জেলা পুলিশ মেহেরপুর

জেলা পুলিশ মেহেরপুর উজ্জ্বল কুমার রায়
পুলিশ সুপার, মেহেরপুর।

মেহেরপুর জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিতঃঅদ্য ২২ আগস্ট ২০২৬ খ্রি. তারিখ সকাল ১০.০০ ঘটিকায় জেলা পুলিশ, মেহেরপুরের...
22/08/2026

মেহেরপুর জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিতঃ

অদ্য ২২ আগস্ট ২০২৬ খ্রি. তারিখ সকাল ১০.০০ ঘটিকায় জেলা পুলিশ, মেহেরপুরের আয়োজনে পুলিশ লাইন্স ড্রিল শেডে মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়। উক্ত কল্যাণ সভায় সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন মেহেরপুর জেলার সম্মানিত পুলিশ সুপার জনাব উজ্জ্বল কুমার রায় মহোদয়।

কল্যাণ সভায় মেহেরপুর জেলা পুলিশের সদস্যরা পুলিশ সুপার মহোদয়ের নিকট তাদের সমস্যার কথা তুলে ধরেন। পুলিশ সুপার মহোদয় তাৎক্ষণিক সমাধানসহ অন্যান্য সমস্যাগুলো সমাধানের বিষয়ে প্রয়োজনীয় নির্দেশণাসহ উপস্থিত সকলের উদ্দেশ্যে বিভিন্ন দিক নির্দেশণামুলক বক্তব্য প্রদান করেন।

এসময় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ), সহকারী পুলিশ সুপার (শিক্ষানবিশ), মেহেরপুরসহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা ও কর্মচারীগণ এবং সিভিল স্টাফগণ উপস্থিত ছিলেন ।

মেহেরপুর জেলা পুলিশের সাপ্তাহিক মাস্টার প্যারেড অনুষ্ঠিতঃঅদ্য ২২/০৮/২০২৬ খ্রি. সকাল ০৮:৩০ ঘটিকায় মেহেরপুর পুলিশ লাইন্স প...
22/08/2026

মেহেরপুর জেলা পুলিশের সাপ্তাহিক মাস্টার প্যারেড অনুষ্ঠিতঃ

অদ্য ২২/০৮/২০২৬ খ্রি. সকাল ০৮:৩০ ঘটিকায় মেহেরপুর পুলিশ লাইন্স প্যারেড গ্রাউন্ডে অফিসার ও ফোর্সদের সাপ্তাহিক মাস্টার প্যারেড অনুষ্ঠিত হয়। মাস্টার প্যারেডে কুচকাওয়াজ, অভিবাদন গ্রহণ ও প্যারেড পরিদর্শন করেন মেহেরপুর জেলার সম্মানিত পুলিশ সুপার জনাব উজ্জ্বল কুমার রায় মহোদয়। এসময় পুলিশ সুপার মহোদয় প্যারেডে অংশগ্রহণকারী অফিসার ফোর্সদের টার্ন আউট এর উপর ভিত্তি করে জিএস (গুড সার্ভিস) মার্ক প্রদান করেন।

পুলিশ সুপার মহোদয় প্যারেড পরিদর্শন শেষে অফিসার ও ফোর্সদের উত্তম পোশাক পরিধান, সতর্কতার সাথে ডিউটি পালন, প্যারেড অনুশীলন, স্বাস্থ্য সচেতনতা, পরিস্কার-পরিচ্ছন্নতা, নিয়মিত খেলাধুলা, শরীর চর্চা এবং জনসাধারণের সাথে উত্তম ব্যবহারসহ বিভিন্ন দিক-নির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন।

প্যারেড কমান্ডার হিসেবে দায়িত্ব পালন করেন জনাব নাভিদ তাসনিম, সহকারী পুলিশ সুপার (শিক্ষানবিশ), মেহেরপুর।

এসময় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ), মেহেরপুরসহ জেলা পুলিশের বিভিন্ন পদের অফিসার ও ফোর্স উপস্থিত ছিলেন ।

প্রেস রিলিজলাল পতাকা বাহিনীর নামে চাঁদাবাজি ও বোমা আতঙ্কের মূলহোতা মোঃ পিচ্চি হোসেন @হোসেন আলী @বোমা হোসেন @আরজুল্লা হোস...
22/08/2026

প্রেস রিলিজ

লাল পতাকা বাহিনীর নামে চাঁদাবাজি ও বোমা আতঙ্কের মূলহোতা মোঃ পিচ্চি হোসেন @হোসেন আলী @বোমা হোসেন @আরজুল্লা হোসেন @ ছোট (৩৯),কে কুমিল্লা জেলার নাঙ্গলকোট থানা এলাকা থেকে গ্রেফতার ও ককটেল উদ্ধার।

মেহেরপুরের গাংনীতে মোবাইল ফোনে চাঁদাবাজি এবং ককটেল রেখে ভয়ভীতি প্রদর্শনের মূলহোতা ও একাধিক মামলার পলাতক আসামি মোঃ পিচ্চি হোসেন @হোসেন আলী @বোমা হোসেন @আরজুল্লা হোসেন @ ছোট (৩৯), পিতা- মৃত অহিল উদ্দিন ওহিল উদ্দিন, মাতা- মাহিমা খাতুন, সাং- পূর্ব মালশাদহ, থানা- গাংনী, জেলা- মেহেরপুর'কে গত ২১/০৮/২০২৬ খ্রি. তারিখ সকাল ০৭.৩০ ঘটিকার সময় কুমিল্লা জেলার নাঙ্গলকোর্ট থানা এলাকা হতে অভিযান পরিচালনা করে গাংনী থানা পুলিশ তাকে গ্রেফতার করে। গ্রেফতারের পর তার দেওয়া তথ্য অনুযায়ী গাংনীতে তার নিজ বসতঘর থেকে দুটি তাজা ককটেল উদ্ধার করা হয়।

আসামী গ্রেফতারের সংবাদে এলাকার সাধারণ মানুষের মাঝে স্বস্তি ফিরে এসেছে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি সম্পূর্ণ স্বাভাবিক রয়েছে।

মেহেরপুর জেলার অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল-এর বদলিজনিত বিদায় সংবর্ধনা প্রদানঃঅদ্য ১৩/০৮/২০২৬ খ্রি. মেহেরপুর জেলার অ...
13/08/2026

মেহেরপুর জেলার অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল-এর বদলিজনিত বিদায় সংবর্ধনা প্রদানঃ

অদ্য ১৩/০৮/২০২৬ খ্রি. মেহেরপুর জেলার অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল জনাব মোঃ মেহেদি হাসান দিপু-এর মেহেরপুর জেলা হতে পুলিশ হেডকোয়ার্টার্স, ঢাকায় বদলি হওয়ায় পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে এক বিদায় সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। উক্ত বদলিজনিত বিদায় উপলক্ষে মেহেরপুর জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব উজ্জ্বল কুমার রায় মহোদয় জেলা পুলিশের পক্ষ থেকে বিদায়ী অতিথি-কে ক্রেস্ট ও স্মৃতি স্মারক প্রদান করেন।

উক্ত আয়োজনে আরোও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ), অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অন্ড অপস্) মেহেরপুর’সহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।

*মেহেরপুর জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে সম্মানিত রেঞ্জ ডিআইজি, খুলনা মহোদয়ের আইন-শৃঙ্খলা সংক্রান্ত বিশেষ অপরাধ...
10/08/2026

*মেহেরপুর জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে সম্মানিত রেঞ্জ ডিআইজি, খুলনা মহোদয়ের আইন-শৃঙ্খলা সংক্রান্ত বিশেষ অপরাধ সভা অনুষ্ঠিতঃ
অদ্য ১০ আগস্ট ২০২৬ তারিখ দুপুর ১৫.০০ ঘটিকায় মেহেরপুর পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে আইনশৃঙ্খলা সংক্রান্ত বিশেষ অপরাধ সভা অনুষ্ঠিত হয়। উক্ত অপরাধ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা রেঞ্জের সম্মানিত ডিআইজি জনাব মোঃ মোস্তাফিজুর রহমান মহোদয়।
উক্ত অপরাধ সভায় সভাপতিত্ব করেন মেহেরপুর জেলার সম্মানিত পুলিশ সুপার জনাব উজ্জ্বল কুমার রায় মহোদয়। এ সময় রেঞ্জ ডিআইজি খুলনা মহোদয় জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, অপরাধ নিয়ন্ত্রণ, মামলা রুজু ও নিষ্পত্তি, গুরুত্বপূর্ণ ও চাঞ্চল্যকর মামলার তদন্তের অগ্রগতি এবং অপরাধ প্রতিরোধে করণীয় বিষয়ে বিস্তারিত পর্যালোচনা ও সকল অফিসারকে বিভিন্ন দিক নির্দেশনা প্রদান করেন।

এসময় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্), অতিরিক্ত পুলিশ সুপার, সদর সার্কেল, শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপার, অফিসার ইনচার্জ, সকল থানা, ডিআইও(১), ডিএসবি, মেহেরপুর, ওসি, ডিবিসহ সকল পুলিশ ক্যাম্পের ইনচার্জবৃন্দ।

রেঞ্জ ডিআইজি, খুলনা মহোদয় কর্তৃক শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণঃ“বৃক্ষরোপণে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ” এই স্লোগা...
10/08/2026

রেঞ্জ ডিআইজি, খুলনা মহোদয় কর্তৃক শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণঃ

“বৃক্ষরোপণে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ” এই স্লোগানকে সামনে রেখে মাননীয় প্রধানমন্ত্রীর পরিকল্পনা অনুযায়ী পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে অদ্য ১০/০৮/২০২৬ খ্রি. মেহেরপুর জেলা পুলিশ কর্তৃক আয়োজিত মেহেরপুর বালিকা উচ্চ বিদ্যালয়ে শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা রেঞ্জ পুলিশের সম্মানিত অভিভাবক জনাব মোঃ মোস্তাফিজুর রহমান মহোদয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মেহেরপুর জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব উজ্জ্বল কুমার রায় মহোদয়। উক্ত অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মেহেরপুর বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক, অন্যান্য শিক্ষকবৃন্দসহ বালিকা বিদ্যালয়ের ছাত্রীগণ।

খুলনা রেঞ্জের সম্মানিত ডিআইজি জনাব মোঃ মোস্তাফিজুর রহমান, মহোদয় মেহেরপুর জেলায় আগমন উপলক্ষে মেহেরপুর জেলা পুলিশ লাইন্সের...
10/08/2026

খুলনা রেঞ্জের সম্মানিত ডিআইজি জনাব মোঃ মোস্তাফিজুর রহমান, মহোদয় মেহেরপুর জেলায় আগমন উপলক্ষে মেহেরপুর জেলা পুলিশ লাইন্সের অভ্যন্তরে ফরেস্ট ইয়ার্ড পার্কে রেঞ্জ ডিআইজি মহোদয় কর্তৃক বৃক্ষরোপণ। তিনি একটি বহেরা গাছের চারা রোপন করেন।

মেহেরপুর জেলা পুলিশ লাইন্সে বিশেষ কল্যাণ সভা অনুষ্ঠিতঃঅদ্য ১০ আগস্ট ২০২৬ খ্রি. ১২:০০ ঘটিকায় খুলনা রেঞ্জের সম্মানিত ডিআইজ...
10/08/2026

মেহেরপুর জেলা পুলিশ লাইন্সে বিশেষ কল্যাণ সভা অনুষ্ঠিতঃ

অদ্য ১০ আগস্ট ২০২৬ খ্রি. ১২:০০ ঘটিকায় খুলনা রেঞ্জের সম্মানিত ডিআইজি জনাব মোঃ মোস্তাফিজুর রহমান, মহোদয় পুলিশ লাইন্সে আগমন করলে মেহেরপুর জেলার সম্মানিত পুলিশ সুপার জনাব উজ্জ্বল কুমার রায় মহোদয় সম্মানিত ডিআইজি মহোদয়কে ফুলের শুভেচ্ছা জানান।

অতঃপর পুলিশ লাইন্স ড্রিলশেডে মেহেরপুর জেলা পুলিশের আয়োজনে বিশেষ কল্যাণ সভা অনুষ্ঠিত হয়। জনাব মোঃ জামিনুর রহমান খান, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্), মেহেরপুর এর সঞ্চালনায় বিশেষ কল্যাণ সভায় খুলনা রেঞ্জ এর সম্মানিত ডিআইজি জনাব মোঃ মোস্তাফিজুর রহমান, মহোদয় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মেহেরপুর জেলার সকল অফিসার ও ফোর্সের সাথে বিশেষ কল্যাণ সভায় অংশ নেন। কল্যাণ সভায় বিভিন্ন পদমর্যাদার সদস্যগণ তাদের সুনির্দিষ্ট কিছু সমস্যা ও চাহিদার কথা ডিআইজি মহোদয়ের নিকট পেশ করেন। ডিআইজি মহোদয় সকলের বক্তব্য মনোযোগ সহকারে শোনেন এবং প্রত্যেকটি সমস্যা সমাধানের ব্যাপারে সকলকে আশ্বস্ত করেন। প্রধান অতিথি মহোদয় পুলিশ সদস্যদের পেশাগত দায়িত্ব পালনে সততা, নিষ্ঠা ও মানবিকতা বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন এছাড়াও জনগণের আস্থা অর্জনের জন্য সেবার মানোন্নয়ন, শৃঙ্খলা রক্ষা এবং সহকর্মীদের মধ্যে পারস্পরিক সহযোগিতার উপর গুরুত্বারোপ করেন। উক্ত সভায় সভাপতিত্ব করেন মেহেরপুর জেলার সম্মানিত পুলিশ সুপার জনাব উজ্জ্বল কুমার রায় মহোদয়।

এসময় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার, সদর সার্কেল, মেহেরপুর, জনাব মোঃ রাফিউল রহমান, সিনিঃ সহকারী পুলিশ সুপার (স্টাফ অফিসার টু ডিআইজি), খুলনা, শিক্ষানবীশ সহকারী পুলিশ সুপার, অফিসার ইনচার্জ, সকল থানা, মেহেরপুর, ডিআইও(১), ডিএসবি, মেহেরপুর, ওসি, ডিবি, সিভিল স্টাফসহ মেহেরপুর জেলা পুলিশের বিভিন্ন পদমর্যাদার অফিসার ও ফোর্সবৃন্দ।

রেঞ্জ ডিআইজি, খুলনা মহোদয় কর্তৃক মেহেরপুর জেলার স্থানীয় সাংবাদিকগণের সাথে মতবিনিময়ঃঅদ্য ১০ আগস্ট ২০২৬ খ্রি. সকাল ০৯.৪৫ ঘ...
10/08/2026

রেঞ্জ ডিআইজি, খুলনা মহোদয় কর্তৃক মেহেরপুর জেলার স্থানীয় সাংবাদিকগণের সাথে মতবিনিময়ঃ

অদ্য ১০ আগস্ট ২০২৬ খ্রি. সকাল ০৯.৪৫ ঘটিকায় খুলনা রেঞ্জের সম্মানিত ডিআইজি জনাব মোঃ মোস্তাফিজুর রহমান, মহোদয় পুলিশ সুপারের কার্যালয়ে আগমন করলে মেহেরপুর জেলার সম্মানিত পুলিশ সুপার জনাব উজ্জ্বল কুমার রায় মহোদয় সম্মানিত ডিআইজি মহোদয়কে ফুলের শুভেচ্ছা জানান।

অতঃপর ডিআইজি মহোদয়কে জেলা পুলিশের পক্ষ থেকে একটি সুসজ্জিত চৌকস দল গার্ড অব অনার প্রদান করেন।

পরক্ষণে, সকাল ১০:০০ ঘটিকায় পুলিশ সুপারের কার্যালয়ের কনফারেন্স রুমে খুলনা রেঞ্জ পুলিশের সম্মানিত অভিভাবক জনাব মোঃ মোস্তাফিজুর রহমান মহোদয়ের সাথে মেহেরপুর জেলার ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দের সাথে পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় মেহেরপুর জেলার সার্বিক আইন-শৃংখলা পরিস্থিতি সংক্রান্তে আলোচনা হয়। সম্মানিত সাংবাদিকবৃন্দের সুচিন্তিত পরামর্শ এবং মতামতের আলোকে যথাযথ ব্যবস্থা গ্রহণের জন্য মেহেরপুর জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব উজ্জ্বল কুমার রায় মহোদয়কে নিদের্শনা প্রদান করেন।

মেহেরপুর জেলায় শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপার এবং কোর্ট ইন্সপেক্টর এর বিদায় সংবর্ধনা অনুষ্ঠিতঃপুলিশ সুপারের কার্যালয়ের স...
06/08/2026

মেহেরপুর জেলায় শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপার এবং কোর্ট ইন্সপেক্টর এর বিদায় সংবর্ধনা অনুষ্ঠিতঃ

পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপার জনাব আসিফ রেজা এবং কোর্ট ইন্সপেক্টর জনাব মোঃ বজলুর রহমান এর বিদায় সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

উক্ত বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেহেরপুর জেলার সম্মানিত পুলিশ সুপার জনাব উজ্জ্বল কুমার রায় মহোদয়।

মেহেরপুর জেলায় মাঠপর্যায়ে সফলভাবে ছয় মাসের শিক্ষানবিশকাল সম্পন্ন শেষে জনাব আসিফ রেজা-এর র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) এ বদলি হওয়ায় এবং কোর্ট ইন্সপেক্টর জনাব মোঃ বজলুর রহমান এর পিআরএল গমনের উদ্দেশ্যে পুলিশ সুপার মহোদয় জেলা পুলিশের পক্ষ থেকে তাঁদেরকে সম্মাননা স্মারক প্রদান করেন।

এ সময় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ), মেহেরপুর, গাংনী র‍্যাব ক্যাম্পে কর্মরত ক্যাম্প কমান্ডার, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্), অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল), মেহেরপুরসহ জেলা পুলিশের সকল অফিসারবৃন্দ।

Address

Police Office, Meherpur
Meherpara
0791

Alerts

Be the first to know and let us send you an email when জেলা পুলিশ মেহেরপুর posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share