কর্জে হাসানা ফাউন্ডেশন - Korje Hasana Foundation

কর্জে হাসানা ফাউন্ডেশন - Korje Hasana Foundation কর্জে হাসানার প্রসার করি,
সুদ মুক্ত সমাজ গড়ি।

“যে আল্লাহকে কর্জে হাসানা দেয়, তিনি তা বহুগুণে ফিরিয়ে দেন।”
— সূরা বাকারা: ২৪৫

কর্জে হাসানা ফান্ড হলো একটি সুদমুক্ত ঋণ-সহযোগিতা প্ল্যাটফর্ম।
আমাদের লক্ষ্য, একটি এমন সমাজ গড়া, যেখানে কেউ বিপদে পড়লে সুদের ফাঁদে নয়, ভরসা পাবে ভাইয়ের সাহায্যে।

এই উদ্যোগের মাধ্যমে আমরা ছড়িয়ে দিতে চাই কর্জে হাসানার বরকতময় সংস্কৃতি, যেখানে ভালোবাসা ও দায়িত্ববোধের জায়গা থেকে মানুষ পাশে দাঁড়ায়।

🤝 কর্জে হাসানা কোনো দান ন

য়,
এটা একটি আমানত, আল্লাহর সন্তুষ্টির জন্য দেওয়া ভালোবাসার ঋণ।

আসুন, কর্জে হাসানার সুফল ছড়িয়ে দিয়ে গড়ে তুলি এক সুদমুক্ত, ন্যায়ের ভিত্তিতে সহনশীল সমাজ।

📩 বিস্তারিত জানতে ইনবক্স করুন

07/08/2025
26/07/2025

আসসালামুয়ালাইকুম, আশা করি আল্লাহর রহমতে সকলেই ভালো এবং সুস্থ আছেন।

~একটা বিষয় একটু ক্লিয়ার করা প্রয়োজন। আমাদের পেজে যারা যুক্ত আছেন, ভবিষ্যতে হবেন.. ইনশাআল্লাহ সকলের উদ্দেশ্যেই এই বিষয়টি পরিষ্কার থাকা প্রয়োজন বোধ থেকে এই পোস্ট টি করা। আশা করি সকলেই বিষয়টি সহজ ও সুন্দর ভাবে গ্রহন করবেন।

~আমাদেরকে অনেকেই অনেক জায়গা থেকে মেসেজ করেন কর্জে-হাসানার জন্যে আলহামদুলিল্লাহ। আমরা হয়তো সবাই কে তাঁদের চাহিদা অনুযায়ী ঋণ প্রদান করতে পারিনি, তাই আন্তরিক ভাবে দুঃখ প্রকাশ করছি 😥

অনেকে হয়তো না বুঝে অনেক কটু কথা বলে ফেলেন, বাজে মেসেজ করেন তাঁদের নিকটও ক্ষমাপ্রার্থী। হয়তো আপনারা অনেক বিপদে পরেই আমাদের সরণাপন্ন হয়েছিলেন কিন্তু আমরা ঋণ প্রদান করতে পারিনি।

আসলে আমাদের কর্জ প্রদানের ক্ষেত্রে কিছু নীতিমালা রয়েছে, এবং আপাতত আমাদের ফান্ডের পরিমাণও অনেক ছোট ও সীমিত আকারে রয়েছে।
তাই আপাতত আমাদের ফান্ডের কার্যকরী কমিটির সদস্য ও তাঁদের পরিচিতজনের মধ্যে কর্জ পরিচালনা করছি।

অতএব, যারা কর্জের জন্য মেসেজ করেন, তাঁরা উক্ত বিষয়টি বিবেচনা পূর্বক শালীনতার সহিত মেসেজ করবেন আশা করি, ইনশাআল্লাহ।

সর্বোপরি, আমাদের লক্ষ্য হলো সমাজে কর্জে-হাসানার প্রভাব বিস্তার করা এবং সকলের কাছে এর প্রসার করা।
যেন সমাজের সকল মানুষ নিজে থেকে কর্জে-হাসানা দিতে উৎসাহিত হয়। ইসলামী ঋণ ব্যবস্থাপনা সমাজে প্রচলিত হয়।

সবশেষে আমরা আপনাদের দোয়া প্রার্থী,যেন আল্লাহর রহমতে আমরা আমাদের ফান্ডের পরিমাণ‌‌‌ দ্রুত বৃদ্ধি করতে পারি, এবং কর্জ পরিচালনার সীমা বাড়াতে পারি।

আল্লাহ আমাদের সবাইকে সাহায্য করুন। এবং সকলকে সঠিক বুঝ দান করুন, আমীন।

আলহামদুলিল্লাহ!জুন  মাসে কর্জে হাসানা ফাউন্ডেশন এর পক্ষ থেকে ৭ জন প্রয়োজনাপন্ন ভাইকে মোট ৫৯,০০০ টাকা সুদমুক্ত কর্জে হাসা...
02/07/2025

আলহামদুলিল্লাহ!
জুন মাসে কর্জে হাসানা ফাউন্ডেশন এর পক্ষ থেকে ৭ জন প্রয়োজনাপন্ন ভাইকে মোট ৫৯,০০০ টাকা সুদমুক্ত কর্জে হাসানা প্রদান করা হয়েছে।

🤝 এই সাহায্য শুধু অর্থ নয়,
এটি ভ্রাতৃত্ব, সহানুভূতি ও কল্যাণের এক ছোট প্রয়াস।

🌱
আসুন, আমরা একে অপরের সহায় হই —
একটি সুদমুক্ত, সহানুভূতিশীল সমাজ গঠনে সবাই মিলে কাজ করি।

১০ জুন, ২০২৫ মঙ্গলবার বিকালে মাদরাসাতুত দাওয়াহ মোমেনশাহী মাদরাসায় কর্জে হাসানা ফাউন্ডেশন এর কার্যক্রম সম্পর্কিত আলোচনা...
11/06/2025

১০ জুন, ২০২৫ মঙ্গলবার বিকালে মাদরাসাতুত দাওয়াহ মোমেনশাহী মাদরাসায় কর্জে হাসানা ফাউন্ডেশন এর কার্যক্রম সম্পর্কিত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে নসিহতমূলক বক্তব্য রাখেন ফাউন্ডেশনের সম্মানিত উপদেষ্টা, বিশিষ্ট আকিদা বিশেষজ্ঞ ও জামিয়া কুরআনিয়া আরাবিয়া, লালবাগ মাদরাসার মুহাদ্দিস মুফতি বদরুল আলম দা.বা.। সভায় বক্তব্য রাখেন কর্জে হাসানা ফাউন্ডেশনের সভাপতি হাফেজ মাওলানা নাকিবুল ইসলাম।
উক্ত সভায় উপস্থিত লোকদের, সমাজে কর্জে হাসানার প্রভাব বিস্তারের লক্ষ্যে তহবিল গঠনের বিষয়ে উদ্বুদ্ধ করা হয়।
আলোচনার পরে কর্জে হাসানার প্রভাব বিস্তারে কাজ করতে কিছু ভাই উদ্বুদ্ধ হয়েছে, আলহামদুলিল্লাহ্।

আলহামদুলিল্লাহ!মে মাসে কর্জে হাসানা ফাউন্ডেশন এর পক্ষ থেকে ৪ জন প্রয়োজনাপন্ন ভাইকে মোট ২৭,০০০ টাকা সুদমুক্ত কর্জে হাসানা...
08/06/2025

আলহামদুলিল্লাহ!
মে মাসে কর্জে হাসানা ফাউন্ডেশন এর পক্ষ থেকে ৪ জন প্রয়োজনাপন্ন ভাইকে মোট ২৭,০০০ টাকা সুদমুক্ত কর্জে হাসানা প্রদান করা হয়েছে।

🤝 এই সাহায্য শুধু অর্থ নয়,
এটি ভ্রাতৃত্ব, সহানুভূতি ও কল্যাণের এক ছোট প্রয়াস।

🌱
আসুন, আমরা একে অপরের সহায় হই —
একটি সুদমুক্ত, সহানুভূতিশীল সমাজ গঠনে সবাই মিলে কাজ করি।

07/06/2025

🌙ঈদ মোবারক!!!
তাক্বাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম

ঈদ-উল-আযহা শুধু কোরবানির দিন নয়, এটা ত্যাগের এক চিরন্তন বার্তা।

---*📌 ইসলামী ঋণ ব্যবস্থা ও “কার্যে হাসানা” – এক মহৎ মানবিক উদ্যোগ 🌿*ইসলামী অর্থনীতিতে ঋণ শুধু আর্থিক লেনদেন নয়, বরং এটি ...
23/05/2025

---
*📌 ইসলামী ঋণ ব্যবস্থা ও “কার্যে হাসানা” – এক মহৎ মানবিক উদ্যোগ 🌿*

ইসলামী অর্থনীতিতে ঋণ শুধু আর্থিক লেনদেন নয়, বরং এটি এক ধরনের মানবিক দায়িত্ব ও নৈতিক দায়িত্ব। এর সবচেয়ে সুন্দর উদাহরণ হলো *"কার্যে হাসানা"* — অর্থাৎ সুদবিহীন ঋণ, যা কেবল আল্লাহর সন্তুষ্টির জন্য প্রদান করা হয়।

🌱 *কার্যে হাসানা* অর্থ:
এটি এমন একটি ঋণ, যা কোনো লাভ বা সুদের উদ্দেশ্যে দেওয়া হয় না। প্রাপককে নির্দিষ্ট সময়ে তা ফেরত দিতে হয়, তবে এতে কোনো আর্থিক বাড়তি বোঝা থাকে না।

🔹 এটি আত্মীয়-স্বজন, দরিদ্র, ছাত্র, উদ্যোক্তা, বা কারো বিপদের সময়ে সহায়তা হিসেবে দেওয়া যেতে পারে।

🔹 কার্যে হাসানা সমাজে আত্মনির্ভরতা, ভ্রাতৃত্ব ও সহযোগিতার চেতনাকে জাগ্রত করে।

🔸 আল্লাহ তাআলা বলেন:
*“কে আছে, যে আল্লাহকে উত্তম ঋণ দেবে, যাতে তিনি তা তার জন্য বহু গুণে বাড়িয়ে দেন?”* (সূরা আল-বাকারা: ২৪৫)

🤝 আসুন, আমরা সমাজে কার্যে হাসানা প্রচলন করি — সুদের অভিশাপ থেকে মুক্ত থেকে একজন অন্যজনের পাশে দাঁড়াই।

> *“যদি তোমরা আল্লাহকে উত্তম ঋণ দাও, তিনি তা তোমাদের জন্য বহুগুণে বৃদ্ধি করবেন এবং তোমাদের ক্ষমা করবেন।”*
> — সূরা আত-তাগাবুন (৬৪:১৭)

🔹 *কার্যে হাসানা* কী?

- এটি একটি *সুদবিহীন ঋণ*, যা প্রয়োজনে কাউকে সহায়তা করার জন্য প্রদান করা হয়, কোনো অতিরিক্ত অর্থ বা লাভের প্রত্যাশা ছাড়াই।

- প্রাপককে শুধুমাত্র মূল ঋণ পরিশোধ করতে হয়; কোনো সুদ বা অতিরিক্ত অর্থ প্রদান করতে হয় না।

- ঋণদাতা যদি চান, প্রাপকের আর্থিক অবস্থার বিবেচনায় ঋণ পরিশোধের সময় বাড়িয়ে দিতে পারেন বা সম্পূর্ণ ঋণ মাফ করে দিতে পারেন [1] ।

🔹 *কার্যে হাসানার প্রয়োগ ক্ষেত্র:*

- দরিদ্র ও অভাবী ব্যক্তিদের সহায়তা।

- শিক্ষার্থীদের শিক্ষা ব্যয় নির্বাহ।

- ক্ষুদ্র উদ্যোক্তাদের ব্যবসা শুরুতে সহায়তা।

- জরুরি চিকিৎসা বা অন্যান্য প্রয়োজনীয় খরচে সহায়তা।

🔹 *কার্যে হাসানার উপকারিতা:*

- সমাজে *ভ্রাতৃত্ববোধ ও সহানুভূতি* বৃদ্ধি করে।

- *সুদমুক্ত আর্থিক সহায়তা* প্রদান করে, যা প্রাপকের উপর অতিরিক্ত আর্থিক চাপ সৃষ্টি করে না।

- *আল্লাহর সন্তুষ্টি* অর্জনের একটি মাধ্যম, যা আখিরাতে পুরস্কৃত হবে।

🤝 আসুন, আমরা সবাই মিলে *কার্যে হাসানা* প্রচলন করি এবং একটি *সুদমুক্ত, ন্যায়ভিত্তিক ও সহানুভূতিশীল সমাজ* গড়ে তুলি।

* #কার্যে_হাসানা
#সুদমুক্তঋণ
#ইসলামীঅর্থনীতি
#ভ্রাতৃত্ববোধ
#সহানুভূতী
#আল্লাহরসন্তুষ্টি*

---

Address

Mymensingh Sadar
Mymensingh
2200

Website

Alerts

Be the first to know and let us send you an email when কর্জে হাসানা ফাউন্ডেশন - Korje Hasana Foundation posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category