11/04/2026
📢 জরুরি নোটিশ
নাঘোসা পল্লী উন্নয়ন ফাউন্ডেশন-এর সকল সদস্য, শুভানুধ্যায়ী ও সংশ্লিষ্টদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, সংগঠনের অভ্যন্তরীণ কিছু কারণ, সাংগঠনিক সীমাবদ্ধতা এবং বর্তমান বাস্তব পরিস্থিতির প্রেক্ষিতে *প্রতিষ্ঠানটির সকল কার্যক্রম স্থায়ীভাবে বন্ধ ঘোষণা করা হয়েছে।*
📌 ইতিপূর্বে পরিচালিত সকল কার্যক্রম ও প্রকল্পের হিসাব সম্পন্ন করা হয়েছে এবং প্রাপ্য অর্থ যথাযথভাবে বিতরণ করা হয়েছে। কোনো প্রকার বকেয়া বা অবশিষ্ট অর্থ নেই।
⚠️ সংগঠন সম্পর্কিত কোনো আপত্তি, অবজেকশন বা জানার বিষয় থাকলে অনুগ্রহ করে *আগামী ৭ (সাত) দিনের মধ্যে জানাবেন। নির্ধারিত সময়ের পর এ সংক্রান্ত কোনো প্রশ্ন বা দাবি গ্রহণ করা হবে না।*
📍 নোটিশ অনুযায়ী, সকল হোয়াটসঅ্যাপ গ্রুপ, ফেইসবুক পেজসহ সংশ্লিষ্ট সকল প্ল্যাটফর্ম ও কার্যক্রম স্থায়ীভাবে বন্ধ রাখা হবে।
🤝 এই দীর্ঘ পথচলায় যারা বিভিন্নভাবে সহযোগিতা করেছেন, তাদের প্রতি জানাই আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ।
— *নাঘোসা পল্লী উন্নয়ন ফাউন্ডেশন*