23/02/2026
"মুকসুদপুরের জলিরপাড়ে হিন্দু যুবক হ/ত্যা! রাতের আঁধারে ডেকে নিয়ে মা/র/ধ/র, ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় মৃ/ত্যু"
গোপালগঞ্জ জেলার মুকসুদপুর উপজেলার জলিরপাড় ইউনিয়নের কলিগ্রাম গ্রামে এক হিন্দু যুবককে নির্মমভাবে পিটিয়ে হ/ত্যার অভিযোগ উঠেছে।
স্থানীয়দের ভাষ্য ও পরিবারের সূত্রে জানা যায়, ফিলিপ বৈদ্য (কালু)-এর ছেলে নিশান্ত বৈদ্যকে রাতের আঁধারে ঘর থেকে ডেকে নিয়ে গিয়ে নির্মমভাবে মারধর করা হয়। পরে ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় তার মৃ/ত্যু হয়।
পরিবারের অভিযোগ, একই এলাকার দীপ্তি বৈরাগীর ছেলে পলাশ বৈরাগী নিশান্তকে রাতে বাড়ি থেকে ডেকে নিয়ে যায়। এরপর অটোরিকশায় করে তাকে গোয়ালগ্রাম নামক স্থানে নিয়ে যাওয়া হয়। সেখানে পূর্বপরিকল্পিতভাবে তার ওপর বেপরোয়া হা/ম/লা চালানো হয় বলে দাবি স্বজনদের। মা/রধ/রে/র ফলে নিশান্ত গুরুতর আহত হলে প্রথমে স্থানীয়ভাবে চিকিৎসার চেষ্টা করা হয় এবং পরবর্তীতে তাকে ঢাকায় নেওয়া হয়।
ঢাকায় হাসপাতালে ভর্তি করার পর চিকিৎসাধীন অবস্থায় কর্তব্যরত চিকিৎসক তাকে মৃ/ত ঘোষণা করেন বলে পরিবার সূত্রে জানা গেছে। মৃ/ত্যু/র খবর এলাকায় পৌঁছালে কলিগ্রামসহ আশপাশের গ্রামে শোকের ছায়া নেমে আসে।
#গোপালগঞ্জ #সনাতনী #যুবক #বাংলাদেশ