Paro Pathagar Magura : পড় পাঠাগার মাগুরা

Paro Pathagar Magura : পড় পাঠাগার মাগুরা উজ্জ্বল আগামীর প্রত্যয়ে...

দ. পিটিআই পাড়া, মাগুরা।

 #জুলাইয়ের_বইপত্র
17/07/2026

#জুলাইয়ের_বইপত্র

১৯তম শিক্ষক নিবন্ধন পরীক্ষায় সহকারী মৌলভী কারীর জন্য। সাবজেক্টিভের ১৪০ নম্বরের জন্য যে বিষয়গুলো পড়তে হবেকুরআন মাজীদ ও উস...
08/07/2026

১৯তম শিক্ষক নিবন্ধন পরীক্ষায় সহকারী মৌলভী কারীর জন্য।

সাবজেক্টিভের ১৪০ নম্বরের জন্য যে বিষয়গুলো পড়তে হবে

কুরআন মাজীদ ও উসূলে তাফসীর

তাজবীদ ও ইলমে কেরাত

হাদীস ও উসূলে হাদীস

সরফ ও নাহু

আরবি সাহিত্য

আকাঈদ ও ফিকহ

উসূলে ফিকহ

ইসলামের ইতিহাস ও সংস্কৃতি

এই বিষয়গুলোর জন্য দাখিল ও আলিমের বোর্ডের বইগুলো লাইন বাই লাইন পড়ুন।

বিশেষভাবে-

কুরআন মাজীদ

হাদীস শরীফ

আরবি ১ম পত্র

আরবি ২য় পত্র

ফিকহ ১ম পত্র

ফিকহ ২য় পত্র

বোর্ডের বই থেকেই অধিকাংশ মৌলিক প্রশ্নের ভিত্তি তৈরি হয়। তাই শর্টকাটের চেয়ে মূল বইকে গুরুত্ব দিন।

১৯তম শিক্ষক নিবন্ধনে যে বিষয়গুলো থেকে কমন পাবেন ইনশাআল্লাহ। নিয়মিত এবং গোছানো প্রস্তুতি নিন এখন থেকেই।জেনারেল বিষয়াবলির ...
08/07/2026

১৯তম শিক্ষক নিবন্ধনে যে বিষয়গুলো থেকে কমন পাবেন ইনশাআল্লাহ।

নিয়মিত এবং গোছানো প্রস্তুতি নিন এখন থেকেই।

জেনারেল বিষয়াবলির জন্য এই বিষয়গুলো পড়তে পারেন।

স্কুলের ৮ম, ৯ম এবং ১০ম শ্রেণির বোর্ড বই থেকে পড়তে পারেন।

 #জুলাইয়ের_বইপত্র
06/07/2026

#জুলাইয়ের_বইপত্র

 #জুলাইয়ের_বইপত্র
06/07/2026

#জুলাইয়ের_বইপত্র

08/08/2025

~ পাঠচক্র ~

[প্রচলিত টপিকভিত্তিক স্টাডি সার্কেল থেকে এই কনসেপ্ট কিছুটা আলাদা]

দাওয়াতী টীমগুলোর সাপ্তাহিক কাজ হিসেবে পাঠচক্রের কথা বলে আসছি গত ৩ বছর। সপ্তাহে একদিন দাওয়াতী টীমের সকল সদস্য পাঠচক্র করবে। পাঠচক্রটা কেমন হবে একটু কল্পনা করা যাক:

১. কোনো বইয়ের ৫টা চ্যাপ্টার ৫ জনকে দেয়া হল। এই ৫ জন নিজ নিজ চ্যাপ্টার পড়বে, নোট নিবে, সামারাইজ করবে।
এটা একবেলার কাজ। এরপর বই আরেকজনকে দিয়ে দিবে। এভাবে একটা বই দিয়েই সবাই করতে পারবে।
২. পরের সপ্তাহে এই নোট সামনে নিয়ে ১০ মিনিটে সে তার পঠিত চ্যাপ্টার তুলে ধরবে।
৩. উপস্থিত সবার 'পাঠচক্র খাতা' থাকবে। তারা নোট নিবে।
৪. এভাবে ৫০ মিনিটে উপস্থিত সবার বইটা শেষ হবে। আবার সামনের সপ্তাহের জন্য চ্যাপ্টার বণ্টন হবে।
৫. এভাবে একটার পর একটা বই শেষ হতে থাকবে।
৬. প্রশ্নোত্তর পর্ব থাকতে পারে।
৭. আজকের বেস্ট প্রেজেন্টারের জন্য সামান্য উপহার থাকতে পারে।
৮. যাদেরকে আমরা দাওয়াহ করে রেডি করছি, তাদেরকে এই পাঠচক্রে রেগুলার করে তোলা। নতুন যোগ দেয়া ছেলেদেরকেও ধীরে ধীরে চ্যাপ্টার দেয়া হবে।
৯. ২-৩টা বই শেষ হলে কুইজ বা এক্সাম জাতীয় কিছু থাকতে পারে পুরস্কার-সহ।
১০. আগ্রহ ধরে রাখতে এক বই থেকেই না হয়ে একাধিক বইয়ের একাধিক চ্যাপ্টার হতে পারে।
১১. কোন দাঈ বা আলিমের লেকচার রিভিউও হতে পারে।
১২. বাইরের ইরান-তুরানের গল্প নয়, নোট ধরে ধরে কেবল বইয়ের বিষয়বস্তুই আলোচনা হবে।
১৩. এটা রীডিং পড়া ও শোনা জাতীয় কিছু হবে না।
১৪. একটা সিলেবাস হওয়া দরকার। আশা করি শীঘ্রই এরকম কিছু নির্দেশনা পাওয়া যাবে।
১৫. অনেক বেশি মানুষ হলে ডিসেন্ট্রালাইজ করা যাবে।

ফলাফল:
১. আমরা প্রতিদিন কাউকে না কাউকে শরীয়াহ বুঝাব। সেজন্য আমাদের নিজেদের ইসলামী পরিবার, সমাজ, অর্থনীতি, রাষ্ট্রনীতি, বিচারব্যবস্থা এসব সম্পর্কে স্পষ্ট ধারণা লাগবে। এই খোরাক আমরা পাঠচক্র থেকে নিব।
২. পড়ার অতিরিক্ত দীনী ব্যাখ্যা আমাদের টীমের আলিম আমাদের জানাবেন।
৩. নতুন যাদেরকে সপ্তাহব্যাপী দাওয়াত দিয়েছি, তাদেরকে একটা জায়গায় কেন্দ্রীভূত করতে হবে। সেটা হবে আমাদের এই পাঠচক্র।
৪. যে টীমের পাঠচক্র যত নিয়মিত ও মজবুত হবে, তাদের সংখ্যা বাড়বে ইনশাআল্লাহ।
৫. কোন জায়গায় দাওয়াতী টীম শুরু করার স্টার্টিং কাজ হবে পাঠচক্র। এরা দিয়ে শুরু হবে। পর্যায়ক্রমে অন্যান্য দাওয়াতী ও এক্টিভিজমের আমলগুলো যুক্ত হবে।

22/07/2025

আমরা শোকাহত!

বাংলাদেশের ঋতু ও মৌসুমি ব্যবসার সম্ভাবনাবাংলাদেশে মোট ছয়টি ঋতু রয়েছে, তবে ব্যবসায়িক দৃষ্টিকোণ থেকে চারটি মৌসুমি ভাগ করা ...
09/03/2025

বাংলাদেশের ঋতু ও মৌসুমি ব্যবসার সম্ভাবনা

বাংলাদেশে মোট ছয়টি ঋতু রয়েছে, তবে ব্যবসায়িক দৃষ্টিকোণ থেকে চারটি মৌসুমি ভাগ করা হয়:

1️⃣ শীতকাল (নভেম্বর - ফেব্রুয়ারি)
2️⃣ গ্রীষ্মকাল (মার্চ - মে)
3️⃣ বর্ষাকাল (জুন - আগস্ট)
4️⃣ শরৎ, হেমন্ত ও বসন্ত (সেপ্টেম্বর - অক্টোবর)

প্রতিটি ঋতুতেই আলাদা আলাদা ব্যবসার সুযোগ রয়েছে। চলুন, মৌসুমি পণ্য ও ব্যবসার সেরা সময় সম্পর্কে বিস্তারিত জানি।



১. শীতকাল (নভেম্বর - ফেব্রুয়ারি): সবচেয়ে ব্যস্ত ব্যবসার সময়

বাংলাদেশে শীতকাল ব্যবসার জন্য সবচেয়ে লাভজনক সময়গুলোর একটি। এই সময় প্রচুর শাক-সবজি, ফল ও অন্যান্য কৃষিপণ্য পাওয়া যায়।

এই সময়ে জনপ্রিয় ব্যবসা:

✅ শাক-সবজি:
• ফুলকপি, বাঁধাকপি, মুলা, গাজর, পালংশাক, লাউ
• টমেটো, শিম, বরবটি, বেগুন

✅ ফল:
• কমলা, মালটা, স্ট্রবেরি, আপেল (আমদানি)
• পেয়ারার মৌসুমও থাকে

✅ গুড় ও মিষ্টি জাতীয় পণ্য:
• খেজুরের রস ও গুড় (ডিসেম্বর-জানুয়ারি)
• আখের গুড় ও চিনির খামার

✅ পোল্ট্রি ও গবাদিপশুর ব্যবসা:
• শীতে মুরগি, গরু ও ছাগলের মাংসের চাহিদা বেশি
• দুগ্ধজাত পণ্যের চাহিদাও বাড়ে

✅ শীতকালীন পোশাক ও গার্মেন্টস:
• সোয়েটার, জ্যাকেট, চাদর, মাফলার
• লেপ-তোশক তৈরির ব্যবসা

✅ ইভেন্ট ম্যানেজমেন্ট ও ক্যাটারিং:
• শীতকালে বিয়ে ও সামাজিক অনুষ্ঠান বেশি হয়
• ক্যাটারিং ও সাজসজ্জার ব্যবসার জন্য উত্তম সময়

২. গ্রীষ্মকাল (মার্চ - মে): ফলের রাজত্ব

গরমের সময় তাপমাত্রা বৃদ্ধি পায় এবং ফল ও পানীয়ের চাহিদা বেড়ে যায়।

এই সময়ে লাভজনক ব্যবসা:

✅ গ্রীষ্মকালীন ফল:
• আম (ফজলি, ল্যাংড়া, গোপালভোগ, হিমসাগর)
• কাঁঠাল, লিচু, তরমুজ, বেল, জাম
• পেয়ারা, কলা, আনারস

✅ ফলের বাই-প্রোডাক্ট:
• আমসত্ত্ব, আমের জ্যাম, আচার
• কাঁঠালের চিপস ও শুকনো কাঁঠাল

✅ পানীয় ও আইসক্রিম:
• লেবুর শরবত, আখের রস, ডাবের পানি
• ফলের জুস, আইসক্রিম, ফ্রুট শেক

✅ শীতাতপ নিয়ন্ত্রিত পণ্য:
• এয়ার কন্ডিশনার, ফ্যান, কুলার
• ঠান্ডা পানীয় ও বেভারেজ বিক্রয়

✅ গ্রীষ্মকালীন পোশাক:
• সুতি কাপড়, টি-শার্ট, ক্যাপ, স্যান্ডেল

____________________

বাকি অংশ ১ম কমেন্টে দ্রষ্টব্য।

Address

PTI Para, Magura Sadar, Magura
Magura

Alerts

Be the first to know and let us send you an email when Paro Pathagar Magura : পড় পাঠাগার মাগুরা posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share