BawaChhora Lake Forest Mountain & Waterfalls

BawaChhora Lake Forest Mountain & Waterfalls Attractive beautiful natural place beside Dhaka-Chittagong highway

চট্টগ্রামের মিরসরাই উপজেলার ওয়াহেদপুর ইউনিয়নের বাওয়াছড়া একটি পাহাড়ি বনভূমি। এখানে আছে নির্মল পানির ঝর্না। এই পানি প্রবাহিত হচ্ছে সবুজের গা বেয়ে। দূর থেকে শোনা যায় ঝরনার পানি পড়ার নূপুরধ্বনি। পাহাড়িয়া সবুজ গাছের সমারোহ অতিথি পাখির কলতান কার না মন জুড়ায়। শিশু থেকে বৃদ্ধ যে কেউ মুগ্ধ হবেন বাওয়াছড়া দেখে। যেন সৌন্দর্যের অপরূপ লীলাভূমি পর্যটকদের হাতছানি দিয়ে ডাকছে। চট্টগ্রাম শহর থেকে ৪০ কিলোমিট

ার উত্তরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মিরসরাইয়ের ছোট কমলদহ বাজার থেকে দেড় কিলোমিটর পূর্বে পাহাড়ের পাদদেশে এ স্পটের অবস্থান। নীল আকাশের বিশালতার নিচে সবুজের সমারোহ। এ যেন প্রকৃতির লীলাখেলা। দুই পাশে থাকা বনাঞ্চলের দিকে তাকালে সহজেই দেখা যাবে অনেক জীববৈচিত্র্য। দেখা যাবে শেষ বিকেলের সূর্যের আলো যখন লেকে পড়ে, তখন দূর থেকে মনে হয় পুরো প্রকল্প যেন একটি পর্যটন কেন্দ্র।
মনোমুগ্ধ প্রাকৃতিক সৌন্দর্যের চাদরে ঢাকা প্রকল্পটিতে ঝরনার পানি আছড়ে পড়ছে। চিকচিক বালিতে সকালের মিষ্টি রোদ আলো ছড়ায় আর অস্তগামী সূর্যের লালিমা মাখা অনন- ছায়া ঢেলে দেয় দিগন-জুড়ে। স্বর্ণালি স্বপ্নের মতোই বর্ণালি শোভাঘেরা সৌন্দর্যপিপাসু পর্যটন স্পট। এখানে এলেই বাওয়াছড়ার মনমোহনীরূপ তাদের আকৃষ্ট করবেই। পুরো প্রকল্পটি এত চমৎকার যে সেসব নৈস্বর্গিক দৃশ্য সবারই মন জুড়াবে।
:::যেভাবে যেতে হবে :::
চট্টগ্রাম শহর থেকে ৪০ কিলোমিটার উত্তরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মিরসরাইয়ের ছোট কমলদহ বাজার থেকে দেড় কিলোমিটর পূর্বে পাহাড়ের পাদদেশে এ স্পটের অবস্থান।

বাওয়াছড়া লেকে পর্যটকদের নৌভ্রমণ
21/11/2020

বাওয়াছড়া লেকে পর্যটকদের নৌভ্রমণ

চট্টগ্রামের মিরসরাই উপজেলার ওয়াহেদপুরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশের কমলদহ বাজার থেকে হাঁটা দূরত্বে থাকা বাওয়াছড়া লেকট...
02/11/2020

চট্টগ্রামের মিরসরাই উপজেলার ওয়াহেদপুরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশের কমলদহ বাজার থেকে হাঁটা দূরত্বে থাকা বাওয়াছড়া লেকটি বিশাল বনভূমির একটি প্রান্ত ৷ একদিনের ভ্রমনের জন্য চমৎকার স্পট হতে পারে এই বাওয়াছড়া এলাকা

বাওয়াছড়ায় বেড়াতে আসা টুরিস্টদের চেকইন থেকে
31/10/2020

বাওয়াছড়ায় বেড়াতে আসা টুরিস্টদের চেকইন থেকে

বাওয়াছড়ায় শরতের আকাশ
23/09/2020

বাওয়াছড়ায় শরতের আকাশ

18/09/2020

বাওয়াছড়া লেক (fb.com/BawaChhora) ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক সংলগ্ন দেড় কিলোমিটার (১৫ পায়ে হাঁটা পথ) দূরত্বে অবস্থিত। মহাসড়কের ছোট কমলদহ বাজার (গুগল ম্যাপে দেখতে : goo.gl/maps/h1JEZo1S8ZH2) এলাকায় নেমে যান। বর্তমানে এখানে একটি সাইনবোর্ডে লেখা আছে, ‘বারৈয়ারঢালা জাতীয় উদ্যান’ এই পথে । হাল্কা/ভারি খাওয়া-দাওয়া বা কেনা-কাটার জন্য রাস্তা পেরিয়ে পশ্চিম দিকের বাজারে যেতে পারেন। সেখানে ‘ড্রাইভার হোটেল’ নামক জমজমাট হোটেলে খেয়ে ফ্রেশ হয়ে আবার মহাসড়ক পার হয়ে ‘বারৈয়ারঢালা জাতীয় উদ্যান’ লেখা সাইনবোর্ডের পাশের রাস্তা দিয়ে গেলে ওয়াহেদপুর ইউনিয়ন ভূমি অফিস (গুগল ম্যাপে দেখতে: goo.gl/maps/MozX1KxcfMr) পেয়ে যাবেন। এই পিচঢালা আকা-বাঁকা ছায়াসুনিবিড় গ্রামীণ রাস্তা দিয়ে হেঁটে সামনে যেতে থাকলে একসময় ঢাকা-চট্টগ্রাম ট্রেন লাইন পেয়ে যাবেন। পাশেই দেখবেন ছোট দেয়ালঘেরা ওয়াহেদপুর ঈদগাহ (গুগল ম্যাপে দেখতে : goo.gl/maps/DpgJ1oBJifD2)। রেল লাইন পার হয়ে দক্ষিণ দিকে/ডান দিক দিয়ে সামান্যে গেলেই কৃষি জমির মাঝ দিয়ে পাহাড়ের দিকে যাওয়ার পায়ে চলার পথ দেখতে পাবেন। পাহাড়ের পাদদেশে গিয়ে পুনরায় বায়ের দিকে (উত্তর দিক) গেলে সবুজ গাছগাছালি ঢাকা পায়ে চলার পথ দেখা যাবে। এ পথ ধরে কিছু দূর গেলেই দেখতে পাওয়া যাবে বাওয়ছড়া সেচ প্রকল্পের স্লুইস গেইট। স্লুইস গেটের বাঁধের উপর গিয়ে দাঁড়ালেই দেখতে পাবেন মনোমুগ্ধকর বাওয়াছড়া লেক ও আকর্ষণীয় পাহাড়। এসব পাহাড়েরর ভেতরে ভেতরে দেখতে পাবেন শীতল পানির ঝর্ণা। এসব ঝর্ণাই আপনাকে পথ দেখিয়ে নিয়ে যাবে জলপ্রপাতগুলোর চূড়া পর্যন্ত।

আপনার বাস/কার ড্রাইভারকে বলে রাখবেন, মিরসরাই উপজেলার শেষ সীমানার কাছাকাছি সীতাকুণ্ডের আগে ছোট কমলদহ বাজার। পর্যায়ক্রমে মনে রাখার জন্য বড় স্টপেজগুলোর একটি তালিকা দিলাম : বারৈয়ারহাট> ঠাকুর দিঘি বাজার> মিঠাছড়া বাজার> মিরসরাই উপজেলা সদর বাজার> বড় তাকিয়া বাজার> হাদি ফকির হাট > নিজামপুর কলেজ >>> ছোট কমলদহ বাজার

15/08/2020
বাওয়াছড়া লেক পাহাড় ও ঝরনা BawaChhora - বাওয়াছড়া
14/08/2020

বাওয়াছড়া লেক পাহাড় ও ঝরনা BawaChhora - বাওয়াছড়া

Address

Bawachhora Lake Road, Wahedpur
Mirsarai
4320

Alerts

Be the first to know and let us send you an email when BawaChhora Lake Forest Mountain & Waterfalls posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

BawaChhora Lake Forest Mountain & Waterfalls

BawaChhora Lake Forest Mountain & Waterfalls