/2026

জনগণের সেবা Shahriar Shajib স্যারের অঙ্গীকার

🔷শিক্ষা:-
ইউনিয়ন পরিষদের পাশে মুক্তিযোদ্ধা পাঠাগারের নির্মাণকাজ সম্পন্ন করা হবে। এতিম, গরিব ও অসহায় শিক্ষার্থীদের জন্য ইউনিয়ন পরিষদের ভর্তুকির মাধ্যমে সম্পূর্ণ বিনামূল্যে লেখাপড়ার ব্যবস্থা করা হবে। শিক্ষার মানোন্নয়নে প্রয়োজনীয় সকল কার্যকর পদক্ষেপ গ্রহণ করা হবে।

এছাড়া, মেয়েদের জন্য আলাদা কমনরুম ও স্যানিটারি ন্যাপকিনের ব্যবস্থা নিশ্চিত করা হবে, ইনশাআল্লাহ।

🔷কৃষি:-
কৃষকের ফসলের ন্যায্য মূল্য নিশ্চিত করা হবে। ভর্তুকিমূল্যে সার, বীজ ও কৃষি উপকরণ সংগ্রহে সকল ধরনের হয়রানি বন্ধ করা হবে। প্রতি মৌসুমে কৃষকদের জন্য নিয়মিত প্রশিক্ষণের ব্যবস্থা করা হবে এবং বিনামূল্যে মাটি পরীক্ষার সুযোগ নিশ্চিত করা হবে,ইনশাআল্লাহ।

🔷পানি ও স্যানিটেশন:
প্রতি ওয়ার্ডে ২টি করে গভীর নলকূপ স্থাপন করা হবে এবং সকলের জন্য নিরাপদ ও আর্সেনিকমুক্ত বিশুদ্ধ পানির ব্যবস্থা নিশ্চিত করা হবে,ইনশাআল্লাহ।

🔷রাস্তা-ঘাট:-
প্রতি বছর কমপক্ষে ৫টি কাঁচা রাস্তা পর্যায়ক্রমে পাকা বা ইটের সলিং করা হবে। পাশাপাশি ইউনিয়নজুড়ে ১০০% সোলার স্ট্রিট লাইট স্থাপনের মাধ্যমে নিরাপদ ও আলোকিত পরিবেশ নিশ্চিত করা হবে,ইনশাআল্লাহ।

আসসালামু আলাইকুম প্রিয় ইউনিয়ন বাসী।আশাকরি ভালো আছেন।আপনাদের সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে,সম্প্রতি বিনোদপুর ইউনিয়ন ...
16/05/2026

আসসালামু আলাইকুম প্রিয় ইউনিয়ন বাসী।
আশাকরি ভালো আছেন।

আপনাদের সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে,
সম্প্রতি বিনোদপুর ইউনিয়ন অন্তর্ভুক্ত চৌবাড়িয়া গ্রামে একটি অপ্রীতিকর ঘটনা ঘটেছে। বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির বিনোদপুর ইউনিয়নের পক্ষ থেকে উক্ত ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।

উল্লেখ্য, স্থানীয় অনলাইন গনমাধ্যমে ঐ ছেলেটাকে শিবিরের সংশ্লিষ্ট ওয়ার্ড সভাপতি হিসাবে দাবি করা হচ্ছে, কিন্তু সত্যিকার অর্থে শিবিরের ইউনিয়ন কমিটি ব্যাতীত ওয়ার্ড পর্যায়ে শিবিরের কোন কমিটি বিদ্যমান নেই।

সুতরাং ঐ ছেলেকে শিবির ওয়ার্ড সভাপতি হিসাবে দাবি করে সংগঠনে বিরুদ্ধে উদ্দেশ্য প্রনোদিত ষড়যন্ত্র করার তীব্র নিন্দা জানাচ্ছি।

আরও জানানো যাচ্ছে যে, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির এর ছাত্রবান্ধব কর্মসূচি দেখে যে কোন "শিক্ষার্থী" শিবিরকে সমর্থন করতে পারে, কিন্তু সে শিবিরের কোন দ্বায়িত্বশীল হতে পারে না। শিবির দায়িত্বশীল হতে সুনির্দিষ্ট নিয়ম অনুসরণ করে দায়িত্বশীল হতে হয়, ফলে আমরা প্রকৃত দোষীর শাস্তি দাবি করছি পাশাপাশি এমন ন্যাক্কারজনক ঘটনা যাতে ভবিষ্যতে না ঘটে সেদিকে সকল শ্রেণির জনগণের সজাগ দৃষ্টি রাখার আহবান জানাচ্ছি।

ধন্যবাদন্তেঃ আব্দুল্লাহ আলমাস,
সভাপতি বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির,
বিনোদপুর ইউনিয়ন শাখা,
মহম্মদপুর, মাগুরা।

জাতীয় সংসদে গণবিরোধী বিল পাস হওয়ার প্রতিবাদে মাননীয় বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান এর নেতৃত্বে বিরোধীদলীয় সংসদ সদস্যদে...
09/04/2026

জাতীয় সংসদে গণবিরোধী বিল পাস হওয়ার প্রতিবাদে মাননীয় বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান এর নেতৃত্বে বিরোধীদলীয় সংসদ সদস্যদের ওয়াকআউট।

বালিদিয়া গ্রামের কৃতি সন্তান বিশিষ্ট ব্যবসায়ী,শিক্ষাবিদ, সমাজসেবক  ও সাবেক ছাত্রনেতা বিএম এরশাদুল্লাহ অহিদ মহম্মদপুর উপজ...
26/03/2026

বালিদিয়া গ্রামের কৃতি সন্তান বিশিষ্ট ব্যবসায়ী,শিক্ষাবিদ, সমাজসেবক ও সাবেক ছাত্রনেতা বিএম এরশাদুল্লাহ অহিদ মহম্মদপুর উপজেলার চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে মহম্মদপুরের সর্বস্তরের জনগণের নিকট দোয়া কামনা করেছেন।

মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে আজ ২৬ মার্চ সকাল ৬টায় সাভারের জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন ও দোয়া করেন বাংলাদেশ জ...
26/03/2026

মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে আজ ২৬ মার্চ সকাল ৬টায় সাভারের জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন ও দোয়া করেন বাংলাদেশ জাতীয় সংসদের মাননীয় বিরোধীদলীয় নেতা এবং বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান এমপি।

মাননীয় বিরোধীদলীয় নেতা মহান আল্লাহর দরবারে স্বাধীনতা যুদ্ধে নিহত সকল শহীদের আত্মার মাগফিরাত কামনা করেন এবং দেশের শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে দো'য়া করেন।

এ সময় মাননীয় বিরোধীদলীয় নেতার সঙ্গে উপস্থিত ছিলেন সংগঠনের নায়েবে আমীর জনাব এটিএম আজহারুল ইসলাম এমপি, সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি মিয়া গোলাম পরওয়ার, সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান এমপি, কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের আমীর জনাব নূরুল ইসলাম বুলবুল এমপি, কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য জনাব মোবারক হোসাইন, কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদ এমপি, বিরোধীদলীয় চিফ হুইপ জনাব নাহিদ ইসলাম এমপি, কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সহকারী সেক্রেটারি জনাব কামাল হোসাইন এমপি এবং কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও ঢাকা জেলা জামায়াতের আমীর মাওলানা দেলোয়ার হোসাইন।

পরে মাননীয় বিরোধীদলীয় নেতা সাংবাদিকদের উদ্দেশে এক সংক্ষিপ্ত প্রেস ব্রিফিং করেন।

Address

Magura
7600

Telephone

+8801964963136

Website

Alerts

Be the first to know and let us send you an email when মাগুরা জেলা জামায়াতে ইসলামী posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to মাগুরা জেলা জামায়াতে ইসলামী:

Shortcuts

Share