District Police Moulvibazar

District Police Moulvibazar জেলা পুলিশকে অপরাধ সংক্রান্ত তথ্য দিয়ে সহায়তা করুন
(1)

মৌলভীবাজার জেলার বড়লেখা থানা পুলিশের অভিযানে সাজা পরোয়ানাভূক্ত ও মোটরসাইকেল চোরসহ ০৭ জন গ্রেফতার।বিস্তারিত কমেন্টে
22/08/2026

মৌলভীবাজার জেলার বড়লেখা থানা পুলিশের অভিযানে সাজা পরোয়ানাভূক্ত ও মোটরসাইকেল চোরসহ ০৭ জন গ্রেফতার।

বিস্তারিত কমেন্টে

21/08/2026
বিদেশি পাসপোর্টধারী যেকোন যাত্রী বাংলাদেশ সফরকালে (আগমন ও প্রস্থান) বা Visa on Arrival পেতে নীচের লিংকে ক্লিক করে কিছু স...
20/08/2026

বিদেশি পাসপোর্টধারী যেকোন যাত্রী বাংলাদেশ সফরকালে (আগমন ও প্রস্থান) বা Visa on Arrival পেতে নীচের লিংকে ক্লিক করে কিছু সেবা আগাম নিতে পারেন।

মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গলে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ গ্রেপ্তার-০৪বিস্তারিত কমেন্টে
18/08/2026

মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গলে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ গ্রেপ্তার-০৪

বিস্তারিত কমেন্টে

লাশের পরিচয় সনাক্তকরণে সহায়তা কামনাআজ (১৪ আগস্ট) ভোরে শ্রীমঙ্গলের হবিগঞ্জ বাস স্ট্যান্ড এলাকায় সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত ...
14/08/2026

লাশের পরিচয় সনাক্তকরণে সহায়তা কামনা

আজ (১৪ আগস্ট) ভোরে শ্রীমঙ্গলের হবিগঞ্জ বাস স্ট্যান্ড এলাকায় সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হন আনুমানিক ৪৫ বছর বয়সী এক অজ্ঞাত নারী। পরে মৌলভীবাজার জেলা সদর হাসপাতালের সার্জারি ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় সকাল ৯টায় তিনি মারা যান।

বর্তমানে মরদেহটি মৌলভীবাজার জেলা সদর হাসপাতালের সার্জারি ওয়ার্ডে রয়েছে।

লাশের পরিচয় জানা থাকলে উপযুক্ত প্রমাণাদিসহ মৌলভীবাজার মডেল থানায় যোগাযোগ করার জন্য অনুরোধ করা হচ্ছে।

প্রয়োজনে যোগাযোগ :
ডিউটি অফিসার (সদর থানা) : ০১৩২০-১১৯৭৮০
পুলিশ কন্ট্রোল রুম : ০১৩২০-১২০৬৯৮

মৌলভীবাজারে ১৫টি ডাকাতি মামলার আসামি সাদ্দাম হোসেন কাজল গ্রেপ্তারমৌলভীবাজারে পুলিশের বিশেষ অভিযানে ১৫টি ডাকাতি মামলার আস...
13/08/2026

মৌলভীবাজারে ১৫টি ডাকাতি মামলার আসামি সাদ্দাম হোসেন কাজল গ্রেপ্তার

মৌলভীবাজারে পুলিশের বিশেষ অভিযানে ১৫টি ডাকাতি মামলার আসামি সাদ্দাম হোসেন কাজলকে গ্রেপ্তার করা হয়েছে।

বৃহস্পতিবার (১৩ আগস্ট ২০২৬) ভোর সাড়ে ৪টার দিকে মৌলভীবাজার সদর উপজেলার আথানগিরী টিলা এলাকায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার সাদ্দাম হোসেন কাজল সদর উপজেলার আথানগিরী গ্রামের আব্দুল আজিজের ছেলে। তার বিরুদ্ধে সিলেট, হবিগঞ্জ, সুনামগঞ্জ ও মৌলভীবাজার জেলার বিভিন্ন থানায় ১৫টি ডাকাতি মামলা রয়েছে। এছাড়া তার বিরুদ্ধে ৪টি গ্রেপ্তারি পরোয়ানা মুলতবি ছিল।

গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ শেষে তাকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

মৌলভীবাজারে ১৫টি ডাকাতি মামলার আসামি সাদ্দাম হোসেন কাজল গ্রেপ্তার।

বিস্তারিত কমেন্টে

মৌলভীবাজার জেলায় বিশেষ ফোর্স মোবিলাইজেশন ড্রিল ও চেকপোস্ট কার্যক্রমমৌলভীবাজার জেলা পুলিশের উদ্যোগে জেলার সব থানায় বিশে...
13/08/2026

মৌলভীবাজার জেলায় বিশেষ ফোর্স মোবিলাইজেশন ড্রিল ও চেকপোস্ট কার্যক্রম

মৌলভীবাজার জেলা পুলিশের উদ্যোগে জেলার সব থানায় বিশেষ ফোর্স মোবিলাইজেশন ড্রিল ও চেকপোস্ট পরিচালনা করা হয়েছে।

বৃহস্পতিবার (১৩ আগস্ট) বিকেল ৩টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত সিলেট রেঞ্জের ডিআইজি জনাব ড. মো: জিল্‌লুর রহমান মহোদয়ের নির্দেশনায় এবং পুলিশ সুপার মো. মনিরুল ইসলামের তত্ত্বাবধানে এ কার্যক্রম পরিচালিত হয়।

অভিযানে পুলিশ সদস্যদের জরুরি পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুতি, দ্রুত মোতায়েন সক্ষমতা ও সমন্বিত অপারেশনাল দক্ষতা যাচাই করা হয়। পাশাপাশি জেলার গুরুত্বপূর্ণ সড়ক ও প্রবেশপথে চেকপোস্ট বসিয়ে যানবাহন ও সন্দেহভাজন ব্যক্তিদের তল্লাশি চালানো হয়।

এ সময় হেলমেট ও রেজিস্ট্রেশনবিহীন যানবাহনসহ বিভিন্ন অনিয়মে ৪৭টি যানবাহন আটক করা হয় এবং বিভিন্ন মামলায় ১ লাখ ২৪ হাজার টাকা জরিমানা করা হয়।

জননিরাপত্তা নিশ্চিতকরণ, আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং অপরাধ প্রতিরোধে এ ধরনের বিশেষ কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

ট্রাফিক আইন মেনে চলুন, সড়কে নিরাপদে থাকুন
13/08/2026

ট্রাফিক আইন মেনে চলুন, সড়কে নিরাপদে থাকুন

Address

Court Road
Moulvi Bazar
3200

Alerts

Be the first to know and let us send you an email when District Police Moulvibazar posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category