জেলা পুলিশ, মুন্সীগঞ্জ - District Police, Munshiganj

জেলা পুলিশ, মুন্সীগঞ্জ - District Police, Munshiganj Official page of District Police Munshiganj.
(1)

[03 SEPTEMBER  2026]𝑴𝒆𝒅𝒊𝒂 𝑪𝒆𝒍𝒍𝑫𝒊𝒔𝒕𝒓𝒊𝒄𝒕 𝑷𝒐𝒍𝒊𝒄𝒆, 𝑴𝒖𝒏𝒔𝒉𝒊𝒈𝒂𝒏𝒋"আলোচিত গোয়ালীমান্দ্রা হতে ২০০ পিস ইয়াবাসহ ০২ মহিলা মাদক ব্যবসা...
03/09/2026

[03 SEPTEMBER 2026]
𝑴𝒆𝒅𝒊𝒂 𝑪𝒆𝒍𝒍
𝑫𝒊𝒔𝒕𝒓𝒊𝒄𝒕 𝑷𝒐𝒍𝒊𝒄𝒆, 𝑴𝒖𝒏𝒔𝒉𝒊𝒈𝒂𝒏𝒋

"আলোচিত গোয়ালীমান্দ্রা হতে ২০০ পিস ইয়াবাসহ ০২ মহিলা মাদক ব্যবসায়ী গ্রেফতার"

পুলিশ সুপার, মুন্সীগঞ্জ, জনাব মোঃ মেনহাজুল আলম পিপিএম মহোদয়ের কঠোর নির্দেশনায়ক্রমে থানা এলাকার আইন-শৃঙ্খলা পরিস্থিতির স্বাভাবিকতা বজায় রাখতে মাদক বিরোধী অভিযান পরিচালনাকালে লৌহজং থানায় কর্মরত এসআই (নিঃ) অভিজিৎ পোদ্দার সঙ্গীয় ফোর্সসহ ০৩-০৯-২০২৬ খ্রি. দুপুর ১৩.৪৫ ঘটিকার সময় লৌহজং থানাধীন হলদিয়া ইউপিস্থ গোয়ালীমান্দ্রা সাকিনস্থ মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভ এর সামনে পাকা রাস্তার উপর হতে ১. মুক্তা আক্তার (২৭), পিতা-মৃত নুর মোহাম্মদ মৃধা, স্বামী-হানিফ মাদবর, সাং-পূর্ব গাওদিয়া, থানা-লৌহজং, জেলা-মুন্সীগঞ্জ ২. আইরিন ৥ নেহা (২০), স্বামী-হানিফ মাদবর, সাং-পূর্ব গাওদিয়া, থানা-লৌহজং, জেলা-মুন্সীগঞ্জদ্বয়কে ২০০ পিস ইয়াবাসহ গ্রেফতার করা হয়।
আসামীদ্বয়ের বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু করা হয়েছে।

'অপরাধ ও অপরাধীর তথ্য দিন
মুন্সীগঞ্জ জেলা পুলিশের সেবা নিন'
পুলিশ কন্ট্রোল রুম - ০১৩২০০৯৪২৯৮"

[03 SEPTEMBER 2026]𝑴𝒆𝒅𝒊𝒂 𝑪𝒆𝒍𝒍𝑫𝒊𝒔𝒕𝒓𝒊𝒄𝒕 𝑷𝒐𝒍𝒊𝒄𝒆, 𝑴𝒖𝒏𝒔𝒉𝒊𝒈𝒂𝒏𝒋🔷মুন্সীগঞ্জ জেলা পুলিশের অভিযানে মাদক উদ্ধারসহ প্রিভেন্টিভ, মাদক...
03/09/2026

[03 SEPTEMBER 2026]
𝑴𝒆𝒅𝒊𝒂 𝑪𝒆𝒍𝒍
𝑫𝒊𝒔𝒕𝒓𝒊𝒄𝒕 𝑷𝒐𝒍𝒊𝒄𝒆, 𝑴𝒖𝒏𝒔𝒉𝒊𝒈𝒂𝒏𝒋

🔷মুন্সীগঞ্জ জেলা পুলিশের অভিযানে মাদক উদ্ধারসহ প্রিভেন্টিভ, মাদক ব্যবসায়ী, পরোয়ানাভুক্ত ও নিয়মিত মামলায় গ্রেফতার ২২ জন

🔺মুন্সীগঞ্জে অপরাধ দমনে পুলিশের নিয়মিত অভিযানে মাদকদ্রব্য ও মামলা/পরোয়ানাভুক্ত আসামী গ্রেফতারের লক্ষে জেলার সকল থানা/ ইউনিটের ইনচার্জসহ সবাইকে মাঠে থেকে কঠোর অভিযান পরিচালনা করার নির্দেশ প্রদান করেন সম্মানিত পুলিশ সুপার, মুন্সীগঞ্জ মহোদয়। এরই ধারাবাহিকতায় গত ২৪ ঘন্টায় প্রিভেন্টিভ, নিয়মিত মামলা, মাদক ও অন্যান্য উদ্ধারজনিত এবং পরোয়ানামূলে সর্বমোট ২২ জনকে গ্রেফতার করা হয়।

👉মাদক উদ্ধারঃ
👉১৫২ পিস ইয়াবাসহ ১০ জন গ্রেফতার

'অপরাধ ও অপরাধীর তথ্য দিন,
মুন্সীগঞ্জ জেলা পুলিশের সেবা নিন'।
কন্ট্রোল রুম-০১৩২০০৯৪২৯৮"

[02 SEPTEMBER  2026]𝑴𝒆𝒅𝒊𝒂 𝑪𝒆𝒍𝒍𝑫𝒊𝒔𝒕𝒓𝒊𝒄𝒕 𝑷𝒐𝒍𝒊𝒄𝒆, 𝑴𝒖𝒏𝒔𝒉𝒊𝒈𝒂𝒏𝒋লৌহজং থানা পুলিশের বিশেষ অভিযানে ইয়াবাসহ ০৩ জন মাদক কারবারি গ্...
02/09/2026

[02 SEPTEMBER 2026]
𝑴𝒆𝒅𝒊𝒂 𝑪𝒆𝒍𝒍
𝑫𝒊𝒔𝒕𝒓𝒊𝒄𝒕 𝑷𝒐𝒍𝒊𝒄𝒆, 𝑴𝒖𝒏𝒔𝒉𝒊𝒈𝒂𝒏𝒋

লৌহজং থানা পুলিশের বিশেষ অভিযানে ইয়াবাসহ ০৩ জন মাদক কারবারি গ্রেফতার।

পুলিশ সুপার, মুন্সীগঞ্জ মহোদয়ের নির্দেশনায়ক্রমে থানা এলাকার আইন-শৃঙ্খলা পরিস্থিতির স্বাভাবিকতা বজায় রাখার লক্ষ্যে এসআই (নিঃ) রাজীব সরকার সঙ্গীয় ফোর্সসহ মাদক বিরোধী বিশেষ অভিযান পরিচালনাকালে অদ্য ০২-০৯-২০২৬ খ্রি. রাত ১৯.০০ ঘটিকার সময় লৌহজং থানাধীন ক্ষেতেরপাড়া গ্রামস্থ বিএনপি অফিসের সামনে পাকা রাস্তার উপর হতে ১. আঃ করিম বেপারী (৪৬), পিতা-মনির হোসেন বেপারী, মাতা-রাশেদা বেগম, সাং-ক্ষেতেরপাড়া, থানা-লৌহজং, জেলা-মুন্সীগঞ্জ, ২. আল আমিন শেখ (৩৪), পিতা-মৃত আঃ রহমান, মাতা-হাদিয়া বেগম, সাং-ক্ষেতেরপাড়া, থানা-লৌহজং, জেলা-মুন্সীগঞ্জ ও ৩. মোঃ আওলাদ হোসেন ওরফে বিদ্যুৎ (৪৫), পিতা-মৃত সিরাজ ঢালী, মাতা-আবেদা বেগম, সাং-ক্ষেতেরপাড়া, থানা-লৌহজং, জেলা- মুন্সীগঞ্জদ্বয়'কে ৭০ (সত্তর) পিস ইয়াবা গ্রেফতার করা হয়।
এ সংক্রান্তে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

'অপরাধ ও অপরাধীর তথ্য দিন
মুন্সীগঞ্জ জেলা পুলিশের সেবা নিন'
পুলিশ কন্ট্রোল রুম - ০১৩২০০৯৪২৯৮"

[02 SEPTEMBER  2026]𝑴𝒆𝒅𝒊𝒂 𝑪𝒆𝒍𝒍𝑫𝒊𝒔𝒕𝒓𝒊𝒄𝒕 𝑷𝒐𝒍𝒊𝒄𝒆, 𝑴𝒖𝒏𝒔𝒉𝒊𝒈𝒂𝒏𝒋"শ্রীনগর থানা পুলিশের বিশেষ অভিযানে ০২ জন চোর চক্রের সক্রিয় সদস...
02/09/2026

[02 SEPTEMBER 2026]
𝑴𝒆𝒅𝒊𝒂 𝑪𝒆𝒍𝒍
𝑫𝒊𝒔𝒕𝒓𝒊𝒄𝒕 𝑷𝒐𝒍𝒊𝒄𝒆, 𝑴𝒖𝒏𝒔𝒉𝒊𝒈𝒂𝒏𝒋

"শ্রীনগর থানা পুলিশের বিশেষ অভিযানে ০২ জন চোর চক্রের সক্রিয় সদস্য গ্রেফতার"

পুলিশ সুপার, মুন্সীগঞ্জ মহোদয়ের দিকনির্দেশনায় ইং ০২-০৯-২০২৬ তারিখ রাত্র ০২:৩০ ঘটিকায় শ্রীনগর থানা পুলিশের বিশেষ অভিযানে শ্রীনগর থানার মামলা নং- ২১(৮)২৬ ধারা-৩৮০/৪৫৭ পেনাল কোড এর তদন্তেপ্রাপ্ত আসামী ১।স্বপন শেখ (৩৫), পিতা-বাদশা শেখ,
সাং-দুলা বাগিচা এবং ২। মোঃ রিয়াজ (২০), পিতা- সামছুল হক, সাং-ঝারুগলি তুলাবাগিচা জুরাইন বাজার, উভয় থানা-শ্যামপুর, ঢাকা দের ছনবাড়ি এলাকা হতে গ্রেফতার করা হয়।
ধৃত আসামিদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

'অপরাধ ও অপরাধীর তথ্য দিন
মুন্সীগঞ্জ জেলা পুলিশের সেবা নিন'
পুলিশ কন্ট্রোল রুম - ০১৩২০০৯৪২৯৮

[02 SEPTEMBER  2026]𝑴𝒆𝒅𝒊𝒂 𝑪𝒆𝒍𝒍𝑫𝒊𝒔𝒕𝒓𝒊𝒄𝒕 𝑷𝒐𝒍𝒊𝒄𝒆, 𝑴𝒖𝒏𝒔𝒉𝒊𝒈𝒂𝒏𝒋"জেলা বিশেষ শাখায় কর্মরত অফিসার-ফোর্সদের সাথে মতবিনিময় সভা অনুষ...
02/09/2026

[02 SEPTEMBER 2026]
𝑴𝒆𝒅𝒊𝒂 𝑪𝒆𝒍𝒍
𝑫𝒊𝒔𝒕𝒓𝒊𝒄𝒕 𝑷𝒐𝒍𝒊𝒄𝒆, 𝑴𝒖𝒏𝒔𝒉𝒊𝒈𝒂𝒏𝒋

"জেলা বিশেষ শাখায় কর্মরত অফিসার-ফোর্সদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত"

আজ ০২-০৯-২০২৬ খ্রি. বিকালে মান্যবর পুলিশ সুপার, মুন্সীগঞ্জ, জনাব মোঃ মেনহাজুল আলম পিপিএম মহোদয় এর সভাপতিত্বে জেলা বিশেষ শাখায় কর্মরত সকল অফিসার-ফোর্সদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সভায় পুলিশ সুপার মহোদয় বলেন, দায়িত্ব পালনে পেশাদারিত্ব, সততা ও নিষ্ঠার সঙ্গে কাজ করার পাশাপাশি সময়োপযোগী তথ্য সংগ্রহ ও যথাযথভাবে তা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করার জন্য জেলা বিশেষ শাখার সদস্যদের নির্দেশনা প্রদান করেন। সভায় জনবান্ধব পুলিশিং ও আইনশৃঙ্খলা পরিস্থিতির স্বাভাবিক অবস্থা অব্যাহত রাখার বিষয়ে বিভিন্ন দিকনির্দেশনাও প্রদান করেন।

এসময় মুন্সীগঞ্জ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

[02 SEPTEMBER  2026]𝑴𝒆𝒅𝒊𝒂 𝑪𝒆𝒍𝒍𝑫𝒊𝒔𝒕𝒓𝒊𝒄𝒕 𝑷𝒐𝒍𝒊𝒄𝒆, 𝑴𝒖𝒏𝒔𝒉𝒊𝒈𝒂𝒏𝒋"জন্মাষ্টমী উৎসব ২০২৬ উদযাপন উপলক্ষে মুন্সীগঞ্জ পুলিশের মতবিনিম...
02/09/2026

[02 SEPTEMBER 2026]
𝑴𝒆𝒅𝒊𝒂 𝑪𝒆𝒍𝒍
𝑫𝒊𝒔𝒕𝒓𝒊𝒄𝒕 𝑷𝒐𝒍𝒊𝒄𝒆, 𝑴𝒖𝒏𝒔𝒉𝒊𝒈𝒂𝒏𝒋

"জন্মাষ্টমী উৎসব ২০২৬ উদযাপন উপলক্ষে মুন্সীগঞ্জ পুলিশের মতবিনিময় সভা অনুষ্ঠিত"

আজ ০২-০৯-২০২৬ খ্রি. সকাল ৯.৩০ ঘটিকায় পুলিশ সুপারের কার্যালয়ে আসন্ন জন্মাষ্টমী উৎসবকে শান্তিপূর্ণ, নিরাপদ ও সুশৃঙ্খল ও ধর্মীয় ভাবগাম্ভীর্য পরিবেশে উদযাপন নিশ্চিত করতে মুন্সীগঞ্জ জেলা পুলিশের উদ্যোগে সনাতন ধর্মাবলম্বীদের জন্মাষ্টমী সংশ্লিষ্ট নেতৃবৃন্দের সঙ্গে এক বিশেষ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন মান্যবর পুলিশ সুপার, মুন্সীগঞ্জ জনাব মোঃ মেনহাজুল আলম পিপিএম মহোদয়।

সভায় পুলিশ সুপার বলেন, ধর্ম-বর্ণ নির্বিশেষে প্রতিটি নাগরিকের জানমাল রক্ষা ও নিরাপত্তা দেওয়া বাংলাদেশ পুলিশের অন্যতম দায়িত্ব। তিনি জানান, জন্মাষ্টমী উপলক্ষে জেলার বিভিন্ন স্থানে আয়োজিত শোভাযাত্রা ও ধর্মীয় অনুষ্ঠান নির্বিঘ্নে সম্পন্ন করতে জেলা পুলিশের পক্ষ থেকে ব্যাপক নিরাপত্তা ট্রাফিক পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। এ লক্ষ্যে ট্রাফিক ব্যবস্থাপনা, গুরুত্বপূর্ণ স্থানে অতিরিক্ত পুলিশ মোতায়েন, গোয়েন্দা নজরদারি বৃদ্ধি এবং সংশ্লিষ্ট প্রশাসনিক সংস্থার সঙ্গে সমন্বয়ের ভিত্তিতে সার্বিক নিরাপত্তা নিশ্চিত করা হবে।

মতবিনিময় সভায় সনাতন সম্প্রদায়ের নেতৃবৃন্দ জন্মাষ্টমীর শোভাযাত্রার রুট, যান চলাচল নিয়ন্ত্রণ, নিরাপত্তা ব্যবস্থা জোরদারসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরেন। পুলিশ সুপার তাদের বক্তব্য গুরুত্বের সঙ্গে শুনে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের আশ্বাস দেন।

তিনি আরও বলেন, পারস্পরিক শ্রদ্ধাবোধ, সম্প্রীতি ও সম্মিলিত সহযোগিতাই একটি শান্তিপূর্ণ সমাজ প্রতিষ্ঠার ভিত্তি। জন্মাষ্টমী উৎসব যাতে আনন্দঘন, নিরাপদ ও ধর্মীয় মর্যাদা বজায় রেখে উদযাপিত হয়, সে লক্ষ্যে মুন্সীগঞ্জ জেলা পুলিশ সর্বোচ্চ সতর্ক অবস্থানে থেকে সার্বিক সহযোগিতা অব্যাহত রাখবে।

এ সময় মুন্সীগঞ্জ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ ও জন্মাষ্টমী উদযাপন কমিটির নেতৃবৃন্দগণ উপস্থিত ছিলেন।

[02 SEPTEMBER 2026]𝑴𝒆𝒅𝒊𝒂 𝑪𝒆𝒍𝒍𝑫𝒊𝒔𝒕𝒓𝒊𝒄𝒕 𝑷𝒐𝒍𝒊𝒄𝒆, 𝑴𝒖𝒏𝒔𝒉𝒊𝒈𝒂𝒏𝒋🔷মুন্সীগঞ্জ জেলা পুলিশের অভিযানে মাদক উদ্ধারসহ প্রিভেন্টিভ, মাদক...
02/09/2026

[02 SEPTEMBER 2026]
𝑴𝒆𝒅𝒊𝒂 𝑪𝒆𝒍𝒍
𝑫𝒊𝒔𝒕𝒓𝒊𝒄𝒕 𝑷𝒐𝒍𝒊𝒄𝒆, 𝑴𝒖𝒏𝒔𝒉𝒊𝒈𝒂𝒏𝒋

🔷মুন্সীগঞ্জ জেলা পুলিশের অভিযানে মাদক উদ্ধারসহ প্রিভেন্টিভ, মাদক ব্যবসায়ী, পরোয়ানাভুক্ত ও নিয়মিত মামলায় গ্রেফতার ৩১ জন

🔺মুন্সীগঞ্জে অপরাধ দমনে পুলিশের নিয়মিত অভিযানে মাদকদ্রব্য ও মামলা/পরোয়ানাভুক্ত আসামী গ্রেফতারের লক্ষে জেলার সকল থানা/ ইউনিটের ইনচার্জসহ সবাইকে মাঠে থেকে কঠোর অভিযান পরিচালনা করার নির্দেশ প্রদান করেন সম্মানিত পুলিশ সুপার, মুন্সীগঞ্জ মহোদয়। এরই ধারাবাহিকতায় গত ২৪ ঘন্টায় প্রিভেন্টিভ, নিয়মিত মামলা, মাদক ও অন্যান্য উদ্ধারজনিত এবং পরোয়ানামূলে সর্বমোট ৩১ জনকে গ্রেফতার করা হয়।

👉মাদক উদ্ধারঃ
👉৬৬৮ পিস ইয়াবাসহ ০৭ জন গ্রেফতার

'অপরাধ ও অপরাধীর তথ্য দিন,
মুন্সীগঞ্জ জেলা পুলিশের সেবা নিন'।
কন্ট্রোল রুম-০১৩২০০৯৪২৯৮"

[01 SEPTEMBER  2026]𝑴𝒆𝒅𝒊𝒂 𝑪𝒆𝒍𝒍𝑫𝒊𝒔𝒕𝒓𝒊𝒄𝒕 𝑷𝒐𝒍𝒊𝒄𝒆, 𝑴𝒖𝒏𝒔𝒉𝒊𝒈𝒂𝒏𝒋"শ্রীনগর থানা পুলিশের বিশেষ অভিযানে চোরাইকৃত আলামত অটোরিক্সা উদ...
01/09/2026

[01 SEPTEMBER 2026]
𝑴𝒆𝒅𝒊𝒂 𝑪𝒆𝒍𝒍
𝑫𝒊𝒔𝒕𝒓𝒊𝒄𝒕 𝑷𝒐𝒍𝒊𝒄𝒆, 𝑴𝒖𝒏𝒔𝒉𝒊𝒈𝒂𝒏𝒋

"শ্রীনগর থানা পুলিশের বিশেষ অভিযানে চোরাইকৃত আলামত অটোরিক্সা উদ্ধারসহ চোরাই মালামাল কেনাবেচার সাথে জড়িত ০৬ জনসহ মোট ০৭ জন আাসামী গ্রেফতার"

পুলিশ সুপার, মুন্সীগঞ্জ মহোদয়ের দিকনির্দেশনায় শ্রীনগর থানা পুলিশের বিশেষ অভিযানে শ্রীনগর থানাধীন জশুরগাঁও সাকিনস্থ জব্বারের অটোগ্যারেজের সামনে পাকা রাস্তার উপর হতে ইং ০১-০৯-২০২৬ তারিখ রাত ০৩.৩০ ঘটিকায় চোরাই মালামাল কেনাবেচার সাথে জড়িত ০৬ জন আসামী ১। মোঃ সুমন মৃধা (৪৫), ২। জিসান (২৩), ৩। মোঃ নুর হোসেন (২২), ৪। মোঃ সফিকুল ইসলাম বাব (২০), ৫। সাজ্জাত কবির (৩৫), ৬। মোঃ মনির (৪০) দের গ্রেফতার করা হয়। তাদের দেখানো এবং সনাক্ত মতে তাদের হেফাজত হতে ০৪ টি ব্যাটারিসহ একটি ইজি বাইক উদ্ধারপূর্বক জব্দ তালিকা মূলে জব্দ করা হয়।

ঘটনা সংক্ষিপ্ত বিবরণঃ এএসআই/শিমুল শাহ সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ অদ্য ০১-০৯-২০২৬ তারিখ ০২.৪৫ ঘটিকায় শ্রীনগর থানাধীন চকবাজার এলাকায় অবস্থানকালে গোপন সূত্রে সংবাদ পান যে, শ্রীনগর থানাধীন জশুরগাঁও সাকিনস্থ শ্রীনগর বাজার টু দোহার গামী রাস্তার জব্বারের অটো গ্যারেজের সামনে পাকা রাস্তার উপর কতিপয় লোক চোরাই ইজি বাইক/অটোরিক্সা ক্রয় বিক্রয়ের জন্য চোরাই ইজি বাইক/অটোরিক্সা সহ অবস্থান করছে। ফোর্সসহ ইং ০১-০৯-২০২৬ তারিখ ০৩.০০ ঘটিকার সময় শ্রীনগর থানাধীন জশুরগাঁও সাকিনস্থ জব্বারের অটো গ্যারেজের সামনে পাকা রাস্তার উপর পৌঁছলে পুলিশের উপস্থিতি টের পেয়ে উক্ত স্থান হতে ০৭ জন ব্যক্তি পালানোর চেষ্টা করলে সঙ্গীয় ফোর্সেদের সহায়তায় উপরোক্ত আসামীদের ধৃত করেন এবং ০১ জন পালিয়ে যায়। ধৃত আসামিদের দেখানো এবং সনাক্ত মতে চারটি ব্যাটারিসহ একটি ইজিবাইক উদ্ধার করেন।

উদ্ধারকৃত মালামালের বিবরণঃ
১) চারটি ব্যাটারিসহ একটি ইজিবাইক।
উদ্বারকৃত মালামালের সর্বমোট মূল্য
১,৪০,০০০/-(এক লক্ষ চল্লিশ হাজার) টাকা।

ধৃত আসামীদের নাম-ঠিকানাঃ
১। মোঃ সুমন মৃধা (৪৫), পিতা-হালিম মৃধা, সাং-দক্ষিণ পাইকশা পূর্বপাড়া,
২। জিসান (২৩), পিতা-জয়নাল আবেদিন, সাং-জশুরগাঁও,
৩। মোঃ নুর হোসেন (২২), পিতা-দেলোয়ার শেখ, সাং-জশুরগাঁও,
৪। মোঃ সফিকুল ইসলাম বাব (২০), পিতা-হাশেম শেখ, সাং-পশ্চিম বেজগাঁও মোল্লাবাড়ি,
৫। সাজ্জাত কবির (৩৫), পিতা-আব্দুর রব শিকদার, সাং-উত্তর কোলাপাড়া,
৬। মোঃ মনির (৪০), পিতা-ওহিদ খাঁ, সাং-জশুরগাঁও, সর্ব থানা-শ্রীনগর, জেলা-মুন্সীগঞ্জ।
ধৃত আসামিদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

'অপরাধ ও অপরাধীর তথ্য দিন
মুন্সীগঞ্জ জেলা পুলিশের সেবা নিন'
পুলিশ কন্ট্রোল রুম - ০১৩২০০৯৪২৯৮"

[01 SEPTEMBER 2026]𝑴𝒆𝒅𝒊𝒂 𝑪𝒆𝒍𝒍𝑫𝒊𝒔𝒕𝒓𝒊𝒄𝒕 𝑷𝒐𝒍𝒊𝒄𝒆, 𝑴𝒖𝒏𝒔𝒉𝒊𝒈𝒂𝒏𝒋🔷মুন্সীগঞ্জ জেলা পুলিশের অভিযানে মাদক উদ্ধারসহ প্রিভেন্টিভ, মাদক...
01/09/2026

[01 SEPTEMBER 2026]
𝑴𝒆𝒅𝒊𝒂 𝑪𝒆𝒍𝒍
𝑫𝒊𝒔𝒕𝒓𝒊𝒄𝒕 𝑷𝒐𝒍𝒊𝒄𝒆, 𝑴𝒖𝒏𝒔𝒉𝒊𝒈𝒂𝒏𝒋

🔷মুন্সীগঞ্জ জেলা পুলিশের অভিযানে মাদক উদ্ধারসহ প্রিভেন্টিভ, মাদক ব্যবসায়ী, পরোয়ানাভুক্ত ও নিয়মিত মামলায় গ্রেফতার ১৩ জন

🔺মুন্সীগঞ্জে অপরাধ দমনে পুলিশের নিয়মিত অভিযানে মাদকদ্রব্য ও মামলা/পরোয়ানাভুক্ত আসামী গ্রেফতারের লক্ষে জেলার সকল থানা/ ইউনিটের ইনচার্জসহ সবাইকে মাঠে থেকে কঠোর অভিযান পরিচালনা করার নির্দেশ প্রদান করেন সম্মানিত পুলিশ সুপার, মুন্সীগঞ্জ মহোদয়। এরই ধারাবাহিকতায় গত ২৪ ঘন্টায় প্রিভেন্টিভ, নিয়মিত মামলা, মাদক ও অন্যান্য উদ্ধারজনিত এবং পরোয়ানামূলে সর্বমোট ১৩ জনকে গ্রেফতার করা হয়।

👉মাদক উদ্ধারঃ
👉৪২০ পিস ইয়াবাসহ ০৪ জন গ্রেফতার
👉২৫০ গ্রাম গাঁজাসহ ০১ জন গ্রেফতার

'অপরাধ ও অপরাধীর তথ্য দিন,
মুন্সীগঞ্জ জেলা পুলিশের সেবা নিন'।
কন্ট্রোল রুম-০১৩২০০৯৪২৯৮"

[01 SEPTEMBER  2026]𝑴𝒆𝒅𝒊𝒂 𝑪𝒆𝒍𝒍𝑫𝒊𝒔𝒕𝒓𝒊𝒄𝒕 𝑷𝒐𝒍𝒊𝒄𝒆, 𝑴𝒖𝒏𝒔𝒉𝒊𝒈𝒂𝒏𝒋"মুন্সীগঞ্জের নতুনগাঁওয়ে ডিবির অভিযানে ৬০০ পিস ইয়াবাসহ ০২ জন গ্...
01/09/2026

[01 SEPTEMBER 2026]
𝑴𝒆𝒅𝒊𝒂 𝑪𝒆𝒍𝒍
𝑫𝒊𝒔𝒕𝒓𝒊𝒄𝒕 𝑷𝒐𝒍𝒊𝒄𝒆, 𝑴𝒖𝒏𝒔𝒉𝒊𝒈𝒂𝒏𝒋

"মুন্সীগঞ্জের নতুনগাঁওয়ে ডিবির অভিযানে ৬০০ পিস ইয়াবাসহ ০২ জন গ্রেফতার"

মুন্সীগঞ্জ জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতির স্বাভাবিক বজায় রাখতে পুলিশ সুপার, মুন্সীগঞ্জ, জনাব মোঃ মেনহাজুল আলম পিপিএম মহোদয় এর কঠোর নির্দেশনাক্রমে মুন্সীগঞ্জ জেলায় মাদক বিরোধী অভিযান পরিচালনাকালে গতকাল ৩১-০৮-২০২৬ খ্রি. সোমবার রাত ২৩.২০ ঘটিকার সময় মুন্সীগঞ্জ জেলা গোয়েন্দা শাখা ডিবি-এর এসআই (নিঃ) সৈয়দ হাসিব আহম্মেদ সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ মুন্সীগঞ্জ থানাধীন নতুনগাঁও সাকিনস্থ জনৈক আলাউদ্দিন শেখ @ খোকা মিয়ার বসত বাড়ির সামনের পায়ে হাটা রাস্তার উপর অভিযান পরিচালনা করে ১. শাহনাজ @ আখি বেগম (৪০), পিতা- নুরুজ্জামান, সাং- ভট্রাচার্যরবাগ ও ২. মো. শাকিল (৩০), পিতা- নওশেদ বেপারী, সাং- পশ্চিম সরদারপাড়া, উভয় থানা ও জেলা- মুন্সীগঞ্জদ্বয়'কে ৬০০ (ছয়শত) পিস ইয়াবাসহ গ্রেফতার করা হয়।
এ সংক্রান্তে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

মুন্সীগঞ্জ জেলায় চুরি, ছিনতাই, ডাকাতি ও মাদকের বিরুদ্ধে অভিযান চলমান আছে এবং এই অভিযান আরও কঠোর থেকে কঠোরতর হবে।

'অপরাধ ও অপরাধীর তথ্য দিন
মুন্সীগঞ্জ জেলা পুলিশের সেবা নিন'
পুলিশ কন্ট্রোল রুম - ০১৩২০০৯৪২৯৮"।

Address

Munshiganj Sadar Road
Munshiganj
1500

Alerts

Be the first to know and let us send you an email when জেলা পুলিশ, মুন্সীগঞ্জ - District Police, Munshiganj posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share