07/08/2026
১৯ নং ওয়ার্ডে বালু অপসারণ ও ড্রেন পরিষ্কার কার্যক্রম চলছে
ময়মনসিংহ সিটি কর্পোরেশনের মাননীয় প্রশাসক জনাব মোঃ রুকুনোজ্জামান রোকন মহোদয়ের নির্দেশক্রমে আজ শুক্রবার (০৭ আগস্ট) নগরীর ১৯ নং ওয়ার্ডে রাস্তাঘাটে জমে থাকা বালু অপসারণ এবং ড্রেনের মুখ পরিষ্কার কার্যক্রম পরিচালিত হচ্ছে।
নগরীর পরিচ্ছন্নতা ও জলাবদ্ধতা নিরসনের লক্ষ্যে এই কার্যক্রম হাতে নেওয়া হয়েছে।
১৯ নং ওয়ার্ডে ধারাবাহিকভাবে পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজ অব্যাহত রাখা হয়েছে, যাতে নাগরিকরা একটি পরিষ্কার ও স্বাস্থ্যসম্মত পরিবেশে বসবাস করতে পারেন।