ইসলামী ছাত্রসেনা কাছাড়ী ক্বানখাহ

ইসলামী ছাত্রসেনা কাছাড়ী ক্বানখাহ ইসলামী ছাত্রসেনা কাছাড়ী আঞ্চলিক শাখার একটি প্লাটফর্ম

রাজনগরে বন্যাকবলিতদের মাঝে ইসলামিক যুব ফ্রন্টের নগদ অর্থ ও খাদ্যসামগ্রী বিতরণ​রাজনগর (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারে...
22/07/2026

রাজনগরে বন্যাকবলিতদের মাঝে ইসলামিক যুব ফ্রন্টের নগদ অর্থ ও খাদ্যসামগ্রী বিতরণ

​রাজনগর (মৌলভীবাজার) প্রতিনিধি:

মৌলভীবাজারের রাজনগরে বন্যাকবলিত অসহায় ও ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়িয়েছে সামাজিক ও রাজনৈতিক সংগঠনগুলো।
এরই ধারাবাহিকতায় ইসলামিক যুব ফ্রন্ট বাংলাদেশ কেন্দ্রীয় পরিষদের উদ্যোগে এবং মৌলভীবাজার জেলা ইসলামিক ফ্রন্ট ও ইসলামী ছাত্রসেনার সার্বিক সহযোগিতায় বন্যাকবলিত মানুষের মাঝে নগদ অর্থ ও খাদ্যসামগ্রী (ফুডপ্যাক) বিতরণ কার্যক্রম সফলভাবে সম্পন্ন হয়েছে।

​বুধবার (২২ জুলাই ২০২৬) বিকাল ৩ ঘটিকায় রাজনগরের হরিপাশা বাজারে জাকির হোসেন শাকিবের প্রত্যক্ষ তত্ত্বাবধান ও উপস্থাপনায় এ ত্রাণ ও নগদ অর্থ বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়।
​অনুষ্ঠানে রাজনগর উপজেলার টেংরা ও কামারচাক ইউনিয়নের ৩০টি ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে নগদ অর্থ এবং ২০টি পরিবারের মাঝে প্রয়োজনীয় খাদ্যসামগ্রীর ফুডপ্যাক বিতরণ করা হয়।

​ত্রাণ বিতরণকালে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ মৌলভীবাজার জেলা শাখার সভাপতি জননেতা জনাব জামাল উদ্দিন আহমদ।
অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন ছাত্রনেতা এম ওলীউর রহমান ও ছাত্রনেতা সাইফুল ইসলাম সুহান।

​এছাড়াও আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আহলে সুন্নাত ওয়াল জামা'আত নেতা জনাব শফিকুল হাসান রেজভী, ইসলামিক ফ্রন্ট নেতা জনাব মুফতি ফারুক আহমেদ এবং জনাব মাওলানা মুহিবুর রহমান জালালীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও ছাত্রসেনার নেতাকর্মীবৃন্দ।

​প্রধান অতিথির বক্তব্যে জনাব জামাল উদ্দিন আহমদ বলেন, "বন্যাদুর্গত মানুষের কষ্ট লাঘবে মানবিক দৃষ্টিকোণ থেকে আমাদের সবাইকে এগিয়ে আসতে হবে।
কুরআন সুন্নাহর আদর্শ ও মানবিক মূলবোধে উদ্বুদ্ধ হয়ে ইসলামিক যুব ফ্রন্ট সবসময় যেকোনো দুর্যোগে জনগণের পাশে ছিল এবং ভবিষ্যতেও থাকবে।"

​অনুষ্ঠানটির সফল বাস্তবায়নে সার্বিক সমন্বয় ও পরিচালনায় থাকা জাকির হোসেন শাকিব ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানোর জন্য সংগঠনের কেন্দ্রীয় পরিষদ, জেলা শাখা ও সর্বস্তরের নেতৃবৃন্দের প্রতি বিশেষ ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।

শোক বার্তাইন্না-লিল্লাহী ওয়া ইন্না ইলাইহী রাজিউনঅত্যন্ত দুঃখের সাথে জানাচ্ছি যে, কাছাড়ী ইব্রাহিমপুর নিবাসী জনাব আব্দুল আ...
19/06/2025

শোক বার্তা
ইন্না-লিল্লাহী ওয়া ইন্না ইলাইহী রাজিউন
অত্যন্ত দুঃখের সাথে জানাচ্ছি যে, কাছাড়ী ইব্রাহিমপুর নিবাসী জনাব আব্দুল আহাদ মিয়ার শ্রদ্ধেয় পিতা জনাব আব্দুল মুতলিব সাহেব গতকাল সন্ধ্যা ৬:৫০ মিনিটে ইন্তেকাল করেছেন। (ইন্না-লিল্লাহী ওয়া ইন্না ইলাইহী রাজিউন)।
মরহুমের জানাজার নামাজ আগামীকাল শুক্রবার সকাল ১১ ঘটিকায় ইব্রাহিমপুর মসজিদ প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে। মরহুমের জানাজার নামাজে শরিক হয়ে তাঁর আত্মার মাগফিরাত কামনার জন্য সর্বস্তরের মুসলিম ভাইদের প্রতি বিশেষভাবে দাওয়াত করা যাচ্ছে।
আমরা বাংলাদেশ আহলে সুন্নাত ওয়াল জামাআ'ত রাজনগর এর পক্ষ থেকে মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি এবং তাঁর শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি। আল্লাহ তায়ালা তাঁদেরকে এই অপূরণীয় ক্ষতি কাটিয়ে ওঠার শক্তি দান করুন।
আমিন।

27/02/2025
মাহে রমজানের হাদিয়া দ্রুত সংগ্রহ করুন আপনার কপি
27/02/2025

মাহে রমজানের হাদিয়া
দ্রুত সংগ্রহ করুন আপনার কপি

ইসলামী ছাত্রসেনা কাছাড়ী শাখার সভাপতি হাফিজ সেজু আহমদ এর বড় ভাই  সাজু আহমদ এর বিবাহপূর্ব ইসলামি স্বাংস্কৃতিক অনুষ্ঠানে ক্...
27/02/2025

ইসলামী ছাত্রসেনা কাছাড়ী শাখার সভাপতি হাফিজ সেজু আহমদ এর বড় ভাই সাজু আহমদ এর বিবাহপূর্ব ইসলামি স্বাংস্কৃতিক অনুষ্ঠানে
ক্রেস্ট উপহার দিচ্ছেন ইসলামী ছাত্রসেনা কেন্দ্রীয় পরিষদের মোহতারাম সভাপতি মুহাম্মদ ওলীউর রহমান 💝💝🎉
উপস্থিত ছিলেন ইসলামী ছাত্রসেনা মৌলভীবাজার জেলার সাবেক প্রচার সম্পাদক জাকির হোসেন শাকিব রাজনগর উপজেলা শাখার নেতৃবৃন্দ যথাক্রমে আব্বাস আলী, হাফিজ জাসেম আহমদ, কালাম আহমদ, শাহ আলম প্রমুখ।

Address

KACHARI
Maulvi Bazar
3240

Website

Alerts

Be the first to know and let us send you an email when ইসলামী ছাত্রসেনা কাছাড়ী ক্বানখাহ posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share