Shahidul Islam

Shahidul Islam Sub-Inspector
Bangladesh Police

বিগত দিনের পুলিশ কনস্টেবল নিয়োগ প্রক্রিয়ায় অনিয়ম ও দুর্নীতির অনুসন্ধান তদন্ত কমিটি গঠন
16/03/2026

বিগত দিনের পুলিশ কনস্টেবল নিয়োগ প্রক্রিয়ায় অনিয়ম ও দুর্নীতির অনুসন্ধান তদন্ত কমিটি গঠন

05/03/2026

বাংলাদেশ পুলিশের সার্জেন্ট পদে নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬

অনলাইনে আবেদনের সময়সীমা ০৮ মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ ১০.০০ ঘটিকা হতে ০২ এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ ২৩.৫৯ ঘটিকা পর্যন্ত

ট্রেইনি রিক্রুট কনস্টেবল পদে নিয়োগ বিজ্ঞপ্তি, ফেব্রুয়ারি ২০২৬অনলাইনে আবেদন শুরু ০৫ মার্চ ২০২৬ এবং শেষ ৩১ মার্চ ২০২৬    ...
26/02/2026

ট্রেইনি রিক্রুট কনস্টেবল পদে নিয়োগ বিজ্ঞপ্তি, ফেব্রুয়ারি ২০২৬

অনলাইনে আবেদন শুরু ০৫ মার্চ ২০২৬ এবং শেষ ৩১ মার্চ ২০২৬

13/02/2026

সাইবার সুরক্ষা অধ্যাদেশ, ২০২৫ অনুযায়ী অনলাইন জুয়ায় জড়িত হলে সর্বোচ্চ ২ বছরের কারাদন্ড বা ১ কোটি টাকা অর্থদন্ড অথবা উভয়দণ্ড হতে পারে। সচেতন হোন, জুয়া থেকে দূরে থাকুন।

৪৫তম বিসিএসের চূড়ান্ত রেজাল্টে পুলিশ ক্যাডারে(ASP) সুপারিশপ্রাপ্ত প্রথম ৩ জনই MBBS/BDS ডক্টর! ডাক্তারি ছেড়ে পুলিশে আসার ...
27/11/2025

৪৫তম বিসিএসের চূড়ান্ত রেজাল্টে পুলিশ ক্যাডারে(ASP) সুপারিশপ্রাপ্ত প্রথম ৩ জনই MBBS/BDS ডক্টর! ডাক্তারি ছেড়ে পুলিশে আসার স্বপ্নপূরণ দেখলেই বোঝা যায় আসলে পুলিশের ডিমান্ড এখনো কমেনি। পুলিশে এসে অনেকেই এখনো জনসাধারণের সেবা করতে চায়।
তবে এটি একইসাথে মেধার অপচয়ও বটে। ৫/৬ বছর মেডিকেল পড়াশোনাতে সরকার যে পরিমাণ অর্থ খরচ করেন, তা দিয়ে জনগণ একজন ডক্টরই এক্সপেক্ট করে, পুলিশ নয়।

সরকার সড়ক দুর্ঘটনায় হতাহতদের আর্থিক সহায়তার জন্য তহবিল গঠন করেছে, যেখানে ২৫০ কোটি টাকারও বেশি জমা আছে! অথচ দুঃখজনকভাবে, ...
17/10/2025

সরকার সড়ক দুর্ঘটনায় হতাহতদের আর্থিক সহায়তার জন্য তহবিল গঠন করেছে, যেখানে ২৫০ কোটি টাকারও বেশি জমা আছে! অথচ দুঃখজনকভাবে, প্রচারের অভাবে বেশিরভাগ ভুক্তভোগী এই সুযোগ হারাচ্ছেন।

​পরিসংখ্যান বলছে:
​নিহতদের পরিবারের মাত্র ১০% ক্ষতিপূরণ পেয়েছে।
​আহতদের মধ্যে পেয়েছেন মাত্র ১.৫%।

​সহায়তার পরিমাণ (সরাসরি জেনে নিন!):
​মৃত্যু হলে: ৫ লাখ টাকা
​গুরুত্বপূর্ণ অঙ্গহানি হলে: ৩ লাখ টাকা
​গুরুতর আহত (স্বাভাবিক জীবনে ফেরা সম্ভব নয়): ৩ লাখ টাকা
​আহত (স্বাভাবিক জীবনে ফেরা সম্ভব): ১ লাখ টাকা
​কীভাবে আবেদন করবেন?

​⚠️ খুবই গুরুত্বপূর্ণ: দুর্ঘটনার সর্বোচ্চ ৩০ দিনের মধ্যে নির্ধারিত ফরমে ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যানের কাছে আবেদন করতে হবে।

​এই তথ্য অনেক ভুক্তভোগী পরিবারকে সাহায্য করতে পারে। সরকারের পাশাপাশি আমরাও সচেতন হই।

​পোস্টটি শেয়ার করে প্রতিটি ভুক্তভোগী পরিবারের কাছে এই তথ্য পৌঁছে দিতে সাহায্য করুন! 🙏

​ #সড়কদুর্ঘটনা #ক্ষতিপূরণ #আইন #সচেতনতা #নিরাপদ_সড়ক #প্রয়োজনের_খবর

04/10/2025

বাংলাদেশ পুলিশ এসোসিয়েশন।

বিষয়: পে কমিশন ২০২৫ প্রসঙ্গে বাংলাদেশ পুলিশের (কনস্টেবল থেকে ইন্সপেক্টর পর্যন্ত) সদস্যদের মতামত গ্রহণ ও মতবিনিময় সভা।

আপনাদেরকে জানানো যাচ্ছে যে, আসন্ন পে কমিশন ২০২৫ সংক্রান্ত প্রস্তাবনা প্রণয়নের লক্ষ্যে বাংলাদেশ পুলিশ এসোসিয়েশন এর উদ্যোগে একটি গুরুত্বপূর্ণ মতবিনিময় সভা আয়োজিত হতে যাচ্ছে। উক্ত সভায় বাংলাদেশ পুলিশের সদস্যদের ন্যায্য দাবি, প্রস্তাবনা ও মতামত সংগ্রহপূর্বক এসোসিয়েশনের পক্ষ থেকে পে কমিশনে উপস্থাপন করার জন্য একটি সুনির্দিষ্ট প্রস্তাবনা চূড়ান্ত করা হবে।

সভা সম্পর্কিত তথ্য:
📅 তারিখ: ০৮ অক্টোবর ২০২৫ ইং
🕒 সময়: বিকাল ০৫.০০টা
📍 স্থান: বাংলাদেশ পুলিশ এসোসিয়েশন মিলনায়তন।

উক্ত সভায় আপনাদের মূল্যবান মতামত প্রদান ও উপস্থিতি কামনা করছি। পে কমিশনে পুলিশের স্বার্থ রক্ষায় আপনাদের সক্রিয় অংশগ্রহণ অত্যন্ত গুরুত্বপূর্ণ।

উল্লেখ্য, সভায় উপস্থিত সদস্যগণ নিম্নলিখিত বিষয়ে মতামত প্রদান করতে পারেনঃ

পে স্কেল পুনঃনির্ধারণ ও ভাতা বৃদ্ধির প্রস্তাবনা

বাসস্থান, চিকিৎসা ও শিক্ষা সুবিধা বৃদ্ধির প্রয়োজনীয়তা

ঝুঁকি ভাতা ও পেনশন সুবিধা উন্নয়নের সুপারিশ

পদোন্নতি ও জনবল কাঠামো উন্নয়নের প্রস্তাব

মাঠ পর্যায়ের সদস্যদের বিশেষ চাহিদা ও অভিজ্ঞতা

আপনার সময়ানুবর্তিতা ও উপস্থিতি একান্তভাবে কাম্য।
যারা উপস্থিত হতে পারবেন না তারা অবশ্যই আপনাদের মূল্যবান মতামত আমাদের বাংলাদেশ পুলিশ অ্যাসোসিয়েশনের whatsapp নাম্বারে লিখিত আকারে পাঠানোর জন্য বিশেষভাবে অনুরোধ করা গেল। আমাদের হোয়াটস আপ নাম্বার: ০১৯৬৬৩০২৮৮৫ এবং মেইল করতে পারেন: [email protected]

ধন্যবাদান্তে,
সভাপতি
বাংলাদেশ পুলিশ এসোসিয়েশন।

29/08/2025

জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে যোগ দিতে ১৮০ পুলিশ সদস্যের কিনশাসা যাত্রা

বাংলাদেশ পুলিশের একটি ফরমড পুলিশ ইউনিট ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গোতে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে যোগদানের উদ্দেশে মঙ্গলবার (২৬ আগস্ট) পৌনে একটায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করেছেন। ৭০ জন নারী পুলিশ সদস্যসহ ১৮০ জন সদস্যের কন্টিনজেন্টের নেতৃত্বে রয়েছেন পুলিশ সুপার জান্নাত আফরোজ।

বিমানবন্দরে অতিরিক্ত আইজি (ক্রাইম অ্যান্ড অপারেশন্স) খোন্দকার রফিকুল ইসলাম, বিপিএম, পিপিএম, ডিআইজি (অপারেশন্স) মোঃ রেজাউল করিম এবং পুলিশ হেডকোয়ার্টার্সের ইউএন অপারেশন্স উইংয়ের কর্মকর্তাগণ মিশনগামী শান্তিরক্ষীদের বিদায় জানান।

বাংলাদেশ পুলিশের ফরমড পুলিশ ইউনিট (এফপিইউ) ২০০৫ সাল থেকে এবং নারী কন্টিনজেন্ট ২০১১ সাল থেকে গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্রে পেশাদারত্বের সাথে দায়িত্ব পালন করে আসছে।

উল্লেখ্য, জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশ পুলিশের পদযাত্রা সূচিত হয় ১৯৮৯ সালে, নামিবিয়া মিশনে। বর্তমানে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশ পুলিশের ২১৫ জন সদস্য দায়িত্ব পালন করছেন। এর মধ্যে এফপিইউ মিশনে ১৭৮ জন এবং ইন্ডিভিজুয়াল পুলিশ অফিসার (আইপিও) ৩৭ জন। বাংলাদেশ পুলিশের ৭৫ জন নারী পুলিশ সদস্য শান্তিরক্ষা মিশনে নিয়োজিত রয়েছেন। তন্মধ্যে এফপিইউ মিশনে ৬৮ জন এবং ইন্ডিভিজুয়াল পুলিশ অফিসার (আইপিও) পদে ৭ জন।

বাংলাদেশ পুলিশের ২১ হাজার ৮১৬ জন সদস্য শান্তিরক্ষা মিশনে অত্যন্ত দক্ষতা ও সুনামের সাথে দায়িত্ব পালন শেষে দেশে ফিরেছেন। বিশ্বের বিভিন্ন দেশে শান্তিরক্ষায় বাংলাদেশ পুলিশের ২৪ জন অকুতোভয় সদস্য জীবন উৎসর্গ করেছেন।

জাতিসংঘের ম্যান্ডেট বাস্তবায়নের মাধ্যমে আন্তর্জাতিক শান্তিরক্ষা কার্যক্রমে বাংলাদেশ পুলিশের অনন্য অবদান বৈশ্বিক পরিমণ্ডলে দেশের ভাবমূর্তি উজ্জ্বল করেছে।

✅ পুলিশ কনস্টেবল পদে আবেদনের শেষ দিন ২৪ জুলাই!আপনার স্বপ্নের চাকরি হাতছাড়া করবেন না! 🚔বাংলাদেশ পুলিশের গর্বিত সদস্য হওয়া...
24/07/2025

✅ পুলিশ কনস্টেবল পদে আবেদনের শেষ দিন ২৪ জুলাই!

আপনার স্বপ্নের চাকরি হাতছাড়া করবেন না! 🚔
বাংলাদেশ পুলিশের গর্বিত সদস্য হওয়ার সোনালী সুযোগ এখনই!

📌 পদবী: ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি)
📌 আবেদনের শেষ তারিখ: ২৪ জুলাই ২০২৫
📌 শিক্ষাগত যোগ্যতা: এসএসসি বা সমমান (ন্যূনতম জিপিএ ২.৫০)
📌 বিস্তারিত জানুন: [বাংলাদেশ পুলিশের অফিসিয়াল ওয়েবসাইট]

⚠️ সতর্কবার্তা
✔️ নিয়োগ প্রক্রিয়ায় কোনো আর্থিক লেনদেন করলে নিয়োগ বাতিল হবে এবং আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
✔️ মিথ্যা তথ্য প্রদান করলেই আপনি নিয়োগের অযোগ্য হবেন।

👉 দেশকে সেবা করার এই মহৎ সুযোগ হাতছাড়া করবেন না! আজই আবেদন করুন! 🇧🇩

সাদুবাদ জানাই। বাংলাদেশ পুলিশ বাহিনীর আধুনিকায়ন, সময়োপযোগী সংস্কার এবং পদক্ষেপ গুলো বাস্তবায়ন হোক।
16/07/2025

সাদুবাদ জানাই। বাংলাদেশ পুলিশ বাহিনীর আধুনিকায়ন, সময়োপযোগী সংস্কার এবং পদক্ষেপ গুলো বাস্তবায়ন হোক।

বাংলাদেশ পুলিশ একাডেমি, বিপিএ নামেই বেশি পরিচিত, রাজশাহীর সারদায় প্রমত্তা পদ্মার কোল ঘেষে মাথা উচু করে দাঁড়িয়ে থাকা এক আ...
10/07/2025

বাংলাদেশ পুলিশ একাডেমি, বিপিএ নামেই বেশি পরিচিত, রাজশাহীর সারদায় প্রমত্তা পদ্মার কোল ঘেষে মাথা উচু করে দাঁড়িয়ে থাকা এক আজব কারখানা । জায়গাটাকে "আজব কারখানা" বললাম কারণ সেখানে বহু লোকের স্বপ্ন গড়ে , আবার কারও কারও স্বপ্ন ভেঙে ধুলোয় মিশে যায়। এক ভীতু দুর্বল তরুণ যুবক যেখানে দায়িত্ববান শক্তিশালী পুরুষে পরিণত হয়, খুবই আইন্ডারকনফিডেন্ট টাইপের মানুষও যেখান থেকে বের হয় মাথা উচু করে, দুনিয়া জয় করার আত্মবিশ্বাস নিয়ে। কারো কারো কাছে বিপিএ শুধুই এক অধরা স্বপ্ন, কারো কাছে না পাওয়ার আক্ষেপ, আবার কারও কাছে তার লক্ষ্যে পৌছাবার সিড়ি, যা সে বেয়ে চলেছে অথবা সফলভাবে পার করে এসেছে।

বাংলাদেশ পুলিশ একাডেমিতে মৌলিক প্রশিক্ষন কোর্স নামে একটা বিষয় আছে। সকল এএসপি প্রবেশনার, শিক্ষানবিশ সার্জেন্ট, এস আই ক্যাডেট অফিসাররা তাদের এক বছরের ট্রেনিং লাইফের পুরোটা সময় সেখানে কাটায় যেন তারা বেসিক পুলিশিং লাইফ সম্পর্কে পরিপূর্ণ ধারণা পায়। মৌলিক প্রশিক্ষণ ট্রেনিং শেষে এএসপি প্রবেশনার এবং শিক্ষানবিশ সার্জেন্ট অফিসাররা তাদের নিজের ইউনিটে ফেরত চলে যায় । সেই সুবাদে আমারও বিপিএতে যাওয়া হয়েছিল।

বিপিএতে আমার রুম ছিলো শহীদ কাঞ্চন ভবনের দুই তলায়। রুমের বারান্দা দিয়ে একপাশে তাকালে দেখতাম ডাচ পন্ড, চেমনি মেমরিয়াল হল, আরেকপাশে বিপিএর প্রধান গেট যেখান থেকে বারংবার চাইতাম বের হতে। আমরা যখন এসেছিলাম তখন ভাদ্র মাস ছুই ছুই ছিল, কাকফাটা রোদ আর সারদার পিঠ পুরে যাওয়া গরম বাতাসের সাথে কালেভদ্রে আকাশ বেয়ে নামতো ঝুম বৃষ্টি , আমি বারান্দায় দাঁড়িয়ে, নিজের হাতে বানানো গ্লুকোজ-লেবুর জুস খেতে খেতে চেমনি মেমরিয়াল হলের নিকটের ডাচ পন্ডের দিকে তাকিয়ে দেখতাম। মাঝে মাঝে ভাবতাম, পৃথিবীও এত সুন্দর হয় বুঝি !

এই গ্লুকোজ আর লেবু মেশানো জুস বানিয়ে খেতাম এটা ভেবে যে এই জুস বোধহয় এই ফিজিক্যাল হার্ডশিপের মধ্যে একটু শক্তি জোগাবে । এক বছর পর এখন আর তেমনটা মনে হয় না। এখন মনে হয়, শক্তি গায়ে থাকে না, শক্তি থাকে মনে। মানুষের মনের জোরই তাকে দিয়ে অসাধ্য সাধন করায়, গায়ের জোর না। গায়ের জোরেই যদি সব হয়ে যেত তবে মুসা ইব্রাহীমের আগে চট্টগ্রামের বিখ্যাত আব্দুল জব্বারের বলীখেলার চ্যাম্পিয়নই এভারেস্ট জয় করতো ।

প্রথমবারের মতো ঘরের ছেলে ঘর ছেড়ে এসেছিল , বাসার কথা খুব মনে পড়ছিলো। তার উপর অলটাইম দৌড়ের উপরেই থাকতাম, মন খারাপ করার সময়টুকুও ছিল না। সকাল ৪ টা থেকে রাত ৯ টা অব্দি ব্যাস্ত কড়া সিডিউলের ৬ ঘন্টা ফিজিক্যাল ট্রেনিং আর ৬ ঘন্টার 'ল' ক্লাস শেষে বিছানায় শুয়ে আব্বু আম্মুর কথা ভাবতাম। প্রচন্ড কষ্টের ওই সময়টুকুতে তখন এরাই ফোন দিত। সেবারই আমার প্রথমবারের মতো মনে হল আমি আমার বাবা-মাকে প্রচন্ড ভালবাসি। এর আগে-পরে আর কখনো আমি নিজের আব্বু-আম্মুকে যে এতটা ভালোবাসি বুজতে পারিনি। তাদেরকে কখনোই এ কথাটা বলতেও পারিনি। 'ভালোবাসি' বলাটা মোটেও কঠিন কিছু না , তবে ভালোবাসার মানুষকে 'ভালোবাসি' বলার চেয়ে কঠিন হয়তোবা দুনিয়াতে আর কিচ্ছু নেই !

সারদায় সবচাইতে খারাপ সময়টা ছিল প্রথম তিন মাস। শারীরিক এবং মানসিক দুইভাবেই নিজেকে গড়া লাগছে এই তিন মাসে। প্রতিটাদিন ব্যাগ গুছাতাম বাড়ি চলে যাব। যাকগে , হার্ড রুটিন ফলো করতে করতে আমাদের পুলিশের মৌলিক প্রশিক্ষন ট্রেনিং অবশেষে শেষ হয়ে আসলো। যে বিপিএ থেকে যাওয়ার জন্য সবাই ছটফট করছিলাম, সে বিপিএ ছেড়ে আসতেই সবার মন খারাপ হচ্ছিলো। কেউ কেউ তো কান্নাও শুরু করলো। প্রাণের ২৬ সার্জেন্ট ব্যাচের পরিচিত মুখদের সবাইকে বিদায় দিয়ে ঢাকাগামী বাস হানিফ এক্সপ্রেসে চেপে বসলাম। সারদা থেকে ঠিক করে দেয়া বাসের জানালা দিয়ে তাকিয়ে দেখতে থাকলাম, সারদা ছেড়ে যাচ্ছি। যে সারদা ছেড়ে যাওয়ার জন্য সবসময় মন ছটফট করত আর এখন কেন যেন মনের অজান্তে সারদার জন্যেই চোখের কোন বেয়ে পানি গড়িয়ে পরতে লাগল।
২ বছর পেরিয়ে গেছে , নিজ নিজ ইউনিটে যোগদানের পর শিক্ষানবিশ পিরিয়ডও শেষের পথে। এখনও আমার প্রায়ই মনে হয়, বড় হতে পারলাম কোথায় ! আমি যেন এখনও সেই ছোট্ট নবীন সার্জেন্ট মামুন বুট পড়ে সারদার মাঠে দৌড়াচ্ছি যাকে মিরুল ওস্তাদজীরা প্রতিনিয়তই হাতে কলমে পুলিশ হওয়ার মন্ত্র কানের মধ্যে ঢুকিয়ে দিত, যার বুকে হাজারো স্বপ্ন একদিন অনেক বড় হওয়ার, মানুষের মতো মানুষ হওয়ার! 👮‍♂

sgt. Mamunur rashid

পুলিশ কনস্টেবল পদে নিয়োগে অনলাইনে আবেদন শুরু ১ জুলাই ২০২৫, শেষ ২৪ জুলাই ২০২৫। বিস্তারিত জানতে ভিজিট করুন www.police.gov...
02/07/2025

পুলিশ কনস্টেবল পদে নিয়োগে অনলাইনে আবেদন শুরু ১ জুলাই ২০২৫, শেষ ২৪ জুলাই ২০২৫।

বিস্তারিত জানতে ভিজিট করুন www.police.gov.bd

Address

Jamalpur
Mymensingh
2055

Alerts

Be the first to know and let us send you an email when Shahidul Islam posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to Shahidul Islam:

Share