জেলা পুলিশ,মানিকগঞ্জ।। District Police, Manikganj.

  • Home
  • Bangladesh
  • Manikganj
  • জেলা পুলিশ,মানিকগঞ্জ।। District Police, Manikganj.

জেলা পুলিশ,মানিকগঞ্জ।। District Police, Manikganj. জেলা পুলিশ মানিকগঞ্জের সকল খবর পেতে এই পেইজে লাইক দিয়ে আমাদের সাথেই থাকুন।

"মানিকগঞ্জ জেলা পুলিশের মাস্টার প্যারেড ও কল্যাণ সভা অনুষ্ঠিত ।"আজ ২০/০৮/২৬ খ্রিঃ রোজ বৃহস্পতিবার  সকাল ০৮:০০ ঘটিকায় মান...
20/08/2026

"মানিকগঞ্জ জেলা পুলিশের মাস্টার প্যারেড ও কল্যাণ সভা অনুষ্ঠিত ।"

আজ ২০/০৮/২৬ খ্রিঃ রোজ বৃহস্পতিবার সকাল ০৮:০০ ঘটিকায় মানিকগঞ্জ পুলিশ লাইন্স মাঠে মাস্টার প্যারেড অনুষ্ঠিত হয়। উক্ত প্যারেডে অভিবাদন গ্রহণ শেষে প্যারেড পরিদর্শন করেন জনাব মোহাম্মদ সারওয়ার আলম, বিপিএম, পুলিশ সুপার, মানিকগঞ্জ মহোদয়। পরিদর্শন শেষে পুলিশ সুপার মহোদয় অফিসার ফোর্সদের উদ্দেশ্যে শৃংখলা, ড্রেস রুলস মেনে পোশাক পরিধান করা, স্বাস্থ্য সচেতনতা, পরিষ্কার পরিচ্ছন্নতা এবং জনসাধারণের সহিত উত্তম ব্যবহার করাসহ নিরপেক্ষতা, সততা ও দৃঢ়তার সাথে দায়িত্ব পালন করার বিষয়ে নির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন।

সকাল ১০:০০ ঘটিকায় পুলিশ লাইন্স ড্রিল শেডে মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়। উক্ত কল্যাণ সভায় সভাপতিত্ব করেন মানিকগঞ্জ জেলার সম্মানিত পুলিশ সুপার জনাব মোহাম্মদ সারওয়ার আলম, বিপিএম মহোদয়। সভায় অফিসার ফোর্সদের নিকট থেকে বিভিন্ন বিষয়ে সমস্যার কথা শুনে জেলা পুলিশের উন্নয়নের লক্ষ্যে গঠনমূলক বক্তব্য প্রদান করেন।

এ সময় জনাব মো: আব্দুল্লাহ আল মাসুম, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ), জনাব মোঃ আব্দুল্লাহ আল মামুন, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি), জনাব মোঃ সালাউদ্দিন, পিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার, সদর সার্কেল, জনাব সাদিয়া সাবরিনা চৌধুরী, অতিরিক্ত পুলিশ সুপার, শিবালয় সার্কেল, জনাব ফাহিম আসজাদ, সিনিয়র সহকারী পুলিশ সুপার, সিংগাইর সার্কেল, মানিকগঞ্জ, শিক্ষানবিশ সহকারী সুপারবৃন্দ, সকল থানা/ডিবি অফিসার ইনচার্জগন সহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

"মানিকগঞ্জ জেলা পুলিশের জুলাই/২০২৬ খ্রিঃ মাসের অপরাধ সভা অনুষ্ঠিত"আজ ১৩/০৮/২৬ খ্রিঃ রোজ বৃহস্পতিবার ১১:৩০ ঘটিকায় মানিকগঞ...
13/08/2026

"মানিকগঞ্জ জেলা পুলিশের জুলাই/২০২৬ খ্রিঃ মাসের অপরাধ সভা অনুষ্ঠিত"

আজ ১৩/০৮/২৬ খ্রিঃ রোজ বৃহস্পতিবার ১১:৩০ ঘটিকায় মানিকগঞ্জ পুলিশ সুপারের কার্যালয় সম্মেলন কক্ষে মাসিক অপরাধ সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় সভাপতিত্ব করেন মানিকগঞ্জ জেলার পুলিশ সুপার জনাব মোহাম্মদ সারওয়ার আলম, বিপিএম মহোদয়। মানিকগঞ্জ জেলার সকল থানার অফিসার ইনচার্জ ও অন্যান্য ইউনিট ইনচার্জদের উপস্থিতিতে জুলাই/২০২৬ খ্রিঃ মাসে রুজুকৃত মামলা, তদান্তাধীন মামলা, ওয়ারেণ্ট তামিল, মাদক উদ্ধার সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় পর্যালোচনা করা হয়। মাসিক অপরাধ সভায় জুলাই/২০২৬ খ্রিঃ মাসে জেলার আইনশৃঙ্খলা রক্ষাসহ উল্লেখযোগ্য ভূমিকা পালনকারী অফিসার ও ফোর্সদের পুরস্কৃত করেন পুলিশ সুপার মহোদয়।

এ সময় জনাব মো: আব্দুল্লাহ আল মাসুম, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ), মানিকগঞ্জ, জনাব মোঃ সালাউদ্দিন, পিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার, সদর সার্কেল, মানিকগঞ্জ, জনাব ফাহিম আসজাদ, সহকারী পুলিশ সুপার, সিংগাইর সার্কেল, মানিকগঞ্জ, শিক্ষানবিশ সহকারী সুপারবৃন্দ, মানিকগঞ্জ, সকল থানা/ডিবি অফিসার ইনচার্জগন সহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

"মানিকগঞ্জ জেলা পুলিশের কিট প্যারেড অনুষ্ঠিত ।"আজ ১৩/০৮/২৬ খ্রিঃ রোজ বৃহস্পতিবার সকাল ০৮:০০ ঘটিকায় মানিকগঞ্জ পুলিশ লাইন্...
13/08/2026

"মানিকগঞ্জ জেলা পুলিশের কিট প্যারেড অনুষ্ঠিত ।"

আজ ১৩/০৮/২৬ খ্রিঃ রোজ বৃহস্পতিবার সকাল ০৮:০০ ঘটিকায় মানিকগঞ্জ পুলিশ লাইন্স কিট প্যারেড অনুষ্ঠিত হয়। উক্ত কিট প্যারেডে পরিদর্শন করেন জনাব মোহাম্মদ সারওয়ার আলম, বিপিএম, পুলিশ সুপার, মানিকগঞ্জ মহোদয়।

এ সময় জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

“জুলাই গণঅভ্যুত্থান দিবস ২০২৬” উপলক্ষে জুলাই স্মৃতিস্তম্ভে মানিকগঞ্জ জেলা পুলিশের শ্রদ্ধাঞ্জলি”আজ ০৫ আগস্ট ২০২৬ খ্রি. জু...
05/08/2026

“জুলাই গণঅভ্যুত্থান দিবস ২০২৬” উপলক্ষে জুলাই স্মৃতিস্তম্ভে মানিকগঞ্জ জেলা পুলিশের শ্রদ্ধাঞ্জলি”

আজ ০৫ আগস্ট ২০২৬ খ্রি. জুলাই গণঅভ্যুত্থান দিবস। জুলাই শহিদ স্মৃতিস্তম্ভে শহিদদের প্রতি শ্রদ্ধা নিবেদনপূর্বক পুষ্পস্তবক অর্পণ করেন মানিকগঞ্জ জেলার সম্মানিত পুলিশ সুপার জনাব মোহাম্মদ সারওয়ার আলম, বিপিএম মহোদয়। এসময় জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। পুষ্পস্তবক অর্পণ শেষে মানিকগঞ্জ জেলা শিল্পকলা একাডেমিতে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় জুলাই গণঅভ্যুত্থানে সকল শহিদ ও আহত জুলাই যোদ্ধাদের গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করা হয় এবং শহিদদের আত্মার মাগফিরাত ও শান্তি কামনা করে বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়।

এছাড়া সভায় জেলা প্রশাসন ও জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ, জুলাই-২০২৪-এর আহত যোদ্ধা ও শহিদ পরিবারের সদস্যবৃন্দ, বিভিন্ন পর্যায়ের রাজনৈতিক নেতৃবৃন্দ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষার্থীবৃন্দ, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ এবং সর্বস্তরের জনসাধারণ উপস্থিত ছিলেন। ।

" মানিকগঞ্জ জেলা পুলিশের শিক্ষানবিশ এএসপি এর বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত"আজ ০৩ আগস্ট, ২০২৬ রোজ (সোমবার), সকাল ১১.৩০ ঘটিকার স...
03/08/2026

" মানিকগঞ্জ জেলা পুলিশের শিক্ষানবিশ এএসপি এর বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত"

আজ ০৩ আগস্ট, ২০২৬ রোজ (সোমবার), সকাল ১১.৩০ ঘটিকার সময় মানিকগঞ্জ পুলিশ সুপারের কার্যালয়, সম্মেলন কক্ষে শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপার জনাব জিয়াউল হক শাহ এবং জনাব মোঃ আশিকুর রহমান এর মানিকগঞ্জ জেলায় বাস্তব প্রশিক্ষণ সমাপ্ত হওয়ায় বদলি জনিত বিদায় উপলক্ষে সংবর্ধনার আয়োজন করা হয়।

মানিকগঞ্জ জেলার সম্মানিত পুলিশ সুপার জনাব মোহাম্মদ সারওয়ার আলম, বিপিএম মহোদয় তাদের শুভকামনা জানিয়ে নতুন কর্মস্থলে আন্তরিকতার সাথে দায়িত্ব পালনের পরামর্শ প্রদান করেন এবং শুভেচ্ছা স্মারক প্রদান করেন।

এ সময় জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

"মানিকগঞ্জ জেলা পুলিশের মাস্টার প্যারেড ও কল্যাণ সভা অনুষ্ঠিত ।"আজ ০৩/০৮/২৬ খ্রিঃ রোজ সোমবার সকাল ০৮:০০ ঘটিকায় মানিকগঞ্জ...
03/08/2026

"মানিকগঞ্জ জেলা পুলিশের মাস্টার প্যারেড ও কল্যাণ সভা অনুষ্ঠিত ।"

আজ ০৩/০৮/২৬ খ্রিঃ রোজ সোমবার সকাল ০৮:০০ ঘটিকায় মানিকগঞ্জ পুলিশ লাইন্স মাঠে মাস্টার প্যারেড অনুষ্ঠিত হয়। উক্ত প্যারেডে অভিবাদন গ্রহণ শেষে প্যারেড পরিদর্শন করেন জনাব মোহাম্মদ সারওয়ার আলম, বিপিএম, পুলিশ সুপার, মানিকগঞ্জ মহোদয়। পরিদর্শন শেষে পুলিশ সুপার মহোদয় অফিসার ফোর্সদের উদ্দেশ্যে শৃংখলা, ড্রেস রুলস মেনে পোশাক পরিধান করা, স্বাস্থ্য সচেতনতা, পরিষ্কার পরিচ্ছন্নতা এবং জনসাধারণের সহিত উত্তম ব্যবহার করাসহ নিরপেক্ষতা, সততা ও দৃঢ়তার সাথে দায়িত্ব পালন করার বিষয়ে নির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন।

সকাল ১০:০০ ঘটিকায় পুলিশ লাইন্স ড্রিল শেডে মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়। উক্ত কল্যাণ সভায় সভাপতিত্ব করেন মানিকগঞ্জ জেলার সম্মানিত পুলিশ সুপার জনাব মোহাম্মদ সারওয়ার আলম, বিপিএম মহোদয়। সভায় অফিসার ফোর্সদের নিকট থেকে বিভিন্ন বিষয়ে সমস্যার কথা শুনে জেলা পুলিশের উন্নয়নের লক্ষ্যে গঠনমূলক বক্তব্য প্রদান করেন।

এ সময় জনাব মো: আব্দুল্লাহ আল মাসুম, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ), জনাব মোঃ আব্দুল্লাহ আল মামুন, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি), জনাব মোঃ সালাউদ্দিন, পিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার, সদর সার্কেল, জনাব সাদিয়া সাবরিনা চৌধুরী, অতিরিক্ত পুলিশ সুপার, শিবালয় সার্কেল, জনাব ফাহিম আসজাদ, সিনিয়র সহকারী পুলিশ সুপার, সিংগাইর সার্কেল, মানিকগঞ্জ, শিক্ষানবিশ সহকারী সুপারবৃন্দ, সকল থানা/ডিবি অফিসার ইনচার্জগন সহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

28/07/2026
“জুলাই শহীদ দিবস ২০২৬ উপলক্ষে জুলাই স্মৃতিস্তম্ভে মানিকগঞ্জ জেলা পুলিশের শ্রদ্ধাঞ্জলি নিবেদন এবং আলোচনা সভা ও বিশেষ মোনা...
16/07/2026

“জুলাই শহীদ দিবস ২০২৬ উপলক্ষে জুলাই স্মৃতিস্তম্ভে মানিকগঞ্জ জেলা পুলিশের শ্রদ্ধাঞ্জলি নিবেদন এবং আলোচনা সভা ও বিশেষ মোনাজাত”

অদ্য ১৬ জুলাই ২০২৬ খ্রি. জুলাই শহীদ দিবস-২০২৬ উপলক্ষে মানিকগঞ্জ জেলায় অবস্থিত জুলাই স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে মহান জুলাই আন্দোলনের শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন মানিকগঞ্জ জেলার পুলিশ সুপার মহোদয়। জুলাই স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ শেষে জুলাই শহিদ দিবস ২০২৬ পালন উপলক্ষ্যে আলোচনা সভা ও বিশেষ মোনাজাতের অনুষ্ঠানের আয়োজন করা হয়।

এ সময় পুলিশ সুপার মহোদয়ের সঙ্গে মানিকগঞ্জ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। তাঁরা শহীদদের আত্মত্যাগের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে তাঁদের স্মৃতির প্রতি সম্মান প্রদর্শন করেন। জুলাই শহীদদের আত্মত্যাগ জাতির ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে এবং তাঁদের আদর্শ দেশপ্রেম, ন্যায় ও মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠায় ভবিষ্যৎ প্রজন্মকে অনুপ্রাণিত করবে।

"মানিকগঞ্জ জেলা পুলিশের জুন/২০২৬ খ্রিঃ মাসের অপরাধ সভা অনুষ্ঠিত"আজ ১৪/০৭/২৬ খ্রিঃ রোজ মঙ্গলবার ১১:৩০ ঘটিকার সময় মানিকগঞ্...
14/07/2026

"মানিকগঞ্জ জেলা পুলিশের জুন/২০২৬ খ্রিঃ মাসের অপরাধ সভা অনুষ্ঠিত"

আজ ১৪/০৭/২৬ খ্রিঃ রোজ মঙ্গলবার ১১:৩০ ঘটিকার সময় মানিকগঞ্জ পুলিশ সুপার কার্যালয় সম্মেলন কক্ষে মাসিক অপরাধ সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় সভাপতিত্ব করেন মানিকগঞ্জ জেলার পুলিশ সুপার জনাব মোহাম্মদ সারওয়ার আলম, বিপিএম মহোদয়। মানিকগঞ্জ জেলার সকল থানার অফিসার ইনচার্জ ও অন্যান্য ইউনিট ইনচার্জদের উপস্থিতিতে জুন/২০২৬ খ্রিঃ মাসে রুজুকৃত মামলা, তদান্তাধীন মামলা, ওয়ারেণ্ট তামিল, মাদক উদ্ধার সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় পর্যালোচনা করা হয়। মাসিক অপরাধ সভায় জুন/২০২৬ খ্রিঃ মাসে জেলার আইনশৃঙ্খলা রক্ষাসহ উল্লেখযোগ্য ভূমিকা পালনকারী অফিসার ও ফোর্সদের পুরস্কৃত করেন পুলিশ সুপার মহোদয়।

এ সময় জনাব মো: আব্দুল্লাহ আল মাসুম, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ), জনাব মোঃ আব্দুল্লাহ আল মামুন, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি), মানিকগঞ্জ, জনাব মোঃ সালাউদ্দিন, পিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার, সদর সার্কেল, মানিকগঞ্জ, শিক্ষানবিশ সহকারী সুপারবৃন্দ, মানিকগঞ্জ, সকল থানা/ডিবি অফিসার ইনচার্জগন সহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

Address

Manikganj

Alerts

Be the first to know and let us send you an email when জেলা পুলিশ,মানিকগঞ্জ।। District Police, Manikganj. posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share