Hafizuddin Ahmed Public Library

Hafizuddin Ahmed Public Library HAFIZUDDIN AHMED PUBLIC LIBRARY is a Non-Government, Non-Profitable and Non-Political organization.

We welcome and support all people in their enjoyment of reading and pursuit of lifelong learning.

02/09/2024

৫ নভেম্বর ২০২৪ তারিখ বাদ আছর খাতা কলম বিতরণ করা হবে। সংশ্লিষ্ট সকলকে উপস্থিত থাকতে বলা হলো।

02/09/2024

৫ নভেম্বর ২০২৪ তারিখ বাদ আছর আমাদের লাইব্রেরীর খাতা কলম বিতরণ। সংশ্লিষ্ট সবাইকে থাকার জন‍্য অনুরোধ করছি।

04/07/2024

ক্ষুদে বন্ধুরা, আগামী ৩১ জুলাই প্রাইজবন্ড লটারির ড্র হবে। তোমাদের নাম্বারগুলো মিলিয়ে দেখে নিও। ১ আগষ্ট ২০২৪ তারিখে আমাদের লাইব্রেরীর খাতা কলম বিতরণ কর্মসূচি থাকবে। আছর নামাজের পর সবাই উপস্থিত থেকো। আশা করছি যথারীতি কিছূ খেলাধূলার আয়োজন থাকবে।

23/11/2023
উদাহরণ আমাদের হাতের কাছেই আছে। ছোট্ট একটা রাই থেকে কেমন করে মাথা সমান রাই গাছ জন্ম নেয়। আর তাতেই শত শত রাই জন্ম হয়। রাইয়...
21/11/2023

উদাহরণ আমাদের হাতের কাছেই আছে। ছোট্ট একটা রাই থেকে কেমন করে মাথা সমান রাই গাছ জন্ম নেয়। আর তাতেই শত শত রাই জন্ম হয়। রাইয়ের চেয়েও ছোট এক অশ্বথ গাছের বীজ থেকে কেমন করে প্রকান্ড এক বৃক্ষের জন্ম হয়!
৫/১১/২৩ তারিখে আমাদের লাইব্রেরীটা শিশু অরণ‍্যে রূপান্তরিত হয়েছিল। তাতে তিল ধারনের ঠাঁই ছিল না। দিনটা ছিল ওদের পিকনিক দিন। কিন্তু স্কুলের ছুটি না থাকাতে আমরা দিন ব‍্যাপী অনুষ্ঠান করতে পারিনি।
এই পিকনিক খরচ দিয়ে এবং লাইব্রেরীর রেজিস্ট্রেশন ফী দিয়ে শিশুদের জন‍্য একটি তহবিল গঠন করার প্রয়াস পেয়েছি। যা এখন অনেকটা রাই অথবা অশ্বথ বীজের মতোই ছোট। তবে একদিন যে তা অশ্বথ বৃক্ষের মতো শাখা প্রশাখা মেলে প্রসারিত হবে সে আশা রাখতেই পারি।

19/08/2023

জনাব সাহাবুদ্দিন সজল প্রায়ই ফোন দিয়ে আমার খোঁজ খবর নেন। তবে এবার ফোন দিয়ে জানতে চেয়েছে লাইব্রেরীর বই খাতা কলম কর্মসূচী কেমন চলছে সেটার খোঁজ খবর নেওয়ার জন‍্য। এছাড়াও আমার ফেসবুকে বন্ধু নয় এমন এক ব‍্যক্তি আমাদের এই কর্মসূচি সম্পর্কে জানতে চেয়েছেন। তাই ভাবলাম বিষয়টি নিয়ে আর একটু খোলাসা করে লিখি।

ফেসবুকে যেমনটা দেখেছেন খাতা কলম অন‍্যান‍্য শিক্ষা উপকরণ বিতরণ কর্মসূচির ছবি। সেটা চলবে আগামী তিন বছর পর্যন্ত। তিন বছর পর এই কর্মসূচির যথার্থতা মূল‍্যায়ন করে পরবর্তী সিদ্ধান্ত গ্রহণ করা হবে।

প্রতি তিনমাস পরপর এই বিতরণ কার্যক্রম অব‍্যাহতভাবে চলবে। ছাত্রছাত্রীরা উপস্থিত থেকে পুরাতন খাতা দেখিয়ে নতুন খাতা (Exercise Book) গ্রহণ করবে। বাংলা, অঙ্ক, ইংরেজী তিন ধরনের খাতাই দিচ্ছি এবং তা বিনামুল্যে। রেজিস্ট্রেশনকৃত ছাত্রছাত্রীরা এই সুবিধার আওতায় থাকবে। তবে তহবিলের সংকুলান হলে আরো বেশি বেশি ছাত্রছাত্রীদেরকে এই কর্মসূচির আওতায় আনা হবে। আগামী অক্টোবর মাসের শেষ সপ্তাহে আবার খাতা কলম অন‍্যান‍্য সামগ্রী বিতরণ করা হবে। সুনির্দিষ্ট তারিখ পরে জানানো হবে।

প্রিয় বন্ধুরা,আমাদের লাইব্রেরীর জন‍্য এই রেজিস্ট্রেশন কার্ডটি প্রেসে ছাপানোর জন‍্য দেওয়া হয়েছে। কার্ডটি বহুবিধ কাজে ব‍্য...
15/08/2023

প্রিয় বন্ধুরা,
আমাদের লাইব্রেরীর জন‍্য এই রেজিস্ট্রেশন কার্ডটি প্রেসে ছাপানোর জন‍্য দেওয়া হয়েছে। কার্ডটি বহুবিধ কাজে ব‍্যবহৃত হবে।

30/07/2023

প্রিয় ছাত্র-ছাত্রী বন্ধুরা,
আজকে প্রাইজবন্ড লটারি ড্র হবে। লটারির প্রথম পুরস্কার ৬ লক্ষ টাকা। দ্বিতীয় পুরস্কার তিন লক্ষ টাকা, আরো কথ কী! লটারির ফলাফল আগামীকাল পত্রপত্রিকায় প্রকাশিত হবে।

আমরাও হতে পারি ঐ ভাগ‍্যবান ব‍্যক্তি, জিতে নিতে পারি ছয় লক্ষ টাকা!

আমাদের লাইব্রেরী থেকে তোমাকে একটা রেজিস্ট্রেশন নাম্বার দেওয়া হয়েছে। সেই নাম্বারটা মিলিয়ে দেখ। যদি মিলে যায় তবে আমরাই সেই লটারি বিজেতা ভাগ‍্যবান।

30/07/2023

পূর্বশীলমান্দী গ্রামের যে সমস্ত ছাত্র-ছাত্রীরা ২০২৩ সালের এসএসসি অথবা সমমানের পরীক্ষায় পাশ করেছ তারা আমার সাথে যোগাযোগ করে তোমাদের জন‍্য নির্ধারিত উপহার গ্রহণ করে নাও।

আলমগীর
01711568708

19/07/2023

আগামী ২৮/৭/২৩ খ্রীঃ রোজ শুক্রবার বেলা ২ ঘটিকার সময় হাফিজদ্দীন আহমেদ পাবলিক লাইব্ররীর সভাকক্ষে ৫ম শ্রেণির ছাত্র-ছাত্রীদের নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হবে। সভায় বার্ষিক পরীক্ষায় মেধা তালিকায় স্থান অর্জনকারী ছাত্র-ছাত্রীদের সম্মাননা প্রদান ও পিছিয়ে পরা ছাত্রদের জন‍্য প্রেরণাদায়ক কর্মসূচি গ্রহণ সম্পর্কে আলোচনা ও সিদ্ধান্ত গ্রহণ করা হবে।

চরশীলমান্দী সরকারী প্রাথমিক বিদ‍্যালয়ের ৫ম শ্রেণির সকল ছাত্র-ছাত্রীদের এবং অত্র লাইব্রেরীর সকল সদস‍্যগণকে উক্ত সভায় উপস্থিত থাকার জন‍্য অনুরোধ করা হইল।

সদস‍্য সচিব
হাফিজদ্দীন আহমেদ পাবলিক লাইব্রেরী

পর্যায়ক্রমে বিনামুল্যে বিতরণের অপেক্ষায়।
15/07/2023

পর্যায়ক্রমে বিনামুল্যে বিতরণের অপেক্ষায়।

Address

Village/Purbashil Mondi
Munshiganj

Website

Alerts

Be the first to know and let us send you an email when Hafizuddin Ahmed Public Library posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category