PTI Maijdee, Noakhali

PTI Maijdee, Noakhali Primary Teacher's Training Institute (PTI), Maijdee, Noakhali.

Primary Teachers Training Institute (PTI) গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রাথমিক বিদ্যালয়ে কর্মরত শিক্ষকদের প্রশিক্ষণ পরিচালনায় নিয়োজিত সরকারের একটি গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান।সংক্ষেপে এ প্রতিষ্ঠান পিটিআই (PTI) নামে বহুল পরিচিত। নোয়াখালী জেলায় অবস্থিত Primary Teachers Training Institute (PTI) টি ১৯৬৩ সালে প্রতিষ্ঠিত। ‘‘পূর্ব বঙ্গ শিক্ষা ব্যবস্থা পূর্নগঠন কমিটি ১৯৪

৯’’ এর সুপারিশ অনুযায়ী পিটিআই প্রতিষ্ঠা কার্যক্রম শুরু হয় যা ১৯৫১ সাল থেকে কার্যকর হয়। সে অনুযায়ী ১৯৬৩ সালে প্রতিষ্ঠিত এ পিটিআইটি জেলার একটি ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান। এ প্রতিষ্ঠানটি ২০১৪-২০১৫ শিক্ষাবর্ষ পর্যন্ত সরকারি, রেজিঃ বেসরকারি ও কমিউনিটি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের ০১(এক) বছর মেয়াদী সার্টিফিকেট ইন এডুকেশন (সি-ইন-এড) প্রশিক্ষণ পরিচালনা করেছে। ২০১৫-২০১৬ শিক্ষাবর্ষ থেকে পিটিআই, মাইজদী, নোয়াখালী প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের নির্বাচিত পিটিআই হিসেবে ১৮ মাসের ডিপ্লোমা ইন এডুকেশন (DPEd) পরিচালনা করে আসছে। ডিপ্লোমা ইন এডুকেশন কোর্সটি সি-ইন-এড পরিবর্ধিত, পরিমার্জিত সংষ্করণ। পিটিআই এর আওতায় ৯টি উপজেলা রিসোর্স সেন্টার মানসম্মত প্রাথমিক শিক্ষা বাস্তবায়নের লক্ষে প্রশিক্ষণসহ অন্যান্য কার্যক্রম পরিচালনা করে আসছে।

১৬ জুলাই "জুলাই শহিদ দিবস-২০২৬" উপলক্ষে স্মৃতিস্তম্ভে জুলাই শহিদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি নিবেদন।
16/07/2026

১৬ জুলাই "জুলাই শহিদ দিবস-২০২৬" উপলক্ষে স্মৃতিস্তম্ভে জুলাই শহিদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি নিবেদন।

12/07/2026

পিটিআই সংলগ্ন পরীক্ষণ বিদ্যালয়, মাইজদী নোয়াখালীর "প্রাথমিক বৃত্তি পরীক্ষা - ২০২৫ (ফলাফল)"

মোট অংশগ্রহণকারী শিক্ষার্থী ১৩ জন।
বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থী ১১ জন।
ট্যালেন্টপুলে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থী ৭ জন।
সাধারণ গ্রেডে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থী ৪ জন।

বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন।

প্রানবন্ত আয়োজন, আনন্দঘন মুহূর্ত।।বার্ষিক ক্রীড়া এবং সাহিত্য ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্...
29/06/2026

প্রানবন্ত আয়োজন, আনন্দঘন মুহূর্ত।।

বার্ষিক ক্রীড়া এবং সাহিত্য ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান এর কিছু খন্ডচিত্র।

বিটিপিটি জানুয়ারি-অক্টোবর ২০২৫ (৪র্থ ব্যাচ)-এর চূড়ান্ত ফলাফল।👉মাইজদী পিটিআই, নোয়াখালী
16/04/2026

বিটিপিটি জানুয়ারি-অক্টোবর ২০২৫ (৪র্থ ব্যাচ)-এর চূড়ান্ত ফলাফল।
👉মাইজদী পিটিআই, নোয়াখালী

 #শুভ_নববর্ষ_১৪৩৩পহেলা বৈশাখ উদযাপন উপলক্ষে পিটিআই মাইজদী, নোয়াখালী এ বছর গ্রামবাংলার শিল্প, সাহিত্য, ঐতিহ্য, কৃষ্টি ও স...
14/04/2026

#শুভ_নববর্ষ_১৪৩৩

পহেলা বৈশাখ উদযাপন উপলক্ষে পিটিআই মাইজদী, নোয়াখালী এ বছর গ্রামবাংলার শিল্প, সাহিত্য, ঐতিহ্য, কৃষ্টি ও সংস্কৃতিকে নতুনভাবে তুলে ধরেছে।

৭টি দলে বিভক্ত হয়ে অংশগ্রহণকারীরা বর্ণাঢ্য "বৈশাখী শোভাযাত্রায়" অংশ নেয় এবং পরবর্তীতে পিটিআই-এর হলরুমে প্রতিটি দল মনোমুগ্ধকর স্টেজ পারফরম্যান্স উপস্থাপন করে।

এই সুন্দর ও সৃজনশীল আয়োজন সফলভাবে সম্পন্ন করার জন্য সংশ্লিষ্ট সকলকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা।

🌼 সবাইকে বাংলা নববর্ষের শুভেচ্ছা 🌼
🌞শুভ নববর্ষ🌞

 #শোকবার্তা
09/04/2026

#শোকবার্তা

🇧🇩 মহান স্বাধীনতা ও জাতীয় দিবস ২০২৬ 🇧🇩২৬শে মার্চ-বাঙালি জাতির গৌরবের দিন। মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে পিটিআই মাই...
26/03/2026

🇧🇩 মহান স্বাধীনতা ও জাতীয় দিবস ২০২৬ 🇧🇩

২৬শে মার্চ-বাঙালি জাতির গৌরবের দিন। মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে পিটিআই মাইজদী, নোয়াখালীর পক্ষ থেকে শহীদ স্মৃতি স্তম্ভে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে জাতির শ্রেষ্ঠ সন্তানদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করা হয়। লাখো শহীদের আত্মত্যাগ ও বীর মুক্তিযোদ্ধাদের সাহসিকতায় অর্জিত এই স্বাধীনতা আমাদের অহংকার ও প্রেরণা। শ্রদ্ধা ও কৃতজ্ঞতায় স্মরণ করছি সকল শহীদ ও বীর মুক্তিযোদ্ধাদের। 🇧🇩

🌺 “আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি, আমি কি ভুলিতে পারি…”👉২১শে ফেব্রুয়ারি মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা...
21/02/2026

🌺 “আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি, আমি কি ভুলিতে পারি…”

👉২১শে ফেব্রুয়ারি মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস–২০২৬ খ্রি. যথাযোগ্য মর্যাদা ও গভীর শ্রদ্ধার সঙ্গে উদযাপন করেছে পিটিআই মাইজদী, নোয়াখালী।

👉দিনব্যাপী কর্মসূচির সূচনা হয় জাতীয় পতাকা অর্ধনমিত করে উত্তোলনের মাধ্যমে। এরপর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে পুষ্পমাল্য অর্পণ করা হয়। আলোচনা সভায় ভাষা আন্দোলনের ইতিহাস ও মাতৃভাষার গুরুত্ব নিয়ে মূল্যবান বক্তব্য উপস্থাপন করা হয়। সাংস্কৃতিক পর্বে দেশাত্মবোধক গান, কবিতা ও পরিবেশনার মাধ্যমে একুশের চেতনাকে হৃদয়ে ধারণ করা হয়। সবশেষে পরীক্ষণ বিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

👉ভাষা শহীদদের প্রতি রইলো বিনম্র শ্রদ্ধা। তাঁদের আত্মত্যাগের বিনিময়েই আমরা পেয়েছি আমাদের প্রিয় মাতৃভাষা বাংলা।

#২১শে_ফেব্রুয়ারি
#মহান_শহীদ_দিবস
#আন্তর্জাতিক_মাতৃভাষা_দিবস

👉সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা-২০২৫ এর চূড়ান্ত ফলাফল।
08/02/2026

👉সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা-২০২৫ এর চূড়ান্ত ফলাফল।

Address

PTI Maijdee, Noakhali
Maijdee Court
3800

Alerts

Be the first to know and let us send you an email when PTI Maijdee, Noakhali posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to PTI Maijdee, Noakhali:

Shortcuts

Share