The Villages of Magura

The Villages of Magura এই পেজের মাধ্যমে আমরা প্রধানত মাগুরা জেলার বিভিন্ন গ্রাম নিয়ে পোস্ট দেওয়ার চেষ্টা করব।
[See Long Description]

খুলনা বিভাগের অন্তর্গত মাগুরা একটি ছোট্ট কিন্তু মনরম জেলা শহর যেটি কিনা বাংলাদেশের প্রথম নিরক্ষর মুক্ত জেলা। নিচে জেলাটির সংক্ষিপ্ত বিবরণী তুলে ধরা হল।


মাগুরা ২৩ ডিগ্রী ২৯ মিনিট উত্তর অক্ষাংশে এবং ৮৯ ডিগ্রী ২৬ মিনিট পূর্ব দ্রাঘিমাংশে অবস্থিত। জেলার উত্তরে ফরিদপুর, দক্ষিণে যশোর, পূর্বে নড়াইলও ফরিদপুর জেলা এবং পশ্চিমে ঝিনাইদহ জেলা। মাগুরা জেলা সমুদ্র সমতল হতে ২৬ ফুট উচ্চে অবস্থিত।

মোট আয়তন ১০৪৯ ব

র্গ কি: মি:।
মোট জনসংখ্যা: ৯,১৩,০০০ জন
পুরুষ: ৪,৫৩,০০০ জন
মহিলা:৪,৬০,০০০ জন
জনসংখ্যার ঘনত্ব: প্রতি বর্গ কি.মিটারে ৮৭১ জন
(২০১১ সনের আদমশুমারি ও গৃহগণণা অনুযায়ী)

উপজেলা ৪ টি, পৌরসভা ১ টি, ইউনিয়ন ৩৬ টি, গ্রাম ৭৩০ টি, মৌজা ৫৩৭ টি।

প্রধান নদী নবগঙ্গা, কুমার, গড়াই, মধুমতী, চিত্রা ও ফটকী।


এই পেজের মাধ্যমে আমরা মূলত আপনাদেরকে আমাদের সাধ্যমত বিভিন্ন গ্রাম সম্পর্কে জানানোর চেষ্টা করব। তবে আমাদের একার পক্ষে এত বড় দায়িত্ব পালন করা খুবই কঠিন কাজ। তাই আপনাদের সাহায্য আমাদের একান্ত কাম্য। বলতে গেলে আপনাদের সাহায্য ছাড়া আমরা অচল। তাই আমাদের আশা আপনারা আমাদের পাশে সব সময় থাকবেন। জানিনা আমাদের এই যাত্রা কতদুর এগোবে!! তবে আপনারা আমাদের পাশে থাকলে অবশই অনেক দূর যেতে পারব।
এখানে বলে রাখা ভাল যে, মুল বিষয়টি ছাড়াও আরও বিভিন্ন বিষয়েও পোস্ট দেয়া হবে। আশা করি এগুলোও আপনাদের ভাল লাগবে।

Address

Magura
7600

Website

Alerts

Be the first to know and let us send you an email when The Villages of Magura posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category