05/08/2026
শোক সংবাদ: আমরা গভীর শোকের সাথে জানাচ্ছি যে আমাদের ‘হাজী মো: তোরাব আলী তালুকদার ফাউন্ডেশন’-এর বর্তমান সভাপতি ইঞ্জি: শাহজাহান মুনশী গতকাল ০৪ আগষ্ট ২০২৬ তারিখ সকালে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। তিনি বার্ধক্য জনিত রোগে ভুগছিলেন। তিনি মুন্সীগঞ্জ জেলার টংগিবাড়ী উপজেলার কামারখাড়া ইউনিয়নের নশংকর গ্রামের অধিবাসী ছিলেন। ছাত্র জীবনে কামারখাড়া ইউনিয়নের স্বর্ণ গ্রাম রাধানাথ উচ্চ বিদ্যালয়, কুমিল্লা জেলা স্কুল, তেঁজগাও বিজ্ঞান কলেজ ও বুয়েটে পড়াশুনা করেছেন। কর্ম জীবনে টি এন্ড টি-তে বিভিন্ন জেলায় কর্মরত ছিলেন এবং টি এন্ড টি বোর্ডের সদস্য থাকাকালিন অবসরে যান। পারিবারিক জীবনে তিনি দুই ছেলে ও এক মেয়ের বাবা।
মরহুম শাহজাহান মুনশী একজন সমাজ কর্মী ছিলেন। তাঁর এলাকায় তিনি ব্যক্তি, পারিবারিক ও প্রাতিষ্ঠানিক সহায়তার জন্য প্রশংসিত ছিলেন। তিনি ‘তালুকদার ফাউন্ডেশন’-এর সাথে প্রতিষ্ঠালগ্ন ২০১২ থেকেই জড়িত ছিলেন। বেশ কয়েক বছর সহ-সভাপতি ও গত ২০২৪ থেকে সভাপতি পদে অধিষ্ঠিত ছিলেন। তাঁর নের্তৃত্ব ও পরামর্শে ‘তালুকদার ফাউন্ডেশন’ সমৃদ্ধ হয়েছে।
গতকাল আসর নামাজের পর মরহুমকে রায়েরবাজার বুদ্ধিজীবি কবরস্থানে তাঁর স্ত্রীর পাশে সমাধিস্ত করা হয়েছে। পরম করুণাময় আল্লাহ ওনার রূহকে শান্তি দিন, পরিবারকে ভাল রাখুন। - মো: কামরুল ইসলাম, সহ-সভাপতি, তালুকদার ফাউন্ডেশন।