Industrial Police-05, Mymensingh.

Industrial Police-05, Mymensingh. ইন্ডাস্ট্রিয়াল পুলিশ বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নের ধারা অব্যাহত রাখতে সক্ষম হয়েছে।

অদ্য ইং ২৪/০৮/২০২৬ খ্রিঃ ইন্ডাস্ট্রিয়াল পুলিশ-৫, ময়মনসিংহ-এর সুযোগ্য পুলিশ সুপার জনাব মোঃ আনছার উদ্দিন মহোদয় "এস কিউ ...
24/08/2026

অদ্য ইং ২৪/০৮/২০২৬ খ্রিঃ ইন্ডাস্ট্রিয়াল পুলিশ-৫, ময়মনসিংহ-এর সুযোগ্য পুলিশ সুপার জনাব মোঃ আনছার উদ্দিন মহোদয় "এস কিউ স্টেশন লিঃ" কারখানা পরিদর্শন করেন।

পরিদর্শনকালে পুলিশ সুপার মহোদয় কারখানার মালিকপক্ষের সঙ্গে মতবিনিময় করেন এবং কারখানার সার্বিক উৎপাদন কার্যক্রম সম্পর্কে খোঁজখবর নেন ও চিকিৎসাসেবা পরিদর্শন করেন।

পরিদর্শনকালে কারখানার মালিকপক্ষের প্রতিনিধি, ইন্ডাস্ট্রিয়াল পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার, সহকারী পুলিশ সুপারদ্বয়, পুলিশ পরিদর্শকসহ ইউনিটের বিভিন্ন পর্যায়ের পুলিশ সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

অদ্য ইং ২৪/০৮/২০২৬ খ্রিঃ ইন্ডাস্ট্রিয়াল পুলিশ-০৫, ময়মনসিংহ-এর সভাকক্ষে আগস্ট/২০২৬ খ্রিঃ মাসের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠি...
24/08/2026

অদ্য ইং ২৪/০৮/২০২৬ খ্রিঃ ইন্ডাস্ট্রিয়াল পুলিশ-০৫, ময়মনসিংহ-এর সভাকক্ষে আগস্ট/২০২৬ খ্রিঃ মাসের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়। উক্ত কল্যাণ সভায় সভাপতিত্ব করেন অত্র ইউনিটের সুযোগ্য পুলিশ সুপার জনাব মোঃ আনছার উদ্দিন মহোদয়।

কল্যাণ সভায় পুলিশ সুপার মহোদয় অধস্তন সকল পর্যায়ের পুলিশ সদস্যদের সার্বিক সুবিধা-অসুবিধা সংক্রান্ত মতামত গ্রহণপূর্বক তা দ্রুত সমাধানের আশ্বাস প্রদান করেন। এ সময় পুলিশ সুপার মহোদয় অত্র ইউনিটে কর্মরত একজন পুলিশ সদস্যকে চিকিৎসা ব্যয় বাবদ ইউনিট কল্যাণ তহবিল হতে নগদ অর্থ প্রদান করেন।

এছাড়াও অফিসার-ফোর্সের সর্বোচ্চ কল্যাণ ও সরকারি সুযোগ-সুবিধা প্রাপ্তির বিষয়ে গুরুত্বারোপ করেন। একই সঙ্গে সকলকে মাদক থেকে সম্পূর্ণরূপে বিরত থাকার আহ্বান জানান। পাশাপাশি সকলকে সততা, নিষ্ঠা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের জন্য প্রয়োজনীয় দিক-নির্দেশনা প্রদান করেন।

উক্ত কল্যাণ সভায় অতিরিক্ত পুলিশ সুপার জনাব রায়হানা ইয়াসমীন, সহকারী পুলিশ সুপার জনাব গোপীনাথ কানজিলাল (ভালুকা সাবজোন), সহকারী পুলিশ সুপার জনাব হারাধন চন্দ্র দে, পুলিশ পরিদর্শকগণসহ বিভিন্ন পর্যায়ের পুলিশ সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

অদ্য ১৭/০৮/২০২৬ খ্রিঃ ইন্ডাস্ট্রিয়াল পুলিশ-৫, ময়মনসিংহের সুযোগ্য পুলিশ সুপার জনাব মোঃ আনছার উদ্দিন ময়মনসিংহ জেলার ভাল...
17/08/2026

অদ্য ১৭/০৮/২০২৬ খ্রিঃ ইন্ডাস্ট্রিয়াল পুলিশ-৫, ময়মনসিংহের সুযোগ্য পুলিশ সুপার জনাব মোঃ আনছার উদ্দিন ময়মনসিংহ জেলার ভালুকা থানাধীন “বাটারফ্লাই ম্যানুফ্যাকচারিং কোঃ লিঃ” ফ্যাক্টরিটি পরিদর্শন করেন।

পরিদর্শনকালে তিনি ফ্যাক্টরির ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে মতবিনিময় করেন এবং শিল্পাঞ্চলের সার্বিক নিরাপত্তা, আইনশৃঙ্খলা পরিস্থিতি ও সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে বিস্তারিত আলোচনা করেন।

এ সময় কারখানা কর্তৃপক্ষের প্রতিনিধিবৃন্দ, ইন্ডাস্ট্রিয়াল পুলিশ-৫, ময়মনসিংহের সহকারী পুলিশ সুপারসহ ইউনিটের বিভিন্ন পর্যায়ের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

অদ্য ইং ১৬-০৮-২০২৬ খ্রিঃ ইন্ডাস্ট্রিয়াল পুলিশ-৫, ময়মনসিংহ-এর মাননীয় পুলিশ সুপার জনাব মোঃ আনছার উদ্দিন মহোদয় “বিসিক শ...
16/08/2026

অদ্য ইং ১৬-০৮-২০২৬ খ্রিঃ ইন্ডাস্ট্রিয়াল পুলিশ-৫, ময়মনসিংহ-এর মাননীয় পুলিশ সুপার জনাব মোঃ আনছার উদ্দিন মহোদয় “বিসিক শিল্পনগরী কার্যালয়, ময়মনসিংহ” পরিদর্শন করেন।

পরিদর্শনকালে পুলিশ সুপার মহোদয় বিসিক শিল্পনগরীর মালিকপক্ষের সঙ্গে মতবিনিময় করেন এবং শিল্পাঞ্চলের সার্বিক নিরাপত্তা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আলোচনা করেন।

এসময় উপস্থিত ছিলেন বিসিক শিল্পনগরীর মালিকপক্ষের প্রতিনিধি, ইন্ডাস্ট্রিয়াল পুলিশের সহকারী পুলিশ সুপার এবং ইউনিটের বিভিন্ন পর্যায়ের পুলিশ সদস্যবৃন্দ।

অদ্য ইং ১১/০৮/২০২৬ খ্রিঃ ইন্ডাস্ট্রিয়াল পুলিশ-৫, ময়মনসিংহ-এর সুযোগ্য পুলিশ সুপার জনাব মোঃ আনছার উদ্দিন মহোদয় “গ্রীণ ট...
11/08/2026

অদ্য ইং ১১/০৮/২০২৬ খ্রিঃ ইন্ডাস্ট্রিয়াল পুলিশ-৫, ময়মনসিংহ-এর সুযোগ্য পুলিশ সুপার জনাব মোঃ আনছার উদ্দিন মহোদয় “গ্রীণ টেক্সটাইল লিঃ” কারখানা পরিদর্শন করেন।

পরিদর্শনকালে তিনি কারখানার উৎপাদন কার্যক্রম ব্যবস্থা ও শ্রমিকদের বেতন-ভাতা সম্পর্কে খোঁজখবর নেন এবং সংশ্লিষ্টদের সঙ্গে মতবিনিময় করেন।

এ সময় কারখানার মালিকপক্ষের প্রতিনিধি, ইন্ডাস্ট্রিয়াল পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার, সহকারী পুলিশ সুপারদ্বয় সহ ইউনিটের বিভিন্ন পর্যায়ের পুলিশ সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

অদ্য ইং ১১-০৮-২০২৬ খ্রিঃ তারিখ রোজ মঙ্গলবার নবাগত সহকারী পুলিশ সুপার জনাব হারাধন চন্দ্র দে মহোদয়কে ফুলের শুভেচ্ছা দিয়ে...
11/08/2026

অদ্য ইং ১১-০৮-২০২৬ খ্রিঃ তারিখ রোজ মঙ্গলবার নবাগত সহকারী পুলিশ সুপার জনাব হারাধন চন্দ্র দে মহোদয়কে ফুলের শুভেচ্ছা দিয়ে বরণ করেন ইন্ডাস্ট্রিয়াল পুলিশ-০৫ ময়মনসিংহ-এর মাননীয় পুলিশ সুপার জনাব মোঃ আনছার উদ্দিন মহোদয়।

এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত
পুলিশ সুপার জনাব রায়হানা ইয়াসমীন ও পুলিশ পরিদর্শকগণ।

অদ্য ইং ০৬/০৮/২০২৬ খ্রিঃ-------- ইন্ডাস্ট্রিয়াল পুলিশ-৫, ময়মনসিংহ-এর সুযোগ্য পুলিশ সুপার জনাব মোঃ আনছার উদ্দিন মহোদয় ...
06/08/2026

অদ্য ইং ০৬/০৮/২০২৬ খ্রিঃ-------- ইন্ডাস্ট্রিয়াল পুলিশ-৫, ময়মনসিংহ-এর সুযোগ্য পুলিশ সুপার জনাব মোঃ আনছার উদ্দিন মহোদয় "কোকাকোলা ইন্টারন্যাশনাল বেভারেজ লিঃ" কারখানাটি পরিদর্শন করেন।

পরিদর্শনকালে তিনি কারখানার উৎপাদন কার্যক্রম ,নিরাপত্তা ব্যবস্থা এবং শ্রমিকদের বেতন-ভাতা সম্পর্কে খোঁজখবর নেন।

পরিদর্শনকালে কারখানার মালিকপক্ষের প্রতিনিধি, ইন্ডাস্ট্রিয়াল পুলিশের সহকারী পুলিশ সুপার, পুলিশ পরিদর্শকসহ ইউনিটের বিভিন্ন পর্যায়ের পুলিশ সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

অদ্য ইং ২৯/০৭/২০২৬ খ্রিঃ ইন্ডাস্ট্রিয়াল পুলিশ-৫, ময়মনসিংহ কর্তৃক অত্র ইউনিটের পুলিশ লাইন্সের মেসে মাসিক প্রীতিভোজের আয...
29/07/2026

অদ্য ইং ২৯/০৭/২০২৬ খ্রিঃ ইন্ডাস্ট্রিয়াল পুলিশ-৫, ময়মনসিংহ কর্তৃক অত্র ইউনিটের পুলিশ লাইন্সের মেসে মাসিক প্রীতিভোজের আয়োজন করা হয়।

উক্ত প্রীতিভোজ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইন্ডাস্ট্রিয়াল পুলিশ-৫, ময়মনসিংহ এর সম্মানিত পুলিশ সুপার জনাব মোঃ আনছার উদ্দিন মহোদয়।

এসময় অত্র ইউনিটের অতিরিক্ত পুলিশ সুপার , পুলিশ পরিদর্শকসহ বিভিন্ন পদমর্যাদার অফিসার ফোর্স উপস্থিত ছিলেন।

অদ্য ইং ২৯-০৭-২৬ খ্রি. ইন্ডাস্ট্রিয়াল পুলিশ-০৫ ময়মনসিংহ-এর পুলিশ লাইন্স মাঠে পুলিশ সদস্যদের ড্রাইভিং দক্ষতা যাচাই ও যো...
29/07/2026

অদ্য ইং ২৯-০৭-২৬ খ্রি. ইন্ডাস্ট্রিয়াল পুলিশ-০৫ ময়মনসিংহ-এর পুলিশ লাইন্স মাঠে পুলিশ সদস্যদের ড্রাইভিং দক্ষতা যাচাই ও যোগ্য প্রার্থী নির্বাচন উপলক্ষে "ড্রাইভিং পরীক্ষা" অনুষ্ঠিত হয়।

ড্রাইভিং পরীক্ষা বোর্ডের সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন ইন্ডাস্ট্রিয়াল পুলিশ-৫ , ময়মনসিংহ এর সুযোগ্য পুলিশ সুপার জনাব মোঃ আনছার উদ্দিন মহোদয়।

ইন্ডাস্ট্রিয়াল পুলিশে দক্ষ, যোগ্য ও শৃঙ্খলাপরায়ণ ড্রাইভার নিয়োগের মাধ্যমে পুলিশের সেবার মানোন্নয়নে এ উদ্যোগটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। পরীক্ষায় অংশগ্রহণকারী সকল পুলিশ সদস্য পেশাদারিত্ব, নৈতিকতা ও দায়িত্ববোধের পরিচয় দিয়ে তাদের ড্রাইভিং দক্ষতা তুলে ধরেন।

"ইন্ডাস্ট্রিয়াল পুলিশ-০৫, ময়মনসিংহে মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত"অদ্য ইং ২৮/০৭/২০২৬ খ্রিঃ ইন্ডাস্ট্রিয়াল পুলিশ-০৫, ময়মন...
28/07/2026

"ইন্ডাস্ট্রিয়াল পুলিশ-০৫, ময়মনসিংহে মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত"

অদ্য ইং ২৮/০৭/২০২৬ খ্রিঃ ইন্ডাস্ট্রিয়াল পুলিশ-০৫, ময়মনসিংহ-এর সভাকক্ষে জুলাই/২০২৬ খ্রিঃ মাসের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়।
উক্ত কল্যাণ সভায় সভাপতিত্ব করেন অত্র ইউনিটের সুযোগ্য পুলিশ সুপার জনাব মোঃ আনছার উদ্দিন মহোদয়।

কল্যাণ সভায় পুলিশ সুপার মহোদয় অধস্তন পুলিশ সদস্য এবং সকল পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীদের সার্বিক সুবিধা-অসুবিধা সংক্রান্ত মতামত গ্ৰহণপৃর্বক তা দ্রুত সমাধানের আশ্বাস প্রদান করেন। এসময় পুলিশ সুপার মহোদয় অত্র ইউনিটে কর্মরত তিনজন সদস্যকে চিকিৎসা বাবদ ইউনিট কল্যাণ তহবিল হতে নগদ অর্থ প্রদান করেন। এছাড়াও অফিসার-ফোর্সের সর্বোচ্চ কল্যাণ ও সরকারি সুযোগ-সুবিধা প্রাপ্তির বিষয়ে গুরুত্বারোপ করেন। একই সঙ্গে সকলকে সততা, নিষ্ঠা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের দিক-নির্দেশনা প্রদান করেন।

উক্ত কল্যাণ সভায় অতিরিক্ত পুলিশ সুপার জনাব রায়হানা ইয়াসমীন, সহকারী পুলিশ সুপার জনাব গোপীনাথ কানজিলাল ( ভালুকা সাবজোন ), পুলিশ পরিদর্শকগণসহ বিভিন্ন পর্যায়ের পুলিশ সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন

Address

Bhoradoba, Vhaluka
Mymensingh
2240

Alerts

Be the first to know and let us send you an email when Industrial Police-05, Mymensingh. posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share