18/03/2026
আমার প্রিয় ৬ নং ওয়ার্ডের আউলটিয়া সতের পাড়া গ্রামের সর্বস্তরের সম্মানিত জনগণকে জানাই পবিত্র ঈদুল ফিতরের আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মোবারক।
এই আনন্দের দিনে আসুন আমরা সকল ভেদাভেদ ভুলে গিয়ে একে অপরের সুখ-দুঃখ ভাগাভাগি করি। ঈদের প্রকৃত আনন্দ তখনই পূর্ণতা পায়, যখন তা সবার মাঝে ছড়িয়ে দেওয়া যায়। ইনশাআল্লাহ, আমরা সবাই মিলেই এই ভালোবাসা ও সম্প্রীতির বন্ধনকে আরও দৃঢ় করবো।
হে আল্লাহ, পবিত্র রমজান মাসে আমাদের সকল ইবাদত—সেহেরি, রোজা, তারাবি ও অন্যান্য আমলসমূহ কবুল করে নিন। আমাদের সকল গুনাহ ক্ষমা করে দিন। রমজান মাসের বরকতে পৃথিবীর সকল কবরবাসীর আযাব মাফ করে দিন, আমিন।
হে আল্লাহ, যারা বিভিন্ন স্থান থেকে প্রিয়জনদের সাথে ঈদের আনন্দ ভাগাভাগি করতে বাড়ির পথে রওনা হয়েছে, তাদের সবাইকে নিরাপদে মা-বাবা, স্ত্রী-সন্তানের কাছে পৌঁছে দিন। সবার যাত্রা হোক নিরাপদ ও শান্তিপূর্ণ।
আমরা আপনার গুনাহগার বান্দা—আমাদের সকল ভুলত্রুটি ক্ষমা করে দিন। আমাদের সঠিক বুঝ দান করুন এবং পাঁচ ওয়াক্ত নামাজ আদায়ের তৌফিক দিন। আমাদের সকলকে সিরাতাল মুস্তাকিমের পথে চলার শক্তি দিন, আমিন।
আমার প্রিয় ৬ নং ওয়ার্ডের প্রতিটি মানুষ আমার কাছে অত্যন্ত প্রিয়। আমি আপনাদের সুখে-দুঃখে পাশে থাকতে চাই, আপনাদের সেবা করতে চাই। আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন, যেন সবসময় আপনাদের পাশে থেকে কাজ করতে পারি।
৬ নং ওয়ার্ডের জনগণের পক্ষ থেকে দেশবাসী সকলকে জানাই পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা। আল্লাহ আমাদের সকলকে ভালো রাখুন, সুস্থ রাখুন, এবং আমাদের মাঝে ভ্রাতৃত্ব ও ভালোবাসা অটুট রাখুন।
ঈদ মোবারক 🌙