ঈশ্বরগঞ্জ উপজেলা ময়মনসিংহ

ঈশ্বরগঞ্জ উপজেলা ময়মনসিংহ Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from ঈশ্বরগঞ্জ উপজেলা ময়মনসিংহ, Public Service, Ishwarganj, Mymensingh.

সঠিক ভাবে গননা সম্ভবই না! বহুবার চেষ্টা করলাম আপনিও চেষ্টা করে দেখতে পারেন!
16/08/2026

সঠিক ভাবে গননা সম্ভবই না!
বহুবার চেষ্টা করলাম আপনিও চেষ্টা করে দেখতে পারেন!

লোকেশন ও দিকনির্দেশনা সংক্রান্ত জিজ্ঞাসা!​ঈশ্বরগঞ্জ উপজেলার "টারহাইন তলা সিংহের বাজার" এলাকা সম্পর্কে কারো ধারণা আছে কি?...
11/08/2026

লোকেশন ও দিকনির্দেশনা সংক্রান্ত জিজ্ঞাসা!
​ঈশ্বরগঞ্জ উপজেলার "টারহাইন তলা সিংহের বাজার" এলাকা সম্পর্কে কারো ধারণা আছে কি?
​এলাকাটি ঈশ্বরগঞ্জের ঠিক কোন ইউনিয়নে পড়েছে এবং সেখানে সহজে কীভাবে যাওয়া যায়?
​ঈশ্বরগঞ্জ বা আশেপাশের স্থানীয় ভাই/বোনেরা যদি সঠিক লোকেশন ও যাতায়াতের পথ সম্পর্কে তথ্য দিয়ে সাহায্য করতেন, খুব উপকার হতো।
​ধন্যবাদ!

08/08/2026

জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে ঈশ্বরগঞ্জ উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে আনন্দ মিছিল........

মৃত গাছের সারি, জীবন্ত প্রকৃতির অপার সৌন্দর্য! 🌿☁️ঈশ্বরগঞ্জ উপজেলার লক্ষীগঞ্জ-উচাখিলা সড়কের কাঠাল সরকারি প্রাথমিক বিদ্যা...
06/08/2026

মৃত গাছের সারি, জীবন্ত প্রকৃতির অপার সৌন্দর্য! 🌿☁️

ঈশ্বরগঞ্জ উপজেলার লক্ষীগঞ্জ-উচাখিলা সড়কের কাঠাল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশ দিয়ে গেলেই চোখে পড়ে রাস্তার দুপাশে সারি সারি ঝুঁকিপূর্ণ মরা গাছ। বছরের পর বছর ধরে গাছগুলো মরে গিয়েও যেন অসহায়ের মতো দাঁড়িয়ে আছে। যে কোনো সময় ভেঙে পড়ে বড় ধরনের দু/র্ঘ/ট/নার কারণ হতে পারে।

অন্যদিকে, এই পথের আকাশ, সবুজ ধানক্ষেত আর সাদা মেঘের অপূর্ব মিলন প্রকৃতিকে দিয়েছে এক অনন্য সৌন্দর্য। প্রকৃতির এই মনোমুগ্ধকর দৃশ্য যেমন হৃদয় ছুঁয়ে যায়, তেমনি পাশে দাঁড়িয়ে থাকা মৃত গাছগুলো নিরাপত্তা নিয়ে উদ্বেগও বাড়ায়।

সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি অনুরোধ।
ঝুঁকিপূর্ণ মরা গাছগুলো দ্রুত অপসারণ করে সেখানে নতুন গাছ রোপণের উদ্যোগ নেওয়া হোক। তাহলে যেমন জননিরাপত্তা নিশ্চিত হবে, তেমনি এই সুন্দর সড়কটি আরও সবুজ ও নান্দনিক হয়ে উঠবে।

📍 স্থান: কাঠাল সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন, লক্ষীগঞ্জ-উচাখিলা সড়ক, ঈশ্বরগঞ্জ, ময়মনসিংহ।

বিদ্যুৎ বিলসংক্রান্ত যেকোনো অভিযোগ বা তথ্যের জন্য জরুরি হটলাইন নম্বরসমূহপ্রিয় গ্রাহকবৃন্দ,আপনার বিদ্যুৎ বিল সংক্রান্ত য...
04/08/2026

বিদ্যুৎ বিলসংক্রান্ত যেকোনো অভিযোগ বা তথ্যের জন্য জরুরি হটলাইন নম্বরসমূহ

প্রিয় গ্রাহকবৃন্দ,
আপনার বিদ্যুৎ বিল সংক্রান্ত যেকোনো প্রশ্ন, সমস্যা বা তথ্যের জন্য সরাসরি যোগাযোগ করুন নিচের নির্দিষ্ট হটলাইন নম্বরগুলোতে:

বিদ্যুৎ বিভাগের কেন্দ্রীয় অভিযোগ সেবা: ১৬৯৯৯ (দেশব্যাপী সকল গ্রাহকের জন্য)
বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বিপিডিবি): ১৬২০০
বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড (আরইবি): ১৬৮৯৯

যেকোনো জরুরি প্রয়োজনে নম্বরগুলো সংগ্রহে রাখুন এবং দ্রুত সেবা পেতে কল করুন।

01/08/2026

কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে জুলাই সনদ বাস্তবায়ন ও জুলাই গণহত্যার সাথে জড়িত খুনিদের বিচারের দাবিতে ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে ​গণমিছিল শেষে বক্তব্য রাখছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী ঈশ্বরগঞ্জ উপজেলা আমীর অধ্যক্ষ মাওলানা মঞ্জুরুল হক হাসান।

ঈশ্বরগঞ্জ পিডিবির চরম অবহেলায় জনজীবন আজ চরম ঝুঁকির মুখে।পিডিবির আওতাধীন গৌরীপুর উপজেলার রামগোপালপুর ইউনিয়নের ধূরুয়া গ...
30/07/2026

ঈশ্বরগঞ্জ পিডিবির চরম অবহেলায় জনজীবন আজ চরম ঝুঁকির মুখে।

পিডিবির আওতাধীন গৌরীপুর উপজেলার রামগোপালপুর ইউনিয়নের ধূরুয়া গ্রামে একটি বৈদ্যুতিক খুঁটি দীর্ঘদিন ধরে বিপজ্জনকভাবে হেলে পড়ে রয়েছে। অথচ ওই লাইনে এখনও বিদ্যুৎ সরবরাহ সচল রয়েছে। যেকোনো মুহূর্তে খুঁটিটি ভেঙে পড়ে প্রাণহানি, বি/দ্যু/ৎ/স্পৃ/ষ্ট হয়ে মৃ/ত্যু কিংবা বড় ধরনের দু/র্ঘ/ট/না ঘটতে পারে।

উদ্বেগের বিষয় হলো, শুধু ধূরুয়া গ্রামই নয়। ঈশ্বরগঞ্জ উপজেলার চরনিখলা গ্রামসহ আরও বেশ কয়েকটি এলাকায় একই ধরনের ঝুঁকিপূর্ণ বৈদ্যুতিক খুঁটি ও লাইনের অবস্থা বিদ্যমান। বিষয়টি একাধিকবার ঈশ্বরগঞ্জ বিদ্যুৎ অফিসকে জানানো হলেও আজ পর্যন্ত কোনো কার্যকর ব্যবস্থা গ্রহণ করা হয়নি। এই নীরবতা ও গাফিলতি অত্যন্ত দুঃখজনক এবং অগ্রহণযোগ্য।

প্রশ্ন হলো, কর্তৃপক্ষ কি কোনো প্রা/ণ/হা/নি/র অপেক্ষায় আছে?
দু/র্ঘ/ট/না ঘটার পর দায় এড়িয়ে যাওয়ার সুযোগ থাকবে না। জনগণের জীবন ও নিরাপত্তা নিশ্চিত করা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাংবিধানিক ও নৈতিক দায়িত্ব।

অতএব, সম্ভাব্য প্রা/ণ/হা/নি ও বড় ধরনের দু/র্ঘ/ট/না এড়াতে ঈশ্বরগঞ্জ পিডিবি কর্তৃপক্ষের প্রতি জোর দাবি জানাচ্ছি, অবিলম্বে ঝুঁকিপূর্ণ বৈদ্যুতিক খুঁটি ও লাইনগুলো পরিদর্শন করে জরুরি ভিত্তিতে মেরামত বা প্রতিস্থাপনের ব্যবস্থা গ্রহণ করুন। কোনো দু/র্ঘ/ট/না ঘটলে তার সম্পূর্ণ দায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষকেই বহন করতে হবে।

অভিনন্দন ও শুভকামনাঈশ্বরগঞ্জ ডি.এস. কামিল মাদ্রাসার গভর্নিং বডির সভাপতি হিসেবে বিশিষ্ট আইনজীবী অ্যাডভোকেট সারোয়ার জাহান ...
30/07/2026

অভিনন্দন ও শুভকামনা
ঈশ্বরগঞ্জ ডি.এস. কামিল মাদ্রাসার গভর্নিং বডির সভাপতি হিসেবে বিশিষ্ট আইনজীবী অ্যাডভোকেট সারোয়ার জাহান এবং বিদ্যোৎসাহী প্রতিনিধি হিসেবে আমিরুল ইসলাম ভূঁইয়া মনি মনোনীত হওয়ায় আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা।

ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার কার্যালয় কর্তৃক জারিকৃত প্রজ্ঞাপন অনুযায়ী, গভর্নিং বডি গঠনের লক্ষ্যে অ্যাডভোকেট সারোয়ার জাহানকে সভাপতি এবং আমিরুল ইসলাম ভূঁইয়া মনিকে বিদ্যোৎসাহী প্রতিনিধি হিসেবে মনোনয়ন প্রদান করা হয়েছে।

আশা করি, তাঁদের দক্ষ নেতৃত্ব, সততা ও দূরদর্শিতার মাধ্যমে ঈশ্বরগঞ্জ ডি.এস. কামিল মাদ্রাসার শিক্ষা, প্রশাসন এবং সার্বিক উন্নয়নে নতুন গতি সৃষ্টি হবে। প্রতিষ্ঠানটির সুনাম ও শিক্ষার মানোন্নয়নে তাঁদের অবদান স্মরণীয় হয়ে থাকবে। এটাই আমাদের প্রত্যাশা।

আবারও আন্তরিক অভিনন্দন ও শুভকামনা রইল।
আল্লাহ তাআলা তাঁদের ওপর অর্পিত দায়িত্ব সুষ্ঠু ও সফলভাবে পালনের তাওফিক দান করুন। আমীন।

27/07/2026

টোল আদায়ের নামে পৌরসভার নিরব চাঁদাবাজি।
প্রথম শ্রেণীর পৌরসভা কি জনগণের সেবা করবে, নাকি টোলের নামে চাঁদাবাজি ও হয়রানি করবে?

ঈশ্বরগঞ্জ পৌরসভার নামে বিভিন্ন যানবাহন থেকে টোল আদায় নামে চাঁদাবাজির বিষয়টি নিয়ে সাধারণ মানুষের মধ্যে ব্যাপক প্রশ্ন ও উদ্বেগ তৈরি হয়েছে। প্রতিদিন খেটে খাওয়া মানুষ, চালক, শ্রমিক ও ক্ষুদ্র ব্যবসায়ীরা এই চাঁদাবাজির অতিরিক্ত অর্থের চাপ বহন করছেন। ফলে জনমনে ক্ষোভ বাড়ছে।

একটি প্রথম শ্রেণীর পৌরসভা জনগণের সেবা নিশ্চিত করবে এটাই সবার প্রত্যাশা। কিন্তু টোল আদায়ের নামে যদি সাধারণ মানুষকে অতিরিক্ত আর্থিক চাঁদার চাপের মুখে পড়তে হয়, তাহলে এর প্রয়োজনীয়তা, যৌক্তিকতা ও স্বচ্ছতা নিয়ে প্রশ্ন ওঠা স্বাভাবিক।

মাননীয় সংসদ সদস্য মহোদয়ের কাছে আমাদের বিনীত আবেদন।
বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করে দেখার ব্যবস্থা গ্রহণ করুন। যদি টোল আদায়ে কোনো অনিয়ম, অস্বচ্ছতা বা জনগণের ভোগান্তির বিষয় থেকে থাকে, তাহলে দ্রুত কার্যকর পদক্ষেপ নিয়ে এই ব্যবস্থা বন্ধ অথবা প্রয়োজনীয় সংস্কার করুন। জনগণ হয়রানি নয়, সেবা ও জবাবদিহিতা প্রত্যাশা করে।

লোড আনলোড ছাড়াও মহাসড়কে কোন কোন গাড়িকে থামিয়ে চাঁদা দিতে হবে?

এছাড়াও জনস্বার্থে কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় স্পষ্ট করা প্রয়োজন:-
টোল আদায়ের মাধ্যমে উত্তোলিত চাঁদার অর্থ কোথায় জমা হয়?

এই অর্থের হিসাব ও নিরীক্ষা কীভাবে করা হয়?

কোন আইন বা নীতিমালার ভিত্তিতে কোন ধরনের যানবাহন থেকে কত টাকা চাঁদা আদায় করা হচ্ছে?

এই চাঁদা আদায়ের অর্থ পৌরসভার কোন কোন উন্নয়নমূলক কাজে ব্যয় করা হচ্ছে?

জনগণের অর্থের প্রতিটি টাকার স্বচ্ছ হিসাব জনগণের জানার অধিকার রয়েছে। তাই সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে অনুরোধ, এ বিষয়ে পরিষ্কার ব্যাখ্যা দিয়ে জনমনের সংশয় দূর করুন।

চাঁদাবাজি নয়।
স্বচ্ছতা, জবাবদিহিতা ও জনবান্ধব প্রশাসনই হোক ঈশ্বরগঞ্জ পৌরসভার পরিচয়।

26/07/2026

তেল নিয়ে আবারও শুরু হলো পুরোনো অভিযোগ!

স্থান: ঈশ্বরগঞ্জ ভূইয়া ফিলিং স্টেশন
তারিখ: ২৬ জুলাই ২০২৬
সময়: রাত ১১:২০ মিনিট

আবারও তেল বিক্রিকে কেন্দ্র করে প্রশ্ন ও আলোচনা শুরু হয়েছে। ঘটনাস্থলের পরিস্থিতি নিয়ে বিভিন্ন মহলে চলছে নানা ধরনের মন্তব্য।

সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি অনুরোধ, বিষয়টির সুষ্ঠু তদন্ত করে প্রকৃত ঘটনা উদঘাটন এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হোক, যাতে ভোক্তাদের আস্থা বজায় থাকে।

Address

Ishwarganj
Mymensingh
2280

Alerts

Be the first to know and let us send you an email when ঈশ্বরগঞ্জ উপজেলা ময়মনসিংহ posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category