Mymensingh, Bangladesh

Mymensingh, Bangladesh No more deprivation, We want Mymensingh Division. আর নয় ধানাই-পানাই, ময়মনসিংহ বিভাগ চাই।

ময়মনসিংহ বিভাগ করার স্বপ্ন আমাদের বহুবছর ধরে। ময়মনসিংহ ভারতীয় উপমহাদেশের গায়ে জলজল করছে ২২০ বছ ধরে। শিক্ষা নগরী হিসেবে সারা বাংলাদেশের উজ্জ্বল শহর ময়মনসিংহ। বিগত এসএসসি পরীক্ষা, ২০১৪ সালে সমগ্র চট্টগ্রাম বোর্ডের চেয়ে বেশি পরীক্ষার্থী এ+ এই ময়মনসিংহ থেকে। আমরা শুধু শিক্ষাতেই নই, উন্নয়নের আলোকবেগী। বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় এখন আন্তর্জাতিক ক্ষ্যাতিসম্পন্ন এবং নানা রকম আবিষ্কারে বিশ্বের নজর কাড়াচ্ছ

ে। ক্ষুদ্র উপজেলা ভালুকা এখন এতই উন্নয়নশীল যে জেলা হবার দাবী জানাচ্ছে। আজ ময়মনসিংহবাসী কর্মসংস্থানের জন্য রাজধানীমুখী নয়। উলটো দেশের মানুষ আজ এই উন্নয়নশীল অঞ্চল ময়মনসিংহমুখী। ময়মনসিংহের জনসংখ্যাও আজ কম নয়। ২০১২ সালের আদমশুমারীতে চল্লিশ লাখোর্ধ্ব।
যথাযথ উন্নয়নশীল উদ্যোগের অভাবে ময়মনসিংহ জেলার অন্তঃস্থ বোঝা যাচ্ছে না। তাই ময়মনসিংহ বিভাগ করার দাবী জানাই।

সাবেক এমপি প্রিন্সিপাল মতিউর রহমান বর্তমান সরকারের ধর্মমন্ত্রী এবং ময়মনসিংহের কন্যা রওশন এরশাদ সংসদ সদস্য ও বিরোধী দলীয় নেত্রী হওয়া সত্ত্বেও ময়মনসিংহ বিভাগীকরণ হচ্ছে না।
আমি জানি, এখানে জটিল রাজনৈতিক প্যাঁচ আছে আমাদের চোখের আড়ালে।

কিন্তু তবুও,
আমাদের এক দাবী,
ময়মনসিংহ বিভাগ চাই।
ময়মনসিংহ বিভাগ চাই।
ময়মনসিংহ বিভাগ চাই।
ময়মনসিংহ বিভাগ চাই।
ময়মনসিংহ বিভাগ চাই।

এই ইভেন্ট কেবল একটি মাধ্যম যেখানে আমরা সোচ্চার হতে পারবো, পরস্পরকে সঞ্চারিত করতে পারবো, জনমত গঠন করে গণদাবী জানাতে পারবো, প্রয়োজনে ব্যানার হাতে রাস্তায় দাড়াবো।

আসুন, রাজনৈতিক ভেদাভেদ ভুলে স্বপ্নের শহর ময়মনসিংহকে বিভাগীয়করণ আন্দোলনে দাবী জানাই, একতাবদ্ধ হই।

Address

Mymensingh
2200

Website

Alerts

Be the first to know and let us send you an email when Mymensingh, Bangladesh posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share