Mymensingh Power Station MPS, RPCL

Mymensingh Power Station MPS, RPCL Mymensingh Power Station.

অদ্য ১৫/০৮/২০২৬ ইং তারিখে রুরাল পাওয়ার কোম্পানি লিমিটেড (আরপিসিএল)-এর মাননীয় ব্যবস্থাপনা পরিচালক এ. এইচ. এম. রাশেদ মহোদয়...
15/08/2026

অদ্য ১৫/০৮/২০২৬ ইং তারিখে রুরাল পাওয়ার কোম্পানি লিমিটেড (আরপিসিএল)-এর মাননীয় ব্যবস্থাপনা পরিচালক এ. এইচ. এম. রাশেদ মহোদয় ময়মনসিংহ ২১০ মেগাওয়াট কম্বাইন্ড সাইকেল পাওয়ার স্টেশন এবং নির্মাণাধীন ময়মনসিংহ ৩৬০ (±১০%) মেগাওয়াট বিদ্যুৎ কেন্দ্র পরিদর্শন করেন। বিদ্যুৎ কেন্দ্রে তাঁকে স্বাগত জানান ময়মনসিংহ ২১০ মেগাওয়াট কম্বাইন্ড সাইকেল পাওয়ার স্টেশনের তত্বাবধায়ক প্রকৌশলী (রক্ষণাবেক্ষণ) ও প্লান্ট ইনচার্জ জনাব মোঃ আব্দুল হান্নান মহোদয়। পরিদর্শনকালে ময়মনসিংহ ২১০ মেগাওয়াট কম্বাইন্ড সাইকেল পাওয়ার স্টেশনের তত্ত্বাবধায়ক প্রকৌশলী (পরিচালন) জনাব সাদ মুহাঃ সাবের মহোদয় সহ উভয় কেন্দ্রের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

আজ ১১/০৮/২০২৬ইং তারিখে ময়মনসিংহ ২১০ মেগাওয়াট কম্বাইন্ড সাইকেল পাওয়ার স্টেশন এর নিরাপত্তা সংক্রান্ত কমিটির মাসিক সভা আয়োজ...
11/08/2026

আজ ১১/০৮/২০২৬ইং তারিখে ময়মনসিংহ ২১০ মেগাওয়াট কম্বাইন্ড সাইকেল পাওয়ার স্টেশন এর নিরাপত্তা সংক্রান্ত কমিটির মাসিক সভা আয়োজিত হয়। উক্ত সভায় র‍্যাব, বাংলাদেশ পুলিশ (ময়মনসিংহ রেঞ্জ) ও এনএসআই এর কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। এ সময় উপস্থিত ছিলেন ময়মনসিংহ ২১০ মেগাওয়াট কম্বাইন্ড সাইকেল পাওয়ার স্টেশন এর তত্ত্বাবধায়ক প্রকৌশলী (রক্ষণাবেক্ষণ) ও প্লান্ট ইনচার্জ জনাব মোঃ আব্দুল হান্নান মহোদয়, তত্ত্বাবধায়ক প্রকৌশলী (পরিচালন) জনাব সাদ মুহাঃ সাবের মহোদয়সহ বিদ্যুৎ কেন্দ্রের অন্যান্য কর্মকর্তাবৃন্দ।

আজ ১০/০৮/২০২৬ইং তারিখে ময়মনসিংহ ২১০ মেগাওয়াট কম্বাইন্ড সাইকেল পাওয়ার স্টেশন এর বিভিন্ন স্থাপনা কেপিআই জরিপ কার্য সম্পাদন...
10/08/2026

আজ ১০/০৮/২০২৬ইং তারিখে ময়মনসিংহ ২১০ মেগাওয়াট কম্বাইন্ড সাইকেল পাওয়ার স্টেশন এর বিভিন্ন স্থাপনা কেপিআই জরিপ কার্য সম্পাদনের জন্য বাংলাদেশ পুলিশ, ময়মনসিংহ রেঞ্জ, ময়মনসিংহ এর অতিরিক্ত ডিআইজি (প্রশাসন ও অর্থ) জনাব মোঃ আবু বকর সিদ্দীক এর নেতৃত্বে কেপিআই সার্ভে টিম পরিদর্শন করেন। এ সময় উপস্থিত ছিলেন ময়মনসিংহ ২১০ মেগাওয়াট কম্বাইন্ড সাইকেল পাওয়ার স্টেশন এর তত্ত্বাবধায়ক প্রকৌশলী (রক্ষণাবেক্ষণ) ও প্লান্ট ইনচার্জ জনাব মোঃ আব্দুল হান্নান মহোদয়, তত্ত্বাবধায়ক প্রকৌশলী (পরিচালন) জনাব সাদ মুহাঃ সাবের মহোদয়সহ বিদ্যুৎ কেন্দ্রের অন্যান্য কর্মকর্তাবৃন্দ ও বাংলাদেশ পুলিশ (ময়মনসিংহ রেঞ্জ), ডিজিএফআই, এনএসআই, ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স এর ঊর্দ্ধতন কর্মকর্তাবৃন্দ৷

"জুলাই গণ অভ্যুত্থান দিবস, ২০২৬" যথাযোগ্য মর্যাদায় উদযাপনের জন্য ময়মনসিংহ পাওয়ার স্টেশন (রুরাল পাওয়ার কোম্পানী লিমিটেড) ...
05/08/2026

"জুলাই গণ অভ্যুত্থান দিবস, ২০২৬" যথাযোগ্য মর্যাদায় উদযাপনের জন্য ময়মনসিংহ পাওয়ার স্টেশন (রুরাল পাওয়ার কোম্পানী লিমিটেড) এর পক্ষ থেকে অদ্য ০৫ আগস্ট, ২০২৬ তারিখে ময়মনসিংহের জুলাই স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করা হয়। পুষ্পস্তবক অর্পণের পর ময়মনসিংহ পাওয়ার স্টেশনের মসজিদে জুলাই গণ অভ্যুত্থানের সকল বীর শহীদ ও আহতদের জন্য দোয়া ও বিশেষ মোনাজাতের আয়োজন করা হয়। এসময় উপস্থিত ছিলেন তত্ত্বাবধায়ক প্রকৌশলী (রক্ষণাবেক্ষণ) ও প্লান্ট ইনচার্জ জনাব মোঃ আব্দুল হান্নান মহোদয়। এছাড়া উপস্থিত ছিলেন তত্ত্বাবধায়ক প্রকৌশলী (পরিচালন) জনাব সাদ মুহাঃ সাবের মহোদয় সহ বিদ্যুৎ কেন্দ্রের সকল স্তরের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।

অদ্য ১৮/০৭/২০২৬ ইং তারিখে রুরাল পাওয়ার কোম্পানি লিমিটেড (আরপিসিএল)-এর মাননীয় ব্যবস্থাপনা পরিচালক এ. এইচ. এম. রাশেদ মহোদয়...
18/07/2026

অদ্য ১৮/০৭/২০২৬ ইং তারিখে রুরাল পাওয়ার কোম্পানি লিমিটেড (আরপিসিএল)-এর মাননীয় ব্যবস্থাপনা পরিচালক এ. এইচ. এম. রাশেদ মহোদয় ময়মনসিংহ ২১০ মেগাওয়াট কম্বাইন্ড সাইকেল পাওয়ার স্টেশন এবং নির্মাণাধীন ময়মনসিংহ ৩৬০ (±১০%) মেগাওয়াট বিদ্যুৎ কেন্দ্র পরিদর্শন করেন। বিদ্যুৎ কেন্দ্রে তাঁকে স্বাগত জানান ময়মনসিংহ ২১০ মেগাওয়াট কম্বাইন্ড সাইকেল পাওয়ার স্টেশনের তত্বাবধায়ক প্রকৌশলী (রক্ষণাবেক্ষণ) ও প্লান্ট ইনচার্জ জনাব মোঃ আব্দুল হান্নান মহোদয়। পরিদর্শনকালে ময়মনসিংহ ২১০ মেগাওয়াট কম্বাইন্ড সাইকেল পাওয়ার স্টেশনের তত্ত্বাবধায়ক প্রকৌশলী (পরিচালন) জনাব সাদ মুহাঃ সাবের মহোদয় সহ উভয় কেন্দ্রের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

আজ ১৫ জুলাই ২০২৬ তারিখে রুরাল পাওয়ার কোম্পানি লিমিটেড (আরপিসিএল)-এর মাননীয় নির্বাহী পরিচালক (ও এন্ড এম) জনাব মোঃ রেজাউল ...
15/07/2026

আজ ১৫ জুলাই ২০২৬ তারিখে রুরাল পাওয়ার কোম্পানি লিমিটেড (আরপিসিএল)-এর মাননীয় নির্বাহী পরিচালক (ও এন্ড এম) জনাব মোঃ রেজাউল কবীর মহোদয় ময়মনসিংহ ২১০ মেগাওয়াট কম্বাইন্ড সাইকেল পাওয়ার স্টেশন এবং নির্মাণাধীন ময়মনসিংহ ৩৬০ (±১০%) মেগাওয়াট বিদ্যুৎ কেন্দ্র পরিদর্শন করেন। বিদ্যুৎ কেন্দ্রে তাঁকে স্বাগত জানান ময়মনসিংহ ২১০ মেগাওয়াট কম্বাইন্ড সাইকেল পাওয়ার স্টেশনের তত্বাবধায়ক প্রকৌশলী (রক্ষণাবেক্ষণ) ও প্লান্ট ইনচার্জ জনাব মোঃ আব্দুল হান্নান মহোদয়। পরিদর্শনকালে ময়মনসিংহ ২১০ মেগাওয়াট কম্বাইন্ড সাইকেল পাওয়ার স্টেশনের তত্ত্বাবধায়ক প্রকৌশলী (পরিচালন) জনাব সাদ মুহাঃ সাবের মহোদয় সহ উভয় কেন্দ্রের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

রুরাল পাওয়ার কোম্পানী লিমিটেড (আরপিসিএল) কর্তৃক গত ১০/০৬/২০২৬ ইং তারিখে আয়োজিত ইনোভেশন শোকেসিং-২০২৬ এ ময়মনসিংহ বিদ্যুৎ ক...
11/07/2026

রুরাল পাওয়ার কোম্পানী লিমিটেড (আরপিসিএল) কর্তৃক গত ১০/০৬/২০২৬ ইং তারিখে আয়োজিত ইনোভেশন শোকেসিং-২০২৬ এ ময়মনসিংহ বিদ্যুৎ কেন্দ্রের উপ বিভাগীয় প্রকৌশলী জনাব মোঃ রুহুল আমীন এর উদ্ভাবনী উদ্যোগ "কস্ট ইফেক্টিব পিসিএস-৭ কন্ট্রোল সিস্টেমের এইচএমআই সলিউশন ইউজিং ডেস্কটপ পিসি" ১ম স্থান অধিকার করায় আজ ১১/০৭/২০২৬ ইং তারিখে তার হাতে সার্টিফিকেট তুলে দেন পাওয়ার স্টেশনের তত্ত্বাবধায়ক প্রকৌশলী (রক্ষণাবেক্ষণ) ও প্লান্ট ইনচার্জ জনাব মোঃ আব্দুল হান্নান মহোদয়। এছাড়া উপস্থিত ছিলেন তত্ত্বাবধায়ক প্রকৌশলী (পরিচালন) জনাব সাদ মুহাঃ সাবের মহোদয়, নির্বাহী প্রকৌশলীবৃন্দ জনাব মোঃ আমিনুল ইসলাম, জনাব আনোয়ার মোর্শেদ, জনাব মোঃ ফজলুল হক সহ বিদ্যুৎ কেন্দ্রের অন্যান্য কর্মকর্তাবৃন্দ।

অদ্য ০৯/০৭/২০২৬ইং তারিখে ময়মনসিংহ ইঞ্জিনিয়ারিং কলেজ এর ইলেক্ট্রিক্যাল ও ইলেক্ট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের ৪২ জন শিক্ষার্থ...
09/07/2026

অদ্য ০৯/০৭/২০২৬ইং তারিখে ময়মনসিংহ ইঞ্জিনিয়ারিং কলেজ এর ইলেক্ট্রিক্যাল ও ইলেক্ট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের ৪২ জন শিক্ষার্থী "ইন্ড্রাস্ট্রিয়াল ট্যুর" এর অংশ হিসেবে ময়মনসিংহ ২১০ মেঃওঃ কম্বাইন্ড সাইকেল বিদ্যুৎ কেন্দ্র পরিদর্শন করে।

গত ০৭/০৭/২০২৬ ইং তারিখে ময়মনসিংহ ২১০ মেগাওয়াট কম্বাইন্ড সাইকেল পাওয়ার স্টেশন অন্যান্য সফরসংগীসহ পরিদর্শন করেন জনাব মোঃ জ...
08/07/2026

গত ০৭/০৭/২০২৬ ইং তারিখে ময়মনসিংহ ২১০ মেগাওয়াট কম্বাইন্ড সাইকেল পাওয়ার স্টেশন অন্যান্য সফরসংগীসহ পরিদর্শন করেন জনাব মোঃ জানে আলম, উপ-পরিচালক, বাংলাদেশ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, ময়মনসিংহ বিভাগ। এ সময় উপস্থিত ছিলেন পাওয়ার স্টেশনের তত্ত্বাবধায়ক প্রকৌশলী (রক্ষণাবেক্ষণ) ও প্লান্ট ইনচার্জ জনাব মোঃ আব্দুল হান্নান মহোদয়। এছাড়া উপস্থিত ছিলেন তত্ত্বাবধায়ক প্রকৌশলী (পরিচালন) জনাব সাদ মুহাঃ সাবের মহোদয়সহ বিদ্যুৎ কেন্দ্রের অন্যান্য কর্মকর্তাবৃন্দ।

আজ ০১/০৭/২০২৬ ইং তারিখে ময়মনসিংহ বিদ্যুৎ কেন্দ্রের জুন, ২০২৬ এর "Employee of the month" যান্ত্রিক রক্ষণাবেক্ষণ বিভাগের ফ...
01/07/2026

আজ ০১/০৭/২০২৬ ইং তারিখে ময়মনসিংহ বিদ্যুৎ কেন্দ্রের জুন, ২০২৬ এর "Employee of the month" যান্ত্রিক রক্ষণাবেক্ষণ বিভাগের ফিটার মোহাম্মদ আকতারুজ্জামান খাদেম এর হাতে ক্রেস্ট ও সার্টিফিকেট তুলে দেন পাওয়ার স্টেশনের তত্ত্বাবধায়ক প্রকৌশলী (রক্ষণাবেক্ষণ) ও প্লান্ট ইনচার্জ জনাব মোঃ আব্দুল হান্নান মহোদয়। এছাড়া উপস্থিত ছিলেন তত্ত্বাবধায়ক প্রকৌশলী (পরিচালন) জনাব সাদ মুহাঃ সাবের মহোদয়, নির্বাহী প্রকৌশলীবৃন্দ জনাব মোঃ আমিনুল ইসলাম, জনাব আনোয়ার মোর্শেদ, জনাব মোঃ ফজলুল হক সহ বিদ্যুৎ কেন্দ্রের অন্যান্য কর্মকর্তাবৃন্দ।

Address

Mymensingh Power Station, Lal Kuthi Darbar Sharif
Mymensingh
2200

Alerts

Be the first to know and let us send you an email when Mymensingh Power Station MPS, RPCL posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to Mymensingh Power Station MPS, RPCL:

Shortcuts

Share