Abarita Bangla

Abarita Bangla Welcome to Official page.

বাসে নির্বাচনী প্রচারণা শুরু করলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান।
29/01/2026

বাসে নির্বাচনী প্রচারণা শুরু করলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান।

ময়মনসিংহে-৬ আসনের জামায়াত প্রার্থী কামরুল হাসান মিলন  রিটার্নিং কর্মকর্তার কাছ থেকে মনোনয়ন পত্র সংগ্রহ করেন।
17/12/2025

ময়মনসিংহে-৬ আসনের জামায়াত প্রার্থী কামরুল হাসান মিলন রিটার্নিং কর্মকর্তার কাছ থেকে মনোনয়ন পত্র সংগ্রহ করেন।


19/11/2025

ময়মনসিংহ স্টেশনে ট্রেনের বগিতে দুর্বৃত্তদের আ*গু*ন, ছড়িয়ে পড়ার আগেই আ*গু*ন নিয়ন্ত্রণে।

05/07/2025

০৫ জুলাই-২০২৫, দীর্ঘদিনের প্রত্যাশিত মাত্র দেড় কিলোমিটার দৈর্ঘ্যের একটি সেতুর কল্যাণে রাজধানীর সঙ্গে উত্তরের জ.....

ময়মনসিংহ মহানগর জামায়াতের সাংগঠনিক থানা শাখার আমীরগণের শপথ অনুষ্ঠান-----------------------------------------------------...
15/11/2024

ময়মনসিংহ মহানগর জামায়াতের সাংগঠনিক থানা শাখার আমীরগণের শপথ অনুষ্ঠান
------------------------------------------------------------------
বাংলাদেশ জামায়াতে ইসলামী ময়মনসিংহ মহানগরীর গাঙ্গিনারপাড় ও নতুন বাজার সাংগঠনিক থানা শাখার নির্বাচিত আমীরগণের শপথ অনুষ্ঠিত হয়।
শুক্রবার (১৫ নভেম্বর) সকালে ময়মনসিংহ নগরীর একটি বেসরকারি বিদ্যালয় প্রাঙ্গণে উক্ত শপথ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
গাঙ্গিনারপাড় সাংগঠনিক থানা শাখার নবনির্বাচিত আমীর এমদাদুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ মহানগরীর আমীর মাওলানা কামরুল আহসান এমরুল। বিশেষ অতিথি হিসেবে ছিলেন মহানগর জামায়াতের সাংগঠনিক সম্পাদক আল হেলাল তালুকদার, অর্থ সম্পাদক গোলাম মহসীন খান, শূরা ও কর্মপরিষদ সদস্য ইঞ্জিনিয়ার আব্দুল বারী।
প্রধান অতিথির বক্তব্যে মাওলানা কামরুল আহসান এমরুল বলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী যে পদ্ধতিতে দায়িত্বশীল নির্বাচন করেন সেই পদ্ধতি পৃথিবীর আর কোন দেশে নেই। জামায়াতে ইসলামীতে রুকনদের প্রত্যক্ষ ভোটে আমীর নির্বাচন করা হয়। এখানে কেউ প্রার্থী না আবার সবাই প্রার্থী। রুকনরা সবাই প্রার্থী। আবার কেউ নিজের নিজেকে দিতে পারবেন না। আমার মনে হয় এমন গোছানো ইসলামিক দল বাংলাদেশে নেই।
তিনি আরো বলেন, আল্লাহর মেহেরবানীতে আমাদের দুইজন ভাইকে দুটি থানায় দায়িত্ব দেয়া হয়েছে। এই দুইজন ভাই রুকনদের ভোটে নির্বাচিত হয়েছেন। ইসলামী আন্দোলনের দায়িত্ব কেউ চেয়ে নেন না। কারণ দায়িত্ব অনেক ভার। দায়িত্বের যথাযথ হক আদায় না করলে আল্লাহর তায়ালার সামনে কঠিন হিসাবের মুখোমুখি দাঁড়াতে হবে। আল্লাহ তায়ালা আমাদের উপর অর্পিত দায়িত্ব পালন করার তৌফিক দান করুন- আমীন।
মহানগর জামায়াতের আমীর মাওলানা কামরুল এমরুল নব-নির্বাচিত গাঙ্গিনারপাড় সাংগঠনিক থানা আমীর এমদাদুল ইসলাম ও নতুন বাজার সাংগঠনিক থানা আমীর সুলতান মাহমুদ মোস্তাকিমকে বাংলাদেশে জামায়ায়াতে ইসলামীর গঠতন্ত্র থেকে নির্ধারিত শপথ পাঠ করান।
শপথ অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ময়মনসিংহ মহানগর জামায়াতের গাঙ্গিনারপড়া ও নতুন বাজার থানার দায়িত্বশীল রুকন ও কর্মীবৃন্দ।
Bangladesh Jamaat-e-Islami
Delwar Ibn Mukhsed
HF Mahfuzur Rahman

আলহামদুলিল্লাহ!২০২৫-২০২৬ সেশনের জন্য ময়মনসিংহ মহানগর জামায়াতে ইসলামীর আমীর পুনরায়  নির্বাচিত হয়েছেন মুহতারাম মাওলানা কাম...
24/10/2024

আলহামদুলিল্লাহ!
২০২৫-২০২৬ সেশনের জন্য ময়মনসিংহ মহানগর জামায়াতে ইসলামীর আমীর পুনরায় নির্বাচিত হয়েছেন মুহতারাম মাওলানা কামরুল আহসান এমরুল।

Bangladesh Jamaat-e-Islami

16/09/2024
প্রয়োজনীয় সংস্কার শেষে নির্বাচন দিয়েজনগণের  সরকারের নিকট ক্ষমতা হস্তান্তর করতে হবে :      এড. মতিউর রহমান আকন্দ (ময়মন...
13/09/2024

প্রয়োজনীয় সংস্কার শেষে নির্বাচন দিয়ে
জনগণের সরকারের নিকট ক্ষমতা হস্তান্তর করতে হবে :
এড. মতিউর রহমান আকন্দ
(ময়মনসিংহ মহানগর জাময়াতের রুকন সম্মেলন ২০২৪ অনুষ্ঠিত)

ছাত্র জনতার বিপ্লবের মাধ্যমে সৈরাচার সরকারের পতন হয়েছে। হাজরো ছাত্র জনতার প্রাণের বিনিময়ের এই বিপ্লবে ব্যর্থ করে দেওয়ার যে কোন ষড়যন্ত্র দেশের ১৮কোটি মানুষকে সাথে জামায়াত রুখে দেবে ইনশাআল্লাহ। বর্তমান সরকারকে প্রয়োজনীয় সংস্কার শেষে নির্বাচন দিয়ে জনগণের সরকারের নিকট ক্ষমতা হস্তান্তর করতে হবে।
ময়মনসিংহ মহানগর জামায়তের রুকন সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য প্রদান কালে কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য এবং প্রচার ও মিডিয়া বিভাগের সেক্রেটারি এডভোকেট মতিউর রহমান আকন্দ একথা বলেন।
"আজ শুক্রবার (১৩ সেপ্টম্বর) সকাল ০৯ টায় ময়মনসিংহ টাউন হলে (তারেক স্মৃতি অডিটোরিয়ামে) মহানগর জামায়াতের আমীর মাওলানা কামরুল আহসান এমরুলের সভাপতিত্বে ও সেক্রেটারি অধ্যাপক শহীদুল্লাহ কায়সারের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য, কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগীয় সেক্রেটারি এডভোকেট মতিউর রহমান আকন্দ, বিশেষ অতিথি হিসেব বক্তব্য রাখেন কেন্দ্রীয় সাংগঠনিক সেক্রেটারি ও ময়মনসিংহ অঞ্চলের পরিচালক ড. সামিউল হক ফারুকী ও জেলা জামায়াতের আমীর আব্দুল করিম। এছাড়াও মহানগর নায়েবে আমীর আসাদুজ্জামান সোহেল, মহানগর কর্মপরিষদ ও থানা আমীরগন বক্তব্য রাখেন।

05/08/2024

দেশবাসীর উদ্দেশে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমানের আহবান

প্রিয় দেশবাসী,
আস্সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।

ছাত্র-জনতার গণআন্দোলনের মুখে স্বৈরশাসক শেখ হাসিনা পদত্যাগ করে দেশ ছেড়েছেন। খুব স্বল্প সময়ের মধ্যে রাষ্ট্র পরিচালনার জন্য অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হবে। এই সময়ে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটানোর জন্য একটি মহল ষড়যন্ত্র করছে। বিশেষ করে ভিন্ন ধর্মাবলম্বীদের উপাসনালয়, ঘরবাড়ি ও সহায়-সম্পত্তির ওপর হামলা করে দেশে একটি নৈরাজ্যকর পরিস্থিতি সৃষ্টি করতে পারে।

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সর্বস্তরের জনশক্তি, বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী ও সংগ্রামী দেশবাসীকে এই ধরনের কোনো পরিস্থিতি কেউ যাতে তৈরি করতে না পারে এবং ভিন্ন ধর্মাবলম্বীদের ওপর কোনো ধরনের হামলা করতে না পারে, সে উদ্দেশ্যে পাহারাদারের ভূমিকা পালন করার জন্য আমি আহ্বান জানাচ্ছি।

Address

Mymensingh
2200

Website

Alerts

Be the first to know and let us send you an email when Abarita Bangla posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share