03/07/2026
প্রেস বিজ্ঞপ্তি
শ্রীনগরে ইসলামী আন্দোলন বাংলাদেশের সদস্য তারবিয়াত অনুষ্ঠিত
আজ ৩ জুলাই, শুক্রবার ইসলামী আন্দোলন বাংলাদেশ শ্রীনগর উপজেলা শাখার উদ্যোগে তৃণমূল দায়িত্বশীল ও সদস্যদের অংশগ্রহণে এক সদস্য তারবিয়াত অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যাপক আশরাফ আলী আকন, প্রেসিডিয়াম সদস্য, ইসলামী আন্দোলন বাংলাদেশ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইঞ্জিনিয়ার কেএম আতিকুর রহমান, যুগ্ম মহাসচিব, ইসলামী আন্দোলন বাংলাদেশ; মুফতি শাহাদাত হোসাইন লস্করপুরী, সভাপতি, ইসলামী আন্দোলন বাংলাদেশ মুন্সিগঞ্জ জেলা শাখা; হাফেজ নুরুল্লাহ, ছদর, বাংলাদেশ মুজাহিদ কমিটি মুন্সিগঞ্জ জেলা শাখা; এবং আলহাজ্ব সাদিকুর রহমান, ছদর, বাংলাদেশ মুজাহিদ কমিটি শ্রীনগর উপজেলা শাখা; হাফেজ হাবিবুর রহমান, সভাপতি, ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ, শ্রীনগর উপজেলা শাখা।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আলহাজ মাকসুদুর রহমান, সভাপতি, ইসলামী আন্দোলন বাংলাদেশ শ্রীনগর উপজেলা শাখা।
প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক আশরাফ আলী আকন বলেন, "আত্মশুদ্ধি ছাড়া কোনো রাজনীতি নয়। আত্মশুদ্ধিহীন রাজনীতি কখনো দেশ ও জাতির প্রকৃত কল্যাণ বয়ে আনতে পারে না।" তিনি বলেন, একজন কর্মীর আদর্শ, নৈতিকতা, তাকওয়া ও চরিত্র যত উন্নত হবে, সমাজে তত বেশি ন্যায়বিচার, মানবিকতা ও শান্তি প্রতিষ্ঠিত হবে। ইসলামী আন্দোলনের প্রতিটি সদস্যকে কুরআন-সুন্নাহর আলোকে নিজেকে গড়ে তুলে দেশ, জাতি ও মানবতার কল্যাণে নিবেদিত হওয়ার আহ্বান জানান।
বক্তারা বলেন, বর্তমান সময়ে সমাজে নৈতিক অবক্ষয়, দুর্নীতি, বৈষম্য ও অস্থিরতা দূর করতে আদর্শবান নেতৃত্ব গড়ে তোলার বিকল্প নেই। একটি কল্যাণরাষ্ট্র প্রতিষ্ঠার লক্ষ্যে সাংগঠনিক শৃঙ্খলা, আত্মশুদ্ধি, জনসেবা এবং ইসলামী মূল্যবোধ বাস্তবায়নে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। তারা দেশবাসীর শান্তি, সমৃদ্ধি ও ন্যায়ভিত্তিক সমাজ বিনির্মাণে সকলের প্রতি আন্তরিক আহ্বান জানান।
অনুষ্ঠানে শ্রীনগর উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আগত তৃণমূল দায়িত্বশীল ও সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। তারবিয়াতে সাংগঠনিক দিকনির্দেশনা, আদর্শিক শিক্ষা, আত্মগঠন এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা অনুষ্ঠিত হয়।