UNO Matiranga

UNO Matiranga জনসেবায় প্রশাসন।

মাটিরাঙ্গায় বিভিন্ন দোকানে ভোক্তা অধিকারের অভিযান পরিচালনা...
25/08/2026

মাটিরাঙ্গায় বিভিন্ন দোকানে ভোক্তা অধিকারের অভিযান পরিচালনা...

অদ্য ২৪ আগস্ট ২০২৬ খ্রি. সন্ধ্যা আনুমানিক ৮.০০ ঘটিকার সময় মাটিরাঙ্গা পৌর এলাকার ০৯নং ওয়ার্ডস্থিত রসুলপুর নামক স্থানে মা...
24/08/2026

অদ্য ২৪ আগস্ট ২০২৬ খ্রি. সন্ধ্যা আনুমানিক ৮.০০ ঘটিকার সময় মাটিরাঙ্গা পৌর এলাকার ০৯নং ওয়ার্ডস্থিত রসুলপুর নামক স্থানে মাদকবিরোধী অভিযান পরিচালনা করা হয়। উক্ত অভিযান পরিচালনাকালে ০২(দুই) জন মাদকসেবী-কে মাদক সেবনের দায়ে কারাদন্ড ও অর্থদন্ড প্রদান করা হয়।অভিযান পরিচালনা করেন
উম্মে তাহমিনা মিতু, উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, মাটিরাঙ্গা, খাগড়াছড়ি পার্বত্য জেলা

অভিযানে সহায়তা প্রদান করেন ইমতিয়াজ উদ্দিন, এসআই(নি:) ও সঙ্গীয় পুলিশ ফোর্স, মাটিরাঙ্গা থানা।

মাটিরাঙ্গা আলুটিলা বটতলী উচ্চ বিদ্যালয়ের কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও শিক্ষার মানউন্নয়নে শিক্ষার্থী ও অভিভাবকদের সাথে ম...
24/08/2026

মাটিরাঙ্গা আলুটিলা বটতলী উচ্চ বিদ্যালয়ের কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও শিক্ষার মানউন্নয়নে শিক্ষার্থী ও অভিভাবকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উম্মে তাহমিনা মিতু, উপজেলা নির্বাহী অফিসার, মাটিরাঙ্গা, খাগড়াছড়ি পার্বত্য জেলা।

অদ্য ২৪ আগস্ট ২০২৬ খ্রি. উপজেলা নির্বাহী অফিসার, মাটিরাঙ্গা-এর সভাপতিত্বে প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ জাতীয় ফুটবল প্রতিয...
24/08/2026

অদ্য ২৪ আগস্ট ২০২৬ খ্রি. উপজেলা নির্বাহী অফিসার, মাটিরাঙ্গা-এর সভাপতিত্বে প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ জাতীয় ফুটবল প্রতিযোগিতা- ২০২৬, নতুন কুড়িঁ স্পোর্টস ২০২৬-২০২৭ এবং নজরুল বর্ষ-২০২৬ এর প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়। প্রস্তুতিমূলক সভায় শিক্ষা প্রতিষ্ঠান প্রধান ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। উক্ত প্রতিযোগিতাসমূহ সুষ্ঠুভাবে সম্পন্ন ও পরিচালনার লক্ষ্যে প্রতিষ্ঠান প্রধানগণকে বিভিন্ন দিক নির্দেশনা প্রদান করা হয়।

অদ্য ২৪ আগস্ট ২০২৬ তারিখ মাটিরাঙ্গা পৌর এলাকার ৪ নং ওয়ার্ডস্থিত  আদর্শ গ্রামে মাদকবিরোধী অভিযান পরিচালনা করা হয়। অভিযান...
24/08/2026

অদ্য ২৪ আগস্ট ২০২৬ তারিখ মাটিরাঙ্গা পৌর এলাকার ৪ নং ওয়ার্ডস্থিত আদর্শ গ্রামে মাদকবিরোধী অভিযান পরিচালনা করা হয়। অভিযান পরিচালনাকালে ০১ (এক) মাদক ব্যবসায়ী-কে ১১৭ পিস ইয়াবাসহ হাতেনাতে গ্রেপ্তার করে নিয়মিত মামলা দায়ের করার জন্য সংশ্লিষ্ট থানায় সোপর্দ করা হয়। উক্ত অভিযানে ০২(দুই) জন মাদকসেবী-কে মাদক সেবনের দায়ে বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার( ভূমি), মাটিরাঙ্গা অর্থদণ্ড ও কারাদণ্ড প্রদান করে জেল হাজতে প্রেরণ করেন।

অভিযানে সহায়তা করেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, খাগড়াছড়ি পার্বত্য জেলা।

20/08/2026

সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, উপজেলা নির্বাহী অফিসার, মাটিরাঙ্গা, খাগড়াছড়ি পার্বত্য জেলা এর অফিসিয়াল মোবাইল নম্বর 01550604523 ক্লোন করে এবং অন্যান্য নাম্বার থেকে একটি প্রতারক চক্র উপজেলা নির্বাহী অফিসার মাটিরাঙ্গা এর নাম ভাঙ্গিয়ে বিভিন্নভাবে লোকের নিকট টাকা দাবী ও আশালীন আচরণ করতেছে। যার সাথে উপজেলা নির্বাহী অফিসার, মাটিরাঙ্গা, খাগড়াছড়ি পার্বত্য জেলা এর কোনভাবে সংশ্লিষ্ট নয়। এরূপ প্রতারক চক্রের সাথে যে কোন ধরণের আর্থিক লেনদেনসহ সকল প্রকার লেনদেন হতে সর্বদা বিরত থাকার জন্য সকলকে অনুরোধ করা হলো। জনস্বার্থে তথ্যটি শেয়ার করে দিন

এসএসসি, দাখিল ও সমমান পরীক্ষা ২০২৬ GPA-5 প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করেন উপজেলা প্রশাসন, মাটিরাংগা, খাগড...
13/08/2026

এসএসসি, দাখিল ও সমমান পরীক্ষা ২০২৬ GPA-5 প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করেন উপজেলা প্রশাসন, মাটিরাংগা, খাগড়াছড়ি পার্বত্য জেলা। শিক্ষার মান উন্নয়নে প্রধান শিক্ষক, অভিভাবকদের আরও দায়িত্বশীল হওয়া এবং প্রধান শিক্ষকদের পাঠদানে আরো আন্তরিক হওয়ার জন্য উপস্থিত প্রধান শিক্ষকদের প্রতি উপজেলা নির্বাহী অফিসার উম্মে তাহমিনা মিতু অনুরোধ জানান। এসময় অত্র উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে জিপিএ-৫ প্রাপ্ত ০৯ (নয়) জন কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা প্রদান করা হয়।

13/08/2026

""দরপত্র বিজ্ঞপ্তি""

মাটিরাঙ্গা উপজেলা পরিষদের লেক ইজারা প্রদানের দরপত্র বিজ্ঞপ্তি উপজেলা প্রশাসন, মাটিরাঙ্গা এর ওয়েব সাইট ও অফিসের নোটিশ বোর্ডে দেওয়া হয়েছে।

মাটিরাঙ্গা উপজেলার স্থানীয় সরকার নির্বাচন তথা উপজেলা পরিষদ, ইউনিয়ন পরিষদ ও পৌরসভা নির্বাচনের লক্ষ্যে খসড়া ভোটকেন্দ্রের ত...
12/08/2026

মাটিরাঙ্গা উপজেলার স্থানীয় সরকার নির্বাচন তথা উপজেলা পরিষদ, ইউনিয়ন পরিষদ ও পৌরসভা নির্বাচনের লক্ষ্যে খসড়া ভোটকেন্দ্রের তালিকা প্রকাশ করা হলো।

উল্লেখ্য, প্রকাশিত ভোটকেন্দ্রের উপর কারও কোন দাবী/আপত্তি থাকলে তা আগামী ১৮ আগস্ট ২০২৬ তারিখ বিকাল ৪.০০ ঘটিকা পর্যন্ত উপজেলা নির্বাচন অফিসারের কার্যালয়ে লিখিতভাবে (আবেদনকারীর নাম, ঠিকানা ও মোবাইল নম্বর স্পষ্টভাবে উল্লেখপূর্বক) দাখিল করা যাবে। উক্ত তারিখ ও সময়ের পরে এ সম্পর্কিত কোন দাবী/আপত্তি গ্রহণ করা হবে না।

09/08/2026

Address

Matiranga

Alerts

Be the first to know and let us send you an email when UNO Matiranga posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to UNO Matiranga:

Shortcuts

Share