15/06/2026
মানবতার সেবায় নিয়োজিত জন রক্সি গোমেজ আবারও জনগণের কথা এবং সর্বসাধারণের কথা বিবেচনা করে আরো অতিরিক্ত পনেরোটি (১৫) বৈদ্যুতিক বাতির ব্যবস্থা করে দিয়েছেন 💡বর্তমানে হাসনাবাদ এবং মোলাশিকান্দা গ্রামের ভিতরে এবং বাইরে গুরুত্বপূর্ণ পয়েন্টগুলো উচ্চক্ষমতাসম্পন্ন বৈদ্যুতিক লাইটের আওতায়🙏
আপনারা ইতিমধ্যে সবাই অবগত আছেন,
গত ২৩ই মে, হাসনাবাদ মিশন গ্রামের ভিতরে হাসনাবাদ ও মোলাশিকান্দা মেইন রাস্তাগুলোতে সৌরবিদ্যুৎ চালিত বাতি এবং বৈদ্যুতিক বাতি লাগানো সফলভাবে সম্পন্ন করার পর তিনি স্থানীয় জনগণের কাছ থেকে ব্যাপক সাড়া ও প্রশংসা পেয়েছেন। একই সঙ্গে বিভিন্ন এলাকার মানুষের কাছ থেকে আরও আলোর ব্যবস্থা করার অসংখ্য অনুরোধও এসেছে।
সেই অনুরোধের প্রতি সম্মান জানিয়ে তিনি স্থানীয় বাসিন্দাদের সুবিধার জন্য অতিরিক্ত আরও ১৫টি উচ্চক্ষমতাসম্পন্ন বৈদ্যুতিক বাতি স্থাপন করেছেন।
বর্তমানে তাঁর এই মহৎ উদ্যোগের মাধ্যমে মোট ১০টি সৌরবাতি (Solar Light) এবং ৩০টি বৈদ্যুতিক বাতি (Electric Light) স্থাপন করা হয়েছে। ফলে হাসনাবাদ ও মোলাশিকান্দা গ্রামের বাসিন্দারা এখন রাতের বেলায় আরও নিরাপদ ও নিশ্চিন্তে চলাচল করতে পারবেন।
বিশেষ করে পাকা বাড়ি এলাকা থেকে গার্লস স্কুল পর্যন্ত রাতের অন্ধকারে চলাফেরা নিয়ে আর কোনো ভয় বা উদ্বেগের কারণ নেই।
সেন্ট ইউফ্রেজিস গার্লস হাই স্কুল থেকে হাসনাবাদ গির্জা সংলগ্ন রাস্তা হয়ে তিন রাস্তার মোড় পর্যন্ত এবং হাসনাবাদ–মোলাশিকান্দা প্রধান সড়ক সম্পূর্ণভাবে উচ্চক্ষমতাসম্পন্ন আলোর আওতায় এসেছে। এছাড়াও হাসনাবাদ ও মোলাশিকান্দা গ্রামের অভ্যন্তরীণ এলাকাগুলোতেও পর্যাপ্ত আলোর ব্যবস্থা করা হয়েছে।
তাই আসুন সকলে মিলে ৭নং ইউনিয়নের ৫নং ওয়ার্ডের উন্নয়ন, শান্তি ও অগ্রগতির জন্য একজন তরুণ, সৎ ও জনবান্ধব নেতৃত্ব হিসেবে জন রক্সি গমেজকে পূর্ণ সমর্থন করি🙏 🙏 #সমর্থন ゚ ゚viralシ