Socialist Students' Front, BAU Unit

Socialist Students' Front, BAU Unit The Socialist Students' Front (SSF)
(Bengali: সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট)

গণতান্ত্রিক ও নিরাপদ ক্যাম্পাস নিশ্চিতকরণ,ইউজিসির কৌশলপত্র বাতিল,বাকৃবিতে পূর্ণাঙ্গ রেলস্টেশন চালু, সপ্তাহে সাত দিন লাইব্রেরি খোলাসহ শিক্ষার বাণিজ্যিকীকরণের বিরুদ্ধে ৯ দফা দাবীতে আগামী ১২ জানুয়ারি, ২০২২ অনুষ্ঠিত হতে যাচ্ছে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট, বাকৃবি শাখার ১৪ তম সম্মেলন।

#মনুষ্যত্ব_ও_শিক্ষা_রক্ষার_লড়াইয়ে_সামিল_হোন

"নবজাগরণের অগ্রদূত মহান মানবতাবাদী ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের প্রয়াণ দিবসে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট, বাকৃবি শাখার শ্রদ্...
29/07/2026

"নবজাগরণের অগ্রদূত মহান মানবতাবাদী ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের প্রয়াণ দিবসে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট, বাকৃবি শাখার শ্রদ্ধাঞ্জলি।"

29/07/2026
16/07/2026

চোখের সামনে লুটিয়ে পরা বীরের নিথর শরীর আজও চোখে ভাসে। এরাই খবরের কাগজ ও টিভিতে ভেসে উঠেছিলো সংখ্যা হয়ে! নিহতের সংখ্যা হয়ে! আমরা তাদেরই স্মরণ করি পরম শ্রদ্ধায়। তাঁদের লড়াই আমাদের পাথেও হোক!

আজ ১৬ জুলাই, ২০২৬ (বৃহস্পতিবার) বেলা ১ টায় জব্বারের মোড়ে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট, বাকৃবি শাখার উদ্যোগে জুলাই গণঅভ্যুত...
16/07/2026

আজ ১৬ জুলাই, ২০২৬ (বৃহস্পতিবার) বেলা ১ টায় জব্বারের মোড়ে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট, বাকৃবি শাখার উদ্যোগে জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের স্মরণে শ্রদ্ধা নিবেদন করা হয়।
সংগঠনের বাকৃবি শাখার সাধারণ সম্পাদক জাবের ইসলামের সঞ্চালনায় বক্তব্য রাখেন বাকৃবি শাখার সভাপতি জায়েদ হাসান ওয়ালিদ।

 #আগামীকাল_১৬_জুলাইসারাদেশে জুলাই শহীদ দিবস যথাযোগ্য মর্যাদায় পালন করুন।
15/07/2026

#আগামীকাল_১৬_জুলাই

সারাদেশে জুলাই শহীদ দিবস যথাযোগ্য মর্যাদায় পালন করুন।

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডির সাথে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেছে সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট বাকৃবি শাখ...
14/07/2026

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডির সাথে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেছে সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট বাকৃবি শাখার নবগঠিত ২৬তম কমিটি। বর্তমান সময়ে ক্যাম্পাস নিরাপত্তা, সকল শিক্ষার্থীদের জন্য গণতান্ত্রিক পরিবেশ নিশ্চিত, অতীত রাজনৈতিক সংস্কৃতির যাতে ফিরে না আসে সে বিষয়ে নেতৃবৃন্দের সাথে কথা হয়। এছাড়াও ক্যাম্পাসে ছাত্র-শিক্ষক প্রগতিশীল সম্পর্ক বজায় রাখার বিষয়ে প্রক্টরিয়াল বডি আশ্বস্ত করেন।

সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়  শাখার প্রাক্তন-বর্তমান কর্মী সমর্থক শুভানুধ্যায়ীদের পুনর্মিলনী...
11/07/2026

সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় শাখার প্রাক্তন-বর্তমান কর্মী সমর্থক শুভানুধ্যায়ীদের পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে।

আমাদের দল বাসদ (মার্কসবাদী)-র প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক কমরেড মুবিনুল হায়দার চৌধুরীর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানিয়ে শুরু হয় পুনর্মিলনীর দিনব্যাপি আয়োজন।পুরো দিন জুড়ে ছিলো হারানো দিনগুলোর স্মৃতিচারণ,সাংস্কৃতিক আয়োজন।হাসি-আড্ডায় প্রাণোচ্ছল মুহুর্তগুলো কমরেডদের পারস্পারিক সম্পর্ক ও সৌহার্দ্যকে নিয়ে গেছে অনন্য এক উচ্চতায়।নবীন ও প্রবীনের সম্পর্কের মেলবন্ধনের এই শক্তি আগামী দিনের সমাজ পরিবর্তনের আন্দোলনের পাথেয় হয়ে উঠুক সেই প্রত্যাশায়।

আয়োজনে উপস্থিত ছিলেন বাসদ(মার্কসবাদী) দলের কেন্দ্রীয় নির্বাহী ফোরামের সদস্য ডা. জয়দীপ ভট্টাচার্য, ময়মনসিংহ জেলার সমন্বয়ক শেখর রায়, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট, বাকৃবি শাখার সাবেক সভাপতি ও কৃষিবিদ কেন্দ্রর, আহ্বায়ক আবু আরমান অঞ্জন, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট, বাকৃবি শাখার সাবেক সভাপতি দোলন রায়,সাবেক সভাপতি সেঁজুতি চৌধুরী, সাবেক সাধারণ সম্পাদক অজিত দাস, সংগঠনের কেন্দ্রীয় সভাপতি সালমান সিদ্দিকী, সাধারণ সম্পাদক রাফিকুজ্জামান ফরিদ। এছাড়াও উপস্থিত ছিলেন আমাদের শুভাকাঙ্ক্ষী কৃষি অর্থনীতি ও গ্রামীণ সমাজ বিজ্ঞান অনুষদের শিক্ষক অধ্যাপক কাজী শেখ ফরিদ, সংগঠনের সাবেক ও বর্তমান নেতৃত্ববৃন্দ।

১১ জুলাই, ২৬
টিএসসি মিনি কনফারেন্স রুম, বাকৃবি

সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট, বাকৃবি শাখার ২৬তম কমিটি ঘোষণা  জায়েদ হাসান ওয়ালিদ সভাপতি ও জাবের ইসলাম সাধারণ সম্পাদক নির্বা...
10/07/2026

সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট, বাকৃবি শাখার ২৬তম কমিটি ঘোষণা

জায়েদ হাসান ওয়ালিদ সভাপতি ও জাবের ইসলাম সাধারণ সম্পাদক নির্বাচিত

—--------------------------------------------------------------

শিক্ষা-সংস্কৃতি-সংগ্রামের গৌরবোজ্জ্বল ধারাকে সমুন্নত রেখে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় শিল্পাচার্য জয়নুল আবেদীন মিলনায়তনের মুক্তমঞ্চে আজ ১০ জুলাই সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট, বাকৃবি শাখার ১৬ তম সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। 'বিজয় একাত্তর' পাদদেশে সম্মেলনের উদ্বোধন ঘোষণা করেন সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট কেন্দ্রীয় কমিটির সভাপতি ক সালমান সদ্দিকী। উদ্বোধনী বক্তৃতায় তিনি ছাত্রসমাজের অধিকার রক্ষা, শিক্ষার বাণিজ্যিকীকরণ রোধ এবং ক্যাম্পাসে গণতান্ত্রিক পরিবেশ বজায় রাখার ওপর জোর দেন। ক্যাম্পাসে ক্যাম্পাসে রাজনীতি বন্ধের অপচেষ্টার বিরুদ্ধে ছাত্রফ্রন্ট শিক্ষা-সংস্কৃতি-মনুষ্যত্ব রক্ষায় দখলদারিত্ব-সন্ত্রাসবাদী রাজনৈতিক ধারার বিপরীতে আদর্শিক রাজনৈতিক প্রতিষ্ঠার লড়াই করেছে। উদ্বোধনের পর 'বিজয় একাত্তর' পাদদেশ থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি শুরু হয়। র‍্যালিটি কে আর মার্কেট ও জব্বারের মোড়সহ ক্যাম্পাসের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে মুক্তঞ্চের সম্মুখে শেষ হয়।

সম্মেলনে বক্তব্য রাখেন সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদ রাফিকুজ্জামান ফরিদ, কেন্দ্রীয় কমিটির শিক্ষা ও বিজ্ঞান বিষয়ক সম্পাদক গৌতম কর এবং বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদ (মার্ক্সবাদী) ময়মনসিংহ জেলা শাখার সমন্বয়ক শেখর রায়।

সমাবেশে বক্তারা দেশের বর্তমান শিক্ষা ব্যবস্থার সংকটের নানাদিক তুলে ধরেন৷ বক্তারা বলেন কৃষি বিশ্ববিদ্যালয়ে গবেষণায় পর্যাপ্ত বরাদ্দ দেওয়া হচ্ছে না। গণঅভ্যুত্থান পরবর্তী সময়েও বিশ্ববিদ্যালয়ে গণতান্ত্রিক পরিবেশ প্রতিষ্ঠিত হয়নি। কৃষি বিজ্ঞানী হিসেবে নিজেকে গড়ে তুলতে হবে কৃষকদের জীবনের সংকট ও জাতীয় কৃষিনীতি বিষয়ে চর্চা করতে হবে এবং ইতিহাসের বড় মণীষীদের জীবনী চর্চা করতে হবে। বক্তারা অতীতের ধারাবাহিকতায় শিক্ষার্থীদের অধিকার রক্ষায় নতুন কমিটির কাছে বলিষ্ঠ ভূমিকা প্রত্যাশা ব্যক্ত করেন।

উক্ত সম্মেলনে সভাপতিত্ব করেন সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট, বাকৃবি শাখার সভাপতি সঞ্জয় রায় এবং পুরো অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বাকৃবি শাখার সাধারণ সম্পাদক জায়েদ হাসান ওয়ালিদ।

আলোচনা সভা শেষে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট কেন্দ্রীয় সভাপতি সালমান সিদ্দিকী জায়েদ হাসান ওয়ালিদকে সভাপতি ও জাবের ইসলামকে সাধারণ সম্পাদক করে ২১ সদস্য বিশিষ্ট ২৬ তম কার্যনির্বাহী কমিটি ঘোষণা করেন । আলোচনা সভা শেষে সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যে দিয়ে সম্মেলনের আয়োজন শেষ হয়।

বার্তা প্রেরক
রাতুল হাসান
দপ্তর সম্পাদক
সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় শাখা

​গত ১৮, ১৯, ২০ জুন, ২০২৬ তারিখে অনুষ্ঠিত ২৫তম কাউন্সিলের মাধ্যমে নবনির্বাচিত ২১ সদস্য বিশিষ্ট ২৬তম কমিটি

*সভাপতি: জায়েদ হাসান ওয়ালিন (এম.এস, কৃষি শক্তি ও যন্ত্র বিভাগ)

*​সহ-সভাপতি:

-​অমৃতা মন্ডল (এম.এস, এগ্রি বিজনেস এন্ড মার্কেটিং)

-​শামিমা শামিম লাভলী (এম.এস, ফার্ম স্ট্রাকচার এন্ড এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ারিং)

*​সাধারণ সম্পাদক: জাবের ইসলাম (এম.এস, ফিশারিজ ম্যানেজমেন্ট)

*​সহ-সম্পাদক: শতাব্দী কর (এম.এস, ডেইরি সাইন্স)

*​সাংগঠনিক সম্পাদক: সবুজ পাল (লে-৫, সেমি-১, পশুপালন অনুষদ)

*​দপ্তর সম্পাদক: রাতুল হাসান (লে-৪, সেমি-১, পশুপালন অনুষদ)

*​অর্থ সম্পাদক: সৌমিত্র পাল (লে-৩, সেমি-১, বায়োইনফরমেটিক্স)

*​প্রচার ও প্রকাশনা সম্পাদক: মুস্তাফিজুর রহমান (লে-৫, সেমি-১, ভেটেরিনারি অনুষদ)

*​গ্রন্থাগার সম্পাদক: আনোয়ার হোসেন আকাশ (লে-৩, সেমি-১, কৃষি অর্থনীতি ও গ্রামীণ সমাজবিজ্ঞান অনুষদ)

*​স্কুল বিষয়ক সম্পাদক: অনিন্দ্য সরকার (লে-২, সেমি-১, বায়োইনফরমেটিক্স)

*​সমাজকল্যাণ সম্পাদক: তুহিন বাবু (লে-৪, সেমি-১, ভেটেরিনারি অনুষদ)

*​ক্রীড়া সম্পাদক: লক্ষন রায় (লে-৪, সেমি-২, কৃষি অনুষদ)

*​সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক: অন্তর ঢালী (লে-৫, সেমি-১, পশুপালন অনুষদ)

*​সদস্য-

- অর্ণব দাস (এম.এস, পোল্ট্রি সায়েন্স বিভাগ)

- ​মাহবুবা নাবিলা (এম.এস, এগ্রোমেটিওরোলজি বিভাগ)

- ​আব্দুল আলীম (এম.এস, এনিম্যাল সায়েন্স বিভাগ)

- ​মাসরুল আহসান(ভেটেরিনারি অনু্‌ষদ)

-মো: সোহান (এম.এস, ফার্ম স্ট্রাকচার এন্ড এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ারিং)

- ​মাহজাবিন রিফাত (এম.এস, কৃষি রসায়ন)

- ​ওয়াকিল থানভী আশরাফ (লে-৫, সেমি-১, পশুপালন অনুষদ)

সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট, বাকৃবি শাখার ২৬তম কমিটি ঘোষণা  জায়েদ হাসান ওয়ালিদ সভাপতি ও জাবের ইসলাম সাধারণ সম্পাদক নির্বা...
10/07/2026

সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট, বাকৃবি শাখার ২৬তম কমিটি ঘোষণা

জায়েদ হাসান ওয়ালিদ সভাপতি ও জাবের ইসলাম সাধারণ সম্পাদক নির্বাচিত

—--------------------------------------------------------------

শিক্ষা-সংস্কৃতি-সংগ্রামের গৌরবোজ্জ্বল ধারাকে সমুন্নত রেখে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় শিল্পাচার্য জয়নুল আবেদীন মিলনায়তনের মুক্তমঞ্চে আজ ১০ জুলাই সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট, বাকৃবি শাখার ১৬ তম সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। 'বিজয় একাত্তর' পাদদেশে সম্মেলনের উদ্বোধন ঘোষণা করেন সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট কেন্দ্রীয় কমিটির সভাপতি সালমান সিদ্দিকী। উদ্বোধনী বক্তৃতায় তিনি ছাত্রসমাজের অধিকার রক্ষা, শিক্ষার বাণিজ্যিকীকরণ রোধ এবং ক্যাম্পাসে গণতান্ত্রিক পরিবেশ বজায় রাখার ওপর জোর দেন। ক্যাম্পাসে ক্যাম্পাসে রাজনীতি বন্ধের অপচেষ্টার বিরুদ্ধে ছাত্রফ্রন্ট শিক্ষা-সংস্কৃতি-মনুষ্যত্ব রক্ষায় দখলদারিত্ব-সন্ত্রাসবাদী রাজনৈতিক ধারার বিপরীতে আদর্শিক রাজনৈতিক প্রতিষ্ঠার লড়াই করেছে। উদ্বোধনের পর 'বিজয় একাত্তর' পাদদেশ থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি শুরু হয়। র‍্যালিটি কে আর মার্কেট ও জব্বারের মোড়সহ ক্যাম্পাসের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে মুক্তঞ্চের সম্মুখে শেষ হয়।

সম্মেলনে বক্তব্য রাখেন সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদ রাফিকুজ্জামান ফরিদ, কেন্দ্রীয় কমিটির শিক্ষা ও বিজ্ঞান বিষয়ক সম্পাদক গৌতম কর এবং বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদ (মার্ক্সবাদী) ময়মনসিংহ জেলা শাখার সমন্বয়ক শেখর রায়।

সমাবেশে বক্তারা দেশের বর্তমান শিক্ষা ব্যবস্থার সংকটের নানাদিক তুলে ধরেন৷ বক্তারা বলেন কৃষি বিশ্ববিদ্যালয়ে গবেষণায় পর্যাপ্ত বরাদ্দ দেওয়া হচ্ছে না। গণঅভ্যুত্থান পরবর্তী সময়েও বিশ্ববিদ্যালয়ে গণতান্ত্রিক পরিবেশ প্রতিষ্ঠিত হয়নি। কৃষি বিজ্ঞানী হিসেবে নিজেকে গড়ে তুলতে হবে কৃষকদের জীবনের সংকট ও জাতীয় কৃষিনীতি বিষয়ে চর্চা করতে হবে এবং ইতিহাসের বড় মণীষীদের জীবনী চর্চা করতে হবে। বক্তারা অতীতের ধারাবাহিকতায় শিক্ষার্থীদের অধিকার রক্ষায় নতুন কমিটির কাছে বলিষ্ঠ ভূমিকা প্রত্যাশা ব্যক্ত করেন।

উক্ত সম্মেলনে সভাপতিত্ব করেন সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট, বাকৃবি শাখার সভাপতি সঞ্জয় রায় এবং পুরো অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বাকৃবি শাখার সাধারণ সম্পাদক জায়েদ হাসান ওয়ালিদ।

আলোচনা সভা শেষে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট কেন্দ্রীয় সভাপতি সালমান সিদ্দিকী জায়েদ হাসান ওয়ালিদকে সভাপতি ও জাবের ইসলামকে সাধারণ সম্পাদক করে ২১ সদস্য বিশিষ্ট ২৬ তম কার্যনির্বাহী কমিটি ঘোষণা করেন । আলোচনা সভা শেষে সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যে দিয়ে সম্মেলনের আয়োজন শেষ হয়।

বার্তা প্রেরক
রাতুল হাসান
দপ্তর সম্পাদক
সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় শাখা

​গত ১৮, ১৯, ২০ জুন, ২০২৬ তারিখে অনুষ্ঠিত ২৫তম কাউন্সিলের মাধ্যমে নবনির্বাচিত ২১ সদস্য বিশিষ্ট ২৬তম কমিটি

*সভাপতি: জায়েদ হাসান ওয়ালিন (এম.এস, কৃষি শক্তি ও যন্ত্র বিভাগ)

*​সহ-সভাপতি:

-​অমৃতা মন্ডল (এম.এস, এগ্রি বিজনেস এন্ড মার্কেটিং)

-​শামিমা শামিম লাভলী (এম.এস, ফার্ম স্ট্রাকচার এন্ড এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ারিং)

*​সাধারণ সম্পাদক: জাবের ইসলাম (এম.এস, ফিশারিজ ম্যানেজমেন্ট)

*​সহ-সম্পাদক: শতাব্দী কর (এম.এস, ডেইরি সাইন্স)

*​সাংগঠনিক সম্পাদক: সবুজ পাল (লে-৫, সেমি-১, পশুপালন অনুষদ)

*​দপ্তর সম্পাদক: রাতুল হাসান (লে-৪, সেমি-১, পশুপালন অনুষদ)

*​অর্থ সম্পাদক: সৌমিত্র পাল (লে-৩, সেমি-১, বায়োইনফরমেটিক্স)

*​প্রচার ও প্রকাশনা সম্পাদক: মুস্তাফিজুর রহমান (লে-৫, সেমি-১, ভেটেরিনারি অনুষদ)

*​গ্রন্থাগার সম্পাদক: আনোয়ার হোসেন আকাশ (লে-৩, সেমি-১, কৃষি অর্থনীতি ও গ্রামীণ সমাজবিজ্ঞান অনুষদ)

*​স্কুল বিষয়ক সম্পাদক: অনিন্দ্য সরকার (লে-২, সেমি-১, বায়োইনফরমেটিক্স)

*​সমাজকল্যাণ সম্পাদক: তুহিন বাবু (লে-৪, সেমি-১, ভেটেরিনারি অনুষদ)

*​ক্রীড়া সম্পাদক: লক্ষন রায় (লে-৪, সেমি-২, কৃষি অনুষদ)

*​সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক: অন্তর ঢালী (লে-৫, সেমি-১, পশুপালন অনুষদ)

*​সদস্য-

- অর্ণব দাস (এম.এস, পোল্ট্রি সায়েন্স বিভাগ)

- ​মাহবুবা নাবিলা (এম.এস, এগ্রোমেটিওরোলজি বিভাগ)

- ​আব্দুল আলীম (এম.এস, এনিম্যাল সায়েন্স বিভাগ)

- ​মাসরুল আহসান(ভেটেরিনারি অনু্‌ষদ)

-মো: সোহান (এম.এস, ফার্ম স্ট্রাকচার এন্ড এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ারিং)

- ​মাহজাবিন রিফাত (এম.এস, কৃষি রসায়ন)

- ​ওয়াকিল থানভী আশরাফ (লে-৫, সেমি-১, পশুপালন অনুষদ)

মহান স্বাধীনতা দিবস উপলক্ষ্যে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট, বাকৃবি শাখার পক্ষ থেকে শহিদদের প্রতি শ্রদ্ধা নিবেদন..
26/03/2026

মহান স্বাধীনতা দিবস উপলক্ষ্যে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট, বাকৃবি শাখার পক্ষ থেকে শহিদদের প্রতি শ্রদ্ধা নিবেদন..

Address

Jobbarer Mor, Bangladesh Agricultural University
Mymensingh
2202

Telephone

+8801783331698

Alerts

Be the first to know and let us send you an email when Socialist Students' Front, BAU Unit posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to Socialist Students' Front, BAU Unit:

Shortcuts

Share