18/04/2026
গভীর শোক ও দুঃখের সাথে জানানো যাচ্ছে যে, শিক্ষানুরাগী ও সমাজসেবক, চিনকি আস্তানা উচ্চ বিদ্যালয়ের পুনঃপ্রতিষ্ঠাকালীন সদস্য মরহুম ইউসুফ চৌধুরী ইন্তেকাল করেছেন।
ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
চিনকি আস্তানা উচ্চ বিদ্যালয়ের উন্নয়ন ও পুনঃপ্রতিষ্ঠায় তাঁর অবদান সর্বদা স্মরণীয় হয়ে থাকবে। বিশেষ করে সম্প্রতি ২৪-পরবর্তী বিদ্যালয়কেন্দ্রিক আন্দোলনের সমাধানে তাঁর আন্তরিকতা ও নিরলস প্রচেষ্টা আমাদের সকলের কাছে প্রশংসনীয়।
আমরা মরহুমের আত্মার মাগফিরাত কামনা করছি এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি।
মরহুম ইউসুফ চৌধুরী-এর জানাজার নামাজ আজ বাদ জোহর স্টেশন কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে অনুষ্ঠিত হবে।
সকলকে জানাজায় অংশগ্রহণের জন্য বিশেষভাবে অনুরোধ জানানো হচ্ছে।