Police Training Centre, Tangail

Police Training Centre, Tangail Police Training Center, Tangail.

কনস্টেবল ও নায়েক হতে এএসআই (নিঃ) এবং এএসআই (নিঃ) হতে এসআই(নিঃ) পদে পদোন্নতি প্রাপ্তদের বাধ্যতামূলক প্রশিক্ষণ কোর্স উদ্বো...
29/03/2026

কনস্টেবল ও নায়েক হতে এএসআই (নিঃ) এবং এএসআই (নিঃ) হতে এসআই(নিঃ) পদে পদোন্নতি প্রাপ্তদের বাধ্যতামূলক প্রশিক্ষণ কোর্স উদ্বোধন ।

[২৯ মার্চ ২০২৬ | পিটিসি, টাঙ্গাইল]

২৯ মার্চ ২০২৬ খ্রিঃ সকাল ১০:০০ ঘটিকায় পুলিশ ট্রেনিং সেন্টার , টাঙ্গাইলের মাল্টিপারপাস শেডে কনস্টেবল ও নায়েক হতে এএসআই (নিঃ) পদে বিভাগীয় পদোন্নতি পরীক্ষায় উত্তীর্ণদের ০৬ সপ্তাহ মেয়াদী বাধ্যতামূলক প্রশিক্ষণ কোর্স ব্যাচ-০৯ এবং এএসআই (নিঃ) হতে এসআই(নিঃ) পদে বিভাগীয় পদোন্নতি পরীক্ষায় উত্তীর্ণদের ০৮ সপ্তাহ মেয়াদী বাধ্যতামূলক প্রশিক্ষণ কোর্স ব্যাচ-০৭ এর উদ্বোধন অনুষ্ঠিত হয়।।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোহাম্মদ আশফাকুল আলম, কমান্ড্যান্ট (ডিআইজি), পিটিসি ,টাঙ্গাইল মহোদয়।

এ সময় উপস্থিত ছিলেন ডেপুটি কমান্ড্যান্ট জনাব মোঃ মাহফুজুর রহমান (অ্যাডিশনাল ডিআইজি), জনাব ড. এএইচএম কামরুজ্জামান, বিপিএম, পিপিএম (অ্যাডিশনাল ডিআইজি) সহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাগণ, কোর্সে অংশগ্রহনকারী প্রশিক্ষণার্থীগণ ।
প্রধান অতিথি তাঁর বক্তব্যে পদোন্নতির সঙ্গে সঙ্গে দায়িত্ব বৃদ্ধির বিষয়টি তুলে ধরেন। পাশাপাশি, যুগোপযোগী প্রশিক্ষণ গ্রহণ এবং আধুনিক প্রযুক্তির ব্যবহার সম্পর্কে দক্ষতা অর্জনের ওপর গুরুত্বারোপ করেন। পরিশেষে, তিনি কোর্সটির শুভ উদ্বোধন ঘোষণা করেন।

মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন[২৬ মার্চ ২০২৬ | পিটিসি, টাঙ্গাইল]২৬ মার্চ ২০২৬ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে পি...
26/03/2026

মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন

[২৬ মার্চ ২০২৬ | পিটিসি, টাঙ্গাইল]

২৬ মার্চ ২০২৬ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে পিটিসি, টাঙ্গাইলে বর্ণাঢ্য কর্মসূচির মাধ্যমে দিবসটি পালন করা হয়।

সকাল ০৯ঃ০০ ঘটিকায় পিটিসি টাঙ্গাইলের শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন পিটিসি টাঙ্গাইলের কমান্ড্যান্ট (ডিআইজি) জনাব মোহাম্মদ আশফাকুল আলম মহোদয়। এ সময় উপস্থিত ছিলেন ডেপুটি কমান্ড্যান্ট জনাব মোঃ মাহফুজুর রহমান (অ্যাডিশনাল ডিআইজি), জনাব ড. এএইচএম কামরুজ্জামান, বিপিএম, পিপিএম (অ্যাডিশনাল ডিআইজি) সহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাগণ, সকল ফোর্স এবং সিভিল স্টাফগণ।

দিবসটির তাৎপর্য তুলে ধরতে পিটিসি টাঙ্গাইলের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনায় আলোকসজ্জার আয়োজন করা হয়। ২৫ মার্চ রাতে প্রতীকী ব্ল্যাক-আউট পালন করা হয়। পাশাপাশি, জাতির শান্তি, সমৃদ্ধি ও দেশের উন্নয়ন কামনা করে এবং মহান স্বাধীনতা সংগ্রামের সকল শহীদদের আত্মার মাগফিরাত কামনায় পিটিসি টাঙ্গাইলের জামে মসজিদে বিশেষ দোয়ার আয়োজন করা হয়।

মাসিক কল‍্যাণ সভা অনুষ্ঠিত [পুলিশ ট্রেনিং সেন্টার,টাঙ্গাইল ২৫ ফেব্রুয়ারি ২০২৬ ] ২৫ ফেব্রুয়ারি ২০২৬ খ্রিঃ পুলিশ ট্রেনিং...
25/02/2026

মাসিক কল‍্যাণ সভা অনুষ্ঠিত

[পুলিশ ট্রেনিং সেন্টার,টাঙ্গাইল
২৫ ফেব্রুয়ারি ২০২৬ ]

২৫ ফেব্রুয়ারি ২০২৬ খ্রিঃ পুলিশ ট্রেনিং সেন্টার টাঙ্গাইলের মাল্টি পারপাস হলে কল‍্যান সভা অনুষ্ঠিত হয় । কল‍্যাণ সভায় সভাপতিত্ব করেন কমান্ড্যান্ট (ডিআইজি) জনাব মোহাম্মদ আশফাকুল আলম ।

উক্ত কল‍্যাণ সভায় আরো উপস্থিত ছিলেন জনাব ড. এ. এইচ. এম. কামরুজ্জামান, বিপিএম, পিপিএম, এডিশনাল ডিআইজি (কারিকুলাম); ডেপুটি কমান্ড‍্যান্ট জনাব মোঃ মাহফুজুর রহমান ( অ‍্যাডিশনাল ডিআইজি) সহ পিটিসি , টাঙ্গাইলে কর্মরত অন‍্যান‍্য উর্ধ্বতন পুলিশ কর্মকর্তাগন , সকল প্রশিক্ষক, পিটিসি টাঙ্গাইলে কর্মরত বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্য ও সিভিল ষ্টাফগণ ।

কল্যাণ সভা অনুষ্ঠানটির উপস্থাপনা করেন অতিরিক্ত পুলিশ সুপার (ট্রেনিং) জনাব কাজী মাকসুদা লিমা, পিপিএম(বার) ।এসময় তিনি বিগত কল‍্যাণ সভায় বিভিন্ন সদস‍্যদের আবেদনের পেক্ষিতে গৃহীত সিদ্ধান্ত ও বাস্তবায়ন সম্পর্কে তুলে ধরেন ।

কল‍্যাণ সভায় কমান্ড্যান্ট মহোদয় পিটিসি টাঙ্গাইলে কর্মরত বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্য ও সিভিল ষ্টাফদের বক্তব্য মনোযোগ সহকারে শুনেন এবং তাদের আবেদনগুলো সমাধানের বিষয়ে সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তাদের নির্দেশনা প্রদান করেন। কমান্ড‍্যান্ট মহোদয় পিটিসিতে কর্মরত সকলকে তাদের উপর অর্পিত সকল দায়িত্ব যথাযথভাবে পালনের নিদের্শনা প্রদান করে কল্যাণ সভার সমাপ্তি ঘোষণা করেন।

শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন[২১ ফেব্রুয়ারী ২০২৬পুলিশ ট্রেনিং সেন্টার, টাঙ্গাইল] ২১ ফেব্রুয়ারি ২০২৬ ইং ...
21/02/2026

শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন

[২১ ফেব্রুয়ারী ২০২৬
পুলিশ ট্রেনিং সেন্টার, টাঙ্গাইল]

২১ ফেব্রুয়ারি ২০২৬ ইং মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে পিটিসি টাঙ্গাইলে বিভিন্ন কর্মসূচি পালন করা হয়। কর্মসূচির অংশ হিসেবে সকাল ১০ঃ০ ঘটিকায় পিটিসি , টাঙ্গাইলের শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন পিটিসি টাঙ্গাইলের কমান্ড্যান্ট (ডিআইজি) জনাব মোহাম্মদ আশফাকুল আলম মহোদয় ।

এ সময় উপস্থিত ছিলেন জনাব ড. এ. এইচ. এম. কামরুজ্জামান, বিপিএম, পিপিএম, এডিশনাল ডিআইজি (কারিকুলাম); ডেপুটি কমান্ড‍্যান্ট জনাব মোঃ মাহফুজুর রহমান ( এডিশনাল ডিআইজি) সহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, পুলিশ সদস্যগণ এবং পিটিসি টাঙ্গাইলের শহিদ পুলিশ পরিদর্শক আকরাম হোসেন বিদ্যা পীঠের শিক্ষক, শিক্ষার্থীরা। দিবসটির অংশ হিসাবে পিটিসি টাঙ্গাইলের প্রশাসনিক ও একাডেমিক ভবনে জাতীয় পতাকা অর্ধনিমিত রাখা, শহিদ মিনারে পুস্পস্তবক অর্পণ ও ০১ মিনিট নিরবতা পালন সহ সকল ভাষা শহীদদের রুহের মাগফিরাত কামনা করে মোনাজাত করা হয়।

05/02/2026
৫৭ তম টিআরসি ব্যাচের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠিত । [ পুলিশ ট্রেনিং সেন্টার , টাঙ্গাইল ০৩ ফেব্রুয়ারি ২০২৬ খ্রিঃ ]...
03/02/2026

৫৭ তম টিআরসি ব্যাচের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠিত ।

[ পুলিশ ট্রেনিং সেন্টার , টাঙ্গাইল
০৩ ফেব্রুয়ারি ২০২৬ খ্রিঃ ]

০৩ ফেব্রুয়ারি ২০২৬ খ্রিঃ (২০ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ) মঙ্গলবার সকাল ১০.০০ ঘটিকায় পুলিশ ট্রেনিং সেন্টার টাঙ্গাইল-এ ৫৭তম টিআরসি জুন ২০২৫ ব্যাচের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে কুচকাওয়াজ পরিদর্শন ও অভিবাদন গ্রহণ করেন জনাব সরদার নূরুল আমিন, বিপিএম, অ্যাডিশনাল আইজি (ডেভেলপমেন্ট), বাংলাদেশ পুলিশ, পুলিশ হেডকোয়ার্টার্স, ঢাকা ও অতিরিক্ত দায়িত্বে অ্যাডিশনাল আইজি (এইচআরএম), বাংলাদেশ পুলিশ, পুলিশ হেডকোয়ার্টার্স, ঢাকা মহোদয় ।

এ সময় উপস্থিত ছিলেন জনাব মোহাম্মদ আশফাকুল আলম, কমান্ড্যান্ট (ডিআইজি), পিটিসি, টাঙ্গাইল, অ্যাডিশনাল ডিআইজিবৃন্দ, বাংলাদেশ পুলিশের বিভিন্ন ইউনিটের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, টাঙ্গাইল জেলার বিভিন্ন দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ ও আমন্ত্রিত অতিথিবর্গ, সাংবাদিকবৃন্দ ও প্রশিক্ষণার্থীদের অভিভাবকবৃন্দ।

কুচকাওয়াজ শেষে প্রধান অতিথি সম্পূর্ণ মেধা ও যোগ্যতার ভিত্তিতে শ্রেষ্ঠত্ব অর্জনকারী প্রশিক্ষণার্থীদের হাতে ক্রেস্ট তুলে দেন। মৌলিক প্রশিক্ষণে সক্রিয় অংশগ্রহনের মাধ্যমে ৫৭তম টিআরসি ব্যাচের ৪২৫ জন ট্রেইনি রিক্রুট কনস্টেবল সফলতার সাথে তাদের প্রশিক্ষণ সম্পন্ন করে।

প্রধান অতিথি প্রশিক্ষণার্থীদের উদ্দেশ্যে ভাষণে বলেন, “তোমরা সম্পূর্ণ মেধার মাপকাঠিতে বাংলাদেশ পুলিশে নিয়োগ লাভ করেছো। তোমাদের প্রশিক্ষণলব্ধ জ্ঞানের উৎকর্ষতা, সততা, নিষ্ঠা, একাগ্রতা কর্মজীবনে প্রয়োগ করতে হবে এবং সর্বোচ্চ পেশাদারিত্বের সাথে নিরপেক্ষভাবে অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালনের মাধ্যমে জনগনের আস্থা অর্জনে ব্রতী হবে।” প্রধান অতিথি নবীন সদস্যদের সর্বাঙ্গীন মঙ্গল কামনা করার মাধ্যমে বক্তব্য শেষ করেন।

আগামী মঙ্গলবার (০৩ ফেব্রুয়ারি ২০২৬ ইং) মহেড়া জমিদার বাড়িতে দর্শনার্থীদের প্রবেশ বন্ধ থাকবে ।
31/01/2026

আগামী মঙ্গলবার (০৩ ফেব্রুয়ারি ২০২৬ ইং) মহেড়া জমিদার বাড়িতে দর্শনার্থীদের প্রবেশ বন্ধ থাকবে ।

নির্বাচনী দায়িত্ব সফলভাবে সম্পাদনের লক্ষ্যে পুলিশের দক্ষতা ও সক্ষমতা বৃদ্ধি সংক্রান্ত TOT কোর্স উদ্বোধন । [ ২৪ জানুয়ার...
24/01/2026

নির্বাচনী দায়িত্ব সফলভাবে সম্পাদনের লক্ষ্যে পুলিশের দক্ষতা ও সক্ষমতা বৃদ্ধি সংক্রান্ত TOT কোর্স উদ্বোধন ।

[ ২৪ জানুয়ারি ২০২৬
পুলিশ ট্রেনিং সেন্টার , টাঙ্গাইল]

“ থাকবে পুলিশ জনপদে
ভোট দিবেন নিরাপদে”

পুলিশ হেডকোয়ার্টার্সের উদ্যোগে নির্বাচনি দায়িত্ব সফলভাবে সম্পাদনের লক্ষ্যে পুলিশের দক্ষতা ও সক্ষমতা বৃদ্ধির জন্য ইন্সপেক্টর হতে কনস্টেবল পদমর্যাদার পুলিশ সদস্যদের জন‍্য প্রশিক্ষণের আয়োজন করা হয়। উক্ত আয়োজনের অংশ হিসেবে আজ পুলিশ ট্রেনিং সেন্টার, টাঙ্গাইলে “নির্বাচনী দায়িত্ব সফলভাবে সম্পাদনের লক্ষ্যে পুলিশের দক্ষতা ও সক্ষমতা বৃদ্ধি সংক্রান্ত TOT কোর্স” ৪র্থ পর্য়ায়ের ২৯ তম ধাপের উদ্বোধন অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোহাম্মদ আশফাকুল আলম, কমান্ড্যান্ট (ডিআইজি), পিটিসি ,টাঙ্গাইল মহোদয়।

এ সময় আরো উপস্থিত ছিলেন জনাব কাজী রুবাইয়াত রুমী , অতিরিক্ত পুলিশ সুপার ( সুপার নিউমারারি পুলিশ সুপার পদে পদোন্নতি প্রাপ্ত) ; জনাব সাকিবুল ইসলাম খান , অতিরিক্ত পুলিশ সুপার ( সুপার নিউমারারি পুলিশ সুপার পদে পদোন্নতি প্রাপ্ত), ( প্রশাসন ও অর্থ) সহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাগণ , কোর্সে অংশগ্রহণকারী টাঙ্গাইল জেলা পুলিশ হতে মনোনীত ৫২ জন প্রশিক্ষণার্থীবৃন্দ এবং সংশ্লিষ্ট কোর্সের প্রশিক্ষকগণ ও কোর্সের সাথে সংযুক্ত পুলিশ কর্মকর্তা ও সদস‍্যগণ ।

প্রধান অতিথি তাঁর সংক্ষিপ্ত বক্তব্যে নির্বাচনী দায়িত্ব পালনে পুলিশের গুরুত্ব, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে কোর্সটির প্রয়োজনীয়তা এবং কোর্সে উল্লেখিত বিভিন্ন বাস্তবভিত্তিক বিষয়ে জ্ঞান অর্জনের ওপর গুরুত্বারোপ করেন। তিনি সকলকে মনোযোগসহকারে কোর্সে অংশগ্রহণের আহ্বান জানিয়ে কোর্সটির আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন।

নির্বাচনী দায়িত্ব সফলভাবে সম্পাদনের লক্ষ্যে পুলিশের দক্ষতা ও সক্ষমতা বৃদ্ধি সংক্রান্ত TOT কোর্স উদ্বোধন । [ ২০ জানুয়ার...
20/01/2026

নির্বাচনী দায়িত্ব সফলভাবে সম্পাদনের লক্ষ্যে পুলিশের দক্ষতা ও সক্ষমতা বৃদ্ধি সংক্রান্ত TOT কোর্স উদ্বোধন ।

[ ২০ জানুয়ারি ২০২৬
পুলিশ ট্রেনিং সেন্টার , টাঙ্গাইল]

“ থাকবে পুলিশ জনপদে
ভোট দিবেন নিরাপদে”

পুলিশ হেডকোয়ার্টার্সের উদ্যোগে নির্বাচনি দায়িত্ব সফলভাবে সম্পাদনের লক্ষ্যে পুলিশের দক্ষতা ও সক্ষমতা বৃদ্ধির জন্য ইন্সপেক্টর হতে কনস্টেবল পদমর্যাদার পুলিশ সদস্যদের জন‍্য প্রশিক্ষণের আয়োজন করা হয়। উক্ত আয়োজনের অংশ হিসেবে আজ পুলিশ ট্রেনিং সেন্টার, টাঙ্গাইলে “নির্বাচনী দায়িত্ব সফলভাবে সম্পাদনের লক্ষ্যে পুলিশের দক্ষতা ও সক্ষমতা বৃদ্ধি সংক্রান্ত TOT কোর্স” ৪র্থ পর্য়ায়ের ২৮ তম ধাপের উদ্বোধন অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোহাম্মদ আশফাকুল আলম, কমান্ড্যান্ট (ডিআইজি), পিটিসি ,টাঙ্গাইল মহোদয়।

এসময় আরো উপস্থিত ছিলেন জনাব ড. এএইচএম কামরুজ্জামান, বিপিএম, পিপিএম; এডিশনাল ডিআইজি (কারিকুলাম) ; জনাব কাজী মাকসুদা লিমা , পিপিএম(বার) , অতিরিক্ত পুলিশ সুপার (ট্রেনিং)সহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাগণ , কোর্সে অংশগ্রহণকারী টাঙ্গাইল জেলা পুলিশ হতে মনোনীত ৫২ জন প্রশিক্ষণার্থীবৃন্দ এবং সংশ্লিষ্ট কোর্সের সাথে সংযুক্ত পুলিশ কর্মকর্তা , প্রশিক্ষকগণ ও কর্মচারীবৃন্দ।

প্রধান অতিথি তাঁর সংক্ষিপ্ত বক্তব্যে নির্বাচনী দায়িত্বে পুলিশের গুরুত্ব ও সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে কোর্সটির প্রয়োজনীয়তার ওপর সংক্ষেপে গুরুত্বারোপ করেন। তিনি সকলকে মনোযোগসহকারে কোর্সে অংশগ্রহণের আহ্বান জানিয়ে কোর্সটির আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন।

নির্বাচনী দায়িত্ব সফলভাবে সম্পাদনের লক্ষ্যে পুলিশের দক্ষতা ও সক্ষমতা বৃদ্ধি সংক্রান্ত TOT কোর্স উদ্বোধন । [ ১৭ জানুয়ার...
17/01/2026

নির্বাচনী দায়িত্ব সফলভাবে সম্পাদনের লক্ষ্যে পুলিশের দক্ষতা ও সক্ষমতা বৃদ্ধি সংক্রান্ত TOT কোর্স উদ্বোধন ।

[ ১৭ জানুয়ারি ২০২৬
পুলিশ ট্রেনিং সেন্টার , টাঙ্গাইল]

“ থাকবে পুলিশ জনপদে
ভোট দিবেন নিরাপদে”

পুলিশ হেডকোয়ার্টার্সের উদ্যোগে নির্বাচনি দায়িত্ব সফলভাবে সম্পাদনের লক্ষ্যে পুলিশের দক্ষতা ও সক্ষমতা বৃদ্ধির জন্য ইন্সপেক্টর হতে কনস্টেবল পদমর্যাদার পুলিশ সদস্যদের জন‍্য প্রশিক্ষণের আয়োজন করা হয়। উক্ত আয়োজনের অংশ হিসেবে আজ পুলিশ ট্রেনিং সেন্টার, টাঙ্গাইলে “নির্বাচনী দায়িত্ব সফলভাবে সম্পাদনের লক্ষ্যে পুলিশের দক্ষতা ও সক্ষমতা বৃদ্ধি সংক্রান্ত TOT কোর্স” ৪র্থ পর্য়ায়ের ২৭ তম ধাপের উদ্বোধন অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব ড. এএইচএম কামরুজ্জামান, বিপিএম, পিপিএম; এডিশনাল ডিআইজি (কারিকুলাম) , পিটিসি, টাঙ্গাইল মহোদয় ।

এসময় আরো উপস্থিত ছিলেন জনাব জনাব কাজী রুবাইয়াত রুমী , অতিরিক্ত পুলিশ সুপার ( সুপার নিউমারারি পুলিশ সুপার পদে পদোন্নতি প্রাপ্ত); জনাব কাজী মাকসুদা লিমা , পিপিএম (বার) , অতিরিক্ত পুলিশ সুপার (ট্রেনিং) সহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাগণ , কোর্সে অংশগ্রহণকারী টাঙ্গাইল জেলা পুলিশ হতে মনোনীত ৫২ জন প্রশিক্ষণার্থীবৃন্দ এবং সংশ্লিষ্ট কোর্সের সাথে সংযুক্ত পুলিশ কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।

প্রধান অতিথি তাঁর সংক্ষিপ্ত বক্তব্যে নির্বাচনী দায়িত্ব পালনে পুলিশের গুরুত্বপূর্ণ ভূমিকা এবং সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে কোর্সটির প্রয়োজনীয়তার ওপর আলোকপাত করেন। তিনি সকলকে মনোযোগসহকারে কোর্সে অংশগ্রহণের আহ্বান জানিয়ে আনুষ্ঠানিকভাবে কোর্সটির উদ্বোধন ঘোষণা করেন।

নির্বাচনী দায়িত্ব সফলভাবে সম্পাদনের লক্ষ্যে পুলিশের দক্ষতা ও সক্ষমতা বৃদ্ধি সংক্রান্ত TOT কোর্স উদ্বোধন । [ ১০ জানুয়ার...
10/01/2026

নির্বাচনী দায়িত্ব সফলভাবে সম্পাদনের লক্ষ্যে পুলিশের দক্ষতা ও সক্ষমতা বৃদ্ধি সংক্রান্ত TOT কোর্স উদ্বোধন ।

[ ১০ জানুয়ারি ২০২৬
পুলিশ ট্রেনিং সেন্টার , টাঙ্গাইল]

“ থাকবে পুলিশ জনপদে
ভোট দিবেন নিরাপদে”

পুলিশ হেডকোয়ার্টার্সের উদ্যোগে নির্বাচনি দায়িত্ব সফলভাবে সম্পাদনের লক্ষ্যে পুলিশের দক্ষতা ও সক্ষমতা বৃদ্ধির জন্য ইন্সপেক্টর হতে কনস্টেবল পদমর্যাদার পুলিশ সদস্যদের জন‍্য প্রশিক্ষণের আয়োজন করা হয়। উক্ত আয়োজনের অংশ হিসেবে আজ পুলিশ ট্রেনিং সেন্টার, টাঙ্গাইলে “নির্বাচনী দায়িত্ব সফলভাবে সম্পাদনের লক্ষ্যে পুলিশের দক্ষতা ও সক্ষমতা বৃদ্ধি সংক্রান্ত TOT কোর্স” ৪র্থ পর্য়ায়ের ২৫ তম ধাপের উদ্বোধন অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোহাম্মদ আশফাকুল আলম, কমান্ড্যান্ট (ডিআইজি), পিটিসি ,টাঙ্গাইল মহোদয়।

এসময় আরো উপস্থিত ছিলেন জনাব কাজী রুবাইয়াত রুমী , অতিরিক্ত পুলিশ সুপার ( সুপার নিউমারারি পুলিশ সুপার পদে পদোন্নতি প্রাপ্ত) ; জনাব সাকিবুল ইসলাম খান , অতিরিক্ত পুলিশ সুপার ( সুপার নিউমারারি পুলিশ সুপার পদে পদোন্নতি প্রাপ্ত), ( প্রশাসন ও অর্থ) সহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাগণ , কোর্সে অংশগ্রহণকারী টাঙ্গাইল জেলা পুলিশ হতে মনোনীত ৫০ জন প্রশিক্ষণার্থীবৃন্দ এবং সংশ্লিষ্ট কোর্সের সাথে সংযুক্ত পুলিশ কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।

প্রধান অতিথি সংক্ষিপ্ত বক্তব্যে নির্বাচনী দায়িত্বে পুলিশের গুরুত্ব ও সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে কোর্সটির প্রয়োজনীয়তা তুলে ধরেন। তিনি সকলকে মনোযোগের সহিত কোর্সটিতে অংশগ্রহণের আহ্বান জানিয়ে কোর্সটির উদ্বোধন ঘোষণা করেন।

পিটিসি টাঙ্গাইলের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ কর্মসূচি[ ০৮ জানুয়ারি ২০২৬ পুলিশ ট্রেনিং সেন্টার , টাঙ্গাইল] পিটিসি টাঙ্গাইলে...
08/01/2026

পিটিসি টাঙ্গাইলের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ কর্মসূচি

[ ০৮ জানুয়ারি ২০২৬
পুলিশ ট্রেনিং সেন্টার , টাঙ্গাইল]

পিটিসি টাঙ্গাইলের উদ্যোগে ০৮ জানুয়ারি ২০২৬ খ্রিঃ সকাল ১১:০০ ঘটিকায় পিটিসি টাঙ্গাইলের মাল্টিপারপাস শেডে এক মানবিক শীতবস্ত্র বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শীতবস্ত্র বিতরণ করেন পিটিসি টাঙ্গাইলের কমান্ড্যান্ট (ডিআইজি) জনাব মোহাম্মদ আশফাকুল আলম মহোদয়।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জনাব ড. এ. এইচ. এম. কামরুজ্জামান, বিপিএম, পিপিএম, এডিশনাল ডিআইজি (কারিকুলাম); ডেপুটি কমান্ড‍্যান্ট জনাব মোঃ মাহফুজুর রহমান ( এডিশনাল ডিআইজি) । এছাড়াও অনুষ্ঠানে পিটিসি টাঙ্গাইলের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, কর্মরত ফোর্স ও স্টাফগণ উপস্থিত ছিলেন।

প্রতি বছরের ন্যায় মানবিক দায়বদ্ধতা ও সামাজিক দায়িত্ববোধ থেকে তীব্র শীত মোকাবেলায় পিটিসির পার্শ্ববর্তী ভাতকুড়া, ছাওয়ালী ও মহেড়া এলাকার দুস্থ, অসহায়, প্রতিবন্ধী ও সুবিধাবঞ্চিত মোট ১৫০ (একশত পঞ্চাশ) জন মানুষের মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়।

Address

Mirzapur

Alerts

Be the first to know and let us send you an email when Police Training Centre, Tangail posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to Police Training Centre, Tangail:

Share