Govt. Debendra College,Manikganj.

Govt. Debendra College,Manikganj. To promote the smooth development of education the authority of the college keeps vigil all the time. The college was upgraded to Degree level in 1949.

A Brief History of Government Debendra College, Manikganj Government Debendra College, Manikganj, situated in the District Headquarters, is the oldest college of Manikganj district and it has a more glorious history than any other educational institution of this district. In spite of being a personality of Tangail district, the great philanthropist and preacher of education Ranada Prasad Saha esta

blished the college in 1942 in name of his father Debendra Nath Saha. Science group at H.S.C level was included in 1963 and Agricultural Science was included in 1976. The college became a full-fledged Degree College when B.Com(pass) and B.Sc (pass) courses were opened respectively in 1964 and 1970. Honours course in Bangla was opened in 1972. The college was nationalized on the 1st of March, 1980. Later on, Honours courses were opened in several other subjects. At present, Honours courses are taught in 15 subjects. Masters (Preliminary) courses are taught in 7 subjects and Masters (Final) courses are taught in 8 subjects. The Ministry of Education has already given permission to open Honours courses in Finance and Banking, and Marketing and Masters (Preliminary) courses in 4 subjects and Masters (Final) courses in 5 subjects. It is now under the consideration of National University.

05/04/2019

আমি কোন টেলিভিশনে হাজারো অ্যাড অথবা মূল প্রোগ্রামের মাঝে কোন অনুরোধ বাচক শব্দ বলতে শুনিনি। শুনতে পাইনি সামাজিক ও ব্যক্তি...
30/03/2019

আমি কোন টেলিভিশনে হাজারো অ্যাড অথবা মূল প্রোগ্রামের
মাঝে কোন অনুরোধ বাচক শব্দ বলতে শুনিনি। শুনতে পাইনি সামাজিক ও ব্যক্তিগত দায়িত্ব মনে করিয়ে দেবার কথা। ১০ মিনিট সংবাদের জন্য টিভির সামনে বসে থাকলে ৫ মিনিট বানিজ্যিক অ্যাড গিলে যেত হয় । কোথাও, কোন চ্যানেলে ৫ সেকেন্ডের জন্য ও বলে না আপনারা সাবধানে থাকুন, একটু সতর্কতার সাথে থাকুন।বলে না রান্না শেষে গ্যাসের চুলা বন্ধ করে রাখুন, ঘর থেকে বের হয়ে যাবার সময় লাইট, ফ্যান এগুলো বন্ধ করে রাখুন, পানি সাশ্রয় করুন, রাস্তা সাবধানে পারপার হোন, ফুটওভারব্রীজ ব্যবহার করুন, হাতের সিগারেট টা শেষ করে আগুনটা নিভিয়ে ফেলুন, কেন বলেনা? ওরা কি আমাদের কেউ না?

রাস্তার দু ধারে পালা করে রাজনৈতিক নেতা কর্মীদের পোস্টার, কতটুকু করলাম, কতটুকু দিলাম সেগুলা জনসম্মুখে ফুটিয়ে তোলার প্রয়াস কিন্তু কই কোথাও তো সতর্ক বানী চোখে পড়ে না, সতর্কতামূলক কোন পোস্টার অথবা ব্যানার তো চোখে পড়ে না!

গাড়িতে ওঠার পর এমনকি ফুটপাত দিয়ে হাঁটর সময় মনে হয় এই বুঝি কোন একটা গাড়ি উপর দিয়ে চলে যাবে। এত দুর্ঘটনা ঘটাচ্ছে তারপরেও এদের কি মানসিকতা!!! এদেরকে কাউন্সেলিং কি করানো যায় না? গাড়িতে ওঠার পর আমরা কি বলি তোমার লাইসেন্স আছে তো, তোমার ফ্যামিলি আছে তো? ভাই একটু মনে করিয়ে দিন ব্যপারগুলা কেননা একজন ফ্যামিলি দায়িত্ববান ড্রাইভার আর যাই করুক জ্ঞান হারাবে ন্‌।

রাস্তার ধার ধরে হাটতে গেলে মেজাজ স্থির রাখতে পারি না, পাঠাও-উবার রাইডাররা ক্রমাগত হর্ন বাজাতেই থাকে । আপনি যতই সাইড দেন না কেন এরা তারপরেও ক্রমাগত হর্ণ বাজিয়েই যাবে তাড়াতাড়ি যাবার জন্য। ভাই এত তাড়া কিসের আপনার?? দেখছেন না প্রতিনিয়ত আপনার-আমার মত কত হাজার হাজার ভাই-বোন-মা-বাবা আগুনে পুরে, পানিতে ডুবে, রোড এক্সিডেন্টে, বাস চাপায় মারা যাচ্ছে?? আপনার এমন ব্যবহারে আরেকজনের কষ্ট হয় ভাই।

আসুন না একটু সতর্ক হই, একটু সতর্ক করি, বলি ভাই সিগারেটের আগুন টা খেয়ে নিভিয়ে দিন, অযথা হর্ণ দিয়েন না, অপরকে কষ্ট দিয়েন না, রান্না শেষে গ্যাসটা নিভিয়ে সেইফটি লক দিয়ে রাখি, দাহ্যপদার্থের সাথে সতর্কতা অবলম্বন করি, নিয়ম-কানুন পালন করি,সাবধানে গাড়ি চালাই, ফুটওভারব্রীজ ব্যবহার করি, নিজে ভাল থাকি অপরকে ভাল রাখি। আমরাই তো বাংলাদেশ...

দেবেন্দ্র কলেজের গর্ব মো. জাকির হোসাইনমানিকগঞ্জ জেলার দৌলতপুর উপজেলার জিয়নপুর ইউনিয়নের নারায়নদিয়া গ্রামে মো. জাকির হোসাই...
02/04/2018

দেবেন্দ্র কলেজের গর্ব মো. জাকির হোসাইন

মানিকগঞ্জ জেলার দৌলতপুর উপজেলার জিয়নপুর ইউনিয়নের নারায়নদিয়া গ্রামে মো. জাকির হোসাইনের জন্ম। তিনি বাঘুটিয়া কে, এস উচ্চ বিদ্যালয়, বাশাইল হতে ২০০৭ সালে এসএসসি; সরকারী দেবেন্দ্র কলেজ, মানিকগঞ্জ হতে ২০০৯ সালে এইসএসসি এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয়, ঢাকা হতে ২০১৪ সালে আইন শাস্ত্রে স্নাতক (সম্মান) এবং ২০১৫ সালে একই বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রী অর্জন করেন। তিনি '১০ম বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিস পরীক্ষা, ২০১৫' তে সারাদেশে জাতীয় মেধায় ২১তম স্হান অধিকার করেন এবং মানিকগঞ্জ হতে একমাত্র তিনিই এবছর সহকারী জজ/জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট পদে সুপারিশপ্রাপ্ত হন। সম্প্রতি ১৫ ফেব্রুয়ারি, ২০১৮ '১০ম বিজেএস' এর গেজেট প্রকাশিত হয়েছে এবং তিনি 'সহকারী জজ, জয়পুরহাট' হিসেবে নিয়োগপ্রাপ্ত হয়েছেন। তিনি ১ মার্চ, ২০১৮ বিচারক হিসেবে তিনি কর্মজীবন শুরু করেছেন।

জাকির হোসাইন এর ফেবু প্রো: https://www.facebook.com/zakir.law

দেবেন্দ্র কলেজ ফেইসবুক পরিবারের পক্ষ থেকে মো. জাকির হোসইন এর আগামী দিনের পথচলার শুভকামনা রইল।
(শুধু আপনাদের সফলতার গল্পের ভাগিদার হতে চাই না বরং আমাদের প্রাণের ও ভালবাসার কলেজ, সরকারি দেবেন্দ্র কলেজকে কেন্দ্র করে সুখ, দু;খ, স্মৃতিময় ঘটনাগুলো আমাদের ইনবক্স করুন, আমরা আমাদের পরিবারের বাকি সদস্যদের সাথে শেয়ার করব)
বিদ্র: যথাযথ প্রমান, যুক্তি প্রদানে ব্যর্থ হলে আপনার স্মৃতি প্রকাশের অযোগ্য বিবেচিত হবে। আমাদের মানিকগঞ্জের গর্ব সরকারি দেবেন্দ্র কলেজের ঐতিহ্য ও সম্মানের দিক বিবেচনা করে আমরা সকল সিদ্ধান্ত নিয়ে থাকি। #ধন্যবাদ

Notice regarding 1st release slip online application for 1st year degree (pass) admission 2017-2018
19/03/2018

Notice regarding 1st release slip online application for 1st year degree (pass) admission 2017-2018

২০১৬-২০১৭ শিক্ষাবর্ষে মাস্টার্স (নিয়মিত) প্রোগ্রামে অনলাইন ভর্তি কার্যক্রমে্র প্রাথমিক আবেদন ফরম পূরণ ও কলেজ কর্তৃক প্রা...
08/03/2018

২০১৬-২০১৭ শিক্ষাবর্ষে মাস্টার্স (নিয়মিত) প্রোগ্রামে অনলাইন ভর্তি কার্যক্রমে্র প্রাথমিক আবেদন ফরম পূরণ ও কলেজ কর্তৃক প্রাথমিক আবেদন নিশ্চয়ন সম্পর্কিত জরুরি বিজ্ঞপ্তি।

17/02/2018

২০১৬ সালের অনার্স ৪র্থ বর্ষ পরীক্ষার ফল আজ (১৭/০২/২০১৮) সন্ধ্যা ৬:০০ টায় প্রকাশিত হবে। জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট www.nu.edu.bd/results www.nubd.info সাইট এবং মোবাইল ফোনে ফলাফল পাওয়া যাবে । প্রকাশকালঃ ১৭ ফেব্রুয়ারি, ২০১৮

...

২০১৩-২০১৪ শিক্ষাবর্ষের ২০১৭ সালের (নিয়মিত) চতুর্থ বর্ষ অনার্স পরীক্ষার সময়সূচী সংক্রান্ত বিজ্ঞপ্তি।
03/02/2018

২০১৩-২০১৪ শিক্ষাবর্ষের ২০১৭ সালের (নিয়মিত) চতুর্থ বর্ষ অনার্স পরীক্ষার সময়সূচী সংক্রান্ত বিজ্ঞপ্তি।

31/01/2018

আসুন জেনে নিই____
'সুপার ব্লু ব্লাড মুন' বা বিশাল নীল রক্তাভ চাঁদ কি??
____By Razib Raz

➢ ব্লু-মুনঃ একই মাসে দ্বিতীয় বার পূর্ণিমা হলে চাদের নাম হয় ব্লু-মুন।

➢ সুপার মুনঃ চাঁদ কক্ষপথে ঘুরতে ঘুরতে পৃথিবীর কাছাকাছি চলে আসলে তাকে সুপার মুন বলে আখ্যা দেয়া হয়, যার উজ্জ্বলতা বেশ খানিকটা বেশি হবে।

➢ পূর্ণ চন্দ্রগ্রহণঃ সেই সঙ্গে সূর্য, পৃথিবী আর চাঁদ একই সরল রেখায় চলে আসলে হয় পূর্ণ চন্দ্রগ্রহণ।

___এই তিনটি কারনে এর নাম হয় 'সুপার ব্লু ব্লাড মুন'

সর্বশেষ এরকম একই সঙ্গে 'সুপার ব্লু ব্লাড মুন' হয়েছিল ১৮৬৬ সালের ৩১শে মার্চ। ফলে প্রায় দেড়শ বছরের বেশি সময় পর আবার পৃথিবী বাসী এরকম ঘটনার সাক্ষী হচ্ছে।

এবার আসুন সূর্যগ্রহণ ও চন্দ্রগ্রহণ কি জেনে নিই।

☞ সূর্যগ্রহণ (Solar eclipse) : চাঁদ যখন
পরিভ্রমণরত অবস্থায় কিছু সময়ের জন্য
পৃথিবী ও সূর্যের মাঝখানে এসে
পড়ে, তখন পৃথিবীর কোন দর্শকের
কাছে সূর্য আংশিক বা সম্পূর্ণরূপে
অদৃশ্য হয়ে যায় (কিছু সময়ের জন্য)।
এই ঘটনাকে সূর্যগ্রহণ বলা হয়।
আমাবশ্যার পরে নতুন চাঁদ উঠার সময়
এ ঘটনা বেশি ঘটে। পৃথিবীতে
প্রতি বছর অন্তত দুই থেকে পাচঁটি
সূর্যগ্রহণ পরিলক্ষিত হয়। এর মধ্যে
শূন্য থেকে দুইটি সূর্যগ্রহণ পূর্ণ
সূর্যগ্রহণ হয়। আরবিতে এর নাম কুসুফ।
ইংরেজীতে একে Solar eclipse
বলে।

☞ চন্দ্রগ্রহণ (Lunar eclipse) : পৃথিবী তার পরিভ্রমণ অবস্থায় চাঁদ ও সূর্যের মাঝখানে
এলে কিছু সময়ের জন্য পৃথিবী, চাঁদ
ও সূর্য একই সরল রেখায় অবস্থান
করতে থাকে। তখন পৃথিবী পৃষ্ঠের
মানুষ/প্রাণীদের থেকে চাঁদ
কিছু সময়ের জন্য অদৃশ্য হয়ে যায়।
এটাকে চন্দ্রগ্রহণ বলে। আরবিতে
খুসুফ এবং ইংরেজীতে Lunar eclipse
বলে।

আজ সন্ধ্যার আকাশে 'সুপার ব্লু ব্লাড মুন' দেখা যাচ্ছে, শুরু হয়েছে ৪:৪৯ এ, শেষ হবে ১০:০৯ তে।
---Credit-------- Razib Raz---------

২০১৭ সা‌লের অনার্স-তৃতীয় বর্ষ প‌রিক্ষার কেন্দ্র তা‌লিকা
29/01/2018

২০১৭ সা‌লের অনার্স-তৃতীয় বর্ষ প‌রিক্ষার কেন্দ্র তা‌লিকা

Address

Town Road, Beside Manikganj Police Station
Manikganj

Alerts

Be the first to know and let us send you an email when Govt. Debendra College,Manikganj. posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to Govt. Debendra College,Manikganj.:

Share