বরুন্ডী

বরুন্ডী একটি সুন্দর ও আদর্শ গ্রাম।

দক্ষিন মানিকগঞ্জের অতি সু-পরিচিত
একটি গ্রামের নাম বরুন্ডি। এটি হাটিপাড়া
ইউনিয়নে অবস্থিত। এই গ্রামকে
হাটিপাড়া ইউনিয়নের প্রবেশদ্বার ও
বলা হয়। মানিকগঞ্জের সদর থানায়
অবস্থিত এই গ্রামটি অত্যান্ত সুন্দর ও
ছিমছাম একটি গ্রাম। গ্রামের উত্তর
পাশ দিয়ে বয়ে চলেছে কালিগঙ্গা নদী।
দক্ষিনে কুমুল্লী, পূর্বে মাটিকাটা,
পশ্চিমে বৈট্রা ও কলাশীর অবস্থান।
গ্রামের মোট আয়তন প্রায় পাঁচ বর্গ
কিলোমিটার। একটি আদর্শ

গ্রামের
অবকাঠামো দিক থেকে যা যা প্রয়োজন
সব্‌ই আছে গ্রামটিতে। বরুন্ডি গ্রামের
মধ্যমণি বলা হয় ঐতিহ্যবাহী
বরুন্ডি বাজারকে। বাজারের পাশেই
বরুন্ডি ডাকঘর অবিস্থিত।
বরুন্ডিতে অবস্থিত শিক্ষা
প্রতিষ্ঠানঃ
৪৪নঃ বরুন্ডি সরকারী প্রাথমিক বিদ্যালয়, বরুন্ডি উচ্চ বিদ্যালয়,
রমজান আলী টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ,
কুকিল উদ্দিন কিন্ডার গার্টেন,
বরুন্ডি তাজবীদুল হাফেজিয়া মাদ্রাসা ও
এতিমখানা। এছাড়া একটি প্রাচীন
লাইব্রেরি আছে যার নাম ভাষা স্মৃতি
গণকেন্দ্র পাঠাগার।এছাড়া ৭টি
মসজিদ {একটি নির্মানাধীন}, একটি
দুর্গাপূজা মন্টপ,
দুইটি কালীপূজা মন্টপ, একটি
কবরস্থান বিদ্যমান। বরুন্ডি প্রগতি
সংঘ নামে ঐতিহ্যবাহী একটি ক্লাব
রয়েছে। ক্লাবের তত্ববধানে স্থায়ী
একটি নাট্যমঞ্চ বিদ্যমান।
বরুন্ডিতে রয়েছে সু-বিশাল তিনটি
খেলার মাঠ। যার একটি বরুন্ডি উচ্চ
বিদ্যালয়ের মাঠ, এই মাঠ টিকে দক্ষিন
মানিকগঞ্জের শ্রেষ্ঠ মাঠ ও
মানিকগঞ্জের শ্রেষ্ঠ মাঠগুলির
মধ্য অন্যতম বলে গণ্য করে
গেছেন মানিকগঞ্জের আওমীলীগের নেতা
ও মানিকগঞ্জ জেলা আওমীলীগের ক্রিয়া
সম্পাদক আপেল সাহেব।

বরুন্ডি
ডাকঘরঃ বরুন্ডি
থানাঃ মানিকগঞ্জ সদর
জেলাঃ মানিকগঞ্জ

19/08/2026

Address

Manikganj
1800

Website

Alerts

Be the first to know and let us send you an email when বরুন্ডী posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to বরুন্ডী:

Shortcuts

Share