Gurur Bari kids Community

Gurur Bari kids Community This is a non-political, non-profit, voluntary and charity organization for children and youth development.

We empower kids sports, culture & social activities.

21/06/2026

সম্প্রীতি, আনন্দ ও অন্তর্ভুক্তির বার্তা নিয়ে অনুষ্ঠিত হলো প্রতিবন্ধী মানুষের ঈদ পুনর্মিলনী ২০২৬।

রাজধানী ঢাকার জাতীয় সংসদ ভবন সংলগ্ন শহীদ ফারহান ফাইয়াজ প্রতিবন্ধী ক্রীড়া মাঠে গত ১৯ জুন (শুক্রবার) অনুষ্ঠিত হয়েছে "প্রতিবন্ধী মানুষের ঈদ পুনর্মিলনী ২০২৬"। সকাল ১০টা থেকে শুরু হওয়া দিনব্যাপী এই আয়োজনে ঢাকার বিভিন্ন এলাকায় বসবাসরত প্রায় ১,৫০০ প্রতিবন্ধী নারী-পুরুষ অংশগ্রহণ করেন। দেশের বিভিন্ন প্রতিবন্ধী সংগঠন ও গুরুর বাড়ি কিডস্ কমিউনিটি'র সমন্বয়ে আয়োজিত এই ব্যতিক্রমী অনুষ্ঠানের সমন্বয়কের দায়িত্ব পালন করেন গুরুর বাড়ি কিডস্ কমিউনিটি'র প্রতিষ্ঠাতা সভাপতি সাংবাদিক সুমন চৌধুরী ও সাধারণ সম্পাদক মাঈনউদ্দীন

21/06/2026

রাজধানী ঢাকার জাতীয় সংসদ ভবন সংলগ্ন শহীদ ফারহান ফাইয়াজ প্রতিবন্ধী ক্রীড়া মাঠে গত ১৯ জুন (শুক্রবার) অনুষ্ঠিত হ.....

সম্প্রীতি, আনন্দ ও অন্তর্ভুক্তির বার্তা নিয়ে অনুষ্ঠিত হলো প্রতিবন্ধী মানুষের ঈদ পুনর্মিলনী ২০২৬।রাজধানী ঢাকার জাতীয় সং...
21/06/2026

সম্প্রীতি, আনন্দ ও অন্তর্ভুক্তির বার্তা নিয়ে অনুষ্ঠিত হলো প্রতিবন্ধী মানুষের ঈদ পুনর্মিলনী ২০২৬।

রাজধানী ঢাকার জাতীয় সংসদ ভবন সংলগ্ন শহীদ ফারহান ফাইয়াজ প্রতিবন্ধী ক্রীড়া মাঠে গত ১৯ জুন (শুক্রবার) অনুষ্ঠিত হয়েছে "প্রতিবন্ধী মানুষের ঈদ পুনর্মিলনী ২০২৬"। সকাল ১০টা থেকে শুরু হওয়া দিনব্যাপী এই আয়োজনে ঢাকার বিভিন্ন এলাকায় বসবাসরত প্রায় ১,৫০০ প্রতিবন্ধী নারী-পুরুষ অংশগ্রহণ করেন। দেশের বিভিন্ন প্রতিবন্ধী সংগঠন ও গুরুর বাড়ি কিডস্ কমিউনিটি'র সমন্বয়ে আয়োজিত এই ব্যতিক্রমী অনুষ্ঠানের সমন্বয়কের দায়িত্ব পালন করেন গুরুর বাড়ি কিডস্ কমিউনিটি'র প্রতিষ্ঠাতা সভাপতি সাংবাদিক সুমন চৌধুরী ও সাধারণ সম্পাদক মাঈনউদ্দীন । ঈদ উদযাপন কমিটির আহ্বায়ক ছিলেন বি-স্ক্যানে কর্মরত বাপ্পি সরকার। অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সড়ক পরিবহন ও রেলপথ মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী হাবিবুর রশীদ হাবিব এমপি। তিনি তাঁর বক্তব্যে বলেন, “দেশের বিশেষ চাহিদাসম্পন্ন মানুষের কল্যাণে বর্তমান সরকার এবং মাননীয় প্রধানমন্ত্রীর বিশেষ নজর রয়েছে। আজকের এই আয়োজনের মাধ্যমে প্রতিবন্ধী ভাই-বোনদের সঙ্গে আমার নতুন পথচলা শুরু হলো। ভবিষ্যতে তাঁদের উন্নয়ন ও কল্যাণে যা যা করা প্রয়োজন, আমি তা করার সর্বাত্মক চেষ্টা করব।” অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে আমন্ত্রিত ছিলেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী ড. এম. এ. মুহিত এমপি, প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ এমপি এবং নৌপরিবহন প্রতিমন্ত্রী রাজিব আহসান এমপি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গুরুর বাড়ি দরবার শরীফের পীর, আমি'র খোঁজে ফাউন্ডেশন ও দি কনসোর্টিয়াম-এর চেয়ারম্যান তালেবেহক লায়ন ডা. হারুন অর রশীদ। তিনি বক্তব্য শেষে উপস্থিত সকলের জন্য বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করেন। বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন বিশিষ্ট রাজনীতিবিদ এবং সমাজসেবক মনোয়ার হাসান জীবন। দুপুর সাড়ে ১২টা থেকে ২টা পর্যন্ত জুমার নামাজ ও মধ্যাহ্নভোজের বিরতি অনুষ্ঠিত হয়। এ সময় অংশগ্রহণকারীদের একাংশ দুই দলে বিভক্ত হয়ে প্রীতি ফুটবল ম্যাচে অংশ নিয়ে আনন্দঘন পরিবেশ সৃষ্টি করেন। পরে প্রতিবন্ধী নারী কাজল ও গুরুর বাড়ি কিডস কমিউনিটির প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক মাঈনউদ্দীনের যৌথ সঞ্চালনায় শুরু হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। প্রতিবন্ধী শিল্পীদের গান, কবিতা আবৃত্তি ও পরিবেশনার মধ্য দিয়ে অনুষ্ঠান প্রাণবন্ত হয়ে ওঠে। এরপর মঞ্চ মাতান কণ্ঠশিল্পী ইকবাল হোসেন রানা এবং সর্বশেষ পরিবেশনা করেন দেশের জনপ্রিয় কণ্ঠশিল্পী এফ এ সুমন। তাঁদের প্রাণবন্ত পরিবেশনায় উপস্থিত হাজারো মানুষ গান ও নৃত্যের মাধ্যমে ঈদের আনন্দ ভাগাভাগি করে নেন। অনুষ্ঠানের শেষ পর্বে জাগরণ প্রতিবন্ধী কল্যাণ সংস্থার উপদেষ্টা ও পৃষ্ঠপোষক রিয়াজুর রহমান তামিমের সৌজন্যে অনুষ্ঠিত হয় আকর্ষণীয় র‍্যাফেল ড্র। বেলুন উড়িয়ে আনন্দ উদযাপনের মধ্য দিয়ে লটারির ড্র সম্পন্ন হয়। প্রথম পুরস্কার হিসেবে ৩২ ইঞ্চি স্মার্ট টেলিভিশনের বিজয়ী নির্বাচন করেন জনপ্রিয় কণ্ঠশিল্পী এফ এ সুমন।
এ আয়োজন সফল করতে গুরুত্বপূর্ণ ভূমিকা
পালন করেন মিজানুর রহমান, হানিফ, কাশেম, বাবলু শেখ, নিজামুদ্দিনসহ আরও অনেকে। দিনব্যাপী আনন্দ, সম্প্রীতি ও সৌহার্দ্যের এই মিলনমেলার সমাপ্তি ঘোষণা করেন দৃষ্টি প্রতিবন্ধী ও সমাজকর্মী ইফতেখার মাহমুদ।

আমাদের সকলের কস্টে সফল "গুরুর বাড়ি কিডস কমিউনিটির" , আয়োজন  টিকে রামিসার জন্য নিজের সম্মাননা পুরস্কারটি উৎসর্গ করে এভাবে...
03/06/2026

আমাদের সকলের কস্টে সফল "গুরুর বাড়ি কিডস কমিউনিটির" , আয়োজন টিকে রামিসার জন্য নিজের সম্মাননা পুরস্কারটি উৎসর্গ করে এভাবেই- আরো সম্মানিত করায়, এক্স ফোর্সেস এসোসিয়েশন এর সম্মানিত প্রেসিডেন্ট লেফটেন্যান্ট (অব) সাইফুল্লাহ খান সাইফ কে অনেক ধন্যবাদ।
সত্যিই দারুন মনের একজন মানুষ আপনি।

03/06/2026

গত ২২ মে, ২০২৬ ( শুক্রবার ) কেন্দ্রীয় কচিকাঁচার মেলায় " গুরুর বাড়ি কিডস্ কমিউনিটি " কতৃক আয়োজন করা হয়েছে " Boishakhi Kids Festival 2026 " - যা ছিলো শিশুদের প্রতিভা, সৃজনশীলতা ও আনন্দ উদযাপনের
এক অনন্য মঞ্চ।এই উৎসবের মাধ্যমে শিশুরা তাদের
মেধা ও সৃজনশীলতাকে প্রকাশের সুযোগ পায়। গান,
নাচ, আবৃত্তিসহ নানা আয়োজনে মুখরিত হয়ে উঠে
এই উৎসব।

ঈদ মোবারক
31/05/2026

ঈদ মোবারক

Address

Naya Paltan
Dhaka
1362

Telephone

+8801748081531

Website

Alerts

Be the first to know and let us send you an email when Gurur Bari kids Community posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to Gurur Bari kids Community:

Shortcuts

Share