Mymensingh, ময়মনসিংহ

Mymensingh, ময়মনসিংহ Mymensingh, ময়মনসিংহ

ময়মনসিংহ জেলা বাংলাদেশের একটি প্রাচীন এবং ঐতিহ্যবাহী জেলা, যা দেশের উত্তর-পূর্বাঞ্চলে অবস্থিত। শিল্প, সংস্কৃতি, ইতিহাস এবং প্রাকৃতিক সৌন্দর্যের এক অনন্য মেলবন্ধন এই জেলা। দেশের অন্যতম শিক্ষা ও শিল্পকেন্দ্র হিসেবে পরিচিত ময়মনসিংহ জেলা তার কৃতী ব্যক্তিত্ব, নৈসর্গিক পরিবেশ এবং ঐতিহ্যবাহী স্থাপত্যের জন্য সুপরিচিত।

অবস্থান ও ভৌগোলিক বৈশিষ্ট্য
ময়মনসিংহ জেলা ব্রহ্মপুত্র নদীর তীরে অবস্থিত, যা এ জেলার

প্রাকৃতিক বৈচিত্র্য এবং কৃষি উন্নয়নে বিশাল অবদান রেখেছে। এর উত্তরে গারো পাহাড় এবং দক্ষিণে ব্রহ্মপুত্র নদী এ জেলার ভূ-প্রকৃতিকে আরও মনোমুগ্ধকর করেছে।

ইতিহাস ও ঐতিহ্য
ময়মনসিংহ জেলা বাংলাদেশের অন্যতম প্রাচীন জেলা, যার প্রতিষ্ঠা ১৭৮৭ সালে। এ জেলার সাংস্কৃতিক ঐতিহ্য এবং শিল্পকর্মের ইতিহাস দীর্ঘদিনের। এখানে কীর্তন, জারি-সারি গান, এবং ময়মনসিংহ গীতিকা দেশের লোকসংগীতের ধারাকে সমৃদ্ধ করেছে।

শিক্ষা ও উন্নয়ন
ময়মনসিংহ দেশের শিক্ষার এক গুরুত্বপূর্ণ কেন্দ্র। এখানে অবস্থিত বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় দেশের অন্যতম প্রধান শিক্ষাপ্রতিষ্ঠান। এছাড়া অন্যান্য শিক্ষাপ্রতিষ্ঠান এ অঞ্চলের শিক্ষার মান উন্নয়নে অবদান রেখে চলেছে।

পর্যটন ও দর্শনীয় স্থান
ময়মনসিংহ জেলা তার নৈসর্গিক সৌন্দর্য এবং ঐতিহাসিক স্থাপত্যের জন্য পর্যটকদের কাছে আকর্ষণীয়। ব্রহ্মপুত্র নদীর তীর, মুকুল নিকেতন, শশী লজ, এবং মুক্তাগাছার জমিদার বাড়ি এ জেলার দর্শনীয় স্থানগুলোর মধ্যে অন্যতম।

অর্থনীতি ও কৃষি
ময়মনসিংহ কৃষি উৎপাদনে অন্যতম গুরুত্বপূর্ণ একটি জেলা। ধান, পাট, এবং মাছ চাষ এ জেলার প্রধান অর্থনৈতিক কর্মকাণ্ড। এ জেলার মানুষ দক্ষতা এবং কঠোর পরিশ্রমের মাধ্যমে দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছে।

উদ্দেশ্য ও লক্ষ্য
ময়মনসিংহ জেলা ফেসবুক পেজের মূল উদ্দেশ্য হলো জেলার ইতিহাস, সংস্কৃতি, এবং পর্যটন স্থানের সঙ্গে মানুষকে পরিচিত করানো। এখানে জেলার ঐতিহ্য, পর্যটন, শিক্ষার অগ্রগতি এবং উন্নয়নমূলক কর্মকাণ্ড তুলে ধরা হবে।

ময়মনসিংহ জেলা ফেসবুক পেজ – একটি ডিজিটাল প্ল্যাটফর্ম যেখানে ঐতিহ্য, সংস্কৃতি, এবং সম্ভাবনার গল্প একত্রিত হয়েছে।

#ময়মনসিংহ #ময়মনসিংহ_জেলা #বাংলাদেশ #ঐতিহ্য #ময়মনসিংহ_গীতিকা #ব্রহ্মপুত্র_নদী #মুক্তাগাছা #শিক্ষা_কেন্দ্র #বাংলাদেশ_কৃষি_বিশ্ববিদ্যালয় #ঐতিহাসিক_স্থান #সংস্কৃতি #প্রাকৃতিক_সৌন্দর্য #লোকসংগীত #ময়মনসিংহের_ঐতিহ্য #পর্যটন #জমিদারবাড়ি #গ্রামীণ_জীবন #কৃষি_অর্থনীতি #নদীমাতৃক_বাংলাদেশ #গারো_পাহাড় #শিল্পকলা #ময়মনসিংহ_গর্ব #বাংলার_ঐতিহ্য #পর্যটন_কেন্দ্র #বাংলার_সৌন্দর্য

28/07/2026

জামায়াত নসিহত করে গান-বাজনা হারাম,
আর আমলের মাধ্যমে বোঝায় লুচ্চা-মি হালাল।

সোফিয়া ফারুক মওদূদি; জামাতের জাতির পিতা আবুল আলা মওদূদির নাতনি। আমেরিকান রিপাবলিক পার্টির নেত্রী। এরা জান্নাত পাবার আশায়...
21/07/2026

সোফিয়া ফারুক মওদূদি; জামাতের জাতির পিতা আবুল আলা মওদূদির নাতনি। আমেরিকান রিপাবলিক পার্টির নেত্রী। এরা জান্নাত পাবার আশায় আপনার সন্তানকে মাদ্রাসায় পড়তে বলবে কিন্তু, নিজেদের সন্তানসন্ততিদেরকে ইসলামি শিক্ষা / ইসলাম থেকে যোজন যোজন মাইল দূরে রাখবে।
বাংলাদেশের জামাতের শীর্ষ নেতাদের কারো সন্তানকে মাদ্রাসায় পড়াতে দেখবেন না। প্রত্যেকের সন্তান আধুনিক শিক্ষায় শিক্ষিত হয়ে আমেরিকা বৃটেনের নাগরিকত্ব নিয়ে সেখানে বসবাস করছে আর এরা বাংলাদেশে ধর্মের দোকান দিয়ে ব্যবসা খুলে বসেছে। জি/হা/দ আর ইসলাম প্রতিষ্ঠার নাম করে আপনার সন্তানের জীবন বিপন্ন করছে এই ভন্ডদের প্রত্যাখ্যান করুন। এদের চরিত্র দ্বিচারিতায় পরিপূর্ণ।

18/07/2026

কপালে আছে হাড়,
কি করবে চাচা খাজনদার?

আমারও এই পোস্টারটা দেখে খারাপ লেগেছে।কিন্তু ভেবে দেখেন - ১% দুশ্চরিত্র মোল্লার জন্য ৯৯% মোল্লাকে লোকে তখনই খারাপ বলবে না...
29/06/2026

আমারও এই পোস্টারটা দেখে খারাপ লেগেছে।

কিন্তু ভেবে দেখেন - ১% দুশ্চরিত্র মোল্লার জন্য ৯৯% মোল্লাকে লোকে তখনই খারাপ বলবে না, যখন ওই ৯৯% মোল্লা বাকিদের শুধরে নিতে পারবে; অন্তত তাদের বিরুদ্ধে সত্যিকারের প্রতিবাদ ও প্রতিরোধ গড়ে তুলবে।

যদি তারা এই ১%-কে থামাতে না পারে, তবে লোকে পুরো ১০০%-কেই এক রকম ভাববে এবং কথা বলবেই।

ইতিহাস রচিত হলো।লিওনেল মেসি ফিফা বিশ্বকাপ ইতিহাসের সর্বকালের সর্বোচ্চ গোলদাতা! 🤩🇦🇷
22/06/2026

ইতিহাস রচিত হলো।
লিওনেল মেসি ফিফা বিশ্বকাপ ইতিহাসের সর্বকালের সর্বোচ্চ গোলদাতা! 🤩🇦🇷

পৃথিবীতে ' মুসলমান মুসলমান ভাই ভাই গণতন্ত্র' এর শ্রেষ্ঠ উদাহরণ হচ্ছে ১৯৪৭ এ জন্ম নেওয়া পাকিস্তান। পাকিস্তান তার নিজ দেশ...
27/05/2026

পৃথিবীতে ' মুসলমান মুসলমান ভাই ভাই গণতন্ত্র' এর শ্রেষ্ঠ উদাহরণ হচ্ছে ১৯৪৭ এ জন্ম নেওয়া পাকিস্তান। পাকিস্তান তার নিজ দেশের প্রথম প্রধানমন্ত্রী লিয়াকত আলী খানকে গুলি করে হত্যা করে। লিয়াকত আলী খানকে গুলি করা সাদ আকবর নিজেও একজন মুসলমান ছিলেন। লিয়াকত আলী খানের মেয়াদ ছিল ৪ বছর ৬১ দিন। মুসলিম মুসলিম ভাই বলে ভারত থেকে আলাদা হওয়া প্রধানমন্ত্রী লিয়াকত আলী খান নিজের স্বাধীন দেশেই প্রধানমন্ত্রী হিসেবে পাঁচ বছর পূর্ণ করতে পারেননি।অথচ এই লিয়াকত আলী খান লন্ডন থেকে পাকিস্তানের জাতির পিতা জিন্নাহকে উড়িয়ে আনা ব্যক্তিদের মধ্যে প্রথমসারির ছিলেন। লিয়াকত আলী খানরা না হলে পাকিস্তান আজ স্বাধীন হতো না।

পাকিস্তানের প্রথম প্রধানমন্ত্রী লিয়াকত আলী খান একজন ভারতীয় ছিলেন। ভারতের হরিয়ানা রাজ্যের লিয়াকত আলী খান কাশ্মীর সমস্যাকে প্রথম জাতিসংঘে উপস্থাপন করেছেন।স্বাধীন রাষ্ট্র হিসেবে আত্মপ্রকাশ করার মাত্র দুই বছরের মধ্যে পাকিস্তান ভারতের সাথে যুদ্ধ শুরু করে। পাকিস্তান সেনাবাহিনীর তারিক আকবর খান ও জেনারেল আইয়ুব খানরা পাকিস্তানের রাজনীতির নিয়ন্ত্রণ নেয়। পাকিস্তান সেনাবাহিনী তাদের প্রথম প্রধানমন্ত্রীকে হত্যা করে। লিয়াকত আলী খানকে হত্যা করে পাকিস্তানের প্রধানমন্ত্রী হন খাজা নাজিমুদ্দিন। মাত্র ১ বছর ১৮২ দিন এর মাথায় তার আরেক মুসলমান ভাই পাকিস্তান সেনাবাহিনীর গভর্নর জেনারেল মালিক গোলাম মোহাম্মদ তাকে ক্ষমতাচ্যুত করেন।তাকে ক্ষমতাচ্যুত করে ১৯৫৩ সালের ১৭ এপ্রিল পাকিস্তানের প্রধানমন্ত্রী হন মোহাম্মদ আলী বগুড়া। মাত্র দুই বছর ১১৭ দিনের মাথায় পাকিস্তানের গভর্নর জেনারেল কর্তৃক তাকে বরখাস্ত করা হয়।তাকে সরিয়ে পাকিস্তানের প্রধানমন্ত্রী হন চৌধুরী মোহাম্মদ আলী। মাত্র ১ বছর ৩১ দিনের মাথায় তাকে ক্ষমতাচ্যুত করে নিজ দল।

১৯৫৬ সালের ১২ সেপ্টেম্বর ১ বছর ৫ দিনের জন্য পাকিস্তানের প্রধানমন্ত্রী হয়েছিলেন হোসেন শহীদ সোহরাওয়ার্দী।দ্য গ্রেট কলকাতা কিলিংস এর অন্যতম নায়ক বলা হতো সোহরাওয়ার্দীকে। পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী খাজা নাজিমুদ্দিন পরবর্তীতে পাকিস্তানের প্রধানমন্ত্রী হওয়া সোহরাওয়ার্দীকে ভারতের ' র' এজেন্ট ও পাকিস্তানের শত্রু হিসেবে অভিহিত করেছিলেন। এক মুসলমান আরেক মুসলমানকে তার রাজনৈতিক স্বার্থের জন্য কিভাবে ভারতের " র' এজেন্ট বানিয়ে দেয় , ইসলামের শত্রু ও পাকিস্তানের শত্রু বানিয়ে দেয় তার শ্রেষ্ঠ উদাহরণ হতে পারে পৃথিবীতে পাকিস্তান।

১৯৫৭ সালে মাত্র ৫৫ দিনের জন্য পাকিস্তানের প্রধানমন্ত্রী ছিলেন ইব্রাহিম ইসমাইল চুন্দ্রিগড়। পাকিস্তান সেনাবাহিনী তাকে ক্ষমতাচ্যুত করে স্যার ফিরোজ খান নুনকে পাকিস্তানের প্রধানমন্ত্রী বানায়।তার ক্ষমতার মেয়াদ মাত্র ২৯৫ দিন! তাকে হটিয়ে পাকিস্তানের রাষ্ট্রক্ষমতা দখল করেন মার্শাল ল জারি করে পাকিস্তান সেনাবাহিনীর মেজর জেনারেল ইস্কান্দার মির্জা।নিজে প্রেসিডেন্ট হয়ে প্রধানমন্ত্রী করেছিলেন নুরুল আমিনকে।

মাত্র ১৩ দিনের জন্য পাকিস্তানের প্রধানমন্ত্রী ছিলেন নুরুল আমিন।১৯৭১ সালের ৭ ডিসেম্বর থেকে ২০ ডিসেম্বর পর্যন্ত তিনি বাংলাদেশ ও পাকিস্তান যুদ্ধের নেতৃত্ব দিয়েছিলেন।এরপর ১৪ ই আগষ্ট ১৯৭৩ সালে পাকিস্তানের প্রধানমন্ত্রী হন জুলফিকার আলী ভুট্টো।৩ বছর ৩২৫ দিন পর তাকে ক্ষমতা থেকে সরিয়ে পাকিস্তানের রাষ্ট্রক্ষমতা দখল করেন সেনাপ্রধান জিয়াউল হক। তিনি পাকিস্তানের প্রধানমন্ত্রী জুলফিকার আলী ভুট্টোকে ফাঁসি দিয়ে হত্যা করেন।২০০৭ সালে পাকিস্তানের আরেক প্রধানমন্ত্রী জুলফিকার আলী ভুট্টোর কন্যা বেনজির ভূট্রোকেও গুলি করে হত্যা করা হয়।

গত ৭৮ বছরে ১৯৪৭ থেকে ২০২৬ পর্যন্ত পৃথিবীর ইতিহাসে পাকিস্তান ২২ জন প্রধানমন্ত্রী দেখেছে। ১৩ দিনের জন্যও প্রধানমন্ত্রী থাকার নজির পাকিস্তানে। এই পর্যন্ত পাকিস্তানের কোন সরকার তার ক্ষমতার পাঁচ বছর মেয়াদ পূর্ণ করতে পারেন নাই। বাংলাদেশের ছাগু আবু সাঈদ ,হাদী , আবরার ফাহাদ ও ঘেউ ঘেউ হাসনাতরা যখন তাই কথায় পাকিস্তান জিন্দাবাদ প্রসঙ্গ টেনে আনে তখন খুব হাসি পায়।দেশটা পাকিস্তান থাকলেই ভালো হতো বলে তখন দেখি এসব শুনে কাঁদতে কাঁদতে অনেক বাংলাদেশের মুসলমানদের লুঙ্গি খুলে পাকিস্তান জিন্দাবাদ হয়ে যায়।পাকিস্তানে এমনি হয়েছে । এক মুসলমান ভাই প্রধানমন্ত্রী হয়ে স্বর্গে যেতে চাইলে আরেক মুসলমান ভাই টেনে নামিয়ে ফেলেছে।এক মুসলমান স্বর্গের রাস্তা ধরলে আরেক মুসলমান তার পা টেনে ধরে পাকিস্তান জিন্দাবাদ দিয়ে ভারত বিরোধিতা করে। নিজেরা নিজেদের পটুতে গত ৭৮ বছর ধরে এইভাবে আঙ্গুল দিয়ে ভারতের উপর দোষ চাপিয়েছে।

পাকিস্তানের ইতিহাসে অন্যতম জনপ্রিয় প্রধানমন্ত্রী ইমরান খান পর্যন্ত তার পাঁচ বছর ক্ষমতার মেয়াদ পূর্ণ করতে পারেননি। মাত্র ৩ বছর ২৩৫ দিনের মাথায় আমেরিকার ইশারায় তাকে ক্ষমতাচ্যুত করে কারাগারে প্রেরণ করে পাকিস্তান সরকার।এমন এক আজব চিড়িয়া দেশ হচ্ছে পাকিস্তানীরা। পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরীফকে তো পাকিস্তান থেকেই পালিয়ে যেতে হয়েছে। মাত্র ২ বছর সাত মাস ক্ষমতায় থেকে তাকে পাকিস্তান ছেড়ে পালিয়ে যেতে হয়েছে। দ্বিতীয় দফায় আবার নির্বাচিত হয়ে নওয়াজ শরীফ ক্ষমতায় ছিলেন মাত্র ২ বছর ২৩৭ দিন। তাকে ক্ষমতাচ্যুত করেন তার আরেক মুসলমান ভাই পাকিস্তানের সেনাপ্রধান জেনারেল পারভেজ মোশাররফ। পাকিস্তানের অন্যতম জনপ্রিয় প্রধানমন্ত্রী নওয়াজ শরীফ তিনবার প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েও তার পূর্ণ মেয়াদ একবারও পূরণ করতে পারেননি।নওয়াজকে ক্ষমতাচ্যুত করা জেনারেল পারভেজ মোশাররফ এখন নিজেই পাকিস্তান ছেড়ে পালিয়ে আছেন।

পাকিস্তানের ইতিহাসে ৪ বছর ৮৬ দিন তথা সর্বোচ্চ ক্ষমতায় ছিলেন ইউসুফ রাজা গিলানি।তাকেও ক্ষমতাচ্যুত করে পাকিস্তান সেনাবাহিনী। পাকিস্তানে কে ক্ষমতায় থাকবে , কে কারাগারে যাবে , কাকে গুলি করে হত্যা করা হবে , কে পাকিস্তান থেকে পালিয়ে যাবে এই সব সিদ্ধান্ত নেয় পাকিস্তানের সেনাবাহিনী। এজন্য পাকিস্তানের ৭৮ বছরের স্বাধীন রাষ্ট্রে ৩৪ বছর শাসন করেছে পাকিস্তান সেনাবাহিনী। বাংলাদেশের ৫৪ বছরের ইতিহাসে প্রায় ২০ বছর বন্দুক দিয়ে শাসন করেছে বাংলাদেশের সেনাবাহিনী। রাজনীতি পাকিস্তান ও বাংলাদেশের সেনাবাহিনীর হাতের পুতুল ছাড়া আর কিছুই নয়।

১৯৭১ সালে বাংলাদেশ নামক স্বাধীন রাষ্ট্র জন্ম নেওয়ায় মাত্র সাড়ে তিন বছরের মাথায় ইসলাম প্রতিষ্ঠার নামে বাংলাদেশের জাতির পিতা শেখ মুজিবুর রহমানকে সপরিবারে নৃশংসভাবে হত্যা করা হয়। বিচারপতি সায়েমের মাথায় বন্দুক ঠেকিয়ে মেজর জিয়া নিজেই নিজেকে রাষ্ট্রপতি ঘোষণা করে।এই জিয়াউর রহমানের সময়ে বাংলাদেশে ২২ টি সামরিক অভ্যুত্থান ও হাজার হাজার সেনা কর্মকর্তা হত্যা হয়েছে।

পাকিস্তান যদি পৃথিবীর বুকে অন্যতম জ-ঙ্গী রাষ্ট্র হয় তবে বাংলাদেশের পরিণতি হচ্ছে মিনি পাকিস্তান।

" এটাই হচ্ছে পাকিস্তান ও বাংলাদেশের মুসলমান মুসলমান ভাই ভাই তত্ত্ব।" ছাগুদের দল এটাকে আইনস্টাইনের ' থিওরি অফ রিলেটিভিটি ' মনে করে মরুভূমিতে উটের পাখনা লাগিয়ে মহাকাশ জয় করার স্বপ্ন থেকেই " পাকিস্তান জিন্দাবাদ" দেয়।।

১৯৪৭ সালে পাকিস্তানে যুক্ত হওয়ার আগে বাংলাদেশ একটি কৃষি ও ব্যবসা প্রধান সমৃদ্ধ জনপদ ছিল। চট্টগ্রাম বন্দর ছিল ব্রিটিশ ও ভারতের একটি গুরুত্বপূর্ণ বাণিজ্যিক বন্দর।পাট, চা , চাল ও তুলার প্রধান রপ্তানিকারক দেশ ছিল বাংলাদেশ। বাংলাদেশ তখন শুধু ভারতের কলকাতা বন্দরের সাথেই ব্যবসা করতো না, বার্মা তথা মায়ানমারের বন্দর পর্যন্ত ব্যবহার করতো।পূর্ব বাংলা আসাম ও বার্মার বাণিজ্যর কেন্দ্রবিন্দু ছিল বাংলাদেশ। সেসময় বাংলাদেশকে শোষণ করতো ব্রিটিশরা।এরপর পাকিস্তানীরা ১৯৪৭ সালে বাংলাদেশে এসে বাংলাদেশের পাট , চা , চিনি , তুলা ও কাপড় শিল্প সব নিজেদের আয়ত্বে নিয়ে নেয়। বাংলাদেশের মানুষকে গোলাম বানিয়ে বাংলাদেশের কলকারখানা সহ সবকিছুর মালিক বন যায় পশ্চিম পাকিস্তান থেকে আসা পাঞ্জাবিরা। মুসলিম মুসলিম ভাই ভাই বলে পাকিস্তানের মোট বাজেটের মাত্র ১৯ শতাংশ বরাদ্দ করা হতো বাংলাদেশে। বাংলাদেশের ৮০ শতাংশ রপ্তানি আয় পাকিস্তানীরা লুটে নিয়ে যেতো পাকিস্তানে। দীর্ঘ ২৩ বছর বাংলাদেশের ৪.৫৬ বিলিয়ন ডলার লুট করার পরও পাকিস্তান আজও পৃথিবীর বুকে একটা ভিখারী রাষ্ট্র। ভারতকে শত্রু সাজিয়ে আমেরিকার দালালি করতে গিয়ে পাকিস্তান শুধু বাংলাদেশের ভবিষ্যৎ ধ্বংস করেনি , তাদের আরেক প্রতিবেশী আফগানিস্তানের ভবিষ্যৎ পর্যন্ত ধ্বংস করে দিয়েছে।এক সময়ের উন্নত ও আধুনিক আফগানিস্তান আজ এক জ-ঙ্গী রাষ্ট্র ছাড়া আর কিছুই নয়। ইসলাম জিন্দাবাদ পাকিস্তান, আফগানিস্তান ও বাংলাদেশে তাদের জনগণের সাথে এক ভয়াবহ রাজনৈতিক ধাপ্পাবাজি ছাড়া আর কিছুই নয়।এসব রাষ্ট্রে এক মুসলমান আরেক মুসলমানকে হত্যা করে গদি দখলের নাম হচ্ছে " গণতন্ত্র ও ভোটের রাজনীতি" ।

সত্য সবসময় সুন্দর

লুসিড ড্রিম

মেট্রোরেলে গরুর হাটের আইডিয়াটা জোশ হইছে,এরকম হাট টানেলের ভিতরে করলে আরও জোশ হবে !         াংলা
27/05/2026

মেট্রোরেলে গরুর হাটের আইডিয়াটা জোশ হইছে,
এরকম হাট টানেলের ভিতরে করলে আরও জোশ হবে !

াংলা

একটি সুস্থ ও নিরাপদ সমাজ গঠনের প্রধান শর্ত হলো শিশুদের শারীরিক ও মানসিক সুরক্ষা নিশ্চিত করা। শিক্ষা প্রতিষ্ঠানকে মনে করা...
27/05/2026

একটি সুস্থ ও নিরাপদ সমাজ গঠনের প্রধান শর্ত হলো শিশুদের শারীরিক ও মানসিক সুরক্ষা নিশ্চিত করা। শিক্ষা প্রতিষ্ঠানকে মনে করা হয় শিশুদের জন্য সবচেয়ে নিরাপদ আশ্রয়স্থল, আর শিক্ষকেরা হলেন তাদের অভিভাবকতুল্য। কিন্তু অত্যন্ত পরিতাপের বিষয় হলো, ইদানীং আমাদের দেশে বিভিন্ন ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠানে (মাদ্রাসা ও হেফজখানা) কোমলমতি শিশুদের ওপর লালসা, বিকৃত নির্যাতন ও বলৎকারের মতো ভয়াবহ কিছু ঘটনা আশঙ্কাজনক হারে প্রকাশ পাচ্ছে। ধর্মীয় বা সামাজিক শ্রদ্ধার আসনে থাকা কিছু ছদ্মবেশী ব্যক্তির এমন চরম নৈতিক স্খলন ও অপরাধমূলক আচরণ কেবল আমাদের বিবেককে নাড়া দেয় না, বরং সামগ্রিক সমাজব্যবস্থার সুরক্ষাকেই বড়সড় প্রশ্নের মুখে দাঁড় করায়। এই সামাজিক ব্যাধি থেকে মুক্তি পেতে হলে এর পেছনের মনস্তাত্ত্বিক কারণগুলো জানা এবং তা প্রতিরোধে সোচ্চার হওয়া আজ সময়ের দাবি।

১. বিকৃত যৌন আকর্ষণের মনস্তাত্ত্বিক ও সামাজিক কারণ:
==================================
ধর্মীয় লেবাসধারী কিছু মানুষের শিশুদের প্রতি এই বিকৃত আকর্ষণের পেছনে গভীর মনস্তাত্ত্বিক জটিলতা এবং কাঠামোগত সুযোগ কাজ করে:

ধর্মীয় লেবাসের বাড়তি লেভারেজ ও একরোখা আচরণ:
আমাদের সমাজে ধার্মিক হবার কারণে মাদ্রাসা শিক্ষক ও হুজুররা এক ধরণের বাড়তি সামাজিক সুরক্ষা এবং ভয়মিশ্রিত অন্ধ শ্রদ্ধা উপভোগ করেন। সমাজ তাদের সাধারণ মানুষের চেয়ে 'উর্ধ্বে' মনে করে। এই বিশেষ সামাজিক অবস্থানের কারণে তাদের মধ্যে এক ধরণের একরোখা ভাব ও অহংকার তৈরি হয়। তারা ভাবেন, তাদের যেকোনো আচরণই সমাজের কাছে প্রশ্নাতীত থাকবে। সমাজে এই বাড়তি সুবিধা বা লেভারেজ না থাকলে তারা আর দশজন সাধারণ পেশাজীবীর মতোই জবাবদিহিতা ও নৈতিকতার কাঠগড়ায় দাঁড়াতে বাধ্য হতেন। কিন্তু এই অন্ধ শ্রদ্ধার সুযোগ নিয়েই তারা গুরুতর অপরাধ করার সাহস পান।

পেডোফিলিয়া ও সাইকোপ্যাথি (Pe******ia):
এটি একটি মারাত্মক মানসিক বিকৃতি, যেখানে প্রাপ্তবয়স্ক ব্যক্তিরা শিশুদের প্রতি যৌন আকর্ষণ বোধ করে। অনেকেই নিজেদের এই বিকৃতি লুকিয়ে রাখতে ধর্মীয় বা শিক্ষকতার লেবাসকে 'নিরাপদ ঢাল' হিসেবে ব্যবহার করে, যাতে সমাজ তাদের সহজে সন্দেহ না করে।

ক্ষমতার অপব্যবহার (Power Dynamics):
আবাসিক মাদ্রাসা বা হেফজখানাগুলোতে শিক্ষকেরা শিশুদের ওপর একক এবং অনিয়ন্ত্রিত কর্তৃত্ব পান। মনস্তাত্ত্বে দেখা গেছে, শিশু নির্যাতনের অধিকাংশ ঘটনাই ঘটে শারীরিক তাড়নার চেয়ে 'ক্ষমতা ও নিয়ন্ত্রণ' প্রদর্শনের মানসিকতা থেকে। শিশুরা সবচেয়ে সহজ লক্ষ্য (Vulnerable Target), যাদের সহজে ভয় দেখিয়ে মুখ বন্ধ রাখা যায়।

জবাবদিহিতা ও সিসিটিভি নজরদারির অভাব:
অনেক প্রতিষ্ঠানেই সিসিটিভি ক্যামেরা বা বহিরাগতদের নজরদারি থাকে না। গভীর রাতে বা নির্জন কক্ষে শিশুদের সাথে একা থাকার এই অনিয়ন্ত্রিত সুযোগটি বিকৃত মানসিকতার মানুষেরা অপব্যবহার করে।

সামাজিক বিচারহীনতার সংস্কৃতি:
ঘটনা জানাজানি হলেও অনেক সময় 'ধর্মের সম্মানহানি' বা 'প্রতিষ্ঠানের সুনাম নষ্ট' হওয়ার অজুহাতে স্থানীয়ভাবে বিষয়টি ধামাচাপা দেওয়ার চেষ্টা করা হয়। এই বিচারহীনতা অপরাধীদের আরও সাহসী করে তোলে।

২. এই সামাজিক ব্যাধি প্রতিকারের উপায়:
==================================
এই অন্ধকার পরিস্থিতি থেকে আমাদের সন্তানদের রক্ষা করতে হলে প্রাতিষ্ঠানিক, সামাজিক ও আইনি পর্যায়ে কঠোর পদক্ষেপ নেওয়া জরুরি:

ক. প্রাতিষ্ঠানিক নজরদারি ও আধুনিকায়ন
সিসিটিভি (CCTV) বাধ্যতামূ্লক করা: প্রতিটি মাদ্রাসার শ্রেণীকক্ষ, বারান্দা, অফিস কক্ষ এবং বিশেষ করে আবাসিক হলের প্রবেশদ্বারে ২৪ ঘণ্টা সিসিটিভি ক্যামেরা সচল রাখতে হবে এবং তা পরিচালনা পর্ষদের নিয়মিত তদারকিতে থাকতে হবে।

একা থাকার সুযোগ বন্ধ করা: কোনো শিক্ষক যেন গভীর রাতে বা নির্জন কোনো কক্ষে এককভাবে কোনো শিক্ষার্থীর সাথে অবস্থান করতে না পারেন, সে বিষয়ে প্রাতিষ্ঠানিক কঠোর নীতিমালা তৈরি করতে হবে।

শিক্ষক নিয়োগে মনস্তাত্ত্বিক পরীক্ষা (Background Check): শিক্ষক নিয়োগের সময় কেবল ধর্মীয় যোগ্যতা নয়, বরং তাদের অতীত রেকর্ড, চারিত্রিক সনদ এবং প্রয়োজনে মনস্তাত্ত্বিক পরীক্ষা নিশ্চিত করতে হবে।

খ. পারিবারিক সচেতনতা ও শিশু শিক্ষা
'গুড টাচ ও ব্যাড টাচ' শিক্ষা: ছোটবেলা থেকেই শিশুদের অত্যন্ত সহজ ভাষায় শেখাতে হবে কোন স্পর্শটি স্বাভাবিক আর কোনটি অপরাধমূলক। শরীরের সংবেদনশীল অঙ্গগুলোতে কেউ হাত দিলে বা অনাকাঙ্ক্ষিত স্পর্শ করলে যেন তারা ভয় না পেয়ে সাথে সাথে বাবা-মাকে জানায়, সেই অভয় দিতে হবে।

সন্তানের আচরণে নজর রাখা: সন্তান মাদ্রাসা থেকে ফেরার পর বা ছুটিতে এলে তার আচরণে কোনো অস্বাভাবিকতা (যেমন: অতিরিক্ত ভয় পাওয়া, চুপচাপ হয়ে যাওয়া, মাদ্রাসায় যেতে অনিচ্ছা প্রকাশ) দেখা যাচ্ছে কিনা, সেদিকে মা-বাবাকে তীক্ষ্ণ নজর রাখতে হবে।

গ. আইনি ও সামাজিক প্রতিরোধ
ভয়মিশ্রিত অন্ধ শ্রদ্ধা পরিহার ও সমান জবাবদিহিতা: অপরাধের ক্ষেত্রে হুজুর বা মাদ্রাসা শিক্ষকদের কোনো বাড়তি ছাড় বা সামাজিক লেভারেজ দেওয়া বন্ধ করতে হবে। একজন ডাক্তার, ইঞ্জিনিয়ার বা স্কুল শিক্ষকের নৈতিক স্খলনকে সমাজ যেভাবে অপরাধ হিসেবে দেখে, এদের ক্ষেত্রেও ঠিক একই দৃষ্টিভঙ্গি ও কঠোরতা বজায় রাখতে হবে। অপরাধীকে কেবলই একজন 'অপরাধী' হিসেবে বিবেচনা করতে হবে।

দ্রুত ও দৃষ্টান্তমূলক বিচার:
অপরাধী যে-ই হোক না কেন, তার ধর্মীয় বা সামাজিক পরিচয় বিবেচনা না করে প্রচলিত আইনে দ্রুততম সময়ে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে।

ধামাচাপা দেওয়ার সংস্কৃতি বন্ধ করা: শিশু নির্যাতনের ঘটনাকে 'লোকলজ্জা' বা 'ধর্মের অবমাননা'র দোহাই দিয়ে ধামাচাপা দেওয়া যাবে না। যে বা যারা ঘটনা লুকিয়ে রাখার চেষ্টা করবে, তাদেরও আইনের আওতায় আনতে হবে।

আলেম সমাজের ভূমিকা:
প্রকৃত আলেম ও ধর্মীয় নেতাদের এই বিকৃতির বিরুদ্ধে জুমার খুতবা এবং ধর্মীয় সভায় জোরালো বক্তব্য রাখতে হবে। অপরাধীকে সমাজচ্যুত করতে এবং আইনি শাস্তি দিতে তাদেরই সবার আগে এগিয়ে আসতে হবে।

আমাদের নীরবতা অপরাধীদের আরও শক্তিশালী করে। আসুন, অন্ধত্ব ও লোকলজ্জা কাটিয়ে আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে একটি নিরাপদ সমাজ উপহার দিতে সবাই সোচ্চার হই।

#মাদ্রাসা_নজরদারি #শিশু_সুরক্ষা #অপরাধের_বিরুদ্ধে_সোচ্চার_হোন

18/05/2026

দেয়ালে গ্রাফিতি আঁকা নিয়ে গুঁতোগুঁতির মতো ‘গুরুত্বপূর্ণ’ বিষয় থাকতে— হামে শিশুমৃত্যুর মতো ‘ক্ষুদ্র’ বিষয়ে আলোচনার কী আছে!
তাই না?

19/02/2026

রোজার মাসে সরকারি অফিসে দাড়িওয়ালা ঘুষখোরদের ওজু করে দৌড়াদৌড়ি দেখলে কি করতে ইচ্ছে করে?

#রমজান #রোজা #ইসলাম

Address

Mymensingh Sadar
Mymensingh
2204

Alerts

Be the first to know and let us send you an email when Mymensingh, ময়মনসিংহ posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share