MAGURA DISTRICT POLICE মাগুরা জেলা পুলিশ

MAGURA DISTRICT POLICE মাগুরা জেলা পুলিশ Official Page
(1)

06/09/2026
05/09/2026

"রিকশায় ফেলে যাওয়া ব্যাগ (লন টেনিস কিট বক্স) ১৯ ঘন্টায় উদ্ধার করল মাগুরা জেলার সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল”

শুভ জন্মাষ্টমী উৎসব-২০২৬ উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভা[তারিখ: ০৪ সেপ্টেম্বর ২০২৬ খ্রিঃ]𝐌𝐞𝐝𝐢𝐚 𝐂𝐞𝐥𝐥, 𝐌𝐚𝐠𝐮𝐫𝐚 𝐃𝐢𝐬...
04/09/2026

শুভ জন্মাষ্টমী উৎসব-২০২৬ উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভা

[তারিখ: ০৪ সেপ্টেম্বর ২০২৬ খ্রিঃ]
𝐌𝐞𝐝𝐢𝐚 𝐂𝐞𝐥𝐥, 𝐌𝐚𝐠𝐮𝐫𝐚 𝐃𝐢𝐬𝐭𝐫𝐢𝐜𝐭 𝐏𝐨𝐥𝐢𝐜𝐞

শুভ জন্মাষ্টমী উৎসব-২০২৬ উপলক্ষে মাগুরায় বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় সংস্কৃতি বিষয়ক মন্ত্রী জনাব নিতাই রায় চৌধুরী, এমপি।

প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন মাননীয় সংসদ সদস্য, মাগুরা-১ আসনের এমপি জনাব মোঃ মনোয়ার হোসেন খান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোতাকাব্বীর আহমেদ, জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট, মাগুরা এবং মাগুরা জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব মোল্লা আজাদ হোসেন, পিপিএম-সেবা।

সভাপতিত্ব করেন এ্যাড. কুমুদ রঞ্জন বিশ্বাস, সভাপতি, জন্মাষ্টমী উদযাপন কমিটি, মাগুরা।

শুভ জন্মাষ্টমী উৎসব উপলক্ষে আয়োজিত বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভাকে কেন্দ্র করে মাগুরা জেলা পুলিশের পক্ষ থেকে সার্বিক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়। উৎসবস্থল, শোভাযাত্রার রুট ও আশপাশের গুরুত্বপূর্ণ স্থানসমূহে পর্যাপ্ত সংখ্যক পুলিশ সদস্য মোতায়েনের পাশাপাশি যানবাহন ও জনসাধারণের চলাচল স্বাভাবিক রাখা এবং সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়।

উৎসবকে শান্তিপূর্ণ, সুশৃঙ্খল ও নিরাপদ পরিবেশে সম্পন্ন করতে মাগুরা জেলা পুলিশ সর্বোচ্চ সতর্কতা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করে। ধর্মীয় সম্প্রীতি ও পারস্পরিক সৌহার্দ্য বজায় রেখে উৎসব উদযাপনে মাগুরা জেলা পুলিশ সর্বদা আন্তরিকভাবে কাজ করে যাচ্ছে।

এ সময় মাগুরা জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, জেলা প্রশাসনের কর্মকর্তাবৃন্দ, জন্মাষ্টমী উদযাপন কমিটির নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

04/09/2026

শুভ জন্মাষ্টমী উৎসব-২০২৬ উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভা

[তারিখ: ০৪ সেপ্টেম্বর ২০২৬ খ্রিঃ]
𝐌𝐞𝐝𝐢𝐚 𝐂𝐞𝐥𝐥, 𝐌𝐚𝐠𝐮𝐫𝐚 𝐃𝐢𝐬𝐭𝐫𝐢𝐜𝐭 𝐏𝐨𝐥𝐢𝐜𝐞

শুভ জন্মাষ্টমী উৎসব-২০২৬ উপলক্ষে মাগুরায় বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় সংস্কৃতি বিষয়ক মন্ত্রী জনাব নিতাই রায় চৌধুরী, এমপি।

প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন মাননীয় সংসদ সদস্য, মাগুরা-১ আসনের এমপি জনাব মোঃ মনোয়ার হোসেন খান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোতাকাব্বীর আহমেদ, জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট, মাগুরা এবং মাগুরা জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব মোল্লা আজাদ হোসেন, পিপিএম-সেবা।

সভাপতিত্ব করেন এ্যাড. কুমুদ রঞ্জন বিশ্বাস, সভাপতি, জন্মাষ্টমী উদযাপন কমিটি, মাগুরা।

শুভ জন্মাষ্টমী উৎসব উপলক্ষে আয়োজিত বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভাকে কেন্দ্র করে মাগুরা জেলা পুলিশের পক্ষ থেকে সার্বিক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়। উৎসবস্থল, শোভাযাত্রার রুট ও আশপাশের গুরুত্বপূর্ণ স্থানসমূহে পর্যাপ্ত সংখ্যক পুলিশ সদস্য মোতায়েনের পাশাপাশি যানবাহন ও জনসাধারণের চলাচল স্বাভাবিক রাখা এবং সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়।

উৎসবকে শান্তিপূর্ণ, সুশৃঙ্খল ও নিরাপদ পরিবেশে সম্পন্ন করতে মাগুরা জেলা পুলিশ সর্বোচ্চ সতর্কতা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করে। ধর্মীয় সম্প্রীতি ও পারস্পরিক সৌহার্দ্য বজায় রেখে উৎসব উদযাপনে মাগুরা জেলা পুলিশ সর্বদা আন্তরিকভাবে কাজ করে যাচ্ছে।

এ সময় মাগুরা জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, জেলা প্রশাসনের কর্মকর্তাবৃন্দ, জন্মাষ্টমী উদযাপন কমিটির নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

বুনাগাতি ইউনিয়নের হাটবাড়িয়া গ্রামে আইন-শৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত[তারিখ: ০৩ সেপ্টেম্বর ২০২৬ খ্রিঃ]𝐌𝐞𝐝𝐢𝐚 𝐂𝐞𝐥𝐥, 𝐌...
03/09/2026

বুনাগাতি ইউনিয়নের হাটবাড়িয়া গ্রামে আইন-শৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত

[তারিখ: ০৩ সেপ্টেম্বর ২০২৬ খ্রিঃ]
𝐌𝐞𝐝𝐢𝐚 𝐂𝐞𝐥𝐥, 𝐌𝐚𝐠𝐮𝐫𝐚 𝐃𝐢𝐬𝐭𝐫𝐢𝐜𝐭 𝐏𝐨𝐥𝐢𝐜𝐞

শালিখা উপজেলার বুনাগাতি ইউনিয়নের হাটবাড়িয়া গ্রামে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, সামাজিক দলাদলি নিরসন এবং অপরাধ প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে আইন-শৃঙ্খলা বিষয়ক এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাগুরা জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব মোল্লা আজাদ হোসেন, পিপিএম-সেবা।

প্রধান অতিথির বক্তব্যে পুলিশ সুপার মহোদয় বলেন, “এলাকার শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখতে সামাজিক দলাদলি নিরসন অত্যন্ত গুরুত্বপূর্ণ। পারস্পরিক সহমর্মিতা, সৌহার্দ্য ও সম্প্রীতি বজায় রেখে সকলকে ঐক্যবদ্ধভাবে বসবাস করতে হবে। মাদক, জুয়া, কিশোর অপরাধসহ সকল ধরনের অপরাধ প্রতিরোধে পুলিশের পাশাপাশি জনগণের সক্রিয় সহযোগিতা প্রয়োজন। জনগণের জানমাল ও নিরাপত্তা নিশ্চিত করতে মাগুরা জেলা পুলিশ সর্বদা পাশে থাকবে।”

সভায় এলাকার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি, সামাজিক দলাদলি নিরসন, জননিরাপত্তা এবং বিভিন্ন সামাজিক অপরাধ প্রতিরোধে করণীয় বিষয়ে স্থানীয় জনপ্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সাধারণ জনগণের সঙ্গে মতবিনিময় করা হয়।

এ সময় এলাকায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখা, পারস্পরিক বিরোধ ও সামাজিক দলাদলি পরিহার করা এবং যেকোনো অপরাধমূলক কর্মকাণ্ড সম্পর্কে দ্রুত পুলিশকে অবহিত করার আহ্বান জানানো হয়।

মাগুরা জেলা পুলিশ জনগণের সঙ্গে সমন্বয় ও পারস্পরিক সহযোগিতার মাধ্যমে একটি শান্তিপূর্ণ, নিরাপদ ও সম্প্রীতিপূর্ণ সমাজ গড়ে তুলতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

এ সময় আরও উপস্থিত ছিলেন জনাব থান্দার খায়রুল হাসান, পিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ), মাগুরা ও অতিরিক্ত দায়িত্বে (ক্রাইম অ্যান্ড অপস্), মাগুরা; শালিখা থানা অফিসার ইনচার্জসহ মাগুরা জেলা পুলিশের অন্যান্য কর্মকর্তা ও সদস্যবৃন্দ এবং স্থানীয় জনপ্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তিবর্গ ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

#মাগুরা_জেলা_পুলিশ ৃঙ্খলা #অপরাধ_প্রতিরোধ #জনসচেতনতা #শান্তি_ও_সম্প্রীতি

৩য় টেনিস প্লেয়ার্স অ্যাসোসিয়েশন টুর্নামেন্ট-২০২৬ এর উদ্বোধন[০৩ সেপ্টেম্বর ২০২৬]𝐌𝐞𝐝𝐢𝐚 𝐂𝐞𝐥𝐥, 𝐌𝐚𝐠𝐮𝐫𝐚 𝐃𝐢𝐬𝐭𝐫𝐢𝐜𝐭 𝐏𝐨𝐥𝐢𝐜𝐞মাগুরায়...
03/09/2026

৩য় টেনিস প্লেয়ার্স অ্যাসোসিয়েশন টুর্নামেন্ট-২০২৬ এর উদ্বোধন

[০৩ সেপ্টেম্বর ২০২৬]
𝐌𝐞𝐝𝐢𝐚 𝐂𝐞𝐥𝐥, 𝐌𝐚𝐠𝐮𝐫𝐚 𝐃𝐢𝐬𝐭𝐫𝐢𝐜𝐭 𝐏𝐨𝐥𝐢𝐜𝐞

মাগুরায় উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ৩য় টেনিস প্লেয়ার্স অ্যাসোসিয়েশন টুর্নামেন্ট-২০২৬ এর উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।

উক্ত টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোতাকাব্বীর আহমেদ, জেলা প্রশাসক ও সভাপতি, জেলা টেনিস ক্লাব, মাগুরা।

অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোল্লা আজাদ হোসেন, পিপিএম-সেবা, পুলিশ সুপার, মাগুরা।

এছাড়াও আরও সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব আলী আহমেদ, প্রশাসক, জেলা পরিষদ, মাগুরা; ডা. মোঃ শামীম কবির, সিভিল সার্জন, মাগুরা; জনাব মোঃ রুবাইয়াত হোসেন, সদস্য সচিব, জেলা ক্রীড়া সংস্থা, মাগুরা-সহ জেলা প্রশাসন, জেলা পুলিশ, ক্রীড়া সংগঠন এবং টেনিস অঙ্গনের সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ।

০৩ থেকে ০৫ সেপ্টেম্বর ২০২৬ পর্যন্ত আয়োজিত এ টুর্নামেন্টে টেনিস খেলোয়াড়দের অংশগ্রহণে মাগুরার ক্রীড়াঙ্গনে প্রাণচাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। এ ধরনের আয়োজন জেলার ক্রীড়া চর্চার প্রসার, প্রতিভাবান খেলোয়াড়দের বিকাশ এবং যুবসমাজকে সুস্থ ও ইতিবাচক কর্মকাণ্ডে সম্পৃক্ত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

মাগুরা জেলা পুলিশ ক্রীড়া ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের প্রসারে সর্বদা ইতিবাচক ভূমিকা পালন করে আসছে। ভবিষ্যতেও এ ধরনের ক্রীড়া আয়োজন ও ইতিবাচক উদ্যোগে জেলা পুলিশের সহযোগিতা অব্যাহত থাকবে।

#মাগুরা_জেলা_পুলিশ

মাগুরা জেলার সাংস্কৃতিক ও উন্নয়ন কর্মসূচিসহ সার্বিক বিষয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত[তারিখ: ০১ সেপ্টেম্বর ২০২৬ খ্রিঃ]𝐌𝐞𝐝𝐢𝐚 𝐂𝐞...
01/09/2026

মাগুরা জেলার সাংস্কৃতিক ও উন্নয়ন কর্মসূচিসহ সার্বিক বিষয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত

[তারিখ: ০১ সেপ্টেম্বর ২০২৬ খ্রিঃ]
𝐌𝐞𝐝𝐢𝐚 𝐂𝐞𝐥𝐥, 𝐌𝐚𝐠𝐮𝐫𝐚 𝐃𝐢𝐬𝐭𝐫𝐢𝐜𝐭 𝐏𝐨𝐥𝐢𝐜𝐞

মাগুরা জেলার সাংস্কৃতিক ও উন্নয়ন কর্মসূচিসহ সার্বিক বিষয়ে বিভিন্ন দপ্তর প্রধান ও গণ্যমান্য ব্যক্তিবর্গের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ ০১ সেপ্টেম্বর ২০২৬ খ্রিঃ তারিখে জেলা প্রশাসকের কার্যালয়, মাগুরায় জেলা প্রশাসন, মাগুরার আয়োজনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় সংস্কৃতি বিষয়ক মন্ত্রী জনাব নিতাই রায় চৌধুরী, এমপি।

প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন মাননীয় সংসদ সদস্য, মাগুরা-১ আসনের এমপি জনাব মোঃ মনোয়ার হোসেন খান।

সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোতাকাব্বীর আহমেদ, জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট, মাগুরা।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাগুরা জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব মোল্লা আজাদ হোসেন, পিপিএম-সেবা।

সভায় মাগুরা জেলার সাংস্কৃতিক কর্মকাণ্ড, বিভিন্ন উন্নয়ন কর্মসূচি, জেলার সার্বিক অগ্রগতি এবং জনকল্যাণমূলক বিভিন্ন বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা ও মতবিনিময় করা হয়। একই সঙ্গে জেলার উন্নয়ন ও সাংস্কৃতিক কর্মকাণ্ডকে আরও বেগবান করার লক্ষ্যে সংশ্লিষ্ট সকলের সমন্বিত উদ্যোগ ও সহযোগিতার ওপর গুরুত্বারোপ করা হয়।

এ সময় মাগুরা জেলা প্রশাসন ও জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, বিভিন্ন সরকারি দপ্তরের প্রধানগণ, জনপ্রতিনিধি, সাংস্কৃতিক ব্যক্তিত্ব, সুশীল সমাজের প্রতিনিধি এবং জেলার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

#মাগুরা_জেলা_পুলিশ #মতবিনিময়_সভা #মাগুরা_জেলা_প্রশাসন #উন্নয়ন #সংস্কৃতি

মাগুরা জেলা পুলিশ লাইন্স প্যারেড গ্রাউন্ডে কিট প্যারেড অনুষ্ঠিত[তারিখ: ৩০ আগস্ট ২০২৬ খ্রিঃ]𝐌𝐞𝐝𝐢𝐚 𝐂𝐞𝐥𝐥, 𝐌𝐚𝐠𝐮𝐫𝐚 𝐃𝐢𝐬𝐭𝐫𝐢𝐜𝐭 𝐏...
30/08/2026

মাগুরা জেলা পুলিশ লাইন্স প্যারেড গ্রাউন্ডে কিট প্যারেড অনুষ্ঠিত

[তারিখ: ৩০ আগস্ট ২০২৬ খ্রিঃ]
𝐌𝐞𝐝𝐢𝐚 𝐂𝐞𝐥𝐥, 𝐌𝐚𝐠𝐮𝐫𝐚 𝐃𝐢𝐬𝐭𝐫𝐢𝐜𝐭 𝐏𝐨𝐥𝐢𝐜𝐞

মাগুরা জেলা পুলিশ লাইন্স প্যারেড গ্রাউন্ডে মাগুরা জেলা পুলিশের নিয়মিত কিট প্যারেড অনুষ্ঠিত হয়েছে।

কিট প্যারেডে জনাব থান্দার খায়রুল হাসান, পিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্), মাগুরা প্যারেড পরিদর্শন ও সালামি গ্রহণ করেন। প্যারেড কমান্ডার হিসেবে দায়িত্ব পালন করেন মোঃ সাহেব আলী, আরআই, পুলিশ লাইন্স, মাগুরা।

প্যারেড পরিদর্শনকালে জনাব থান্দার খায়রুল হাসান, পিপিএম পুলিশ সদস্যদের কিটসামগ্রী, পোশাক-পরিচ্ছদ ও সার্বিক প্রস্তুতি পর্যবেক্ষণ করেন। এ সময় তিনি দায়িত্ব পালনে শৃঙ্খলা, পরিচ্ছন্নতা, স্মার্টনেস ও পেশাদারিত্ব বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন।

তিনি বলেন, “পুলিশের শৃঙ্খলা ও পেশাদারিত্বই জনসেবার অন্যতম ভিত্তি। দায়িত্ব পালনের ক্ষেত্রে প্রত্যেক সদস্যকে সর্বদা সুশৃঙ্খল, পরিচ্ছন্ন ও দায়িত্বশীল থাকতে হবে।”

কিট প্যারেডের মাধ্যমে পুলিশ সদস্যদের দায়িত্ব পালনের প্রস্তুতি, শৃঙ্খলা ও পেশাগত মান আরও সুদৃঢ় করার ওপর গুরুত্বারোপ করা হয়।

এ সময় আরও উপস্থিত ছিলেন জনাব নিশাত আল নাহিয়ান, সহকারী পুলিশ সুপার (শালিখা সার্কেল) ও অতিরিক্ত দায়িত্বে সদর সার্কেল, মাগুরা; মাগুরা জেলা পুলিশের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, বিভিন্ন ইউনিটের ইনচার্জগণ এবং কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।




27/08/2026

"মাগুরা জেলা পুলিশের সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল কর্তৃক চুরি মামলার রহস্য উদঘাটন, ০২ জন আসামী গ্রেফতার ও চুরি হওয়া টাকা এবং চুরির কাজে ব্যবহৃত মোটরসাইকেল উদ্ধার"

[তারিখ: ২৭ আগস্ট ২০২৬ খ্রিঃ]
𝐌𝐞𝐝𝐢𝐚 𝐂𝐞𝐥𝐥, 𝐌𝐚𝐠𝐮𝐫𝐚 𝐃𝐢𝐬𝐭𝐫𝐢𝐜𝐭 𝐏𝐨𝐥𝐢𝐜𝐞

মাগুরা জেলার মাগুরা সদর থানাধীন এমআর রোডে (সরকারী বালিকা বিদ্যালয়ের সামনে) দ্বিতল ভবনে মেরিকো বাংলাদেশ লিঃ এর ডিস্ট্রিবিউশন ডিলারশীপ এর অফিস ট্রাইকোন এন্টারপ্রাইজ এর মালিক শেখ শাকিল হোসেন ও শাহরিয়া সিদ্দিক শুভ্র পুলিশ সুপার, মাগুরা মহোদযের অফিসের ওয়ান স্টপ সাভিস সেন্টারে এসে জানান যে, গত ২৫.০৮.২০২৬ খ্রিঃ সকাল ০৯.০০ থেকে ১০.০০ ঘটিকার দিকে তার অফিসে একজন লোক মুখে মাস্ক পরিহিত অবস্থায় এসে এবং অন্যা তাদের অফিসের ড্রয়ার হতে ৪৩০০০০/- (চার লক্ষ ত্রিশ হাজার) টাকা চুরি করে নিয়ে যায়। ওয়ান স্টপ সার্ভিসের কর্তব্যরত অফিসার বিষয়টি পুলিশ সুপার মহোদয়কে অবহিত করলে পুলিশ সুপার মহোদয় ট্রাইকোন এন্টারপ্রাইজ মালিকপক্ষকে পুলিশ সুপার, মাগুরা জেলা বরাবর ঘটনা উল্লেখ করে অভিযোগ প্রদান করার জন্য বলেন।

মাননীয় পুলিশ সুপার জনাব মোল্লা আজাদ হোসেন, পিপিএম-সেবা চুরির ঘটনার রহস্য উদঘাটন, আসমী গ্রেফতার ও চুরি হওয়া টাকা উদ্ধারের জন্য মাগুরা জেলা পুলিশের সাইবার ক্রাইন ইনভেস্টিগেশন সেল'কে নির্দেশ প্রদান করেন। অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস), মাগুরা জনাব থান্দার খায়রুল হাসান পিপিএম এর তত্ত্ববধানে সিসিআইসি, মাগুরা জেলার এসআই (নিঃ)/ অজয় দাস সঙ্গীয় অফিসার ও ফোর্স ঘটনাস্থলসহ মাগুরা জেলার বিভিন্ন স্থানের সিসি ক্যামেরার ফুটেজ বিশ্লেষণ করেন। সিসি ক্যামেরার ফুটেজ ও গোয়েন্দা তথ্য এবং তথ্য প্রযুক্তির সহায়তায় সিসিআইসি, মাগুরা জেলার টিম চুরির ঘটনার রহস্য উদঘাটন, চোর চক্রকে অতি অল্প সময়ে সনাক্ত করতে সমর্থ হয়।

গোয়েন্দা তথ্য এবং তথ্য প্রযুক্তির সহায়তায় সিসিআইসি, মাগুরা জেলা এসআই অজয় দাস এর নেতৃত্বে সিসিআইসি ও মাগুরা সদর থানার সঙ্গীয় অফিসার ও ফোর্স অদ্য ২৭/০৮/২০২৬ খ্রি: রাত ০৩.০০ ঘটিকায় অত্র চুরি মূল পরিকল্পনাকারী ১। মো: বাপ্পী হাসান (২৬), পিতা- তারিকুল শেখ, মাতা- শারমিন বেগম, এবং চোর চক্রের আরেক সদস্য, ২। মো: আসিফ শেখ (২০), পিতা-কওসার শেখ, মাতা- সেলিনা বেগম, সর্ব গ্রাম- গ্রাম-চর গোয়ালপাড়া, পো: শ্রীপুর, থানা- শ্রীপুর, জেলা-মাগুরাকে তার বসস্থান হতে গ্রেফতার করা হয়। তাদের নিকট হতে ০১ হিরো এইচএফডিলাক্স তাদের নিকট হতে চুরি হওয়া ১। ১ লক্ষ ১০ হাজার ৫৩০ টাকা, ২। ২টি মোবাইল এবং চুরি করার কাজে ব্যবহৃত ৩। একটি হিরো এইচএফডিলাক্স উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃতদের জিজ্ঞাসাবাদে চুরি সংক্রান্তে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গিয়েছে। এই চক্রের অন্যান্য সদস্যদের গ্রেফতারের ও চুরি হওয়া বাকী টাকা উদ্ধারের চেষ্টা অব্যাহত আছে। চুরির বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহন প্রক্রিয়াধীন রয়েছে।

মাগুরা জেলা পুলিশ সর্বদা জনগণের নিরাপত্তা, মানবাধিকার রক্ষা এবং অপরাধ দমনে পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালন করে আসছে। জনগনকে আইনের প্রতি শ্রদ্ধাশীল থেকে পুলিশকে সহায়তা করার জন্য বিশেষভাবে অনুরোধ করা হলো।

Address

M R Road
Magura
7600

Alerts

Be the first to know and let us send you an email when MAGURA DISTRICT POLICE মাগুরা জেলা পুলিশ posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share