13/08/2022
গ্রুপ থেকে আজকে একটি ফ্রড কেসের অভিযোগ আসছে।
মাঝেমধ্যে ফোনও আসে টিকেটের কেনার জন্য।
যারা মেসেজ বা কল দেয় তারা প্রায় সবাই লেখাপড়া জানা,ইন্টারনেটে পারদর্শী। তারপরও তারা গ্রুপের পিন পোস্ট গুলো দেখে না, টাকা লেনদেনের আগেও দেখার বা জানার প্রয়োজন বোধ করে না।
যেখানে বার বার বলা হচ্ছে, প্রতারক হতে সাবধান, তারপর মানুষ নিজে দোষে প্রতারিত হচ্ছে।
শুধুমাত্র আমাদের কয়েকটা পিন পোস্ট পরলেই যে কেউ বুঝতে পারতো, কিভাবে টিকেট ক্রয় বিক্রয় করা যায় বা এই গ্রুপের কি কাজ বা কিভাবেই প্রতারণার হাত থেকে বাঁচতে হয়।
তাই আবারও বলছি সতর্ক হোন,পিন পোস্ট গুলো পড়ুন, কিভাবে সুফল পাওয়া যাবে তা বুঝুন,দালাল এবং প্রতারকদের ধরিয়ে দিন।