Bhaluka news 24 - ভালুকা নিউজ ২৪

Bhaluka news 24 - ভালুকা নিউজ ২৪ Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Bhaluka news 24 - ভালুকা নিউজ ২৪, Bhaluka, Mymensingh.

দীর্ঘ ১৩ বছর পর ময়মনসিংহের বহুল আলোচিত দলিল লিখক আবু জাকারিয়া মিন্টু হ• ত্য! মামলার মামলায় দুই আসামিকে মৃ•ত্যু• দণ্ড এবং...
15/07/2026

দীর্ঘ ১৩ বছর পর ময়মনসিংহের বহুল আলোচিত দলিল লিখক আবু জাকারিয়া মিন্টু হ• ত্য! মামলার মামলায় দুই আসামিকে মৃ•ত্যু• দণ্ড এবং ১০ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দেয়া হয়েছে। বুধবার (১৫ জুলাই) সকালে ময়মনসিংহের স্পেশাল জজ আদালতের বিচারক ফারহানা ফেরদৌস এ রায় দেন।

মৃ• ত্যু• দণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন- মো. ফরিদ খলিফা ও মো. মাসুদ মিয়া। এছাড়া আরও ১০ আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড ও ৫০ হাজার টাকা করে অর্থদণ্ড এবং অনাদায়ে আরও ছয় মাসের কারাদণ্ড দেয়া হয়েছে।

আবু জাকারিয়া তালুকদার (মিন্টু) হত্যা মামলায় দীর্ঘ ১৩ বছর পর আজকে রায় ঘোষণা হয়েছে। বিজ্ঞ আদালত ১২ জন আসামীর মধ্যে ২ জন আসামীকে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ড ও ১০ জন আসামীকে যাবজ্জীবন কারাদন্ড দিয়ে রায় ঘোষণা করেছেন।
যাবজ্জীন কারাদণ্ড প্রাপ্ত আসামীরা হলো-
১. আব্দুল মতিন
২. আব্দুস সামাদ।
৩. মোসাররফ হোসেন মোসা
৪. মোফাজ্জল হোসেন মোফা
৫. তোফাজ্জল হোসেন তোফা
৬. নাজমুল মিয়া
৭. মোকলেছুর রহমান
৮. শাহজাহান আকন্দ
৯. আতিকুল
১০. সিদ্দিক মিয়া

মামলা সূত্রে জানা যায়, জমিসংক্রান্ত বিরোধের জেরে ২০১৩ সালের ১৪ আগস্ট ভালুকা সাবরেজিস্টার অফিসের দলিল লিখক আবু জাকারিয়া মিন্টুকে কু• পি• য়ে হত্য! করা হয়। এ ঘটনায় পরদিন নিহতের স্ত্রী লতিফা খাতুন বাদী হয়ে ভালুকা থানায় ১৬ জনকে আসামি করে হ• ত্যা! মামলা দায়ের করেন। দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে ১৩ বছর পর এ মামলার রায় ঘোষণা করা হয়।

এ রায়ে সন্তোষ প্রকাশ করেছেন বাদীপক্ষের আইনজীবী ও নিহতের স্বজনরা। একই সঙ্গে দ্রুত রায় কার্যকরের দাবি জানান তারা।

আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) মো. আকরাম হোসেন জানান, মামলায় সাক্ষ্য-প্রমাণ ও সাক্ষীদের জবানবন্দি পর্যালোচনা করে আদালত এ রায় দিয়েছেন।

পাহাড় ধসে পড়লো মহিলা মাদ্রাসা ও হেফজখানার ওপরে। সে সময় সেখানে ২০ জনের বেশি শিশু কোরআন শিক্ষা গ্রহণ করছিল।
09/07/2026

পাহাড় ধসে পড়লো মহিলা মাদ্রাসা ও হেফজখানার ওপরে। সে সময় সেখানে ২০ জনের বেশি শিশু কোরআন শিক্ষা গ্রহণ করছিল।

শিশুটিকে আজ ৭.২০ টায় ভালুকা পাঁচ রাস্তার মোড়ে পাওয়া গিয়েছে। তার বাবার নাম জনি এবং মায়ের নাম খাদিজা বলতে পারে কিন্তু বাসা...
06/07/2026

শিশুটিকে আজ ৭.২০ টায় ভালুকা পাঁচ রাস্তার মোড়ে পাওয়া গিয়েছে। তার বাবার নাম জনি এবং মায়ের নাম খাদিজা বলতে পারে কিন্তু বাসার ঠিকানা বলতে পারে না।মেয়েটি এখন ভালুকা মডেল থানায় পুলিশ হেফাজতে আছে।বাচ্চাটি তার অভিভাবককে পেতে শেয়ার করে সহযোগিতা করুন।

গফরগাঁও ভেঙে নতুন উপজেলা হলো ‘দক্ষিণ গফরগাঁও’বিস্তারিত পড়ুনঃ ---ময়মনসিংহের গফরগাঁও উপজেলা বিভক্ত করে নতুন উপজেলা হিসেবে ...
01/07/2026

গফরগাঁও ভেঙে নতুন উপজেলা হলো ‘দক্ষিণ গফরগাঁও’
বিস্তারিত পড়ুনঃ ---ময়মনসিংহের গফরগাঁও উপজেলা বিভক্ত করে নতুন উপজেলা হিসেবে ‘দক্ষিণ গফরগাঁও’ গঠনের প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে। বুধবার (১ জুলাই) সচিবালয়ে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে অনুষ্ঠিত প্রশাসনিক পুনর্বিন্যাস সংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটির (নিকার) ১২১তম সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।
নতুন উপজেলা গঠনের অনুমোদনের খবরে গফরগাঁওয়ের দক্ষিণাঞ্চলের মানুষের মধ্যে আনন্দের সৃষ্টি হয়েছে। দীর্ঘদিন ধরে এ অঞ্চলের বাসিন্দারা প্রশাসনিক সেবা সহজ করতে আলাদা উপজেলা গঠনের দাবি জানিয়ে আসছিলেন। জানা গেছে, গফরগাঁও উপজেলায় বর্তমানে ১৫টি ইউনিয়ন রয়েছে। এর মধ্যে দক্ষিণাঞ্চলের মশাখালী, পাঁচবাগ, উস্থি, লংগাইর, পাইথল, দত্তের বাজার, নিগুয়ারী ও টাঙ্গাব ইউনিয়ন নিয়ে নতুন উপজেলা গঠনের প্রস্তাব করা হয়।
উপজেলা সদর থেকে এসব এলাকার দূরত্ব বেশি হওয়ায় সাধারণ মানুষকে বিভিন্ন প্রশাসনিক কাজের জন্য দীর্ঘদিন ধরে ভোগান্তি পোহাতে হচ্ছিল। ২০১২ সালে দত্তের বাজার ইউনিয়নের পাগলা বাজারে পাগলা থানা প্রতিষ্ঠার পর থেকেই এ অঞ্চলে পৃথক উপজেলা গঠনের দাবি আরও জোরালো হয়। স্থানীয়দের মতে, নতুন উপজেলা বাস্তবায়িত হলে ভ‚মি, স্বাস্থ্য, শিক্ষা, আইনশৃঙ্খলা ও অন্যান্য সরকারি সেবা পাওয়া আরও সহজ হবে।
ময়মনসিংহ-১০ গফরগাঁও আসনের সংসদ সদস্য মোহাম্মদ আক্তারুজ্জামান নির্বাচিত হওয়ার পর নতুন উপজেলা গঠনের বিষয়টি গুরুত্বের সঙ্গে এগিয়ে নেন। তিনি স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ে আবেদন করেন। পরে জেলা প্রশাসনের নির্দেশে গফরগাঁও উপজেলা প্রশাসন সম্ভাব্যতা যাচাই করে চলতি বছরের ২৯ এপ্রিল নতুন উপজেলা গঠনের প্রস্তাব পাঠায়। এরপর প্রস্তাবটি জেলা প্রশাসক ও বিভাগীয় কমিশনারের কার্যালয় হয়ে স্থানীয় সরকার বিভাগে পাঠানো হয়।



এর আগে, প্রস্তাবিত উপজেলার নাম ‘পাগলা’ পরিবর্তনের জন্য গত ৩০ মার্চ স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর কাছে আধা সরকারি পত্র দেন সংসদ সদস্য মোহাম্মদ আক্তারুজ্জামান। প্রশাসন সূত্রে জানা যায়, নিকারের ১২১তম সভার আলোচ্যসূচির ৫ নম্বর এজেন্ডায় পাগলা থানাধীন আটটি ইউনিয়ন নিয়ে ‘আদর্শনগর’ নামে নতুন উপজেলা গঠনের বিষয়টি অন্তর্ভুক্ত ছিল। তবে সভায় নতুন উপজেলার নাম ‘দক্ষিণ গফরগাঁও’ নির্ধারণ করে প্রস্তাব অনুমোদন দেওয়া হয়।



ময়মনসিংহ-১০ (গফরগাঁও) আসনের সংসদ সদস্য মোহাম্মদ আক্তারুজ্জামান বলেন, প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলে এলাকার ঐতিহ্য রক্ষার বিষয়টি বিবেচনায় নিয়ে নতুন উপজেলার নাম দক্ষিণ গফরগাঁও করা হয়েছে। দ্রæত সময়ের মধ্যে এটি বাস্তবায়নের প্রক্রিয়া এগিয়ে যাবে।

ভালুকা ক্রাউন ওয়্যার ফ্যাক্টরির সামনে একটি চাকরির আশায় শতশত বেকারদের ভীড়। তারা সবাই জানে ভালুকার স্থানীয়দের এখানে চাকরি ...
01/07/2026

ভালুকা ক্রাউন ওয়্যার ফ্যাক্টরির সামনে একটি চাকরির আশায় শতশত বেকারদের ভীড়। তারা সবাই জানে ভালুকার স্থানীয়দের এখানে চাকরি হবেনা তবুও আশায় আছে যদি হয়। কেউ ভালুকার বেকারদের নিয়ে কোন চিন্তা করলনা।

প্রায় দুই মাস নিখোঁজের পর সৌদির এক বাসার ডিপ ফ্রিজে মিলল বাংলাদেশি গৃহকর্মী রত্নার মর-দেহ! সন্তানের মুখে হাসি ফোটাতে গিয়...
30/06/2026

প্রায় দুই মাস নিখোঁজের পর সৌদির এক বাসার ডিপ ফ্রিজে মিলল বাংলাদেশি গৃহকর্মী রত্নার মর-দেহ! সন্তানের মুখে হাসি ফোটাতে গিয়েছিলেন, সূদুর প্রবাসে, কিন্তু ভগ্যের নির্মম পরিহাস, ফিরলেন লাশ হয়ে

সৌদি আরবের রাজধানী রিয়াদের মারকাব এলাকা থেকে বাংলাদেশি নারী গৃহকর্মী রত্নার মরদেহ উদ্ধার করেছে স্থানীয় পুলিশ।
প্রায় দুই মাস ধরে নিখোঁজ থাকার পর গত শুক্রবার (২৬ জুন) ২০২য় ইং সন্ধ্যায়,
রিয়াদে বাংলাদেশি কর্মী আতিকুর রহমান সুমনের বাসার ডিপ ফ্রিজ থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়।

প্রাথমিকভাবে জানা গেছে, রত্না সৌদি আরবে গৃহকর্মী হিসেবে কর্মরত ছিলেন। দীর্ঘদিন তাঁর সঙ্গে পরিবারের কোনো যোগাযোগ না থাকায় স্বজনরা উদ্বেগে ছিলেন। অবশেষে স্থানীয় পুলিশের অভিযানে একটি বাসার ডিপ ফ্রিজ থেকে তাঁর মরদেহ উদ্ধার হলে বিষয়টি প্রকাশ্যে আসে এবং প্রবাসী বাংলাদেশিদের মধ্যে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়।

নিহত রত্নার বাড়ি ঢাকায়। পরিবারে বাবা-মা কেউ বেঁচে নেই। তাঁর একমাত্র অভিভাবক হিসেবে রয়েছেন একজন খালা। দেশে তাঁর একটি শারীরিক প্রতিবন্ধী কন্যাসন্তান রয়েছে। সেই শিশুর চিকিৎসার ব্যয় বহন এবং পরিবারের আর্থিক সংকট দূর করার আশায় জীবিকার সন্ধানে সৌদি আরবে পাড়ি জমিয়েছিলেন তিনি।

রত্নার খালা জানান, মেয়েটি অনেক স্বপ্ন নিয়ে বিদেশে গিয়েছিল। একমাত্র মেয়ের ভবিষ্যৎ গড়তে কঠোর পরিশ্রম করছিল। কিন্তু সেই স্বপ্ন আজ ভয়াবহ ট্র্যাজেডিতে শেষ হলো।

এ ঘটনায় স্থানীয় পুলিশ তদন্ত শুরু করেছে। কীভাবে তাঁর মৃত্যু হয়েছে এবং এর পেছনে কারা জড়িত—তা তদন্ত শেষে জানা যাবে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

ঘটনার খবর প্রকাশের পর দেশে ও প্রবাসে শোকের ছায়া নেমে এসেছে। সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকেই ঘটনার নিরপেক্ষ তদন্ত, প্রকৃত দোষীদের দ্রুত শনাক্ত এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

৫ আগস্ট ২০২৪–এর পর যখন অনেকেই ভয় ও অনিশ্চয়তার কারণে প্রকাশ্যে তো দূরের কথা, ঘরের ভেতরেও নিজের রাজনৈতিক অবস্থান প্রকাশ ...
30/06/2026

৫ আগস্ট ২০২৪–এর পর যখন অনেকেই ভয় ও অনিশ্চয়তার কারণে প্রকাশ্যে তো দূরের কথা, ঘরের ভেতরেও নিজের রাজনৈতিক অবস্থান প্রকাশ করতে সাহস পেতেন না—সেই কঠিন সময়ে ১৫ আগস্ট, সজীব ওয়াজেদ জয় এর আহ্বানে ধানমন্ডি ৩২ নম্বরে শ্রদ্ধা জানাতে গিয়েছিলেন তিনি।
তার দাবি অনুযায়ী, সেখানে জামায়াত-শিবির ও বিএনপির কর্মীদের হামলার শিকার হয়ে অমানবিক নির্যাতনের মুখোমুখি হতে হয়। তবুও ভয়কে জয় করে নিজের বিশ্বাস ও আদর্শে অটল থাকার যে সাহস তিনি দেখিয়েছেন, তা অনেকের কাছেই দৃঢ়তা ও ত্যাগের প্রতীক।
দুঃসময়ে যারা নিজের অবস্থানে অবিচল থাকেন, ইতিহাস তাদের সাহসের কথাই মনে রাখে
নির্যাতিত যুব নেতা, এস এম আদিল আহমেদ
সাধারণ সম্পাদক প্রার্থী, ভালুকা উপজেলা যুবলীগ

সাম্প্রতিক ভালুকায় বজ্রপাতে ফয়সাল আহাম্মেদ (১৪) নামে এক কিশোর নিহত হয়। ভালুকা পৌরসভার মেঘার মাঠ (প্রেসক্লাব সংলগ্ন) এল...
30/06/2026

সাম্প্রতিক ভালুকায় বজ্রপাতে ফয়সাল আহাম্মেদ (১৪) নামে এক কিশোর নিহত হয়। ভালুকা পৌরসভার মেঘার মাঠ (প্রেসক্লাব সংলগ্ন) এলাকায় দুপুরে এই মর্মান্তিক ঘটনা ঘটে। নিহত কিশোর ভালুকা পৌরসভার ৭ নং ওয়ার্ডের বাসিন্দা স্থায়ী বাড়ী মুক্তাগাছা। ঘটনাটি ঘটার কয়কে ঘন্টার মধ্যে পৌর প্রশাসক আমাকে বজ্রপাতে নিহত ছেলের খোঁজ খবর নিতে বলে। আমি খোঁজ নিয়ে জানতে পারি নিহত ফয়সালের বাবা ভাঙারী ব্যাবসায়ী ছেলেও বাবার সাথে ব্যাবসা করে।ঐ দিন দুপুরে মেঘার মাঠে গিয়েছিল খেলার জন্য, যাওয়ার সময় তার মাকে বলে গিয়েছিল মা রান্না কর, আমি এসে খাব কিন্তু আর আসা হয়নি তার এসেছে লাশ হয়ে। প্রশাসক মহোদয় আমাকে জানায় পৌরসভা থেকে বজ্রপাতে নিহত ছেলের পরিবারকে পৌরসভা হতে আর্থিক সাহায্য করবেন। ছেলের মা বাবা লাশ নিয়ে মুক্তাগাছা চলে যাওয়ায় সেদিন আর্থিক সাহায্য করা সম্ভব হয়নি। তিন দিন পর ছেলের বাবা আমার সাথে যোগাযোগ করলে আমি একটি লিখিত আবেদন নিয়ে স্যারের সাথে যোগাযোগ করতে বলি। যথারীতি সে আবেদন করেন। বিভিন্ন কাজে ব্যাস্ত থাকায় আগে দেওয়া সম্ভব হয়নি। আজ মৃত ফয়সালের বাবাকে খবর দিয়ে আর্থিক সহযোগিতা তুলে দেন পৌর প্রশাসক জনাব ইকবাল হোসাইন । এই মানবিক কাজের জন্য অসংখ্য ধন্যবাদ স্যারকে।

আইনজীবী আদালতকে বলেন, ‘ডা. মিশু ২০১৬ সাল থেকে স্বাস্থ্য কর্মকর্তা হিসেবে বিভিন্ন স্বাস্থ্য কমপ্লেক্সে চাকরি করছেন। কোনোদ...
30/06/2026

আইনজীবী আদালতকে বলেন, ‘ডা. মিশু ২০১৬ সাল থেকে স্বাস্থ্য কর্মকর্তা হিসেবে বিভিন্ন স্বাস্থ্য কমপ্লেক্সে চাকরি করছেন। কোনোদিন বগুড়ার শজিমেক হাসপাতালে চাকরি করেননি।’

দক্ষিণ কোরিয়া কোরিয়া বিশ্বকাপের গ্রুপ পর্ব থেকে বিদায় নেওয়ার পর জাতীয় দলের প্রধান কোচ Hong Myung-bo  নিজ দায়িত্ব থ...
30/06/2026

দক্ষিণ কোরিয়া কোরিয়া বিশ্বকাপের গ্রুপ পর্ব থেকে বিদায় নেওয়ার পর জাতীয় দলের প্রধান কোচ Hong Myung-bo নিজ দায়িত্ব থেকে সরে দাঁড়িয়েছেন।পদত্যাগ করার আগে টিমের সকল ব্যর্থতার দায় নিজের কাঁধে নিয়ে সকলের কাছে দুঃখ ও ক্ষমা প্রার্থনা করেছেন তিনি ।

এতকিছুর পর ও প্রেস কনফারেন্সে তাদের ফেইস পর্যন্ত মিডিয়ার সামনে দেখানো হয়নি। যা দক্ষিণ কোরিয়ায় সিরিয়াস ক্রিমিনালদের ক্ষেত্রে করা হয় ।

এবার আসুন , আমার সোনার বাংলার দিকে একটু তাকাই ! রাজনীতি, অর্থনীতি , খেলার মাঠ কিংবা ক্ষমতার চেয়ার এ একবার বসতে পারলে নিজেদের সর্বেসর্বা ভাবতে শুরু করেন সবাই । নিজ দায়িত্ব তো ঠিকঠাক পালন করা দুরে থাক , তাদের নেগেটিভ সাইডগুলো নিয়ে কথা বললে উল্টো সমস্যায় পড়তে হয় অপনেন্টদের । দেশ ও দশের ম্যাসিভ ক্ষতি সাধন করার পর ও চেয়ার ছাড়তে রাজি থাকা তো দুরের কথা , কখনো জনগণের কাছে দুঃখ পর্যন্ত প্রকাশ করতে দেখিনি কখনো । বরং , ক্ষমতাকে পাকাপোক্ত করতে কেউ কিম জং উন স্টাইলে সভাপতি নির্বাচিত হয়ে নিজের হ্যাডম দেখাচ্ছেন আবার কেউবা তৈরি করছেন নতুন নতুন আইন-কানুন । ক্ষমতাশালীদের বিরুদ্ধে কথা বলার অধিকারটাও হরণ করে নেওয়ার ব্যবস্থা করা হচ্ছে।

অথচ আমরা স্বপ্ন দেখি আমার বাংলা একদিন খাঁটি সোনার দেশ হবে ।হাহা , কি হাস্যকর।

Address

Bhaluka
Mymensingh
2240

Alerts

Be the first to know and let us send you an email when Bhaluka news 24 - ভালুকা নিউজ ২৪ posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share