05/08/2026
জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী উপলক্ষে ও গণভোটের গণরায় বাস্তবায়নের দাবিতে মেলান্দহে বিক্ষোভ মিছিল।
জামালপুর মেলান্দহ উপজেলায় ১১ দলীয় ঐক্যে ও বাংলাদেশ জামায়াতে ইসলামী জামালপুর জেলা শাখার সূরা ও কর্মপরিষদ সদস্য অধ্যাপক মুজিবুর রহমান আজাদী ও জামায়াত মনোনীত মেলান্দহ উপজেলা পরিষদ চেয়ারম্যান পদপ্রার্থী জিয়াউল কবীর জিন্নাহ বলেন, আজকের দিনে ফ্যাসিস্ট ও স্বৈরাচার শাসক হাসিনা, ছাত্র-জনতার আন্দোলনে ভয় পেয়ে জীবন বাঁচাতে কার্গো বিমানে করে বাংলাদেশ ছেড়ে পার্শ্ববর্তী দেশে পলায়ন করেছিলেন। আজও যদি কেউ স্বৈরাচার হইতে চায় তাদের পরিণতীও একই হবে।
বিএনপি গণভোটের জনরায় বাস্তবায়ন না করে ৭০ শতাংশ মানুষের প্রদত্ত রায়কে উপেক্ষা ও অবজ্ঞা করছে। এই দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আমাদের আন্দোলন চলবে।
জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী উপলক্ষে
গণভোটের রায় ও জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে ৫ আগস্ট বুধবার বিকেলে ১১ দলীয় ঐক্যের মেলান্দহ উপজেলা শাখার উদ্যোগে অনুষ্ঠিত বিক্ষোভ মিছিল পরবর্তী সমাবেশে তারা এসব কথা বলেন।
বিক্ষোভ মিছিলটি মেলান্দহ অডিটোরিয়াম থেকে শুরু হয়ে মেলান্দহ বাজার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে মেলান্দহ বাজার চত্বর গিয়ে শেষ হয়।
বাংলাদেশ জামায়াতে ইসলামীর মেলান্দহ উপজেলা শাখার আমীর জনাব ইদ্রিস আলী এর সভাপতিত্বে ও উপজেলা সেক্রেটারী কাজী মোহাম্মদ আলী ফারাজি এর পরিচালনায় অনুষ্ঠিত বিক্ষোভ মিছিল পরবর্তী সমাবেশে আরো বক্তব্য রাখেন, উপজেলা জামায়াতের নায়েবে আমীর মাওলানা শফিকুল ইসলাম, মেলান্দহ পৌর আমীর জনাব শরাফত আলী ফারাজি, উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি ওমর ফারুক, মেলান্দহ উপজেলা শাখার সুরা ও কর্মপরিষদ সদস্য শাহিনুর ইসলাম শাহীন- ১১ দলীয় ঐক্যৈর বাংলাদেশ খেলাফত মজলিস মেলান্দহ উপজেলা শাখার সেক্রেটারি মুফতি আব্দুল আলীম মেলান্দহ উপজেলা ইসলামী ছাত্রশিবির সভাপতি হাফেজ আরিফুল ইসলাম সহ অন্যান্য নেতৃবৃন্দ।
বিক্ষোভ মিছিল ও সমাবেশে ১১ দলীয় ঐক্যের উপজেলার নেতৃবৃন্দ ছাড়াও ১১ দলের অন্যান্য নেতাকর্মী অংশ নেন।
সভায় বক্তাগণ বলেন, ২০২৪ সালের ৫ আগস্ট বাংলার মানুষ কি পরিমান খুশি হয়েছিল, এখন আছে কিনা এটি আমাদের বেদনা। আমরা আশা করেছিলাম গণতান্ত্রিক প্রক্রিয়া
গণভোটের জনরায় বাস্তবায়নের মাধ্যমে একটি দুর্নীতিমুক্ত, বৈষম্যহীন ও ইনসাফপূর্ণ মানবিক বাংলাদেশ গড়ে উঠবে।
এছাড়াও জামালপুরের প্রত্যেক উপজেলায় ১১ দলীয় ঐক্যৈর উদ্যোগে গণমিছিল অনুষ্ঠিত হয়।