জেলা প্রশাসন, মুন্সীগঞ্জ

জেলা প্রশাসন, মুন্সীগঞ্জ সেবা প্রাপ্তিতে কোন সমস্যার শিকার হলে / মতামত প্রদানের জন্য মেইল করুন [email protected]

আজ ৩০ আগস্ট ২০২৬ (রবিবার) সকাল ১০.০০ টায় প্রেসিডেন্ট প্রফেসর ড. ইয়াজউদ্দিন আহম্মেদ রেসিডেন্সিয়াল মডেল স্কুল অ্যান্ড কলেজ...
30/08/2026

আজ ৩০ আগস্ট ২০২৬ (রবিবার) সকাল ১০.০০ টায় প্রেসিডেন্ট প্রফেসর ড. ইয়াজউদ্দিন আহম্মেদ রেসিডেন্সিয়াল মডেল স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণে অত্র প্রতিষ্ঠানের এসএসসি-২০২৬ পরীক্ষায় কৃতকার্য ও জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জের জেলা প্রশাসক ও অত্র প্রতিষ্ঠানের গভর্নিং বডির সভাপতি সৈয়দা নুরমহল আশরাফী মহোদয়।

অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) এবং অত্র প্রতিষ্ঠানের অধ্যক্ষ জনাব শরীফ উল্যাহ-এর সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ জেলার পুলিশ সুপার জনাব মোঃ মেনহাজুল আলম, পিপিএম মহোদয়। এছাড়াও অনুষ্ঠানে প্রতিষ্ঠানের গভর্নিং বডির সদস্যবৃন্দ, শিক্ষক-শিক্ষার্থী এবং অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে বক্তারা এসএসসি-২০২৬ পরীক্ষায় কৃতকার্য ও জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের আন্তরিক অভিনন্দন জানান। প্রধান অতিথি তাঁর বক্তব্যে শিক্ষার্থীদের নৈতিকতা, শৃঙ্খলা ও দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে নিজেদের যোগ্য নাগরিক হিসেবে গড়ে ওঠার আহ্বান জানান। একই সঙ্গে তিনি ভবিষ্যতে আরও ভালো ফলাফল অর্জনের লক্ষ্যে নিষ্ঠা ও অধ্যবসায়ের সঙ্গে পড়াশোনা চালিয়ে যাওয়ার পরামর্শ প্রদান করেন।

অনুষ্ঠানে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করা হয় এবং তাদের ভবিষ্যৎ জীবনের সর্বাঙ্গীণ সাফল্য কামনা করা হয়। উল্লেখ্য, ২০২৬ সালের এসএসসি পরীক্ষায় প্রতিষ্ঠানটির ২৪৯ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে। এর মধ্যে ২৪৬ জন শিক্ষার্থী উত্তীর্ণ হয় এবং ৪১ জন শিক্ষার্থী জিপিএ-৫ অর্জন করে।

পরিবেশ বিষয়ক জনসচেতনতা বৃদ্ধি কর্মসূচি অনুষ্ঠিতআজ ২৭ আগস্ট ২০২৬ (বৃহস্পতিবার) বিকাল ৩:০০ ঘটিকায় জেলা প্রশাসকের কার্যাল...
27/08/2026

পরিবেশ বিষয়ক জনসচেতনতা বৃদ্ধি কর্মসূচি অনুষ্ঠিত

আজ ২৭ আগস্ট ২০২৬ (বৃহস্পতিবার) বিকাল ৩:০০ ঘটিকায় জেলা প্রশাসকের কার্যালয়, মুন্সীগঞ্জ-এর সম্মেলন কক্ষে বাংলাদেশ জলবায়ু পরিবর্তন ট্রাস্ট ফান্ডের অর্থায়নে এবং পরিবেশ অধিদপ্তর কর্তৃক বাস্তবায়নাধীন “মনিটরিং এন্ড এনফোর্সমেন্ট উইং-এর সক্ষমতা বৃদ্ধির মাধ্যমে পরিবেশ সংরক্ষণ ও মান উন্নয়ন এবং দূষণ নিয়ন্ত্রণ” শীর্ষক প্রকল্পের আওতায় পরিবেশ বিষয়ক জনসচেতনতা বৃদ্ধি কর্মসূচি অনুষ্ঠিত হয়।

কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালক ড. মোঃ লুৎফর রহমান মহোদয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মুন্সীগঞ্জ জেলার জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দা নুরমহল আশরাফী মহোদয়।

সভায় আরও উপস্থিত ছিলেন পুলিশ সুপার মোঃ মেনহাজুল আলম পিপিএম মহোদয়, পরিবেশ অধিদপ্তরের পরিচালক জনাব পারভেজ চৌধুরী, পরিবেশ অধিদপ্তরের ঢাকা অঞ্চলের পরিচালক জনাব মোঃ ফেরদৌস আনোয়ার, সিভিল সার্জনের প্রতিনিধি সহকারী অধ্যাপক ডাঃ মোঃ জসীমউদ্দীন ভূঁইয়া, মুন্সীগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি জনাব আতিকুর রহমান টিপুসহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।

এছাড়াও কর্মসূচিতে সিমেন্ট কারখানা, ইট প্রস্তুতকারী প্রতিষ্ঠান, হাসপাতাল, টেক্সটাইল মিলসহ বিভিন্ন শিল্প ও প্রতিষ্ঠানের প্রতিনিধিবৃন্দ এবং সংশ্লিষ্ট অন্যান্য অংশীজন উপস্থিত ছিলেন।

সভায় পরিবেশ সংরক্ষণ, দূষণ নিয়ন্ত্রণ, শিল্পকারখানায় পরিবেশগত বিধিবিধান প্রতিপালন, বায়ু ও পানি দূষণ রোধ এবং পরিবেশবান্ধব কার্যক্রম জোরদারের ওপর গুরুত্বারোপ করা হয়। পাশাপাশি পরিবেশ রক্ষায় সরকারি প্রতিষ্ঠান, শিল্পপ্রতিষ্ঠান, গণমাধ্যম ও সাধারণ জনগণের সমন্বিত উদ্যোগ এবং জনসচেতনতা বৃদ্ধির প্রয়োজনীয়তার ওপর গুরুত্ব দেওয়া হয়। বক্তারা বলেন, পরিবেশ রক্ষায় সচেতনতা ও দায়িত্বশীল আচরণই হতে পারে টেকসই ও বাসযোগ্য মুন্সীগঞ্জ গড়ার অন্যতম প্রধান ভিত্তি।

27/08/2026
এসএসসি/সমমান পরীক্ষা-২০২৭-এর সন্তোষজনক ফলাফল অর্জনের লক্ষ্যে শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানগণের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিতগত ২৫...
27/08/2026

এসএসসি/সমমান পরীক্ষা-২০২৭-এর সন্তোষজনক ফলাফল অর্জনের লক্ষ্যে শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানগণের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত

গত ২৫ আগস্ট ২০২৬ (মঙ্গলবার) জেলা প্রশাসকের কার্যালয়, মুন্সীগঞ্জ-এর সম্মেলন কক্ষে এসএসসি/সমমান পরীক্ষা-২০২৭-এ সন্তোষজনক ফলাফল অর্জনের লক্ষ্যে জেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানগণের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন মুন্সীগঞ্জের জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দা নুরমহল আশরাফী মহোদয়।

সভায় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) জনাব শরীফ উল্যাহ, জেলা শিক্ষা অফিসার জনাব মোঃ শরিফুল ইসলাম, জেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানগণ এবং অন্যান্য কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।

সভায় এসএসসি/সমমান পরীক্ষা-২০২৬-এ জেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের ফলাফল পর্যালোচনা করা হয় এবং এসএসসি/সমমান পরীক্ষা-২০২৭-এ সন্তোষজনক ফলাফল অর্জনের লক্ষ্যে জেলার শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানগণকে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করা হয়।

সভায় বক্তারা বলেন, শিক্ষার মানোন্নয়ন বর্তমান সরকারের অন্যতম অগ্রাধিকার। শিক্ষাক্ষেত্রের সার্বিক উন্নয়নে সরকারের মাস্টার প্ল্যান বাস্তবায়নের পাশাপাশি জেলা ও উপজেলা প্রশাসন সর্বদা শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর পাশে রয়েছে। শিক্ষার গুণগত মান বৃদ্ধি এবং শিক্ষার্থীদের কাঙ্ক্ষিত ফলাফল নিশ্চিত করতে প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় সহযোগিতা অব্যাহত থাকবে।

তিনি আরও বলেন, শিক্ষকরা সমাজের সবচেয়ে সম্মানিত ব্যক্তিত্বদের অন্যতম। একজন শিক্ষার্থী যখন কোনো শিক্ষাপ্রতিষ্ঠানে ভর্তি হয়, তখন তার প্রাতিষ্ঠানিক শিক্ষার পাশাপাশি নৈতিকতা, মূল্যবোধ ও মানবিক গুণাবলির বিকাশ ঘটিয়ে সুশিক্ষিত নাগরিক হিসেবে গড়ে তোলার দায়িত্বও সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠানের। এ দায়িত্ব যথাযথভাবে পালনে শিক্ষক ও প্রতিষ্ঠান প্রধানদের আরও আন্তরিক ও দায়িত্বশীল হওয়ার আহ্বান জানান তিনি।

শিক্ষার্থীদের বিষয়ভিত্তিক দুর্বলতা চিহ্নিত করে তাদের প্রতি বিশেষ যত্ন ও একাডেমিক সহায়তা প্রদানের ওপর গুরুত্বারোপ করা হয়। নিয়মিত ক্লাস গ্রহণ, শিক্ষার্থীদের উপস্থিতি নিশ্চিতকরণ, পিছিয়ে পড়া শিক্ষার্থীদের জন্য অতিরিক্ত সহায়তা প্রদান, অভিভাবকদের সঙ্গে নিয়মিত যোগাযোগ এবং ধারাবাহিক মূল্যায়নের মাধ্যমে শিক্ষার্থীদের প্রস্তুত করার নির্দেশনা প্রদান করা হয়।

জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬-এর ফাইনাল ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিতআজ ২৫ আগস্ট ২০২৬ (মঙ্গলবার) শহীদ বীরশ্র...
25/08/2026

জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬-এর ফাইনাল ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

আজ ২৫ আগস্ট ২০২৬ (মঙ্গলবার) শহীদ বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়াম, মুন্সীগঞ্জে উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬-এর ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। ফাইনাল খেলাকে কেন্দ্র করে স্টেডিয়াম প্রাঙ্গণে ক্রীড়াপ্রেমী দর্শকদের ব্যাপক উপস্থিতি ও উৎসাহ-উদ্দীপনা ছিল চোখে পড়ার মতো।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী জনাব মোঃ আমিনুল হক মহোদয়। মুন্সীগঞ্জের জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দা নুরমহল আশরাফী মহোদয়ের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ-৩ আসনের মাননীয় সংসদ সদস্য জনাব মোঃ কামরুজ্জামান মহোদয়, পুলিশ সুপার জনাব মোঃ মেনহাজুল আলম, পিপিএম, এবং মুন্সীগঞ্জ জেলা পরিষদের প্রশাসক জনাব ইরাদত হোসেন।

এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিভিল সার্জন ডা. সাজেদা বেগম, উপপরিচালক, স্থানীয় সরকার মিজ্ মৌসুমী মাহবুব, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট জনাব মোঃ রেজাউল করিম, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) জনাব মোঃ মাহমুদুর রহমান খোন্দকার, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) জনাব শরীফ উল্যাহ, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জনাব মোঃ জুবায়ের হোসেন, জেলার বিভিন্ন উপজেলার উপজেলা নির্বাহী অফিসারবৃন্দ, সহকারী কমিশনার (ভূমি)বৃন্দ, প্রেস ক্লাবের সভাপতি আতিকুর রহমান টিপুসহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ, ক্রীড়া সংগঠক, ক্রীড়াবিদ এবং খেলা উপভোগ করতে আসা সর্বস্তরের বিপুলসংখ্যক দর্শক।

ফাইনাল খেলায় মুন্সীগঞ্জ পৌরসভা ও লৌহজং উপজেলা দল মুখোমুখি হয়। শুরু থেকেই উভয় দল আক্রমণাত্মক ও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ফুটবল উপহার দেয়। শেষ পর্যন্ত মুন্সীগঞ্জ পৌরসভা দুর্দান্ত নৈপুণ্য প্রদর্শন করে ৩-১ গোলে লৌহজং উপজেলাকে পরাজিত করে এবং জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬-এর চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। রানার্সআপ হওয়ার কৃতিত্ব অর্জন করে লৌহজং উপজেলা দল।

ফাইনাল খেলা শেষে বিজয়ী ও রানার্সআপ দলের খেলোয়াড়, কর্মকর্তা এবং সংশ্লিষ্টদের মাঝে ট্রফি ও পুরস্কার বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ও অন্যান্য অতিথিবৃন্দ বিজয়ী দলকে অভিনন্দন জানান এবং খেলোয়াড়দের হাতে পুরস্কার তুলে দেন।

অনুষ্ঠানে বক্তারা বলেন, খেলাধুলা শারীরিক ও মানসিক বিকাশের পাশাপাশি যুবসমাজকে মাদক, সন্ত্রাস ও বিভিন্ন সামাজিক অপরাধ থেকে দূরে রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের মাধ্যমে মুন্সীগঞ্জের স্থানীয় পর্যায়ের প্রতিভাবান খেলোয়াড়দের প্রতিভা বিকাশের সুযোগ সৃষ্টি হয়েছে। এ ধরনের আয়োজন ভবিষ্যতে আরও বৃহৎ পরিসরে আয়োজনের মাধ্যমে জেলার ক্রীড়াঙ্গনকে আরও সমৃদ্ধ করার প্রত্যয় ব্যক্ত করা হয়।

জরুরি বিজ্ঞপ্তি অনিবার্য কারণবশত আজকের নির্ধারিত জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা স্থগিত করা হয়েছে...
24/08/2026

জরুরি বিজ্ঞপ্তি

অনিবার্য কারণবশত আজকের নির্ধারিত জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা স্থগিত করা হয়েছে।

আগামীকাল ২৫ আগস্ট ২০২৬, মঙ্গলবার বিকাল ৩:০০টায় যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী মহোদয়ের উপস্থিতিতে ফাইনাল খেলা ও সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।

🏆 ফুটবলের রোমাঞ্চকর ফাইনাল উপভোগ করতে এবং সমাপনী অনুষ্ঠানকে সাফল্যমণ্ডিত করতে সকল ক্রীড়াপ্রেমী, শুভানুধ্যায়ী ও সর্বস্তরের জনসাধারণকে আগামীকাল মাঠে উপস্থিত থাকার জন্য আন্তরিকভাবে আমন্ত্রণ জানানো যাচ্ছে।

সকলের সহযোগিতা ও স্বতঃস্ফূর্ত উপস্থিতি একান্তভাবে কাম্য।

মুন্সীগঞ্জে দিনব্যাপী ‘কাব হলিডে ২০২৬’ অনুষ্ঠিতআজ ২২ আগস্ট ২০২৬ (শনিবার) জেলা কালেক্টরেট প্রাঙ্গণে দিনব্যাপী ‘কাব হলিডে ...
22/08/2026

মুন্সীগঞ্জে দিনব্যাপী ‘কাব হলিডে ২০২৬’ অনুষ্ঠিত

আজ ২২ আগস্ট ২০২৬ (শনিবার) জেলা কালেক্টরেট প্রাঙ্গণে দিনব্যাপী ‘কাব হলিডে ২০২৬’ অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ-৩ আসনের মাননীয় সংসদ সদস্য জনাব মোঃ কামরুজ্জামান মহোদয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মুন্সীগঞ্জ জেলার জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দা নুরমহল আশরাফী মহোদয়।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) জনাব শরীফ উল্যাহ, অতিরিক্ত পুলিশ সুপার জনাব কামরান হোসেন, বাংলাদেশ স্কাউটস, মুন্সীগঞ্জ জেলার কমিশনার নাজমা চৌধুরী, এলটি, প্রেস ক্লাবের সভাপতি জনাব আতিকুর রহমান টিপুসহ জেলা স্কাউটসের সদস্যবৃন্দ, শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ।

মুন্সীগঞ্জ জেলায় বর্তমানে ৬১০টি প্রাথমিক বিদ্যালয়ের ৯৯২টি কাব ইউনিটে ২৩,৮৩২ জন কাব স্কাউট এবং ১৬৩টি স্কাউট ইউনিটে ৫,২১৬ জন স্কাউট সদস্য কার্যকর রয়েছেন।

কাব স্কাউটদের মধ্যে থেকে জেলাব্যাপী বাছাইকৃত ৪০টি কাব দলের ২৪০ জন কাব স্কাউট ও ৪০ জন কাব লিডার এবারের ‘কাব হলিডে ২০২৬’-এ অংশগ্রহণ করেন। দিনব্যাপী আয়োজনে পতাকা উত্তোলন ও উদ্বোধনী অনুষ্ঠান, সাংস্কৃতিক অনুষ্ঠান এবং বিভিন্ন খেলাধুলার মধ্য দিয়ে উৎসবমুখর পরিবেশে কাব হলিডে ২০২৬ উদযাপিত হয়।

অনুষ্ঠানে বক্তারা শিশু-কিশোরদের শৃঙ্খলা, নেতৃত্বের গুণাবলি, দেশপ্রেম, মানবিক মূল্যবোধ ও সেবার মানসিকতা বিকাশে স্কাউটিংয়ের গুরুত্ব তুলে ধরেন। পাশাপাশি শিশুদের মেধা ও মনন বিকাশে সহশিক্ষা কার্যক্রমের অংশ হিসেবে স্কাউটিং কার্যক্রমকে আরও সম্প্রসারিত করার ওপর গুরুত্বারোপ করা হয়।

মুন্সীগঞ্জ সদর উপজেলায় ওরাল কলেরা টিকাদান (OCV) ক্যাম্পেইন উদ্বোধনআজ ২২ আগস্ট ২০২৬ (শনিবার) মুন্সীগঞ্জ সদর উপজেলার নয়াগা...
22/08/2026

মুন্সীগঞ্জ সদর উপজেলায় ওরাল কলেরা টিকাদান (OCV) ক্যাম্পেইন উদ্বোধন

আজ ২২ আগস্ট ২০২৬ (শনিবার) মুন্সীগঞ্জ সদর উপজেলার নয়াগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে ওরাল কলেরা টিকাদান (OCV) ক্যাম্পেইনের উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ-৩ আসনের মাননীয় সংসদ সদস্য জনাব মোঃ কামরুজ্জামান। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জের জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দা নুরমহল আশরাফী, সিভিল সার্জন ডা. সাজেদা বেগম, অতিরিক্ত পুলিশ সুপার জনাব মোহাম্মদ বিল্লাল হোসেন পিপিএম, মুন্সীগঞ্জ সদর উপজেলার উপজেলা নির্বাহী অফিসার জনাব গোলাম মোস্তফা, প্রেস ক্লাবের সভাপতি জনাব আতিকুর রহমান টিপুসহ জেলা ও উপজেলা স্বাস্থ্য বিভাগের কর্মকর্তাবৃন্দ, স্বাস্থ্যকর্মী, শিক্ষক-শিক্ষার্থী এবং অভিভাবকবৃন্দ।

বাংলাদেশের ৫টি জেলার ৭টি উপজেলায় এ কলেরা টিকাদান কর্মসূচি পরিচালিত হচ্ছে। এর অংশ হিসেবে মুন্সীগঞ্জ সদর উপজেলার ৬৪টি কেন্দ্রে আজ থেকে একযোগে ওরাল কলেরা টিকাদান কার্যক্রম শুরু হয়েছে।
সদর উপজেলার ৯টি ইউনিয়ন ও মিরকাদিম পৌরসভায় মোট ৩ লাখ ৫৪ হাজার ডোজ টিকা প্রদানের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। কর্মসূচির আওতায় গর্ভবতী নারী ও গুরুতর অসুস্থ ব্যক্তি ব্যতীত এক বছর বয়সের ঊর্ধ্বে সকল জনগোষ্ঠীকে টিকা প্রদান করা হবে।প্রথম ডোজ প্রদানের কার্যক্রম ২১ সেপ্টেম্বর ২০২৬ পর্যন্ত চলবে। প্রথম ডোজ গ্রহণের ১৪ দিন পর দ্বিতীয় ডোজ প্রদান করা যাবে এবং দ্বিতীয় ডোজ ২৬ সেপ্টেম্বর ২০২৬ থেকে প্রদান করা যাবে।

অনুষ্ঠানে বক্তারা কলেরা প্রতিরোধে টিকাদানের গুরুত্ব তুলে ধরে vaxepi.gov.bd ওয়েবসাইটে রেজিস্ট্রেশন করে যথাসময়ে সকলকে ওরাল কলেরা ভ্যাক্সিন গ্রহণের আহ্বান জানান। একইসঙ্গে সমাজের সকল শ্রেণি-পেশার মানুষকে ভ্যাক্সিন গ্রহণে উদ্বুদ্ধ করতে এবং এ কর্মসূচির ব্যাপারে জনসচেতনতা সৃষ্টিতে সকলকে নিজ নিজ অবস্থান থেকে সক্রিয়ভাবে কাজ করার আহ্বান জানানো হয়।

কলেরা প্রতিরোধে টিকাদানের পাশাপাশি নিরাপদ পানি পান, খাবার ঢেকে রাখা, খাবার গ্রহণ ও প্রস্তুতের আগে সাবান দিয়ে হাত ধোয়া এবং সার্বিক স্বাস্থ্যবিধি মেনে চলার ওপরও গুরুত্বারোপ করা হয়।

Address

মুন্সিগঞ্জ জেলা
Munshiganj
1500

Alerts

Be the first to know and let us send you an email when জেলা প্রশাসন, মুন্সীগঞ্জ posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to জেলা প্রশাসন, মুন্সীগঞ্জ:

Shortcuts

Share