নারায়নপুর মতলব দক্ষিণ চাঁদপুর

নারায়নপুর  মতলব দক্ষিণ চাঁদপুর It's Political Page, So Talk About Only Politics,

শরতের শুরুতেই দেশের উত্তরের সীমান্তবর্তী জেলা পঞ্চগড়ের প্রকৃতিতে দেখা মিলল ঘন কুয়াশার। মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) ভোরের আ...
08/09/2026

শরতের শুরুতেই দেশের উত্তরের সীমান্তবর্তী জেলা পঞ্চগড়ের প্রকৃতিতে দেখা মিলল ঘন কুয়াশার। মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) ভোরের আলো ফোটার আগেই জেলার কিছু জনপদ কুয়াশার চাদরে ঢেকে যায়, যার ফলে কয়েক হাত দূরের দৃশ্যও অস্পষ্ট হয়ে পড়ে। সেপ্টেম্বরের শুরুতে এমন অস্বাভাবিক কুয়াশায় স্থানীয়রা বিস্মিত হলেও অনেকের কাছে এটি আগাম শীতের বার্তা হিসেবে মনে হয়েছে।

সকালে পথ স্পষ্ট না থাকায় যানবাহন চালকদের হেডলাইট জ্বালিয়ে ধীরগতিতে গাড়ি চালাতে হয়, ফলে ভোরের কর্মব্যস্ততায় বের হওয়া মানুষকেও কিছুটা ভোগান্তিতে পড়তে হয়। স্থানীয় বাসিন্দা রফিকুল ইসলাম জানান, সেপ্টেম্বর মাসে এমন কুয়াশা তিনি আগে কখনো দেখেননি। তবে সূর্য ওঠার সঙ্গে সঙ্গেই কুয়াশার আস্তরণ পাতলা হয়ে ধীরে ধীরে রোদেলা পরিবেশ ফিরে আসে।

তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা জিতেন্দ্রনাথ রায় জানান, মঙ্গলবার সকাল ছয়টায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৫ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস এবং এর আগের দিন সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩২ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। গত এক সপ্তাহ ধরে সর্বনিম্ন তাপমাত্রা ২৫ থেকে ২৬ ডিগ্রি সেলসিয়াসের মধ্যেই রয়েছে। মূলত শরৎকালের শুরুতে মৌসুমি বায়ুর সক্রিয়তা-নিষ্ক্রিয়তা এবং দীর্ঘ সময় আকাশে মেঘ থাকার পর হঠাৎ তা পরিষ্কার হয়ে যাওয়ায় এমন কুয়াশা তৈরির অনুকূল পরিস্থিতি সৃষ্টি হয়েছে বলে জানান তিনি।

08/09/2026
08/09/2026

শ্রমিক দলে যোগ দিলেন জামায়াতের অর্ধশতাধিক নেতাকর্মী...

Address

Narayanpur Bazar
Matlab Bazar
3600

Website

Alerts

Be the first to know and let us send you an email when নারায়নপুর মতলব দক্ষিণ চাঁদপুর posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share